বিষয়বস্তুতে চলুন

দিনাজপুর সরকারি কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দিনাজপুর সরকারি কলেজ
প্রাক্তন নাম
সুরেন্দ্র নাথ কলেজ
নীতিবাক্যশিক্ষাই শক্তি
ধরনসরকারি মহাবিদ্যালয়
স্থাপিত জুলাই ১৯৪২; ৮৩ বছর আগে (1942-07-01)
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
ইআইআইএন১২০৮১৮ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষপ্রফেসর মো. জিয়াউল আহসান (ভারপ্রাপ্ত)
শিক্ষার্থী২৭,৮৭৯
স্নাতক১৯,৮৪৯
স্নাতকোত্তর৫,৬০৪
অন্যান্য শিক্ষার্থী
২,৪২৬
অবস্থান,
শিক্ষাঙ্গনশহর, ৬৫ একর (২৬ হেক্টর)
সংক্ষিপ্ত নামDGC/দি.স.ক.
ওয়েবসাইটdgc.edu.bd
মানচিত্র

দিনাজপুর সরকারি কলেজ বাংলাদেশের উত্তর জনপদ বৃহত্তর দিনাজপুরের একটি প্রাচীনতম ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। কলেজটি পুনর্ভবা নদীর পূর্ব তীরে শহরের উত্তর প্রান্তে অবস্থিত।[]

ইতিহাস

[সম্পাদনা]

কলকাতার রিপন কলেজের শাখা হিসাবে ১৯৪২ সালে দিনাজপুরের মহারাজা গিরিজানাথ হাই স্কুলে এই কলেজ প্রাথমিকভাবে প্রতিষ্ঠা লাভ করে। ঐ সময় অধ্যাপক অমরেন্দ্র কুমার ঠাকুর ও মিঃ কে. সি. ব্যানার্জী পর্যায়ক্রমে কলেজের দায়িত্ব পালন করেন। দেশ বিভাগের পরপর ১৯৪৮ সালে ‘রিপন কলেজ’ শাখাটি সুরেন্দ্রনাথ কলেজ (এস.এন. কলেজ) নাম করন করা হয়। ১৯৫৩ সালে দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ি এলাকায় ১৩ একর জমির উপর কলেজের নিজস্ব ভবন নির্মিত হয় এবং সেখানে কলেজটি স্থানান্তরিত হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক ও শিক্ষাবিদ ড. গোবিন্দ চন্দ্র দেব (জি.সি.দেব) ছিলেন সুরেন্দ্রনাথ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।[]

১৯৬৬-১৯৬৭ শিক্ষাবর্ষে সুরেন্দ্রনাথ কলেজটি নিমনগর বালুবাড়ি হতে (যা বর্তমানে দিনাজপুর সরকারি মহিলা কলেজ) শহরের উত্তরে সুইহারী এলাকায় প্রায় ৬৫ একর জমি সংবলিত বিস্তৃত এলাকায় নতুন ভবনে স্থানান্তরিত হয় এবং কলেজটি দিনাজপুর ডিগ্রি কলেজ নামে পরিচিত হয়। ১৫ই এপ্রিল, ১৯৬৮ সালে প্রাদেশিকীকরণ করার ফলে কলেজটি দিনাজপুর সরকারি কলেজ নামে পরিচিতি লাভ করে।

কলেজটি প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিনে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে।

উল্লেখযোগ্য শিক্ষক

[সম্পাদনা]

অনুষদ ও বিভাগসমূহ

[সম্পাদনা]

কলেজে পঠিত বর্তমান অনুষদ ও বিভাগসমূহ -

এইচ.এস.সি

[সম্পাদনা]
  • বিজ্ঞান
  • মানবিক
  • ব্যবসায় শিক্ষা

স্নাতক (পাস)

[সম্পাদনা]
  • বি.এ. (পাস)
  • বি.এস.এস. (পাস)
  • বি.বি.এস. (পাস)
  • বি.এস.সি. (পাস)
  • সিসি

স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর

[সম্পাদনা]
অনুষদ বিভাগ স্নাতক মাস্টার্স ফাইনাল মাস্টার্স প্রিলিমিনারি
বিজ্ঞান অনুষদ পদার্থবিদ্যা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
রসায়ন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
গণিত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
জীবন ও ভূবিজ্ঞান অনুষদ উদ্ভিদবিদ্যা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
প্রাণিবিদ্যা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
সামাজিক বিজ্ঞান অনুষদ সমাজবিজ্ঞান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
অর্থনীতি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
রাষ্ট্রবিজ্ঞান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
কলা অনুষদ বাংলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ইংরেজি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ইতিহাস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
দর্শন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি হ্যাঁ হ্যাঁ না
বাণিজ্য শিক্ষা অনুষদ হিসাববিজ্ঞান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ব্যবস্থাপনা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ


ভবন পরিচিতি

[সম্পাদনা]
  • প্রশাসনিক ভবন:
অধ্যক্ষের কার্যালয়

স্থাপনের সম্ভাব্য সময়: ১৯৬৩

অবস্থান: মূল গেটের দক্ষিণ পার্শ্বে

ভবনে অবস্থিত অফিসসমূহ:

অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অফিস, প্রশাসনিক শাখা, হিসাব শাখা, ক্যাশ শাখা, ক্রীড়া কক্ষ।

  • কলা ভবন:
কলা ভবন

স্থাপনের সময়: ২১শে জানুয়ারি, ১৯৬৩

অবস্থান: মূল গেটের পশ্চিম পার্শ্বে

ভবনে অবস্থিত অফিসসমূহ:

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, দর্শন বিভাগ, ইংরেজি বিভাগ, পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ, টিচার্স কাউন্সিল, কম্পিউটার ল্যাব, স্টাফ কাউন্সিলের অফিস কক্ষ, ছাত্র সংসদ, ছাত্র-ক্রীড়া কক্ষ ও ছাত্রী-বিরামাগার কক্ষ।

  • বিজ্ঞান ভবন:
বিজ্ঞান ভবন

স্থাপনের সম্ভাব্য সময়: ১৯৬৩

অবস্থান: দক্ষিণ গেটের পশ্চিমে

ভবনে অবস্থিত অফিসসমূহ:

পদার্থবিদ্যা বিভাগ, গণিত বিভাগ, রসায়ন বিভাগ, আইসিটি সেন্ট্রাল কম্পিউটার ল্যাব, গণিত কম্পিউটার ল্যাব, সাইন্স ল্যাবরেটরিসমূহ ও ব্যাংকিং বুথ।

  • জীববিজ্ঞান ভবন:
প্রাণিবিদ্যা বিভাগ

স্থাপনের সময়: ১৯৯৭

অবস্থান: কলেজ মাঠের উত্তর-পশ্চিমে

ভবনে অবস্থিত অফিসসমূহ:

প্রাণিবিদ্যা বিভাগ, উদ্ভিদবিদ্যা বিভাগ, প্রাণিমিউজিয়াম, হারবেরিয়াম, সংশ্লিষ্ট বিভাগের ল্যাবসমূহ ও ফরেইন ল্যাঙ্গুয়েজ ট্রেইনিং সেন্টার।

  • জীববিজ্ঞান ভবন:

স্থাপনের সময়: ১৯৭৬

অবস্থান: কলেজ মাঠের উত্তরে ও কলা ভবনের পিছনে।

  • অ্যাকাডেমিক কাম বিজনেস স্টাজিস ভবন:
অ্যাকাডেমিক কাম বিজনেস স্টাজিস ভবন

স্থাপনের সময়: ২০০৫

অবস্থান: কলেজ মাঠের দক্ষিণে

ভবনে অবস্থিত অফিসসমূহ:

হিসাববিজ্ঞান বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ ও ইতিহাস বিভাগ।

  • এক্সাম কাম সামাজিক বিজ্ঞান ভবন:

স্থাপনের সময়: ২০১২

অবস্থান: কলেজ মাঠের পশ্চিমে

ভবনে অবস্থিত অফিসসমূহ:

অর্থনীতি বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

বিএনসিসি ভবন: অবস্থান:- প্রধান ছাত্রাবাস ও লাইব্রেরী ভবনের পিছনে,বাঁধন অফিসের পাশে।

স্থাপিত : ২০২০ সাল

  • উচ্চ মাধ্যমিক অ্যাকাডেমিক ভবন:

স্থাপনের সম্ভাব্য সময়: ১৯১০

অবস্থান: দিনাজপুর জিলা স্কুলের পিছনে

ভবনে অবস্থিত বিভাগ ও অফিসসমূহ:

উচ্চ মাধ্যমিক বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা, তত্ত্বাবধায়কের অফিস এবং ল্যাবসমূহ।

• (ix) বাংলা বিভাগ ভবন:

বাংলা বিভাগ ভবন

অবস্থানঃ কলা ভবনের উত্তর-পশ্চিম কোণে। কলেজ মাঠের উত্তর দিকে

গ্রন্থাগার

[সম্পাদনা]
কেন্দ্রীয় গ্রন্থাগার

দিনাজপুর কলেজের গ্রন্থাগারটি কলেজ প্রতিষ্ঠার সময় অর্থাৎ ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয়। গ্রন্থাগারে প্রায় ৩০,০০০ বই রয়েছে। প্রতিটি বিভাগের নিজস্ব গ্রন্থাগারও আছে। এছাড়াও, গ্রন্থাগারে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আবাসিক হলসমূহ

[সম্পাদনা]

শিক্ষার্থীদের জন্য দিনাজপুর সরকারি কলেজে মোট ৬ টি হল রয়েছে। ছাত্রদের জন্য ৩ টি এবং ছাত্রীদের জন্য ৩ টি আবাসিক হল রয়েছে।

হল পরিচিতিঃ

প্রধান ছাত্রাবাস

ছাত্র হোস্টেলঃ (১) প্রধান ছাত্রাবাস (২) মুসলিম হল (৩) শহীদ অজয় হল (হিন্দু হোস্টেল)

ছাত্রী হোস্টেলঃ (১) ১ নম্বর হল (২) ২ নম্বর হল (৩) ৩ নম্বর হল (সাবেক নামঃ শেখ ফজিলাতুন্নেছা হল)

সহ-শিক্ষা কার্যক্রম

[সম্পাদনা]

ফলাফল ও র‍্যাংকিং

[সম্পাদনা]

২০২৫ সালে প্রকাশিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে বাংলাদেশের সরকারি কলেজ গুলোর মধ্যে 'এ' ক্যাটাগরিতে ২২ তম হয়েছে দিনাজপুর সরকারি কলেজ[]

২০১৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‍্যাংকিংয়ে রংপুর অঞ্চলের সেরা দশটি কলেজের মধ্যে একটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।[]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "দিনাজপুর সরকারি কলেজ"। ২৩ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৫
  2. "ইতিহাস"। ৩০ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৫
  3. প্রতিবেদক, নিজস্ব (২৫ নভেম্বর ২০২৫)। "দেশের ৭০৮ সরকারি কলেজকে চার ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন, 'এ'-তে ৮১টি"Prothomalo। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২৫
  4. "র‌্যাংকিংয়ে সেরা ৭৬ কলেজকে পুরস্কৃত করল জাতীয় বিশ্ববিদ্যালয়"thedailycampus.com। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]