কুষ্টিয়া ইসলামিয়া কলেজ
রবীন্দ্র কলা ভবন যা পূর্বে কুষ্টিয়া জজ কোর্ট হিসেবে ব্যবহৃত হতো | |
| ধরন | এমপিওভুক্ত কলেজ |
|---|---|
| স্থাপিত | ১৯৬৮ |
| অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
| ইআইআইএন | ১১৭৮০৯ |
| শিক্ষার্থী | ৫০০০ (প্রায়) |
| ঠিকানা | , , ২৩°৫৪′২৮″ উত্তর ৮৯°০৭′৪৭″ পূর্ব / ২৩.৯০৭৭৬৩৮° উত্তর ৮৯.১২৯৭৮৮৮° পূর্ব |
| শিক্ষাঙ্গন | ২ একর (৮,১০০ বর্গমিটার) |
| ওয়েবসাইট | kic |
![]() | |
কুষ্টিয়া ইসলামিয়া কলেজ কুষ্টিয়াতে অবস্থিত একটি কলেজ। কলেজটি ১৯৬৮ সালে স্থানীয় ব্যক্তিবর্গের দ্বারা প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই কলেজ প্রাঙ্গণে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল।[১]
অবস্থান
[সম্পাদনা]কলেজটি কুষ্টিয়া নগরের মজমপুর মৌজার থানাপাড়ায় এনএস রোডের দক্ষিণ পাশে অবস্থিত।[২] কলেজের পিছনেই কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন অবস্থিত। কলেজের বিপরীত পাশে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি ও কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদ অবস্থিত। নগরের জিরো পয়েন্ট মজমপুর গেট হতে কলেজে দুরত্ব প্রায় ১ কিলোমিটার।
ইতিহাস
[সম্পাদনা]কলেজটি ১৯৬৮ সালে তৎকালীন কুষ্টিয়ার এসডি জনাব ইয়াহিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। ১৯৭১ সালের ৩ মার্চ এই কলেজ চত্বরেই তৎকালীন সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদ স্বাধীন বাংলাদেশের মানচিত্র সম্বলিত জাতীয় পতাকা উত্তোলন করে। ১৯৯২ সালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে বিএনপির জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে ইসলামিয়া কলেজ সরকারিকরণের দাবি করা হলে তিনি পর্যায়ক্রমে অনুমোদনের আশ্বাস দিয়েছিলেন। ১৯৯৩ সালে ইসলামিয়া কলেজ মাঠে আওয়ামী লীগের জনসভায় সভানেত্রী শেখ হাসিনা কথা দিয়েছিলেন যে ক্ষমতায় গেলে কলেজটি সরকারিকরণ করা হবে। অনেক বছর পেরিয়ে গেলেও একটি পূর্ণাঙ্গ কলেজ প্রতিষ্ঠার সব প্রাসঙ্গিকতা থাকা সত্ত্বেও কলেজটি সরকারিকরণের কোনো অগ্রগতি হয়নি।[২]
বিষয়সমূহ
[সম্পাদনা]কুষ্টিয়া ইসলামিয়া কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ে যশোর বোর্ডের অধীনে ৩টি বিভাগ রয়েছে।[৩] জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ০৪ ধরনের ব্যাচেলর ডিগ্রি (পাস) কোর্স, ব্যাচেলর ডিগ্রি অনার্স কোর্সে ১২টি বিষয় ও মাস্টার্স ফাইনাল কোর্সে ৫টি বিষয় রয়েছে।[৪]
| ডিগ্রি | নং | বিভাগ |
|---|---|---|
| উচ্চ মাধ্যমিক | ০১ | বিজ্ঞান |
| ০২ | মানবিক | |
| ০৩ | ব্যবসায় শিক্ষা | |
| ব্যাচেলর (পাস) | ০১ | বি.এ |
| ০২ | বি.এস.এস | |
| ০৩ | বি.এস.সি | |
| ০৪ | বি.বি.এস | |
| ব্যাচেলর (অনার্স) | ০১ | বাংলা |
| ০২ | ইতিহাস | |
| ০৩ | ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | |
| ০৪ | দর্শন | |
| ০৫ | রাষ্ট্রবিজ্ঞান | |
| ০৬ | সমাজবিজ্ঞান | |
| ০৭ | অর্থনীতি | |
| ০৮ | মার্কেটিং | |
| ০৯ | ফিন্যান্স ও ব্যাংকিং | |
| ১১ | হিসাববিজ্ঞান | |
| ১১ | ব্যবস্থাপনা | |
| ১২ | ভূগোল ও পরিবেশ | |
| মাস্টার্স ফাইনাল | ০১ | বাংলা |
| ০২ | দর্শন | |
| ০৩ | রাষ্ট্রবিজ্ঞান | |
| ০৪ | সমাজবিজ্ঞান | |
| ০৫ | অর্থনীতি | |
চিত্রশালা
[সম্পাদনা]- অধ্যক্ষের কার্যালয় যা পূর্বে কুষ্টিয়া জজ কোর্টের একটি অংশ ছিল
- কলেজের অভ্যন্তরীণ দৃশ্য ও উঁচু ভবনটি হলো কুষ্টিয়া জেলার পরিষদ সুপার মার্কেট
- বামদিকে একাডেমিক ভবন আর ডানে রবীন্দ্র কলা ভবন
- রবীন্দ্র কলা ভবন ও ডানে কলেজের গ্যারেজ
- ১নং গেইট
- ইসলামিয়া কলেজ মার্কেট
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "তিন দশকেও বাস্তবায়ন হয়নি কুষ্টিয়া ইসলামিয়া কলেজ সরকারীকরণ প্রতিশ্রুতি"। দৈনিক দেশতথ্য। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২২।
- 1 2 "কুষ্টিয়া ইসলামিয়া কলেজ: ৩ দশকেও কেউ কথা রাখেনি"। ঢাকা প্রকাশ। ১৫ ফেব্রুয়ারি ২০২২। ১৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২৫।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে:|1=(সাহায্য) - ↑ "কুষ্টিয়া ইসলামিয়া কলেজ, ইআইআইএন - ১১৭৮০৯"। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২৪।
- ↑ "কুষ্টিয়া ইসলামিয়া কলেজ - ১০০৪"। জাতীয় বিশ্ববিদ্যালয়। ৭ অক্টোবর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ সম্পর্কিত মিডিয়া দেখুন।
