অম্বিকাপুর রেলওয়ে স্টেশন
অবয়ব
অম্বিকাপুর রেলওয়ে স্টেশন | |
|---|---|
| বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
| অবস্থান | ফরিদপুর জেলা, ঢাকা বিভাগ |
| মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
| পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
| লাইন | পাচুরিয়া–ভাঙ্গা লাইন |
| প্ল্যাটফর্ম | ১ |
| ট্রেন পরিচালক | পশ্চিমাঞ্চল রেলওয়ে |
| নির্মাণ | |
| গঠনের ধরন | মানক |
| পার্কিং | আছে |
| সাইকেলের সুবিধা | আছে |
| প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
| ইতিহাস | |
| চালু | ১৮৯৯ |
| অবস্থান | |
![]() | |
অম্বিকাপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলার একটি রেলওয়ে স্টেশন।[১]
ইতিহাস
[সম্পাদনা]রাজবাড়ী থেকে ফরিদপুর পর্যন্ত প্রথম রেলপথ তৈরি হয় ১৮৯৯ সালে। এরপর অব্যবস্থাপনা ও লোকসানের কারণে রেল কর্তৃপক্ষ ১৯৯৮ সালের ১৫ মার্চ বন্ধ করে দেন ৩৪ কিলোমিটার দীর্ঘ ঐতিহ্যবাহী রাজবাড়ী-ফরিদপুর রেল রুট। পরবর্তীকালে এ অঞ্চলের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ১০ মার্চ থেকে এ রেল রুটে নতুন করে কাজ শুরু করা হয়। ৯০ কোটি টাকা ব্যয়ে ৪ বছর ধরে পুনরায় তৈরি করা হয় রেল লাইন ও অম্বিকাপুর রেলওয়ে স্টেশন সহ ৫ টি রেলওয়ে স্টেশন। এরপর ২০১৪ সালের ৭ আগস্ট একটি আন্তঃনগর ট্রেন চলাচলের মধ্য দিয়ে পরীক্ষামূলকভাবে পুনরায় চালু করা হয় রাজবাড়ী-ফরিদপুর রেল যোগাযোগ।[২][৩]
পরিষেবা
[সম্পাদনা]অম্বিকাপুর রেলওয়ে স্টেশন দিয়ে রাজবাড়ী এক্সপ্রেস চলাচল করে।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "অম্বিকাপুর রেল স্টেশনে ট্রেন থামিয়ে মানববন্ধন | banglatribune.com"। Bangla Tribune। ২৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "রাজবাড়ী-ফরিদপুর রেল রুটের সব স্টেশনেই থামবে ট্রেন"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "আন্তনগর বন্ধ করে মেইল ট্রেন চালু"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "রাজবাড়ী এক্সপ্রেসের যাত্রা শুরু"। Dhakatimes24.com। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২০।
