রাজশাহী সরকারি মহিলা কলেজ
রাজশাহী সরকারি মহিলা কলেজ এর লোগো | |
| ধরন | সরকারি কলেজ |
|---|---|
| স্থাপিত | ১৯৬২ |
| অধিভুক্তি | বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়[১] |
| অধ্যক্ষ | অধ্যাপক মো. সারওয়ার জাহান |
| উপাধ্যক্ষ | অধ্যাপক ইয়াসমীন আকতার সারমিন |
| অবস্থান | রাজশাহী , বাংলাদেশ |
| শিক্ষাঙ্গন | শহুরে |
| পোশাকের রঙ | |
| ওয়েবসাইট | rgwcollege |
রাজশাহী সরকারি মহিলা কলেজ রাজশাহী জেলার মেয়েদের জন্য একমাত্র সরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু জেলার মেয়েদের চেয়ে জেলার বাইরের মেয়েদের সংখ্যাও কম নয় ।[২] রাজশাহীর কয়েকজন বিদ্যোৎসাহী ব্যক্তির উদ্যোগে ও জনসাধারণের আর্থিক সহায়তায় ১৯৬২ সালের ২৫ এপ্রিল কলেজটি প্রতিষ্ঠা করা হয় ।
ইতিহাস
[সম্পাদনা]ঔপনিবেশিক আমল থেকেই রাজশাহী শিক্ষানগরী হিসাবে পরিচিত হলেও এখানে স্বতন্ত্র কোনো মহিলা কলেজ ছিল না। তাই নারীদের আত্মপ্রতিষ্ঠা ও নারী শিক্ষা প্রসারের জন্য রাজশাহীর কয়েকজন বিদ্যোৎসাহী ব্যক্তির উদ্যোগে ও জনসাধারণের আর্থিক সহায়তায় ১৯৬২ সালের ২৫ এপ্রিল নগরীর কাদিরগঞ্জ মহল্লার অন্তর্গত তারিনী বাবু’র বাগান নামে পরিচিত বৃক্ষশোভিত প্রায় দশ একরের একটি মনোরম ভূখণ্ডে রাজশাহী মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠাকালীন বদলি সনদের মাধ্যমে ভর্তিকৃত পঁচিশ জন ছাত্রী নিয়ে এই কলেজের যাত্রা শুরু হয়।

প্রথম হতেই শিক্ষা, সাহিত্য-সংস্কৃতি, ক্রীড়া ইত্যাদি ক্ষেত্রে ছাত্রীদের অসাধারণ সাফল্যের ফলে এই কলেজের প্রতি ছাত্রী ও অভিভাবকদের আগ্রহ বৃদ্ধি পায়।[৩] ষাটের দশকের মাঝামাঝি তৎকালীন সরকার প্রতিটি জেলায় একটি করে মহিলা কলেজ স্থাপনের ব্যবস্থা নিলে ১৯৬৮ সালের ২৫ এপ্রিল সেই পরিকল্পনার আওতায় এই কলেজটির সরকারীকরণ সম্পন্ন হয়।
বিভাগ এবং অনুষদ
[সম্পাদনা]এই কলেজে বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং দর্শন বিষয়ে অনার্স কোর্স, ডিগ্রী (পাস) এবং উচ্চ মাধ্যমিক শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় বিভাগ চালু রয়েছে।এছাড়াও কলেজে সর্বমোট ২১টি বিভাগ রয়েছে।
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা"। দৈনিক ইত্তেফাক। ঢাকা, বাংলাদেশ: ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ। ১২ নভেম্বর ২০১৪। ৭ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৬।
- ↑ "ভর্তি ও ফলাফল তথ্য, রাজশাহী"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৫ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৬।
- ↑ "রাজশাহী বোর্ডের সেরা ২০"। দৈনিক ইত্তেফাক। ঢাকা, বাংলাদেশ: ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ। ১৩ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৬।
| বাংলাদেশের শিক্ষা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- রাজশাহী জেলার মহাবিদ্যালয়
- ১৯৬২-এ প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ও কলেজ
- ১৯৬২-এ পূর্ব পাকিস্তানে প্রতিষ্ঠিত
- বাংলাদেশের সরকারি মহাবিদ্যালয়
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রাক্তন কলেজ
- রাজশাহী শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত কলেজ
- বিএনসিসি-এর মহাস্থান রেজিমেন্টের ইউনিট
- জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অধিভুক্ত মহাবিদ্যালয়
- বাংলাদেশের সরকারি মহিলা কলেজ
- বাংলাদেশ শিক্ষা অসম্পূর্ণ