এগারো সিন্ধুর গোধূলী
| এগারো সিন্ধুর গোধূলী | |
|---|---|
এগারো সিন্ধুর গোধূলীর একটি ছবি। | |
| সংক্ষিপ্ত বিবরণ | |
| পরিষেবা ধরন | আন্তঃনগর ট্রেন |
| অবস্থা | পরিচালিত হচ্ছে |
| প্রথম পরিষেবা | ১৬ মে ২০০২ |
| বর্তমান পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
| যাত্রাপথ | |
| শুরু | কমলাপুর রেলওয়ে স্টেশন |
| শেষ | কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন |
| ভ্রমণ দূরত্ব | ১৩৫ কিলোমিটার (৮৪ মাইল) |
| যাত্রার গড় সময় | ৩ ঘন্টা ৫৫ মিনিট |
| রেল নং | ৭৪৯/৭৫০ |
| যাত্রাপথের সেবা | |
| আসন বিন্যাস | আছে |
| ঘুমানোর ব্যবস্থা | আছে |
| খাদ্য সুবিধা | আছে |
| বিনোদন সুবিধা | আছে |
| কারিগরি | |
| ট্র্যাক গেজ | মিটারগেজ |
এগারো সিন্ধুর গোধুলী (ট্রেন নং ৭৪৯/৭৫০) বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন। এটি একটি জনপ্রিয় দ্রুতগামী ও বিলাসবহুল আন্তঃনগর ট্রেন। এগারোসিন্ধুর এক্সপ্রেস নামে ১৯৮৭ সালে যাত্রা শুরু করে এবং এগারোসিন্ধুর গোধূলী হিসেবে যাত্রা শুরুর তারিখ ১৬ মে ২০০২।
ইতিহাস
[সম্পাদনা]এগারো সিন্ধুর গোধুলী এক্সপ্রেস মিটারগেজ রেললাইনে চলে। এটি উদ্বোধন হয় ১৬ই মে ২০০২ খ্রিস্টাব্দে। এগারো সিন্ধুর গোধুলি এক্সপ্রেস ছাড়াও এ রুটে এগারো সিন্ধুর প্রভাতী ও কিশোরগঞ্জ এক্সপ্রেস চলাচল করে।
সময়সূচী
[সম্পাদনা]বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। ২০২৫ সালের টাইম টেবিল অনুযায়ী , অর্থাৎ , বাংলাদেশ রেলওয়ের অধীনে প্রকাশিত টাইম টেবিল ৫৪ অনুযায়ী নিম্নে সময়সূচি উল্লেখ করা হলো । এই টাইমটবিল মার্চ ,২০২৫ সাল হতে কার্যকর।
| ট্রেন
নং |
শুরু | ছাড়ে | শেষ | পৌঁছায় | সাপ্তাহিক
ছুটি |
|---|---|---|---|---|---|
| ৭৪৯ | কমলাপুর | ১৮:৪৫ | কিশোরগঞ্জ | ২২:৪০ | নেই |
| ৭৫০ | কিশোরগঞ্জ | ১২:৫০ | কমলাপুর | ১৬:৪৫ | বুধবার |
স্টপেজ
[সম্পাদনা](অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২৬ সাল অব্দি কার্যকর।)