সিলেট সরকারি কলেজ
প্রাক্তন নাম | মুরারি চাঁদ উচ্চমাধ্যমিক মহাবিদ্যালয়, সিলেট |
|---|---|
| ধরন | সরকারি |
| স্থাপিত | ৩০ জুন ১৯৬৪ |
| অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেট শিক্ষা বোর্ড |
| ইআইআইএন | ১৩০৪৫০ |
| অধ্যক্ষ | মো. ফরিদ আহমেদ [১] |
| উপাধ্যক্ষ | - |
| শিক্ষার্থী | ৫,০২৬ |
| স্নাতক | ৩,২২১ |
অন্যান্য শিক্ষার্থী | ১,৮০৫ |
| ঠিকানা | টিলাগড়, দেবপুর , সিলেট , ৩১০২ , বাংলাদেশ |
| শিক্ষাঙ্গন | পৌর এলাকা, ৩৪ একর (১৪ হেক্টর) |
| ভাষা | বাংলা |
| ওয়েবসাইট | sylgovcollege |
![]() | |
সিলেট সরকারি কলেজ বাংলাদেশের সিলেট জেলার একটি সরকারি মহাবিদ্যালয়। যা সিলেট শহরের টিলাগড় এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কের পার্শ্বে অবস্থিত এবং ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত।[২] কলেজটিতে বর্তমানে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় শিক্ষা প্রদান করা হয়। এছাড়া, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) কোর্স চালু আছে।
ইতিহাস
[সম্পাদনা]১৯৬৪ সালে মুরারি চাঁদ কলেজের পূর্ব পাশে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় মুরারি চাঁদ উচ্চমাধ্যমিক মহাবিদ্যালয়। ১৯৬৬ সালের জুলাই মাসে মানবিক ও বাণিজ্য শাখা নিয়ে এর একাডেমিক কার্যক্রম শুরু হয় এবং পরবর্তীতে বিজ্ঞান শাখা যুক্ত করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই কলেজটি একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়ে আসছে। ১৯৮৮ সালে স্নাতক পর্যায়ে বি.এ., বি.এস.এস. ও বি.বি.এস. কোর্স চালু করা হয়। একই বছরের ৩১ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশ অনুযায়ী কলেজটির নাম পরিবর্তন করে ‘সিলেট সরকারি কলেজ’ রাখা হয়।[৩]
অনুষদ ও বিভাগসমূহ
[সম্পাদনা]এই শিক্ষাপ্রতিষ্ঠানে ২ বছর মেয়াদি উচ্চ মাধ্যমিক শ্রেণী ও ৩ বছর মেয়াদী স্নাতক (পাস) শ্রেণীতে শিক্ষা দান করা হয়। এছাড়াও ২০১৮ সাল থেকে কলেজে পাঁচটি বিষয়ের উপর ৪ বছর মেয়াদী স্নাতক কোর্স চালু হয়েছে।
উচ্চ মাধ্যমিক
[সম্পাদনা]- মানবিক বিভাগ
- বিজ্ঞান বিভাগ
- ব্যবসায় শিক্ষা বিভাগ
স্নাতক (পাস)
[সম্পাদনা]- বিএ (পাস)
- বিবিএস (পাস)
- বিএসএস (পাস)
স্নাতক (সম্মান)
[সম্পাদনা]- হিসাববিজ্ঞান
- বাংলা
- অর্থনীতি
- ব্যবস্থাপনা
- রাষ্ট্রবিজ্ঞান
সহশিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]সিলেট সরকারি কলেজে বর্তমানে বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রম চালু রয়েছে:
- বি. এন. সি. সি. - ময়নামতি রেজিমেন্ট এর অধীনে এই কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-এর একটি পুরুষ প্লাটুন রয়েছে।
- রোভার স্কাউট - বাংলাদেশ স্কাউটস-এর অধীনে এই কলেজে একটি রোভার স্কাউট ইউনিট রয়েছে।
- রেড ক্রিসেন্ট - বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর অধীনে এই কলেজে একটি রেড ক্রিসেন্ট ইউনিট রয়েছে।
প্রাক্তন শিক্ষার্থী
[সম্পাদনা]- প্রফেসর ড. আবদুর রব - ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বাংলাদেশ রেড ত্রিসেন্ট সোসাইটির সাবেক প্রেসিডেন্ট
- সুলতান মোহাম্মদ মনসুর - সাবেক সাংসদ
- ইলিয়াস আলী- সাবেক সাংসদ, সিলেট–২
আরো দেখুনস
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://sylhetvoice24.com/news/3014
- ↑ "সিলেট বিভাগের খাদিমপাড়া ইউনিয়ন-এর তথ্য-বাতায়ন"। খাদিমপাড়া ইউনিয়ন তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৫।
{{ওয়েব উদ্ধৃতি}}:|প্রকাশক=-এ ইটালিক বা গাঢ় লেখা অনুমোদিত নয় (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ "SGC Smart College - About Sylhet Govt College"। sylgovcollege.edu.bd। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
