সরকারি আশেক মাহমুদ কলেজ
| ধরন | সরকারি কলেজ |
|---|---|
| স্থাপিত | ১০ আগস্ট ১৯৪৬ |
| প্রতিষ্ঠাতা | আশেক মাহমুদ তালুকদার[১] |
| ইআইআইএন | ১০৯৯৯৬ |
| অধ্যক্ষ | মো: শওকত আলম মীর |
| ঠিকানা | নয়াপাড়া , , |
| শিক্ষাঙ্গন | শহর, ৪৩.২০ একর (১৭.৪৮ হেক্টর) |
| সংক্ষিপ্ত নাম | আশেক মাহমুদ কলেজ |
| অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
| ওয়েবসাইট | amc |
![]() | |
সরকারি আশেক মাহমুদ কলেজ বাংলাদেশের জামালপুর জেলা সদরে অবস্থিত একটি সরকারি কলেজ। এই কলেজটি "আশেক মাহমুদ কলেজ" নামে পরিচিত।[২]
ইতিহাস
[সম্পাদনা]সরকারি আশেক মাহমুদ কলেজ ১৯৪৬ সালে আনুষ্ঠানিক ভাবে ১৬০ জন শিক্ষার্থী নিয়ে জামালপুর কলেজ নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৪৭ সালের মার্চ মাসে তৎকালীন জামালপুর মহকুমা মাদারগঞ্জের আশেক মাহমুদ তালুকদার এর নামে জামালপুর কলেজকে আশেক মাহমুদ কলেজ নামকরণ করা হয়। প্রথমদিকে কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ১৯৯২ সালে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত। ১৯৭৯ সালে কলেজটিকে জাতীয়করণ করা হয়। ১৯৯২ সালে বাংলা ও ব্যবস্থাপনা বিষয়ে প্রথম অনার্স কোর্স চালু করা হয়। বর্তমানে [কখন?] কলেজটিতে ১৪টি বিষয়ে অনার্স ও ১২টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু রয়েছে। আয়তনের দিক থেকে রংপুর কারমাইকেল কলেজের পরেই সরকারি আশেক মাহমুদ কলেজের অবস্থান।[৩][৪]

অনুষদ সমুহ
[সম্পাদনা]কলা অনুষদ
- বাংলা বিভাগ
- ইংরেজি বিভাগ
- দর্শন বিভাগ
- ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি
- ইসলামিক স্টাডিজ ( বিভাগীয় প্রধান: খলিলুর রহমান)
বিজ্ঞান অনুষদ
- পদার্থ বিভাগ
বিভাগীয় প্রধানঃ সহযোগী অধ্যাপক মোঃ আঃ হাকিম
- রসায়ন বিভাগ
বিভাগীয় প্রধানঃ সহযোগী অধ্যাপক মো: মঞ্জুরুল হক
- উদ্ভিদবিজ্ঞান বিভাগ
বিভাগীয় প্রধানঃ সহযোগী অধ্যাপক আ. বাসেদ
- প্রাণিবিদ্যা বিভাগ
বিভাগীয় প্রধানঃ সহযোগী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম
- গণিত বিভাগ
বিভাগীয় প্রধানঃ সহযোগী অধ্যাপক মোঃ আব্বাস আলী
সামাজিক বিজ্ঞান অনুষদ
ব্যবসায় শিক্ষা অনুষদ
- হিসাববিজ্ঞান বিভাগ
- ব্যবস্থাপনা বিভাগ
তথ্য-প্রযুক্তি
- আইসিটি বিভাগ
বিভাগীয় প্রধানঃ সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম
ছাত্র-ছাত্রীর সংখ্যা
[সম্পাদনা]- একাদশ শ্রেণি - ১৩০০
- দ্বাদশ শ্রেণি - ১৩০০
- ডিগ্রী পাস কোর্স - ৭০০
- অনার্স কোর্স - ৫৫০০
- মাস্টার্স কোর্স - ৭০০
সুযোগ সুবিধা
[সম্পাদনা]সরকারি আশেক মাহমুদ কলেজ এ রয়েছে চারটি ভবন (১টি মূল ভবন, ১টি বিজ্ঞান ভবন, ১টি ব্যবসায় শিক্ষা ভবন, ১টি একাডেমিক ও পরীক্ষা ভবন), ২টি ছাত্র হোস্টেল, ২টি ছাত্রী হোস্টেল, একটি দ্বিতল মিলনায়তন, মসজিদ, কম্পিউটার ল্যাব, গ্রন্থাগারসহ শিক্ষা বিষয়ক বেশ কিছু স্থাপনা রয়েছে। এছাড়া রয়েছে কলেজ ক্যাম্পাসের বাগান, মুক্তমঞ্চ, খেলার মাঠ ও ৪টি বিশাল পুকুর।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "অগ্রযাত্রার ৭০ বছর পূর্তিতে বর্ণিল মিলনমেলায় রাষ্ট্রপতি"। দৈনিক সংগ্রাম।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২২।
- ↑ BanglaNews24.com। "জামালপুর আশেক মাহমুদ কলেজে ৭ বিষয়ে মাস্টার্স চালু :: BanglaNews24.com mobile"। ৩ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৮।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর সগৌরবে সত্তর"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
