৫ জুলাই
অবয়ব
(৫ই জুলাই থেকে পুনর্নির্দেশিত)
| << | জুলাই | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | |
| ২০২৬ | ||||||
৫ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৮৬তম (অধিবর্ষে ১৮৭তম) দিন। বছর শেষ হতে আরো ১৭৯ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৩২৮ – রোমান স্থপতি থিওফিলাস প্যাট্রিসিয়াস কর্তৃক দানিউব নদীর উপর সুসিদাভা ও ওয়েসকাস-এর মধ্যে নির্মিত কনস্টানটাইনের সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
- ৬৬১ – ইমাম হাসান (রা.) ও মুয়াবিয়া (রা.)’র মধ্যে সন্ধি স্থাপন।
- ১২৯৪ – পোপ চতুর্থ নিকোলাসের মৃত্যুর দুই বছর পর পোপ পঞ্চম সেলেস্টাইন নির্বাচিত হন।
- ১৩১৬ – আখিয়া রাজ্যের দাবিদার বারগুন্ডি ও মায়োর্কার মধ্যে মানোলাদার যুদ্ধ সংঘটিত হয়।
- ১৪১৩ – মেহমেদ চেলেবি তার ভাই মুসা চেলেবির সেনাবাহিনীকে চামুরলুর যুদ্ধে পরাজিত করেন, মুসা বন্দী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন।
- ১৫৮৪ – রোমে ম্যারোনাইট কলেজ প্রতিষ্ঠিত হয়।
- ১৫৯৪ – পেদ্রো লোপেস দে সুসার নেতৃত্বে পর্তুগিজ বাহিনী শ্রীলঙ্কায় ক্যান্ডি রাজ্যের বিরুদ্ধে দানতুরে অভিযানে ব্যর্থ আক্রমণ শুরু করে।
- ১৬১০ – জন গাই ৩৯ জন উপনিবেশী নিয়ে ব্রিস্টল থেকে নিউফাউন্ডল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেন।
- ১৬৪৩ – ল্যান্সডাউনের যুদ্ধ সংঘটিত হয়, যেখানে রাজতন্ত্রী ও সংসদপন্থী উভয় বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
- ১৬৮৭ – ইংরেজ বিজ্ঞানী এবং আধুনিক বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ স্যার আইজাক নিউটনের লেখা ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা আজকের দিনে প্রকাশিত হয়।
- ১৭৭০ – রুশ সাম্রাজ্য ও উসমানীয় সাম্রাজ্যের মধ্যে চেসমার যুদ্ধ শুরু হয়।
- ১৭৭৫ – দ্বিতীয় মহাদেশীয় কংগ্রেস অলিভ শাখা পিটিশন গ্রহণ করে।
- ১৮০৩ – আর্টলেনবার্গ কনভেনশন স্বাক্ষরিত হয়, যার ফলে হ্যানোভারের ফরাসি দখল শুরু হয়।
- ১৮০৭ – বুয়েনস আইরেসে স্থানীয় মিলিশিয়ারা দ্বিতীয় ইংরেজ আক্রমণে ব্রিটিশ সৈন্যদের প্রতিহত করে।
- ১৮০৯ – ফরাসি ও অস্ট্রীয় সাম্রাজ্যের মধ্যে ওয়াগ্রামের যুদ্ধ শুরু হয়।
- ১৮১১ – প্রথম দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে ভেনেজুয়েলা স্পেনের কাছ থেকে স্বাধীনতা পায়।
- ১৮১৩ – ১৮১২-এর যুদ্ধে ফোর্ট শ্লোসার, ব্ল্যাক রক ও প্লাটসবার্গে তিন সপ্তাহব্যাপী ব্রিটিশ অভিযান শুরু হয়।
- ১৮১৪ – ১৮১২-এর যুদ্ধে চিপাওয়ার যুদ্ধে মার্কিন মেজর জেনারেল জ্যাকব ব্রাউন ব্রিটিশ জেনারেল ফিনিয়াস রিয়ালকে পরাজিত করেন।
- ১৮৩০ – আলজেরীয় বাহিনীর বিরুদ্ধে ধারাবাহিক বিজয়ের পর কাউন্ট দে বুরমন্টের নেতৃত্বে ফরাসি সেনাবাহিনী আলজিয়ার্স দখল করে।
- ১৮৩৩ – লে ভ্যান খোই ২৭ জন সৈন্য নিয়ে বিদ্রোহ করে ফিয়েন আন দুর্গ দখল করেন, যা সম্রাট মিন ম্যাংয়ের বিরুদ্ধে লে ভ্যান খোই বিদ্রোহে রূপ নেয়।
- ১৮৩৩ – অ্যাডমিরাল চার্লস নেপিয়ার কেপ সেন্ট ভিনসেন্টের তৃতীয় যুদ্ধে পর্তুগালের দখলদার দোম মিগুয়েলের নৌবাহিনীকে পরাজিত করেন।
- ১৮৪১ – টমাস কুক প্রথম ট্রাভেল এজেন্সি চালু করেন।
- ১৮৫২ – বিলোপবাদী ফ্রেডরিক ডগলাস রচেস্টারে "What to the Slave Is the Fourth of July?" শীর্ষক ভাষণ দেন।
- ১৮৫৯ – মার্কিন যুক্তরাষ্ট্র মিডওয়ে অ্যাটল আবিষ্কার ও দাবি করে।
- ১৮৬৫ – মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস কার্যক্রম শুরু করে।
- ১৮৮৪ – জার্মান সাম্রাজ্য ক্যামেরুনের দখল নেয়।
- ১৯১৫ – লিবার্টি বেল বিশেষ ট্রেনে ফিলাডেলফিয়া থেকে পানামা–প্যাসিফিক আন্তর্জাতিক প্রদর্শনীতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করে।
- ১৯২৪ – ব্রাজিলের সাওপাওলোতে সামরিক অভ্যুত্থান হয়।
- ১৯৩২ – অলিভিয়েরা সালাজারের পর্তুগালের ক্ষমতা গ্রহণ।
- ১৯৩৪ – "রক্তাক্ত বৃহস্পতিবার": পুলিশ সান ফ্রান্সিসকোতে ধর্মঘটরত ডক শ্রমিকদের উপর গুলি চালায়।
- ১৯৩৫ – মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট জাতীয় শ্রম সম্পর্ক আইন স্বাক্ষর করেন।
- ১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভিশি ফ্রান্স যুক্তরাজ্যের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
- ১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে অপারেশন বারবারোসায় জার্মান সৈন্যরা নিপার নদীতে পৌঁছায়।
- ১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির আক্রমণকারী নৌবহর সিসিলির উদ্দেশ্যে যাত্রা করে।
- ১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে কুরস্কের যুদ্ধে বিশাল আক্রমণ শুরু করে।
- ১৯৪৫ – যুক্তরাজ্য ১০ বছরের মধ্যে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করে, যেখানে ক্লিমেন্ট অ্যাটলির লেবার পার্টি জয়লাভ করে।
- ১৯৪৬ – মিশেলিন বার্নার্ডিনি প্যারিসের একটি সুইমিং পুলে প্রথম আধুনিক বিকিনি প্রদর্শন করেন।
- ১৯৪৭ – ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল অনুমোদিত হয়।
- ১৯৪৮ – ব্রিটেনের স্বাস্থ্যসেবা আইন চালু হয়।
- ১৯৫০ – কোরীয় যুদ্ধে টাস্ক ফোর্স স্মিথ ও উত্তর কোরীয় বাহিনীর মধ্যে ওসানের যুদ্ধে প্রথম সংঘর্ষ হয়।
- ১৯৫০ – ইসরায়েলের নেসেট প্রত্যাবর্তন আইন পাস করে, যা সকল ইহুদিকে ইসরায়েল ভূমিতে অভিবাসনের অধিকার দেয়।
- ১৯৫৪ – বিবিসি প্রথম টেলিভিশন সংবাদ বুলেটিন সম্প্রচার করে। প্রথম সংবাদ পাঠক ছিলেন রিচার্ড বেকার।
- ১৯৫৪ – এলভিস প্রেসলি মেমফিসের সান রেকর্ডসে তার প্রথম একক "That's All Right" রেকর্ড করেন।
- ১৯৬২ – ফ্রান্সের কাছ থেকে আলজেরিয়া স্বাধীনতা লাভ করে।
- ১৯৭০ – এয়ার কানাডা ফ্লাইট ৬২১ অন্টারিওর ব্রাম্পটনে বিধ্বস্ত হয়, এতে ১০৯ জন নিহত হন।
- ১৯৭১ – মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ছাব্বিশতম সংশোধনী অনুমোদন করেন, যার মাধ্যমে ভোটাধিকারের বয়স ২১ থেকে ১৮ করা হয়।
- ১৯৭৩ – অ্যারিজোনার কিংম্যানে প্রোপেন স্থানান্তরের সময় অগ্নিকাণ্ড থেকে বিএলইভিই বিস্ফোরণে ১১ জন দমকলকর্মী নিহত হন।
- ১৯৭৩ – জুভেনাল হাবিয়ারিমানা অভ্যুত্থানের মাধ্যমে রুয়ান্ডার ক্ষমতা দখল করেন।
- ১৯৭৫ – আর্থার অ্যাশ প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে উইম্বলডন একক শিরোপা জয় করেন।
- ১৯৭৫ – কেচাভার্দের স্বাধীনতা লাভ।
- ১৯৭৭ – পাকিস্তানে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জুলফিকার আলী ভুট্টোকে অপসারিত করে জিয়াউল হক ক্ষমতা দখল করেন।
- ১৯৮০ – সুইডিশ টেনিস খেলোয়াড় বিয়র্ন বর্গ তার পঞ্চম উইম্বলডন ফাইনাল জয় করেন এবং টানা পাঁচবার চ্যাম্পিয়নশিপ জয়ী প্রথম পুরুষ খেলোয়াড় হন।
- ১৯৮৪ – মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ইউনাইটেড স্টেটস বনাম লিওন মামলায় চতুর্থ সংশোধনীর বর্জনীয় নিয়ম থেকে সরল বিশ্বাস ব্যতিক্রম সংক্রান্ত রায় দেয়।
- ১৯৮৭ – শ্রীলঙ্কার গৃহযুদ্ধে এলটিটিই প্রথমবার শ্রীলঙ্কা সেনাবাহিনীর উপর আত্মঘাতী হামলা চালায়, ব্ল্যাক টাইগার্স গঠিত হয়।
- ১৯৮৯ – ইরান-কন্ট্রা কেলেঙ্কারিতে অলিভার নর্থকে তিন বছরের স্থগিত কারাদণ্ড, দুই বছরের প্রবেশন, ১,৫০,০০০ ডলার জরিমানা ও ১২০০ ঘণ্টা সমাজসেবার দণ্ড দেওয়া হয়।
- ১৯৯৪ – ফিলিস্তিনে স্বায়ত্তশাসনের সূচনা হয়।
- ১৯৯৪ – জেফ বেজোস অ্যামাজন প্রতিষ্ঠা করেন।
- ১৯৯৫ – সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতার চার বছর পর আর্মেনিয়া তার সংবিধান গ্রহণ করে।
- ১৯৯৬ – বৃটেনের বিজ্ঞানী ডঃ উইলমুট উদ্ভাবিত ক্লোনিং পদ্ধতিতে প্রথম সাফল্য হিসেবে ভেড়ার শাবক ডলি জন্ম নেয়।
- ১৯৯৭ – শ্রীলঙ্কার গৃহযুদ্ধে শ্রীলঙ্কার তামিল সংসদ সদস্য এ. থাঙ্গাথুরাই ত্রিঙ্কোমালির শ্রী শানমুগা হিন্দু লেডিস কলেজে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
- ১৯৯৯ – মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন আফগানিস্তানে তালেবান সরকারের বিরুদ্ধে বাণিজ্য ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন।
- ২০০২ – ২৩ বছরের শাসক মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট দিদিয়ার রাতসবিকার স্ত্রী-কন্যা এবং শীর্ষ সহযোগীদের নিয়ে দেশ ছেড়ে পলায়ন।
- ২০০৩ – বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০০২–২০০৪ সার্স প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এসেছে বলে ঘোষণা করে।
- ২০০৪ – প্রথম সরাসরি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
- ২০০৬ – উত্তর কোরিয়া চারটি স্বল্প-পাল্লার, একটি মধ্য-পাল্লার ও একটি দূর-পাল্লার টেপোডং-২ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে, দূর-পাল্লার ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরের উপর ব্যর্থ হয়।
- ২০০৯ – চীনের জিনজিয়াংয়ের রাজধানী উরুমচিতে ধারাবাহিক সহিংস দাঙ্গা শুরু হয়।
- ২০০৯ – হ্যামারউইচ গ্রামের কাছে স্টাফোর্ডশায়ার ভাণ্ডার, ব্রিটেনে আবিষ্কৃত সবচেয়ে বড় অ্যাংলো-স্যাক্সন স্বর্ণভাণ্ডার আবিষ্কৃত হয়।
- ২০১২ – লন্ডনের দ্য শার্ড ইউরোপের সুউচ্চ ভবন হিসেবে উদ্বোধন করা হয়।
- ২০১৬ – জুনো মহাকাশযান বৃহস্পতিতে পৌঁছায় এবং ২০ মাসব্যাপী জরিপ শুরু করে।
- ২০২২ – ব্রিটিশ মন্ত্রী সাজিদ জাভিদ ও ঋষি সুনাক দ্বিতীয় জনসন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন, যার মাধ্যমে জুলাই ২০২২ যুক্তরাজ্য সরকার সংকট শুরু হয়।
- ২০২৩ – শেষ আরিয়ান ৫ রকেট আরিয়ান ফ্লাইট ভিএ২৬১ উৎক্ষেপণ করা হয়, যা হাইনরিখ হার্টজ ও সিরাকিউস ৪বি উপগ্রহ বহন করে।
- ২০২৪ – কিয়ার স্টারমার তৃতীয় চার্লস কর্তৃক প্রধানমন্ত্রী নিযুক্ত হন, যিনি ২০১০ সালে গর্ডন ব্রাউনের পর প্রথম লেবার প্রধানমন্ত্রী হন।
জন্ম
[সম্পাদনা]- ১৮৫৭ - জার্মানীর কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, মার্কসবাদী তাত্ত্বিক এবং ‘নারী অধিকার’ আন্দোলনের বিশিষ্ট নেত্রী ক্লারা জেটকিন। (মৃ. ১৯৩৩)
- ১৮৮৬ - জগদীশচন্দ্র গুপ্ত, বাঙালি কথাসাহিত্যিক ও ছোটগল্পকার। (মৃ.১৯৫৭)
- ১৮৮৯ - জঁ ককতো, ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা। (মৃ. ১৯৬৩)
- ১৮৯১ - জন হাওয়ার্ড নরথ্রপ, মার্কিন রসায়নবিদ ও শিক্ষায়তনিক, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ১৯৮৭)
- ১৯০১ - বীরেন্দ্রনাথ সরকার, প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও কলকাতার নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা। (মৃ.২৮/১১/১৯৮০)
- ১৯০৫ - ধীরেন্দ্রনাথ বেরা, দূরদর্শী শিক্ষাব্রতী ও সমাজসেবক। (মৃ.১৯৮৭)
- ১৯২৬ - জ্ঞানেশ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভিনেতা,পরিচালক ও নাট্যব্যক্তিত্ব। (মৃ.২০০৮)
- ১৯২৯ - ক্যাথরিন হেলমন্ড, মার্কিন অভিনেত্রী ও পরিচালক। (মৃ. ২০১৯)
- ১৯৩৬ - শার্লি নাইট, মার্কিন অভিনেত্রী। (মৃ. ২০২০)
- ১৯৩৬ – জেমস মিরলিস, স্কটিশ অর্থনীতিবিদ এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ: ২০১৮)
- ১৯৩৮ - মোহাম্মদ ফরহাদ, বাংলাদেশী রাজনীতিবিদ। (মৃ. ১৯৮৭)
- ১৯৪১ - শহীদ সাংবাদিক সৈয়দ নাজমুল হক।
- ১৯৪৪ - দীপঙ্কর দে, ভারতীয় বাঙালি টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা।
- ১৯৫০ - মাহমুদুল হাসান, আধ্যাত্মিক ব্যক্তিত্ব।
- ১৯৬০ - ডগলাস সিলস, আমেরিকার অভিনেতা এবং গায়ক।
- ১৯৬২ - যুবায়ের আহমদ আনসারী, ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ।
- ১৯৮২ - আলবের্তো জিলার্দিনো, ইতালীয় ফুটবলার।
- ১৯৯৫ - পি ভি সিন্ধু, ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়।
মৃত্যু
[সম্পাদনা]- ১৮২৬ - ফরাসি রসায়নবিদ ঝজেফ লুই প্রুস্ত।
- ১৮২৬ - সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা স্যার টমাস স্ট্যামফোর্ড র্যাফেলস।(জ.১৭৮১)
- ১৯৫৭ - প্রতুলচন্দ্র গঙ্গোপাধ্যায় ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট বিপ্লবী। (জ.১৮৯৪)
- ১৯৬৫ - বনবিহারী মুখোপাধ্যায়, দরদী চিকিৎসক ও ব্যঙ্গ-সাহিত্যস্রষ্টা।(জ.১৮৮৫)
- ১৯৬৬ - নোবেলজয়ী হাঙ্গেরীয় রসায়নবিদ গেয়র্গ ডে হেভেসি।
- ১৯৬৯ - মার্কিন চলচ্চিত্র নির্মাতা লিও ম্যাককার।
- ১৯৬৯ - জার্মান স্থপতি ভালটার গ্রোপিউস।
- ১৯৭৯ - টেনিস তারকা এলিজাবেথ রায়ান।
- ১৯৮০ - বিমলাকান্ত রায়চৌধুরী বিশিষ্ট সঙ্গীত, সেতার ও বাদ্যশিল্পী। (জ.১৯০৯)
- ১৯৯৩ - কালী বন্দ্যোপাধ্যায়, বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের খ্যাতনামা অভিনেতা। (জ. ২০/১১/১৯২০)
- ২০০৭ - শুভেন্দু চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা। (জ.২৯/১১/১৯৩৬)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ৫ জুলাই সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ জুলাই ২০০৬ তারিখে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |