বিষয়বস্তুতে চলুন

সিটি ল' কলেজ, ঢাকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিটি ল' কলেজ, ঢাকা
স্থাপিত১৯৫৭ (1957)
অবস্থান
৬২, আগামাসি লেন
, ,
শিক্ষাঙ্গনশহুরে পরিবেশ
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
মানচিত্র

সিটি ল' কলেজ, ঢাকা বাংলাদেশের একটি আইনি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি বাংলাদেশের প্রাচীনতম আইন কলেজ। ১৯৫৭ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজটি প্রতিষ্ঠায় শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক ভূমিকা রাখেন। এটি ঢাকা শহরের ৬২, আগামাসি লেনে অবস্থিত। কলেজটি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও এর অধীনে দুই বছর মেয়াদী কোর্সে এলএলবি ডিগ্রি প্রদান করে থাকে।

ইতিহাস

[সম্পাদনা]

সিটি ল কলেজ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ আইন শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৫৭ সালে ঢাকার আগামাসী লেনে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে এটি তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) প্রথম আইন কলেজ হিসেবে বিবেচিত হয়। সিটি ল কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন বিশিষ্ট আইনবিদ ও শিক্ষাবিদ ড. আলিম আল রাজী। তিনি ছিলেন কলেজের প্রথম অধ্যক্ষ। এই কলেজের পৃষ্ঠপোষকতা করেন শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক। ১৯৫০-এর দশকে পূর্ব পাকিস্তানে আইন শিক্ষার সুযোগ সীমিত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলএল.বি কোর্স থাকলেও আসন সংখ্যা কম হওয়ায় অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হতেন। এই প্রেক্ষাপটে, আইন শিক্ষাকে সাধারণ মানুষের নাগালে আনার লক্ষ্যে সিটি ল কলেজ প্রতিষ্ঠিত হয়।

উল্লেখযোগ্য শিক্ষার্থী

[সম্পাদনা]

উল্লেখযোগ্য শিক্ষকগণ

[সম্পাদনা]
  • আলিম আল রাজী – সিটি ল কলেজের প্রতিষ্ঠাতা ও প্রথম অধ্যক্ষ। তিনি একজন বিশিষ্ট আইনজীবী, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ ছিলেন।
  • মোহাম্মদ তফাজ্জল ইসলাম – বাংলাদেশের ১৭তম প্রধান বিচারপতি। তিনি সিটি ল কলেজে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পাঠদান করেছেন।
  • শফিক আহমেদ – কলেজের সাবেক অধ্যক্ষ। বাংলাদেশের সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী।

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

    বহিঃসংযোগ

    [সম্পাদনা]