বিষয়বস্তুতে চলুন

শৈলেন মান্না

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শৈলেন মান্না
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম শৈলেন্দ্র নাথ মান্না
মাঠে অবস্থান রক্ষণাত্মক খেলোয়াড়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৪৯-১৯৪২
১৯৪২-১৯৬০
হাওড়া ইউনিয়ন, কলকাতা
মোহনবাগান
 ? (?)
 ? (?)
জাতীয় দল
? – ? ভারত ?(?)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

শৈলেন মান্না (সেপ্টেম্বর ১, ১৯২৪ - ফেব্রুয়ারি ২৭, ২০১২) ভারতের পশ্চিমবঙ্গের প্রাক্তন ফুটবল খেলোয়াড়।[] ইনি ৪০-এর দশক থেকে ৬০-এর দশক পর্যন্ত মূলত কলকাতার মোহনবাগান ক্লাব ও পরে কিছুদিন ইস্টবেঙ্গল ক্লাবে খেলেছেন। ১৯৪১ সালে হাওড়া ইউনিয়ন ক্লাবের হয়ে তার খেলোয়াড় জীবন হয় শুরু হয়। ১৯৪৮ সাল থেকে ১৯৫৪ সাল পর্যন্ত বাংলা ফুটবল দলের[] এবং একসাথে ভারতের ফুটবল দলের অধিনায়ক ছিলেন। তার অধিনায়কত্বে ভারত ১৯৫১ সালের এশিয়াডে ফুটবলে স্বর্ণপদক পায়৷ ১৯৪৮ সালে লন্ডন অলিম্পিকে ফ্রান্সের কাছে ভারতের ২–১ গোলে পরাজয়ের পর অনেকের কাছে তিনি নিন্দিত হন। ঐ খেলায় তিনি একটি পেনাল্টি মিস করেন। ১৯৬০ সালে ফুটবল থেকে অবসর নেন৷[]

শৈলেন মান্না চাকরি করতেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে৷ বিবাহ করেন কুমিল্লা (বাংলাদেশ) নিবাসী / বংশোদ্ভুত মহিলা ও সহকর্মী আভাকে। তিনি পদ্মশ্রী,বঙ্গবিভূষণ (২০১১), ভারতীয় ফুটবলরত্ন, মোহনবাগানরত্ন, ইত্যাদি নানা পুরস্কাবে ভুষিত হন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Indian Legendary Football Players Profile"। ১৪ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মে ২০২০
  2. "Padmashree Sailendranath Manna"। ২৮ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মে ২০২০
  3. "India's greatest footballer"। ১৭ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মে ২০২০