সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ
![]() | |
| নীতিবাক্য | প্রভু আমাকে জ্ঞান দান কর |
|---|---|
| ধরন | সরকারি নারী মহাবিদ্যালয় |
| স্থাপিত | ৩ মার্চ ১৯৮৬ |
| অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেট শিক্ষা বোর্ড |
| ইআইআইএন | ১৩০০৫০ |
| অধ্যক্ষ | জ্যোতির্ময় দাস |
| শিক্ষার্থী | ২,৫৮৫ |
| স্নাতক | ১,১৩৮ |
অন্যান্য শিক্ষার্থী | ১,৪৪৭ |
| ঠিকানা | বাঁধনপাড়া , , ৩০০০ , |
| শিক্ষাঙ্গন | জেলা সদর পৌর এলাকা, ১.৫২ একর (০.৬২ হেক্টর) |
| ভাষা | বাংলা |
| ওয়েবসাইট | sunamganj-gwc |
![]() | |
সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ বাংলাদেশের একটি সরকারি মহাবিদ্যালয়। এটি সুনামগঞ্জ সদর উপজেলার বাঁধনপাড়ায় অবস্থিত এবং ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই কলেজে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান ও মানবিক শাখায় শিক্ষা প্রদান করা হয়। এছাড়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস) কোর্স চালু আছে।[১]
ইতিহাস
[সম্পাদনা]১৯৮৬ সালে ৩ মার্চ সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৯৮৭-১৯৮৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর মানবিক বিভাগে মাত্র ১১জন ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে। ১৯৯৭ সালে কলেজটি জাতীয়করণ হয়।[২] বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক ও বিজ্ঞান বিভাগ সহ স্নাতক পর্যায়ে বি.এ ও বি.এস.এস (পাস) কোর্স চালু রয়েছে।
উপলব্ধ কোর্স
[সম্পাদনা]উচ্চ মাধ্যমিক
[সম্পাদনা]- বিজ্ঞান
- মানবিক
স্নাতক (পাস)
[সম্পাদনা]- বিএ (পাস)
- বিএসএস (পাস)
শিক্ষার্থী
[সম্পাদনা]বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর ২০২৫ সালের তথ্যমতে উচ্চ মাধ্যমিক স্তরে ১৪৪৭ জন এবং স্নাতক (পাশ) স্তরে ১১৩৮ জন মিলে মোট ২৫৮৫ জন শিক্ষার্থী অধ্যায়নরত আছে।
ফলাফল
[সম্পাদনা]২০০৯ থেকে ২০২৫ পর্যন্ত এইচএসসি পরীক্ষায় মোট ১০,৭৯৫ জন অংশগ্রহণ করেছে, পাস করেছে ৮,০৫৬ জন, ফেল করেছে ২,৭৩৯ জন, এ+ পেয়েছে ৭৪ জন, শতকরা পাস করেছে ৭৪.৬৩%, শতকরা এ+ পেয়েছে ০.৬৯ %।[৩]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "SUNAMGANJ GOVT. WOMENS COLLEGE"। nu.ac.bd। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৫।
- ↑ "সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ :: Homes"। govtwcs.edu.bd (ইংরেজি ভাষায়)। ৫ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৫।
- ↑ "Sunamgong Govt. Mohila College - Sohopathi | সহপাঠী"। Sohopathi | সহপাঠী (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৫।

