ডেনিস ল
|
| |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | ডেনিস ল | ||
| জন্ম | ২৪ ফেব্রুয়ারি ১৯৪০ | ||
| জন্ম স্থান | আবেরডিন, স্কটল্যান্ড | ||
| মৃত্যু | ত্রুটি: বৈধ জন্ম তারিখ (দ্বিতীয় তারিখ) প্রয়োজন: বছর, মাস, দিন | ||
| মৃত্যুর স্থান | আবেরডিন, স্কটল্যান্ড | ||
| মাঠে অবস্থান | স্ট্রাইকার | ||
| জ্যেষ্ঠ পর্যায়* | |||
| বছর | দল | ম্যাচ (গোল) | |
| ১৯৫৬-১৯৬০ ১৯৬০-১৯৬১ ১৯৬১-১৯৬২ ১৯৬২-১৯৭৩ ১৯৭৩-১৯৭৪ |
হাডার্সফিল্ড টাউন ম্যানচেস্টার সিটি টোরিনো ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি |
৯১ (১৯) ৫০ (২৩) ২৭ (১০) ৩০৯ (১৭১) ২৬ (১২) | |
| জাতীয় দল‡ | |||
| ১৯৫৮-১৯৭৪ | স্কটল্যান্ড | ৫৫ (৩০) | |
|
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং জুন ৯, ২০০৬ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা মে ৩০, ২০০৬ তারিখ অনুযায়ী সঠিক। | |||
ডেনিস ল (জন্ম ফেব্রুয়ারি ২৪ ১৯৪০, স্কটল্যান্ডের আবেরডিন) একজন অবসরপ্রাপ্ত স্কটিশ ফুটবল খেলোয়াড় যিনি ১৯৫০ থেকে ১৯৭০ দশকে স্ট্রাইকার হিসেবে মাঠ কাঁপিয়েছেন।
ফুটবল খেলোয়াড় হিসেবে ল তার ক্যারিয়ার শুরু করেন দ্বিতীয় বিভাগের দল হাডার্সফিল্ড টাউনের সাথে ১৯৫৬ সালে। চার বছর হাডার্সফিল্ডে খেলার পর তিনি তৎকালীন ব্রিটিশ রেকর্ড ৫৫,০০০ পাউন্ডের বিনিময়ে যোগ দেন ম্যানচেস্টার সিটিতে।[১] ল সেখানে একবছর খেলেন। এর পর নতুন ইংরেজ ও ইতালীয় রেকর্ড ১১০,০০০ পাউন্ডের বিনিময়ে তিনি যোগ দেন ইতালীয় ক্লাব টোরিনোতে।[২] যদিও ইতালিতে তিনি ভালই খেলছিলেন, তবে তিনি সেখানকার জীবনের সাথে মানিয়ে নিতে পারেননি এবং ১৯৬২ সালে তিনি নতুন ব্রিটিশ রেকর্ড ১১৫,০০০ পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে যোগ দেন।[৩]
ইউনাইটেডে খেলা ১১ বছরের ক্যারিয়ারের জন্যই আজ তিনি সুপরিচিত। এখানে ৪০৯ ম্যাচে তিনি ২৩৬ গোল করেন এবং সমর্থকের কাছে দ্য কিং[৪] ও দ্য ল'ম্যান উপাধি লাভ করেন। ১৯৬৪ সালে তিনি সম্মানজনক ইউরোপীয় বর্ষসেরা ফুটবলার পুরস্কার লাভ করেন এবং দলকে ১৯৬৫ ও ১৯৬৭ সালের প্রথম বিভাগ জিততে সাহায্য করেন। ১৯৭৩ সালে একমৌসুমের জন্য ল ম্যানচেস্টার ইউনাইটেড ত্যাগ করেন ও ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। এরপর ১৯৭৪ সালে তিনি ফিফা বিশ্বকাপে স্কটল্যান্ডের প্রতিনিধিত্ব করেন। ল স্কটল্যান্ডের পক্ষে ৫৫ ম্যাচ খেলেছেন এবং দলের পরক্ষে রেকর্ড ৩০ গোল করেছেন। অবশ্য তার রেকর্ডের আরেকজন ভাগীদার আছে।[৫] ববি চার্লটনের পর ইউনাইটেডের শীর্ষ গোলদাতা।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ২০০৪ সালের পাউন্ডের মূল্যমান অনুযায়ী এর পরিমাণ প্রায় ৯০০,০০০ পাউন্ড। সূত্রঃ conversion utility ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ জুলাই ২০০৭ তারিখে at eh.net.
- ↑ ২০০৪ সালের পাউন্ডের মূল্যমান অনুযায়ী এর পরিমাণ প্রায় ১.৭ মিলিয়ন পাউন্ড। সূত্রঃ conversion utility ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ জুলাই ২০০৭ তারিখে at eh.net.
- ↑ ২০০৪ সালের পাউন্ডের মূল্যমান অনুযায়ী এর পরিমাণ প্রায় ১.৬ মিলিয়ন পাউন্ড। সূত্রঃ conversion utility ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ জুলাই ২০০৭ তারিখে at eh.net.
- ↑ Denis Law and Ron Gubba, Denis Law – An Autobiography (London: Futura Publications, ১৯৮০), ৮.
- ↑ Kenny Dalglish also scored ৩০ goals for Scotland, although he achieved this in ১০২ matches compared with Law's ৫৫.
জীবনী
[সম্পাদনা]- Denis Law, Ron Gubba (১৯৮০)। Denis Law - An Autobiography। Futura Publications। আইএসবিএন ০-৭০৮৮-১৯০২-৮।
- Denis Law, Bob Harris (২০০৩)। The King। Bantam Press। আইএসবিএন ০-৫৯৩-০৫১৪০-৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Photos & stats at sporting-heroes.net
- Short biography on the official Manchester United website
- Short biography on Manchester Online
- English Football Hall of Fame Profile
- UEFA.com - Scotland's Golden Player
| পূর্বসূরী লেভ ইয়াসিন |
ইউরোপীয় বর্ষসেরা ফুটবলার ১৯৬৪ |
উত্তরসূরী ইউসেবিও |
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- ১৯৪০-এ জন্ম
- ইউরোপীয় বর্ষসেরা ফুটবলার
- ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবের খেলোয়াড়
- ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের খেলোয়াড়
- স্কটল্যান্ডীয় ফুটবলার
- হাডার্সফিল্ড টাউন এএফসির খেলোয়াড়
- তোরিনো ফুটবল ক্লাবের খেলোয়াড়
- সেরিয়ে আ-এর খেলোয়াড়
- বালোঁ দর বিজয়ী
- জীবিত ব্যক্তি
- ইংরেজ ফুটবল লিগের খেলোয়াড়
- উয়েফা চ্যাম্পিয়নস লিগ বিজয়ী খেলোয়াড়
- স্কটল্যান্ডের আন্তর্জাতিক ফুটবলার
- ১৯৭৪ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়
- স্কটীয় প্রবাসী ফুটবলার
- ইতালিতে প্রবাসী পুরুষ ফুটবলার
- কমান্ডার অব দি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার
- ২০২৫-এ মৃত্যু
- পুরুষ ফুটবল ফরোয়ার্ড
- স্কটল্যান্ডের অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ফুটবলার