ময়মনসিংহ সরকারি কলেজ
![]() | |
| ধরন | সরকারি |
|---|---|
| স্থাপিত | ১৯৬৬ |
| অধিভুক্তি | ময়মনসিংহ শিক্ষা বোর্ড |
| ইআইআইএন | ১৩৩৭৭৭ |
| অধ্যক্ষ | মো: মোহন মিয়া (ভারপ্রাপ্ত) |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৪০ |
| শিক্ষার্থী | ১১০৮ |
| ঠিকানা | আকুয়া , , ৭০৩২ , |
| শিক্ষাঙ্গন | সিটি কর্পোরেশন এলাকা, ৩ একর (১.২ হেক্টর) |
| ভাষা | বাংলা |
| ওয়েবসাইট | mgcm |
![]() | |
ময়মনসিংহ সরকারি কলেজ, ময়মনসিংহ (পূর্বনাম: গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট, ময়মনসিংহ) বাংলাদেশের একটি উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৬৬ সালে তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে সরকারি পর্যায়ে পরিচালিত ব্যবসায় শিক্ষার বিভাগে জ্ঞানার্জনের জন্য প্রতিষ্ঠিত হয়।[১] ২০১৬ সালে এটিকে সাধারণ উচ্চ মাধ্যমিক কলেজে রূপান্তরিত করা হয়। ময়মনসিংহ শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান।
ইতিহাস
[সম্পাদনা]ময়মনসিংহ সরকারি কলেজের যাত্রা শুরু হয় ১৯৬৬ সালে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধীন ডিপ্লোমা-ইন-কমার্স (এইচ.এস.সি সমমান) কোর্সের একটি বিভাগ হিসেবে। পরবর্তীতে ১৯৮৪ সালে এটি একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয় এবং ভাড়া করা ভবনে পাঠদান কার্যক্রম শুরু করে। ১৯৯৯ খ্রিস্টাব্দে কলেজটি ময়মনসিংহ শহরের আকুয়া এলাকায় নিজস্ব চারতলা ভবনে স্থানান্তরিত হয়। ২০১৬ সালে ১২ মে তারিখে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিষ্ঠানটি একটি পূর্ণাঙ্গ সাধারণ কলেজে উন্নীত হয়। বর্তমানে কলেজটিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পাঠদান কার্যক্রম চালু রয়েছে।[২]
শিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]
পূর্বে এই প্রতিষ্ঠানটিতে ঢাকা শিক্ষা বোর্ড এর অধীনে দুই বছর মেয়াদী 'ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ' (ডিআইবিএস) নামে একটি কর্মমূখী শিক্ষা কোর্স পরিচালনা করা হতো।[১][৩]
বর্তমানে কলেজটি ময়মনসিং শিক্ষা বোর্ডের অধীনে উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অধীনে অধ্যয়নের সুযোগ রয়েছে। বিজ্ঞান বিভাগের জন্য আসন সংখ্যা ৩৪০ টি মানবিক বিভাগের জন্য ২৯০টি ও ব্যবসা শিক্ষার জন্য ২৭৫ টি আসনসহ মোট ৯১৫টি আসন রয়েছে।
ফলাফল
[সম্পাদনা]২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত এইচএসসি পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছে ৫৭৫৩ জন, পাস করেছে ৪৯৩৫ জন, ফেল করেছে ৮১৮ জন, এ+ পেয়েছে ১২৬৩ জন, শতকরা পাস করেছে ৮৫.৭৮%, শতকরা এ+ পেয়েছে ২১.৯৫ %।[৪]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 https://web.archive.org/web/20160304134805/http://www.dainikamadershomoy.com/2015/05/07/26286.php। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৫।
{{ওয়েব উদ্ধৃতি}}:|title=অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ College, Mymensingh Government। "Mymensingh Government College | ময়মনসিংহ সরকারি কলেজ" (মার্কিন ইংরেজি ভাষায়)।
{{ওয়েব উদ্ধৃতি}}:|url=অনুপস্থিত বা খালি (সাহায্য);|সংগ্রহের-তারিখ=এর জন্য|ইউআরএল=প্রয়োজন (সাহায্য); লেখা "ওয়েবসাইটmgcm.edu .bd" উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ ময়মনসিংহ সরকারি কলেজ, ময়মনসিংহ।
- ↑ "Mymensingh-govt-college"। sohopathi। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২৫।

