ফরিদপুর কলেজ রেলওয়ে স্টেশন
ফরিদপুর কলেজ রেলওয়ে স্টেশন | |
|---|---|
| বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
| অবস্থান | ফরিদপুর জেলা, ঢাকা বিভাগ |
| মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
| পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
| লাইন | পাচুরিয়া–ভাঙ্গা লাইন |
| প্ল্যাটফর্ম | ১ |
| ট্রেন পরিচালক | পশ্চিমাঞ্চল রেলওয়ে |
| নির্মাণ | |
| গঠনের ধরন | মানক |
| পার্কিং | আছে |
| সাইকেলের সুবিধা | আছে |
| প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
| ইতিহাস | |
| চালু | ১৮৯৯ |
| অবস্থান | |
![]() | |
ফরিদপুর কলেজ রেলওয়ে স্টেশন বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলার একটি রেলওয়ে স্টেশন।
অবস্থান
[সম্পাদনা]ফরিদপুর কলেজ রেলওয়ে স্টেশন সরকারি রাজেন্দ্র কলেজ সংলগ্ন এলাকায় অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]রাজবাড়ী থেকে ফরিদপুর পর্যন্ত প্রথম রেলপথ তৈরি হয় ১৮৯৯ সালে। এরপর অব্যবস্থাপনা ও লোকসানের কারণে রেল কর্তৃপক্ষ ১৯৯৮ সালের ১৫ মার্চ বন্ধ করে দেয় ঐতিহ্যবাহী রাজবাড়ী-ফরিদপুর রেল রুট। পরবর্তীকালে এ অঞ্চলের মানুষের দাবী ও পদ্মা সেতু নির্মাণের [১] পরিপ্রেক্ষিতে সরকার ২০১০ সালে রাজবাড়ী থেকে ফরিদপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত পুননির্মাণ কাজ শুরু হয়। ২০১৪ সালের ৭ আগস্ট একটি আন্তঃনগর ট্রেন চলাচলের মধ্য দিয়ে পরীক্ষামূলকভাবে পুনরায় চালু করা হয় রাজবাড়ী-ফরিদপুর রেল যোগাযোগ।[২] তারপর ফরিদপুর স্টেশন থেকে ভাঙ্গা পর্যন্ত পুননির্মাণ কাজ শেষ হয় ২০১৯ সালে।[৩] এসময় ফরিদপুর-ভাঙ্গা রেললাইনের স্টেশন হিসেবে ফরিদপুর কলেজ রেলওয়ে স্টেশন তৈরি করা হয়।
পরিষেবা
[সম্পাদনা]ফরিদপুর কলেজ রেলওয়ে স্টেশনে কোন ট্রেনের স্টপেজ নেই।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ সংবাদদাতা, ফরিদপুর জেলা। "পদ্মা সেতুর পাথর খালাসে বিপত্তি"। DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "১৭ বছর পর রেলগাড়ি ঝমাঝম"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ প্রতিনিধি, ফরিদপুর; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "ফরিদপুরের ভাঙ্গায় রেলওয়ে স্টেশন উদ্বোধন"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২০।
