বিষয়বস্তুতে চলুন

২০০১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সহস্রাব্দ: ৩য় সহস্রাব্দ
শতাব্দী:
দশক:
বছর:
বিষয় অনুসারে ২০০১ সাল:
মাস অনুযায়ী
জানু – ফেব্রু – মার্চ – এপ্রি – মে – জুন
জুলা – আগ – সেপ্টে – অক্টো – নভে – ডিসে
বিষয় অনুযায়ী
শিল্প – স্থাপত্য – কমিকস – চলচ্চিত্র – হোম ভিডিও – সাহিত্য (কবিতা) – সংগীত – রেডিও – টেলিভিশন – ভিডিও গেমিং
রাজনীতি
নির্বাচন – আন্তর্জাতিক নেতা – রাষ্ট্রীয় নেতা – সার্বভৌম রাষ্ট্র
বিজ্ঞান ও প্রযুক্তি
প্রত্নতত্ত্ব – এভিয়েশন – প্রাণী বিজ্ঞান – আবহাওয়া বিজ্ঞান – প্রত্নজীববিদ্যা – রেলওয়ে – মহাকাশ
খেলাধুলা
অ্যাথলেটিক্স – কাবাডি – বেসবল – বাস্কেটবল – ফুটবল – ক্রিকেট – হকি – মোটরদৌড় – রোড সাইক্লিং (পুরুষ, মহিলা) – টেনিস – সাঁতার
স্থান অনুসারে
অস্ট্রেলিয়া – আয়ারল্যান্ড – আর্জেন্টিনা – ইতালি - ইন্দোনেশিয়া - ইরাক – ইরান – কাতার – কানাডা – কেনিয়া – চীন – জাপান – জার্মানি – জিম্বাবুয়ে – যুক্তরাজ্য – যুক্তরাষ্ট্র – ডেনমার্ক – তুরস্ক – দক্ষিণ আফ্রিকা – দক্ষিণ কোরিয়া – নিউজিল্যান্ড – নরওয়ে – পাকিস্তান – ফিলিস্তিন – ফ্রান্স – বাংলাদেশ – বেলজিয়াম – ব্রাজিল – ভারত – মালয়েশিয়া – মিশর – রাশিয়া – শ্রীলঙ্কা – ইউএই – সিঙ্গাপুর – সৌদি আরব – স্পেন
অন্যান্য বিষয়শ্রেণীসমূহ
পুরস্কার – আইন – ধর্মীয় নেতা
জন্ম ও মৃত্যু বিষয়শ্রেণীসমূহ
জন্ম – মৃত্যু
প্রতিষ্ঠা ও বিলুপ্তি বিয়ষশ্রেণীসমূহ
প্রতিষ্ঠা – বিলুপ্তি
কাজ ও প্রচলন বিষয়শ্রেণী সমূহ
কাজ – প্রচলন
পাবলিক ডোমেইন
বিভিন্ন পঞ্জিকায় ২০০১
গ্রেগরীয় বর্ষপঞ্জি২০০১
MMI
আব উর্বে কন্দিতা২৭৫৪
আর্মেনীয় বর্ষপঞ্জি১৪৫০
ԹՎ ՌՆԾ
অ্যাসিরীয় বর্ষপঞ্জি৬৭৫১
বাহাই বর্ষপঞ্জি১৫৭–১৫৮
বাংলা বর্ষপঞ্জি১৪০৭–১৪০৮
বেরবের বর্ষপঞ্জি২৯৫১
বুদ্ধ বর্ষপঞ্জি২৫৪৫
বর্মী বর্ষপঞ্জি১৩৬৩
বাইজেন্টাইন বর্ষপঞ্জি৭৫০৯–৭৫১০
চীনা বর্ষপঞ্জি庚辰年 (ধাতুর ড্রাগন)
৪৬৯৭ বা ৪৬৩৭
    — থেকে —
辛巳年 (ধাতুর সাপ)
৪৬৯৮ বা ৪৬৩৮
কিবতীয় বর্ষপঞ্জি১৭১৭–১৭১৮
ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি৩১৬৭
ইথিওপীয় বর্ষপঞ্জি১৯৯৩–১৯৯৪
হিব্রু বর্ষপঞ্জি৫৭৬১–৫৭৬২
হিন্দু বর্ষপঞ্জিসমূহ
 - বিক্রম সংবৎ২০৫৭–২০৫৮
 - শকা সংবৎ১৯২২–১৯২৩
 - কলি যুগ৫১০১–৫১০২
হলোসিন বর্ষপঞ্জি১২০০১
ইগবো বর্ষপঞ্জি১০০১–১০০২
ইরানি বর্ষপঞ্জি১৩৭৯–১৩৮০
ইসলামি বর্ষপঞ্জি১৪২১–১৪২২
জুশ বর্ষপঞ্জি৯০
জুলীয় বর্ষপঞ্জিগ্রেগরীয় বিয়োগ ১৩ দিন
কোরীয় বর্ষপঞ্জি৪৩৩৪
মিঙ্গু বর্ষপঞ্জিপ্রজা. চীন ৯০
民國৯০年
থাই সৌর বর্ষপঞ্জি২৫৪৪
ইউনিক্স সময়৯৭৮৩০৭২০০ – ১০০৯৮৪৩১৯৯

২০০১ সোমবারে শুরু হওয়া একটি সাধারণ বর্ষ। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে এটি অ্যানো ডোমিনি বা সাধারণ যুগের ২০০১তম বছর। এটি ২০০০ এর দশক-এর দ্বিতীয় বর্ষ এবং একবিংশ শতাব্দী ও তৃতীয় সহস্রাব্দের প্রথম বর্ষ।

২০০১ সাল আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী বর্ষ হিসেবে পালিত হয়।

ঘটনাবলি

[সম্পাদনা]

তারিখ অনুসারে

[সম্পাদনা]

জানুয়ারি

[সম্পাদনা]
জানুয়ারি ২০: জর্জ ডব্লিউ. বুশ, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৩তম রাষ্ট্রপতি
  • জানুয়ারি ১২ – ক্যালিফোর্নিয়ার ডিজনীল্যান্ড রিসোর্টে ডাউন টাউন ডিজনী উদ্বোধন করা হয়।
  • জানুয়ারি ১৬
    • কঙ্গোর প্রেসিডেন্ট লুরান্ট কাবিলা নিজ দেহরক্ষীর হাতে নিহত হন।
    • মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন সাবেক প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টকে স্প্যানিশ-আমেরিকান যুদ্ধে সেবার জন্য মরণোত্তর মেডেল অব অনার প্রদান করেন।
  • জানুয়ারি ৩১
    • নেদারল্যান্ডসে, একটি স্কটিশ আদালত লিবিয়ার আবদেলবাসেত আল-মেগরাহিকে প্যান অ্যাম ফ্লাইট ১০৩ লকারবির উপর বোমা হামলায় জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত করে।
    • জাপানের সুরুগা উপসাগরের উপর দুটি জাপান এয়ারলাইন্সের বিমান প্রায় সংঘর্ষের মুখে পড়ে।

ফেব্রুয়ারি

[সম্পাদনা]
  • ফেব্রুয়ারি ১২ – নিয়ার শুমেকার মহাকাশযান ৪৩৩ ইরোস গ্রহাণুর “স্যাডল” অঞ্চলে অবতরণ করে; এটি প্রথম গ্রহাণুতে অবতরণকারী মহাকাশযান।

মার্চ

[সম্পাদনা]
  • মার্চ ১ – প্রধান বিচারপতি পদে মাহমুদুল আমীন চৌধুরীর শপথ গ্রহণ।
  • মার্চ ৪ – বিবিসি বোমা হামলা: লন্ডনের বিবিসি টেলিভিশন সেন্টার-এর সামনে একটি বিশাল গাড়ি বোমা বিস্ফোরিত হয়, একজন গুরুতর আহত হয়; হামলার জন্য রিয়েল আইআরএ-কে দায়ী করা হয়।
  • মার্চ ১৬ – চীনের শিজিয়াজুয়াং শহরে ধারাবাহিক বোমা বিস্ফোরণে ১০৮ জন নিহত এবং ৩৮ জন আহত হয়।
  • মার্চ ১৭ – চীনে বোমা বিস্ফোরণে ৪টি হোটেল বিধ্বস্ত হয়; এতে ১০৮ জন নিহত হয়।
  • মার্চ ২৯ – একটি গালফস্ট্রিম ৩ কলোরাডোর অ্যাস্পেন/পিটকিন কাউন্টি বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে থাকা ১৮ জনই নিহত হন।

এপ্রিল

[সম্পাদনা]
  • মে ৯ – ঘানায় আক্রা স্পোর্টস স্টেডিয়াম বিপর্যয়ে ১২৯ জন ফুটবল সমর্থক নিহত হন।
  • মে ১৫ – ওহাইওর ওয়ালব্রিজ থেকে সিএসএক্স ৮৮৮৮ মালবাহী ট্রেন চালকবিহীনভাবে ১০৬ কিলোমিটার পথ অতিক্রম করে।
  • মে ১৯ – প্রথম অ্যাপল রিটেইল স্টোর উদ্বোধন।
  • মে ২৭ – আবু সায়াফ ফিলিপাইনের পালাওয়ানে একটি রিসোর্ট থেকে বিশ জন জিম্মিকে অপহরণ করে।
  • জুন ৫ – ক্রান্তীয় ঝড় অ্যালিসন শক্তিশালী ক্রান্তীয় ঝড় হিসেবে টেক্সাস উপকূলে আঘাত হানে এবং হিউস্টনে ব্যাপক বৃষ্টিপাত ঘটায়, যাতে ৫.৫ বিলিয়ন ডলারের ক্ষতি হয়। ৫ - ৯ জুন পর্যন্ত হিউস্টনে ৩৬ ইঞ্চি (৯০০ মিমি) বৃষ্টিপাত হয়। এতে ২২ জন মারা যায়।
  • জুন ২৩ – ৮.৪ মাত্রার দক্ষিণ পেরু ভূমিকম্প উপকূলীয় পেরুতে আঘাত হানে, যার সর্বোচ্চ মার্কালি তীব্রতা ছিল ৮ (গুরুতর)। এর পর সৃষ্ট ধ্বংসাত্মক সুনামিতে কমপক্ষে ৭৪-৭৫ জন নিহত ও ২,৬৮৭ জন আহত হন।
  • জুন ২৮ – স্লোবোদান মিলোশেভিচকে বিচারের জন্য হেগের আইসিটিওয়াইতে হস্তান্তর করা হয়।

জুলাই

[সম্পাদনা]
  • জুলাই ৪
    • মাওয়ায় পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    • ভ্লাদিভোস্টক এয়ার ফ্লাইট ৩৫২ এর ঘটনা।
  • জুলাই ১৪
    • অস্ট্রেলিয়ার অপরাধী ব্র্যাডলি জন মারডক উত্তর টেরিটরিতে ব্রিটিশ পর্যটক পিটার ফ্যালকোনিওকে হত্যা করে এবং তার বান্ধবীকে অপহরণ করে।
    • রুস ফ্লাইট ৯৬৩৩ চকালভস্কি বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়, এতে ১০ জন নিহত হন।
  • জুলাই ২০-জুলাই ২২ - ইতালির জেনোয়ায় জি৮ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বায়ন-বিরোধীরা এই সম্মেলনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে। পুলিশের আক্রমণে প্রতিবাদকারীদের একজন নিহত হন এবং অনেকে আহত হন।
  • জুলাই ২১ – জাপানের আকাশির ওকুরা সৈকতে আতশবাজি প্রদর্শনী শেষে পদচারী সেতুতে ভিড়ের চাপে ১১ জন নিহত ও ১২০ জনের বেশি আহত হয়।

আগস্ট

[সম্পাদনা]
  • আগস্ট ৬ – তামিল নাড়ুর এরওয়াদিতে একটি আশ্রমে ২৮ জন মানসিক রোগীকে শিকল দিয়ে বেঁধে জ্যান্ত পুড়িয়ে মারা হয়।
  • আগস্ট ৮ – আলবেনীয় বিদ্রোহীরা তেতোভোর কাছে মেসিডোনিয়া প্রজাতন্ত্রের সেনাবাহিনীর একটি কনভয়ে অতর্কিত হামলা চালিয়ে ১০ জন সৈন্যকে হত্যা করে।
  • আগস্ট ৯ – জেরুজালেমে একটি রেস্তোরাঁয় ফিলিস্তিনি জঙ্গীদের আক্রমণে ১৫ সাধারণ নাগরিক নিহত হন এবং ১৩০ জন আহত হন।
  • আগস্ট ২৫ – মার্কিন সঙ্গীতশিল্পী আলিয়াহ ও তার সহকর্মীদের বহনকারী বিমান বাহামা দ্বীপপুঞ্জের মার্শ হারবার বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়। আলিয়াহ এবং বিমানের আরো ৮ জন যাত্রীই নিহত হন।
  • আগস্ট ২৯ – বিন্টার মেডিটেরানিও ফ্লাইট ৮২৬১ মালাগা বিমানবন্দরের কাছে এন-৩৪০ মহাসড়কে বিধ্বস্ত হয়, ৪ জন নিহত হন।

সেপ্টেম্বর

[সম্পাদনা]
সেপ্টেম্বর ১১র হামলা
  • সেপ্টেম্বর ১ – জাপানের টোকিওর সবচেয়ে বিখ্যাত জেলার একটি মাহ্ জঙ খেলার পার্লারে আগুন ধরে যায়। এতে ৪৪ জন মৃত্যুবরণ করে। এটি ছিল ১৯৮২ সালের পর টোকিওর সবচেয়ে মর্মান্তিক অগ্নিকাণ্ড।
  • সেপ্টেম্বর ৩
    • উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে প্রটেস্ট্যান্ট উলস্টার গোষ্ঠীর কিছু সদস্য হলিক্রস ক্যাথলিকদের দ্বারা পরিচালিত একটি ছাত্রীদের প্রাথমিক বিদ্যালয়ে হামলা করে। পরবর্তী ১১ সপ্তাহ দাঙ্গা পুলিশ সহিংসতার মধ্যে হামলাকারীদের হাত থেকে ছাত্রী ও তাদের অভিভাবকদের রক্ষা করে। প্রোটেস্ট্যান্ট অনুগতরা মেয়েদের ক্যাথলিক প্রাথমিক বিদ্যালয় হোলি ক্রস-এর একটি পিকেট শুরু করে।
    • জায়নবাদের অভিযোগে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইসরায়েল জাতিসংঘের সম্মেলন থেকে নিজেদের প্রত্যাহার করে।
  • সেপ্টেম্বর ৪ – টোকিও ডিজনি রিসোর্টের অংশ হিসেবে জাপানের চিবার উরায়াসু শহরে টোকিও ডিজনিসি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
  • সেপ্টেম্বর ১০
    • আমেরিকান রাজনীতিবিদ ডোনাল্ড রামসফেল্ড পেন্টাগনের কৈফিয়তহীন ২.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ সম্পর্কে মন্তব্য করেন।
    • ব্রাজিলের কাম্পিনাস শহরের মেয়র আন্তনিও দা কস্তা সান্তোস আততায়ীর হাতে নিহত হন।
    • ব্রিটিশ টিভি গেম শো হু ওয়ান্টস টু বি আ মিলিয়নেয়ার?-এ প্রতিযোগী চার্লস ইনগ্রাম ১০ লাখ পাউন্ড জিতলেও পরে কাশির মাধ্যমে প্রতারণার প্রমাণ পাওয়া যায়।
  • সেপ্টেম্বর ১২
    • অর্থনৈতিক বিপর্যয়ের কারণে অ্যানসেট অস্ট্রেলিয়া এয়ারলাইন্সকে প্রশাসনের মুখোমুখি দাঁড়াতে হয়।
    • পূর্ব তিমুরে পার্লামেন্ট সদস্যরা শপথ গ্রহণ করেন। গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে গঠিত এটাই প্রথম পার্লামেন্ট।
  • সেপ্টেম্বর ২০
    • রাজধানী ঢাকায় রিকশার বিকল্প হিসেবে পরীক্ষামূলকভাবে ‘সিটি সার্কুলার সার্ভিস’ চালু।
    • কংগ্রেস ও সাধারণ জনগণের যৌথ বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ "সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ"-এর ঘোষণা দেন।
    • ফ্রান্সের তুলুজে এজোট সার কারখানায় বিস্ফোরণে ২৯ জন নিহত ও প্রায় ২,৫০০ জন আহত হন।
    • ইংল্যান্ডের পিটারবোরোতে রস পার্কার নিহত হন (বর্ণবাদী হামলা)।
    • মহাকাশযান "ডিপ স্পেস ১" ধূমকেতু বোরেলি (১৯পি/বোরেলি)-এর ২,২০০ কিলোমিটারের মধ্য দিয়ে উড়ে যায়।
    • "আমেরিকা: এ ট্রিবিউট টু হিরোজ" কনসার্ট প্রচার, প্রায় ২০০ মিলিয়ন ডলার সংগৃহীত হয়।
  • সেপ্টেম্বর ২১ – আমেরিকা: আ ট্রিবিউট টু হিরোস ৩৫টির বেশি নেটওয়ার্কে সম্প্রচারিত হয়।

অক্টোবর

[সম্পাদনা]
আফগানিস্তান যুদ্ধ: মার্কিন সৈন্যরা চিনুক হেলিকপ্টারে উঠছে
  • অক্টোবর ৯ – ২০০১ অ্যানথ্রাক্স আক্রমণ: নিউ জার্সির ট্রেনটন থেকে দ্বিতীয় দফায় অ্যানথ্রাক্সের জীবাণুপূর্ণ চিঠি পাঠানো হয়।
  • অক্টোবর ১১
    • চীনের রাষ্ট্রীয় মানদন্ডকরণ ব্যবস্থাপনা কমিটি পেইচিংএ প্রতিষ্ঠিত হয়।
    • পোলারয়েড কর্পোরেশন ফেডারেল দেউলিয়াত্ব সুরক্ষার জন্য আবেদন করে।

নভেম্বর

[সম্পাদনা]
  • নভেম্বর ১১ – আফগানিস্তানে সাংবাদিকদের বহনকারী গাড়িবহরে হামলায় তিন সাংবাদিক (পিয়েরে বিলো, জোহান সাটন, ফলকার হ্যান্ডলোইক) নিহত হন।
  • নভেম্বর ১৯ – মার্কিন কংগ্রেস এভিয়েশন ও ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন করে এবং ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন গঠিত হয়।
  • নভেম্বর ২৫ – সুইস এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হলে ২৪ জন নিহত হয়।
  • নভেম্বর ৩০ – ওয়াশিংটনের রেনটনে একটি ট্রাক ফ্যাক্টরির সামনে থেকে গ্যারি রিজওয়ে ওরফে গ্রিন রিভার কিলারকে আটক করে পুলিশ।

ডিসেম্বর

[সম্পাদনা]
  • ডিসেম্বর ২
    • মার্কিন ইলেকট্রিক প্রতিষ্ঠান ডাইনেজি ৮.৪ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি বাতিল করার পাঁচ দিন পর এনরন দেওলিয়াত্ব প্রতিরোধের জন্য মামলা করে। এটি ছিল তখন পর্যন্ত আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় দেওলিয়াত্বের ঘটনা। এনরন অধ্যায় ১১ দেউলিয়াত্বের জন্য আবেদন করে।
    • আর্জেন্টিনায় মহামন্দা: সরকার সকল ব্যাংক অ্যাকাউন্ট ১২ মাসের জন্য বন্ধ করে দেওয়ায় আর্জেন্টিনায় দাঙ্গা শুরু হয়।
  • ডিসেম্বর ৮ – সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ পরিচালিত এক অভিযানে জেমাহ ইসলামিয়ার বিদেশি দূতাবাসে বোমা হামলার পরিকল্পনা ব্যর্থ করে দেয়।
Deni Avdija
Rodrygo
Billie Eilish

মৃত্যু

[সম্পাদনা]

জানুয়ারি

[সম্পাদনা]

ফেব্রুয়ারি

[সম্পাদনা]

মার্চ

[সম্পাদনা]

এপ্রিল

[সম্পাদনা]

জুলাই

[সম্পাদনা]

আগস্ট

[সম্পাদনা]

সেপ্টেম্বর

[সম্পাদনা]

অক্টোবর

[সম্পাদনা]

নভেম্বর

[সম্পাদনা]

ডিসেম্বর

[সম্পাদনা]

নোবেল পুরস্কার

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহি:সংযোগ

[সম্পাদনা]