ফরিদপুর রেলওয়ে স্টেশন
অবয়ব
ফরিদপুর রেলওয়ে স্টেশন | |
|---|---|
| অবস্থান | ফরিদপুর |
| স্থানাঙ্ক | ২৩°৩৬′৪০″ উত্তর ৮৯°৫০′৩৪″ পূর্ব / ২৩.৬১১০২৭৭° উত্তর ৮৯.৮৪২৬৫০২° পূর্ব |
| লাইন | পাচুরিয়া–ভাঙ্গা লাইন |
| প্ল্যাটফর্ম | ১ টি |
| নির্মাণ | |
| গঠনের ধরন | মানক |
| অন্য তথ্য | |
| অবস্থা | সক্রিয় |
| ইতিহাস | |
| চালু | ১৮৯৯ |
| পুনর্নির্মিত | ২০১০ |
| বিশেষ তারিখসমূহ | |
| বন্ধ হয় | ১৯৯৭ |
| পুনরায় নির্মাণ কাজ শুরু | ২০১০ |
| পুণরায় চালু | ২০১৪ |
| অবস্থান | |
![]() | |
ফরিদপুর রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলায় অবস্থিত একটি স্টেশন। এটি ফরিদপুরের লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত।[১]
ইতিহাস
[সম্পাদনা]
ফরিদপুর রেলওয়ে স্টেশন ১৮৯৯ সালে তৈরি করা হয়। রাজবাড়ী থেকে ফরিদপুর পর্যন্ত এই সেকশনটি লোকসানের অজুহাতে ১৯৯৭ সালে বন্ধ করে দেওয়া হয়। পরে সরকারের সিদ্ধান্তে ২০১০ সালে নতুন করে প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে রেলপথ ও স্টেশন নির্মাণের কাজ শুরু হয়। যার কাজ শেষ হয় ২০১৪ সালে। ১৭ বছর পর ২০১৪ সালে আবার ট্রেন চলাচল শুরু হয়।[২] পদ্মা সেতুর রেল সংযোগের কারণে এই স্টেশনের গুরুত্ব বর্তমানে বেড়ে যায়। ভাঙ্গা–ঢাকা রেলপথ নির্মাণের পর ফরিদপুর থেকে সরাসরি ট্রেন ঢাকা চলাচল করে।

পরিসেবা সমূহ
[সম্পাদনা]আন্তঃনগর ট্রেনের সময়সূচি
[সম্পাদনা]| আন্তঃনগর আপ এবং ডাউন ট্রেনের সময়সূচি | ||||||||
|---|---|---|---|---|---|---|---|---|
| সময় বিন্যাস:২৪ ঘন্টা; ১৩:০০ | ||||||||
| ট্রেনের নাম | ট্রেন নং | ফরিদপুরে পৌঁছায় | ফরিদপুর হতে ছাড়ে | প্রারম্ভিক স্টেশন | ছাড়ার সময় | গন্তব্য স্টেশন | পৌঁছানোর সময় | বন্ধের দিন (বার) |
| বেনাপোল এক্সপ্রেস | ৭৯৫ | ১৮:২২ | ১৮:২৫ | বেনাপোল | ১২:২৫ | ঢাকা | ২০:৩০ | বূধ |
| ৭৯৬ | ০১:১৩ | ০১:১৬ | ঢাকা | ২৩:৩০ | বেনাপোল | ০৭:০০ | ||
| সুন্দরবন এক্সপ্রেস | ৭২৫ | ০২:১২ | ০৩:১৫ | খুলনা | ২১:৪৫ | ঢাকা | ০৫:১০ | মঙ্গল |
| ৭২৬ | ০৯:৩৯ | ০৯:৪২ | ঢাকা | ০৮:০০ | খুলনা | ১৫:৪০ | ||
| মধুমতি এক্সপ্রেস | ৭৫৫ | ১৭:০৩ | ১৭:০৬ | ঢাকা | ১৫:০০ | রাজশাহী | ২২:৩০ | শনি |
| ৭৫৬ | ১১:৪৭ | ১১:৪৯ | রাজশাহী | ০৬:৪০ | ঢাকা | ১৪:০০ | ||
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "অবৈধ দখলে ফরিদপুর রেল স্টেশনের জায়গা"। কালের কণ্ঠ। ৩ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২২।
- ↑ "১৭ বছর পর রেলগাড়ি ঝমাঝম"। প্রথম আলো। ৮ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে ফরিদপুর রেলওয়ে স্টেশন সম্পর্কিত মিডিয়া দেখুন।
