সরকারি সা’দত কলেজ
করটিয়া কলেজ | |
| নীতিবাক্য | "আলোকিত মানুষ সৃষ্টি করা"[১] |
|---|---|
| ধরন | সরকারি |
| স্থাপিত | ১ জুন ১৯২৬ |
| অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
| ইআইআইএন | ১১৪৭৪৭ |
| উপাচার্য | এ এস এম আমানুল্লাহ |
| অধ্যক্ষ | প্রফেসর মোঃ মনিরুজ্জামান মিয়া |
| উপাধ্যক্ষ | প্রফেসর সুব্রত কুমার সাহা |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ১২৬ |
| শিক্ষার্থী | ১৪,১২৪ |
| স্নাতক | ১১,১১৩ |
| স্নাতকোত্তর | ৩,০১১ |
| ঠিকানা | করটিয়া , , ১৯০৩ , ২৪°১৩′১২″ উত্তর ৮৯°৫৮′৩৪″ পূর্ব / ২৪.২২০° উত্তর ৮৯.৯৭৬° পূর্ব |
| শিক্ষাঙ্গন | উপশহুর, ৩৭.০৭ একর (১৫.০০ হেক্টর) |
| ভাষা | বাংলা |
| ওয়েবসাইট | www |
![]() | |
সরকারি সা’দত কলেজ বাংলাদেশের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় অবস্থিত একটি সরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯২৬ সালে প্রতিষ্ঠিত এ কলেজে স্নাতক (পাস) কোর্স, ১৮টি বিষয়ে স্নাতক (সম্মান), ১৬টি বিষয়ে স্নাতকোত্তর শেষ পর্ব এবং ১২টি বিষয়ে স্নাতকোত্তর প্রিলিমিনারি কোর্স চালু আছে। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, এখানে মোট ১৪,১২৪ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।
ইতিহাস
[সম্পাদনা]
১৯২৬ সালে আটিয়ার চাঁদ ওয়াজেদ আলী খান পন্নী পিতামহ সাদাত আলী খান পন্নীর নামে কলেজটি প্রতিষ্ঠা করেন।[২] ইবরাহিম খাঁ এই কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন। ১৯৩৮ সালে কলেজটি ডিগ্রি কলেজে উন্নীত হয়। এরপর ১৯৬৬ সালে অনার্স কোর্স এবং ১৯৭৪ সালে মাস্টার্স কোর্স শুরু হয়। ১৯৭৯ সালের ৭ই মে সরকারিকরণ হয়।[৩]
অনুষদ এবং বিভাগ
[সম্পাদনা]- স্নাতক (পাস) কোর্স
- বিএ (পাস)
- বিএসএস (পাস)
- বিএসসি (পাস)
- বিবিএস (পাস)
- স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস), ১৮টি বিষয়/বিভাগে স্নাতক (সম্মান), ১৬টি বিষয়ে স্নাতকোত্তর শেষপর্ব ও ১২টি বিষয়ে স্নাতকোত্তর প্রিলিমিনারি কোর্স চালু আছে।
| অনুষদ | বিভাগ | স্নাতক (সম্মান) | স্নাতকোত্তর শেষপর্ব | স্নাতকোত্তর প্রিলিমিনারি |
|---|---|---|---|---|
| বিজ্ঞান অনুষদ | গণিত | হ্যাঁ | হ্যাঁ | না |
| পদার্থ বিজ্ঞান | হ্যাঁ | হ্যাঁ | না | |
| রসায়ন | হ্যাঁ | হ্যাঁ | না | |
| জীবন ও পৃথিবী বিজ্ঞান অনুষদ | প্রাণিবিদ্যা | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
| উদ্ভিদবিদ্যা | হ্যাঁ | হ্যাঁ | না | |
| কলা অনুষদ | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
| ইংরেজি | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |
| ইতিহাস | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |
| দর্শন | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |
| ইসলামিক শিক্ষা | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |
| ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |
| সমাজ বিজ্ঞান অনুষদ | সমাজকর্ম | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
| অর্থনীতি | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |
| রাষ্ট্রবিজ্ঞান | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |
| বাণিজ্য শিক্ষা অনুষদ | হিসাব বিজ্ঞান | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
| ব্যবস্থাপনা | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |
| মার্কেটিং | হ্যাঁ | না | না | |
| ফিন্যান্স এবং ব্যাংকিং | হ্যাঁ | না | না |
শিক্ষার্থী
[সম্পাদনা]২০২৪ সালের ব্যানবেইসের তথ্যানুসারে স্নাতক (পাশ) স্তরে ১২৮৮ জন, স্নাতক (সম্মান) স্তরে ৯৮২৫ জন এবং স্নাতকোত্তর স্তরে ৩০১১ জন মিলে মোট ১৪,১২৪ জন শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করছে।
সুযোগ-সুবিধা
[সম্পাদনা]নতুন করে পাঁচতলা বিশিষ্ট দুটি একাডেমিক ভবন, একটি ছাত্র হল ও একটি ছাত্রী হল নির্মাণ কাজ শেষ হয়েছে। মোট পাঁচটি একাডেমিক ভবন, দুটি হিন্দু হল, তিনটি ছেলেদের হল, দুটি মেয়েদের হল রয়েছে। সমৃদ্ধশালী লাইব্রেরি রয়েছে, যেখানে আছে হাতে লেখা কোরআন শরীফ সহ আর দুর্লভ সব বই। আছে কবি নজরুল এর বিশ্রাম নেওয়া সেই স্মৃতিচারণ নজরুল কুটির। দুটি মনোরম পরিবেশের পুকুর রয়েছে। বর্তমানে চারতলা ভবন বিশিষ্ট মসজিদ নির্মিত হচ্ছে। এই কলেজে রয়েছে আলাদা মেডিক্যাল হল। যেখানে ছাত্রছাত্রীদের বিনামূল্যে চিকিৎসা করা হয়ে থাকে। এছাড়া রয়েছে বিতর্ক ক্লাব ও অন্যান্য ক্লাব, বিএনসিসি, রোভার স্কাউটস, বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) সহ আরও অনেক সংগঠন। রয়েছে মাসিক সাহিত্য পত্রিকা।
উল্লেখযোগ্য শিক্ষক
[সম্পাদনা]প্রাক্তন শিক্ষার্থী
[সম্পাদনা]- আব্দুল হক (লেখক)
- বন্দে আলী মিয়া (কবি)
- ওসমান গণি খান (জাতিসংঘের নিরীক্ষক বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান)
- পি. সি. সরকার (জাদুকর)
- সেলিম আল দীন (নাট্যকার)
- শাহজাহান সিরাজ (প্রাক্তন মন্ত্রী)
- শামসুল হক (আওয়ামী মুসলিম লীগের প্রথম সম্পাদক)
- আবদুস সাত্তার (১৯১১-১৯৬৫), ভারতের গণপরিষদের সদস্য
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বার্ষিক কলেজ ম্যাগাজিন (১৯৭৭)। "সুবর্ণজয়ন্তী স্মরণিকা"। সাদাত কলেজ।
- ↑ শেখর, কামনাশীষ (১৯ ডিসেম্বর ২০২১)। "ইতিহাসের সাক্ষী সা'দত কলেজ"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৪।
- ↑ "National University"। 103.113.200.68। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২৫।
