কুষ্টিয়া সরকারি কলেজ
প্রাক্তন নাম | কুষ্টিয়া কলেজ |
|---|---|
| ধরন | সরকারি মহাবিদ্যালয় |
| স্থাপিত | ১৯৪৭ |
| প্রতিষ্ঠাতা | শামসুদ্দিন আহমেদ |
| ইআইআইএন | ১১৭৮০৮ |
| অধ্যক্ষ | আব্দুল লতিফ |
| অবস্থান | , ২৩°৫৪′১০″ উত্তর ৮৯°০৭′৪২″ পূর্ব / ২৩.৯০২৭৩৩° উত্তর ৮৯.১২৮৪১১° পূর্ব |
| শিক্ষাঙ্গন | শহুরে, ২০.৬৪ একর (৮৩,৫০০ বর্গমিটার) |
| ওয়েবসাইট | kushtiagovcollege |
![]() | |
কুষ্টিয়া সরকারি কলেজ (পূর্বনাম: কুষ্টিয়া কলেজ) বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি বিখ্যাত সরকারি মহাবিদ্যালয়।[১] এটি ১৯৪৭ সালে কুষ্টিয়ায় প্রতিষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এই কলেজটি দেশের প্রথম শ্রেণির কলেজগুলোর মধ্যে একটি।[২]
ইতিহাস
[সম্পাদনা]কুষ্টিয়া পৌরসভা কর্তৃক প্রকাশিত সার্ধশতবর্ষ স্মারকগ্রন্থে বলা হয়েছে ১৯০৮–১৯১০ সালের মধ্যে একটি কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯১১ সালে কলকাতা থেকে 'নলডাঙ্গা অ্যান্ড দ্য নলডাঙ্গা রাজ ফ্যামিলি' গ্রন্থ প্রকাশ হয়। গ্রন্থটির লেখক ছিলেন অম্বিকাচরণ মুখার্জি, যিনি তার নিজের পরিচয়ে সাবেক অধ্যক্ষ কুষ্টিয়া কলেজ ও সাবেক চেয়ারম্যান কুষ্টিয়া পৌরসভা উল্লেখ করেন। বর্তমানে কুষ্টিয়ার থানাপাড়ায় অম্বিকাচরণ মুখার্জি স্ট্রিট নামে একটি রাস্তা রয়েছে।[৩][৪] ধারণা করা হয় সরকারি সহায়তা না পাওয়ার কারণে কলেজটি বন্ধ হয়ে যায়।

১৯৪৭ সালের ১ জানুয়ারি কৃষক প্রজা আন্দোলনের অন্যতম নেতা শামসুদ্দিন আহমেদ ও স্থানীয়দের উদ্যোগে 'কুষ্টিয়া কলেজ' নামে একটি কলেজ প্রতিষ্ঠিত হয়।[৫][২] শামসুদ্দিন আহমেদ দীর্ঘদিন কলেজ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।[৬] প্রতিষ্ঠার সময়ই এটি কলকাতা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হয়।[৭]
১৯৫২ সালে কুষ্টিয়াতে সংঘটিত বাংলা ভাষা আন্দোলনে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো কুষ্টিয়া কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। ২২ ফেব্রুয়ারি হরতালের দিন শিক্ষার্থীরা মিছিল বের করেছিল।[৮]
১৯৭১ সালেবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন জুন মাসে কলেজের তারেক নামের এক শিক্ষার্থী সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হন। ২৮ জুন দর্শন বিভাগের তৎকালীন অধ্যাপক রফিকুল ইসলামকে পাকিস্তানি সেনারা গ্রেপ্তার কর এবং পরবর্তীতে তিনি আর কখনো ফিরে আসেননি।[৯]
এই কলেজের মাঠে ১৯৯২ সালে অনুষ্ঠিত একটি জনসভায় খালেদা জিয়া ও ১৯৯৩ সালে অনুষ্ঠিত একটি জনসভায় শেখ হাসিনা বক্তৃতা দিয়েছিলেন।[১০] ২০১৩ সালের ৫ অক্টোবর দ্বিতীয় বারের মতো শেখ হাসিনা এই কলেজ মাঠে এসেছিলেন।[১১]
কর্মজীবনে এ কে এম নুরুল ইসলাম, আবু জাফর, আবুবকর সিদ্দিক এই কলেজে শিক্ষকতা করছেন।
অনুষদ ও বিভাগসমূহ
[সম্পাদনা]কুষ্টিয়া সরকারি কলেজে ৪টি অনুষদে মোট ১৯টি বিভাগ রয়েছে।
- কলা অনুষদ
- বাংলা বিভাগ
- ইংরেজি বিভাগ
- দর্শন বিভাগ
- ইতিহাস বিভাগ
- ইসলামের ইতিহাস বিভাগ
- ইসলামিক স্টাডিজ বিভাগ
- সামাজিক বিজ্ঞান অনুষদ
- রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
- অর্থনীতি বিভাগ
- সমাজবিজ্ঞান বিভাগ
- বিজ্ঞান অনুষদ
- পদার্থবিজ্ঞান বিভাগ
- গণিত বিভাগ
- প্রাণিবিদ্যা বিভাগ
- উদ্ভিদ বিজ্ঞান বিভাগ
- রসায়ন বিভাগ
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
- ব্যবসা প্রশাসন অনুষদ
- হিসাববিজ্ঞান বিভাগ
- ব্যবস্থাপনা বিভাগ
- মার্কেটিং বিভাগ
- ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ
উল্লেখযোগ্য শিক্ষার্থী
[সম্পাদনা]- আনোয়ারুল করীম - বাংলাদেশী লোকবিজ্ঞানী ও বাউল গবেষক
- আবদুর রউফ চৌধুরী, কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য
- আবুল বারকাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান
- আমিনুল হক বাদশা' স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা, সাংবাদিক ও গ্রন্থকার
- আলম আরা জুঁই - বাংলাদেশী কবি, আবৃত্তিশিল্পী ও সাংস্কৃতিক কর্মী
- এ টি এম আব্দুল ওয়াহাব, বাংলাদেশ সেনাবাহিনীর অবসর প্রাপ্ত মেজর জেনারেল ও রাজনীতিবিদ
- এস আই টুটুল - বাংলাদেশী গায়ক
- কামরুল ইসলাম সিদ্দিক, বাংলাদেশি প্রকৌশলী
- খন্দকার মাহমুদুল হাসান, বাংলাদেশী শিশুসাহিত্যিক, গবেষক ও বহুমাত্রিক লেখক
- গোলাম সাকলায়েন, বাংলাদেশী লেখক
- নূর আলম জিকু, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য
- ফরিদা পারভীন, বাংলাদেশের একজন স্বনামধন্য কণ্ঠশিল্পী
চিত্রশালা
[সম্পাদনা]- প্রশাসনিক ভবনের প্রবেশপথ
- মঞ্চের সামনে
- বিজ্ঞান ভবন
- কলেজ মাঠের দক্ষিণাংশ
- কেন্দ্রীয় লাইব্রেরিতে জুলাই আন্দোলন গ্রাফিতি
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "KUSHTIA GOVT. COLLEGE - 1001" [কুষ্টিয়া সরকারি কলেজ - ১০০১]। জাতীয় বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- 1 2 সাদিয়া তানজিলা (১৪ সেপ্টেম্বর ২০১৩)। "জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে খুলনা বিভাগের শীর্ষ ৯ কলেজ"। দ্য ডেইলি ক্যাম্পাস। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ আনোয়ার আলী। সার্ধশতবর্শ স্মারকগ্রন্থ ১৮৬৯-২০১৯ (পিডিএফ)। কুষ্টিয়া: কুষ্টিয়া পৌরসভা। পৃ. ৬০, ৬১। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৩৪৬০৮-১-৩। ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ অম্বিকাচরণ মুখার্জি (১৯১১)। NALDANGA AND THE NALDANGA RAJ FAMILY [নলডাঙ্গা এবং নলডাঙ্গা রাজ পরিবার] (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। কলকাতা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৫।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অবস্থানে প্রকাশক অনুপস্থিত (লিঙ্ক) - ↑ "ইতিহাস"। কুষ্টিয়া সরকারি কলেজ। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ ড. মুহাম্মদ এমদাদ হাসনায়েন; সারিয়া সুলতানা (২০১৮)। কুষ্টিয়ার ইতিহাস। ঢাকা: বর্ণ প্রকাশ লিমিটেড। পৃ. ২৯৮। আইএসবিএন ৯৭৮৯৮৪৯৩১১০২৭।
- ↑ THE CALCUTTA REVIEW (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। কলকাতা বিশ্ববিদ্যালয়। ১৯৪৭। পৃ. ১১৭। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ আহমাদ ইশতিয়াক (৯ ফেব্রুয়ারি ২০১৩)। "ভাষা আন্দোলনে কুষ্টিয়া"। দ্য ডেইলি স্টার। ৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ হাসান হাফিজুর রহমান, সম্পাদক (১৯৮২)। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রঃ পঞ্চদশ খণ্ড (পিডিএফ)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়। পৃ. ১৫২। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "কুষ্টিয়া ইসলামিয়া কলেজ: ৩ দশকেও কেউ কথা রাখেনি"। ঢাকা প্রকাশ। ১৫ ফেব্রুয়ারি ২০২২। ১৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৫।
- ↑ "প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় যাচ্ছেন ৫ অক্টোবর"। বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৫ সেপ্টেম্বর ২০১৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে কুষ্টিয়া সরকারি কলেজ সম্পর্কিত মিডিয়া দেখুন।- দাপ্তরিক ওয়েবসাইট

