২৪ মার্চ
অবয়ব
(মার্চ ২৪ থেকে পুনর্নির্দেশিত)
| << | মার্চ | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||
| ২০২৬ | ||||||
২৪ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৮৩তম (অধিবর্ষে ৮৪তম) দিন। বছর শেষ হতে আরো ২৮২ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ১১৯৯ – ইংল্যান্ডের রাজা প্রথম রিচার্ড ফ্রান্সে যুদ্ধ করার সময় ক্রসবো তীরে আহত হন, যা তার মৃত্যুর কারণ হয়।
- ১৩০৭ – আলাউদ্দিন খিলজির সেনাপতি মালিক কাফুর দেবগিরি দুর্গ দখল করেন।
- ১৩৫১ – ফিরোজ শাহ তুঘলক দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
- ১৩৮৭ – মারগেটের যুদ্ধে ইংল্যান্ডের কাছে ফ্রান্স-কাস্টিল-ফ্ল্যান্ডার্স নৌবহর পরাজিত হয়।
- ১৪০১ – তুর্কো-মঙ্গোল সম্রাট তৈমুর দামেস্ক লুণ্ঠন করেন।
- ১৬০৩ – স্কটল্যান্ডের ষষ্ঠ জেমস প্রথম এলিজাবেথের মৃত্যুর পর ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের রাজা প্রথম জেমস হিসেবে ঘোষিত হন।
- ১৬০৩ – তোকুগাওয়া ইয়েয়াসু সম্রাট গো-ইয়োজেইয়ের কাছ থেকে শোগুন উপাধি লাভ করেন এবং জাপানের এদোতে তোকুগাওয়া শোগুনতন্ত্র প্রতিষ্ঠা করেন।
- ১৬৬৩ – দ্বিতীয় চার্লসকে সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠায় সহায়তার জন্য আটজন লর্ডস প্রোপাইটরকে ক্যারোলিনা প্রদেশ সনদ প্রদান করা হয়।
- ১৭২০ – হেসে-কাসেলের কাউন্ট ফ্রেডরিক সুইডেনের রাজা নির্বাচিত হন, তার স্ত্রী উলরিকা এলিওনোরা সিংহাসন ত্যাগ করার পর।
- ১৭২১ – ইয়োহান সেবাস্টিয়ান বাখ ব্র্যান্ডেনবুর্গ-শ্ভেটের মার্গ্রাভ ক্রিশ্চিয়ান লুডভিগকে ছয়টি কনচের্তো উৎসর্গ করেন, যা বর্তমানে ব্র্যান্ডেনবুর্গ কনচের্তো নামে পরিচিত।
- ১৭৬৫ – গ্রেট ব্রিটেন কোয়ার্টারিং আইন পাস করে, যাতে তেরো উপনিবেশকে ব্রিটিশ সৈন্যদের আশ্রয় দিতে বলা হয়।
- ১৭৯৩ – চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা ঘোষিত হয়।
- ১৭৯৪ – ক্রাকুফে তাদেউশ কসচিউশকো রুশ সাম্রাজ্য ও প্রুশিয়া রাজ্যের বিরুদ্ধে সাধারণ অভ্যুত্থানের ঘোষণা দেন এবং পোলীয় বাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব গ্রহণ করেন।
- ১৮২৯ – যুক্তরাজ্যের পার্লামেন্ট রোমান ক্যাথলিক রিলিফ আইন ১৮২৯ পাস করে, যার ফলে ক্যাথলিকরা পার্লামেন্টে দায়িত্ব পালনের অনুমতি পান।
- ১৮৩২ – ওহাইওর হিরামে একদল ব্যক্তি মর্মন নেতা জোসেফ স্মিথকে মারধর করে আলকাতরা ও পালক লাগিয়ে দেয়।
- ১৮৫৪ – ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হোসে গ্রেগোরিও মোনাগাস দাসপ্রথা বিলুপ্ত করেন।
- ১৮৬০ – সাকুরাদামোনের ঘটনা: জাপানের প্রধানমন্ত্রী ইই নাওসুকে এদো দুর্গের সাকুরাদা গেটের বাইরে রোনিন সামুরাইদের হাতে নিহত হন।
- ১৮৬১ – লন্ডনে প্রথম ট্রাম চলাচল শুরু হয়।
- ১৮৬৯ – তিতোকোওয়ারুর শেষ বাহিনী নিউজিল্যান্ড সরকারের কাছে আত্মসমর্পণ করে, যার মাধ্যমে তার বিদ্রোহের অবসান ঘটে।
- ১৮৭০ – চিলির অনুসন্ধানী দল বলিভিয়ার আতাকামা মরুভূমির কারাকোলেস অঞ্চলে রৌপ্য আকরিক আবিষ্কার করে।
- ১৮৭৮ – ব্রিটিশ ফ্রিগেট এইচএমএস ইউরিডাইস ডুবে ৩০০ জনের বেশি নিহত হন।
- ১৮৮২ – রবার্ট কখ যক্ষ্মার জন্য দায়ী ব্যাকটেরিয়া মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস আবিষ্কারের ঘোষণা দেন।
- ১৯০০ – নিউ ইয়র্ক সিটির মেয়র রবার্ট অ্যান্ডারসন ভ্যান উইক ম্যানহাটন ও ব্রুকলিনকে সংযুক্তকারী ভূগর্ভস্থ র্যাপিড ট্রানজিট রেলপথের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
- ১৯০০ – নিউ জার্সিতে কার্নেগি স্টিল কোম্পানি গঠিত হয়।
- ১৯০২ – বাংলায় অনুশীলন সমিতি গঠিত হয়।
- ১৯১৮ – জার্মান বাহিনী সোমে নদী অতিক্রম করে।
- ১৯২১ – মোন্তে কার্লোতে প্রথম আন্তর্জাতিক নারী ক্রীড়া প্রতিযোগিতা ১৯২১ নারী অলিম্পিয়াড শুরু হয়।
- ১৯২২ – বেলফাস্টে ম্যাকমোহন হত্যাকাণ্ড সংঘটিত হয়, যেখানে ছয়জন ক্যাথলিক বেসামরিক নাগরিক নিহত হন।
- ১৯২৭ – নানকিং ঘটনা: চীনের নানজিংয়ে বিদেশি নাগরিকদের রক্ষায় বিদেশি যুদ্ধজাহাজ থেকে গোলাবর্ষণ করা হয়।
- ১৯৩৩ – এডলফ হিটলার জার্মানির একনায়ক হন।
- ১৯৩৪ – মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস টাইডিংস-ম্যাকডাফি আইন পাস করে, যার মাধ্যমে ফিলিপাইনকে স্বশাসিত ফিলিপাইন কমনওয়েলথ হওয়ার অনুমতি দেওয়া হয়।
- ১৯৩৯ – ১৯৩৯ লিশটেনস্টাইন অভ্যুত্থান সংঘটিত হয়; জার্মান জাতীয় আন্দোলনের প্রায় ৪০ জন সদস্য নেনডেলন থেকে ভাদুজের দিকে মিছিল করে সরকার উৎখাতের চেষ্টা করে।
- ১৯৪০ – শেরেবাংলা এ কে ফজলুল হক উত্থাপিত লাহোর প্রস্তাব মুসলিম লীগের সভায় গৃহীত হয়।
- ১৯৪৪ – জার্মান সৈন্যরা রোমে আরদেয়াতিন গণহত্যায় ৩৩৫ জন ইতালীয় বেসামরিক নাগরিককে হত্যা করে।
- ১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর ৭৬ জন যুদ্ধবন্দি জার্মান বন্দিশিবির স্টালাগ লুফট ৩ থেকে পলায়ন শুরু করে, যা পরে দ্য গ্রেট এস্কেপ চলচ্চিত্রে চিত্রিত হয়।
- ১৯৪৬ – লর্ড লরেঞ্জের নেতৃত্বে ব্রিটিশ ক্যাবিনেট মিশন ভারতে আসে।
- ১৯৪৮ – ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তনে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ রাষ্ট্রভাষা উর্দুর পক্ষে ভাষণ দিয়ে ছাত্রদের প্রতিবাদের সম্মুখীন হন।
- ১৯৪৯ – নেদারল্যান্ডসে এসএস ও পুলিশ লিডার হান্স আলবিন রাউটার মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন।
- ১৯৫৬ – পাকিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
- ১৯৭১ – জেনারেল ইয়াহিয়া খান বাংলাদেশ ত্যাগ করেন। তার সাথে বাংলাদেশে বসবাসরত অনেক পাকিস্তানি নাগরিক পাকিস্তানে চলে যায়। বাংলাদেশী নাগরিকদের বিমান বন্দরে প্রবেশাধিকার নিষিদ্ধ থাকে।
- ১৯৭২ – যুক্তরাজ্য সরকার উত্তর আয়ারল্যান্ডে প্রত্যক্ষ শাসন জারি করে।
- ১৯৭৬ – আর্জেন্টিনায় সশস্ত্র বাহিনী রাষ্ট্রপতি ইসাবেল পেরোনের সাংবিধানিক সরকারকে উৎখাত করে জাতীয় পুনর্গঠন প্রক্রিয়া নামে সাত বছরের সামরিক শাসন শুরু করে।
- ১৯৭৭ – যুক্তরাষ্ট্র এবং কিউবা সরাসরি আলোচনা শুরু করে।
- ১৯৭৭ – মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হন, যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের বাইরে প্রথম প্রধানমন্ত্রী।
- ১৯৮০ – এল সালভাদোরের আর্চবিশপ অস্কার রোমেরো সান সালভাদোরে প্রার্থনা সভা চলাকালে নিহত হন।
- ১৯৮২ – বাংলাদেশে জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ একটি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে হটিয়ে ক্ষমতা দখল করেন।
- ১৯৮৬ – লসকো গ্যাস বিস্ফোরণ ঘটে, যার ফলে যুক্তরাজ্যে ভরাটকৃত স্থানে গ্যাস সুরক্ষা সংক্রান্ত নতুন আইন প্রণীত হয়।
- ১৯৮৯ – আলাস্কার প্রিন্স উইলিয়াম সাউন্ডে এক্সন ভালদেজ তেলবাহী জাহাজ থেকে অপরিশোধিত তেল ছড়িয়ে পড়ে।
- ১৯৯০ – ভারতীয় শান্তিরক্ষী বাহিনীর শেষ জাহাজ শ্রীলঙ্কা ত্যাগ করার মাধ্যমে শ্রীলঙ্কার গৃহযুদ্ধে ভারতীয় হস্তক্ষেপের অবসান ঘটে।
- ১৯৯২ – স্পেস শাটল আটলান্টিস এসটিএস-৪৫ মিশনে উৎক্ষেপণ করা হয়।
- ১৯৯৮ – আরকানসাসের জোনসবোরো শহরের ওয়েস্টসাইড মিডল স্কুলে দুই ছাত্রের গুলিতে পাঁচজন নিহত ও দশজন আহত হন।
- ১৯৯৮ – ভারতের দাঁতনে টর্নেডো আঘাতে ২৫০ জন নিহত ও ৩০০০ জন আহত হন।
- ১৯৯৮ – জার্মানির রেগেন্সবুর্গ বিশ্ববিদ্যালয়ে ডা. রুডিগার মারমুলা প্রথম কম্পিউটার-সহায়ক বোন সেগমেন্ট নেভিগেশন সম্পন্ন করেন।
- ১৯৯৯ – ন্যাটো যুগোস্লাভিয়ার সার্ব সেনা অবস্থানের উপর বোমা বর্ষণ শুরু করে।
- ১৯৯৯ – মঁ ব্লঁ সুড়ঙ্গে মার্জারিন ও ময়দাবাহী লরিতে আগুন লেগে ৩৯ জন নিহত হন।
- ২০০৮ – ভুটান আনুষ্ঠানিকভাবে গণতন্ত্রে পরিণত হয় এবং দেশটির প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- ২০১৫ – জার্মানউইংস ফ্লাইট ৯৫২৫ ফরাসি আল্পসে বিধ্বস্ত হয়, এতে ১৫০ জন নিহত হন।
- ২০১৮ – সিরীয় গৃহযুদ্ধে তুর্কি সশস্ত্র বাহিনী ও সিরীয় জাতীয় সেনাবাহিনী আফরিন জেলার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়।
- ২০১৮ – মার্কিন যুক্তরাষ্ট্রে স্টোনম্যান ডগলাস হাই স্কুলে গুলির প্রতিবাদে বন্দুক নিয়ন্ত্রণের দাবিতে মার্চ ফর আওয়ার লাইভস অনুষ্ঠিত হয়।
- ২০২১ – মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে অনানুষ্ঠানিক কৌশলগত নিরাপত্তামূলক আলোচনা ফোরাম চতুর্পাক্ষিক নিরাপত্তা সংলাপের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
- ২০২৩ – রোলিং ফর্ক ও সিলভার সিটিতে ইএফ৪ টর্নেডো আঘাত হানে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে।
- ২০২৪ – সরকারবিরোধী বিক্ষোভের পর সেনেগালের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
- ২০২৬ – ওপেনএআই তাদের ফ্ল্যাগশিপ সোরা অ্যাপ ও এপিআই বন্ধ করার ঘোষণা দেয়।
জন্ম
[সম্পাদনা]- ১৪৯৪ - জার্মান মণিকবিৎ ও পণ্ডিত গেওরগিউস আগ্রিকলা।
- ১৬৯৩ - ইংরেজ সূত্রধর ও ঘড়ি-নির্মাতা জন হ্যারিসন।
- ১৭৩৩ - যোশেফ প্রিস্টলি, ইংরেজ রসায়নবিদ, রাজনৈতিক তাত্ত্বিক, প্রথাবিরোধী ধর্মতাত্ত্বিক ও খ্রিস্টান ধর্মযাজক।(মৃ.১৮০৪)
- ১৮০৯ - ফরাসি গণিতবিদ ও শিক্ষাবিদ জোসেফ লিওউভিলে।
- ১৮৩৪ - উইলিয়াম মরিস, ইংরেজ টেক্সটাইল ডিজাইনার, কবি, উপন্যাসিক, অনুবাদক এবং সমাজতান্ত্রিক কর্মী।
- ১৮৩৫ - অস্ট্রীয় পদার্থবিজ্ঞানী, গণিতবিদ ও কবি জোসেফ স্টিফান।
- ১৮৪১ - নবাব ওয়াকার-উল-মুলক মৌলভী, নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
- ১৮৬৩ - খ্যাতনামা আইনবিদ, রাজনীতিবিদ লর্ড সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ ।(মৃ.১৯২৮)
- ১৮৭৪ - বিশ্বের অন্যতম সেরা জাদুকর হ্যারি হুডিনি। (মৃ.১৯২৬)
- ১৮৮৪ - পিটার জোসেফ উইলিয়াম ডিবাই, নোবেল পুরস্কার বিজয়ী ডাচ বংশোদ্ভূত মার্কিন পদার্থবিদ ও রসায়নবিদ।
- ১৯০৩ - আডল্ফ ফ্রিড্রিশ ইয়োহান বুটেনান্ড্ট, নোবেলজয়ী জার্মান রসায়নবিদ।
- ১৯০৯ - নিশিকান্ত রায় চৌধুরী, বাঙালি কবি।(মৃ.১৯৭৩)
- ১৯১৭ - জন কেন্ড্রেও, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ প্রাণরসায়নী।
- ১৯২৫ - কাজী নূরুজ্জামান, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।
- ১৯২৬ - নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান অভিনেতা, পরিচালক, সুরকার ও নাট্যকার দারিও ফো।
- ১৯৩০ - আমেরিকান অভিনেতা স্টিভ ম্যাকুইন।
- ১৯৩৩ - অরুণকুমার বসু, রবীন্দ্র বিশেষজ্ঞ, শিক্ষক ও কালজয়ী বাংলা গানের স্রষ্টা। (মৃ.২০১৬)
- ১৯৪৪ - সার্বীয় শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ৪র্থ প্রধানমন্ত্রী ভজিস্লাভ কস্টুনিকা।
- ১৯৪৯ - শ্রীলংকান আইনজীবী, রাজনীতিবিদ ও ১৩ তম প্রধানমন্ত্রী রনীল শ্রীয়ান বিক্রমাসিংহে।
- ১৯৬০ - জার্মান গায়ক, গীতিকার এবং অভিনেত্রী নেনা।
- ১৯৬১ - ডিন জোন্স, সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
- ১৯৬৫ - দ্য আন্ডারটেকার, মার্কিন পেশাদার কুস্তীগির।
- ১৯৭৩ - আমেরিকান অভিনেতা ও গায়ক জিম পারসন্স।
- ১৯৭৭ - জেসিকা চ্যাস্টেইন, মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক।
- ১৯৭৯ - গ্রেম সোয়ান, ইংরেজ সাবেক ক্রিকেটার।
- ১৯৮৭ - সাকিব আল-হাসান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার ও সংসদ সদস্য
- ১৯৮৭ - ব্রাজিলিয়ান ফুটবলার রামিরেস।
মৃত্যু
[সম্পাদনা]- ০৮০৯ - আরব পঞ্চম খলিফা হারুন আল-রশিদ।
- ১৬০৩ - প্রথম এলিজাবেথ, ইংল্যান্ডের রানী।
- ১৭৭০ - আশরাফ আলি খান (নবাব)
- ১৭৭৬ - ইংরেজ সূত্রধর ও ঘড়ি-নির্মাতা জন হ্যারিসন।
- ১৮৮২ - একজন মার্কিন হেনরি ওয়েডসওরর্থ লংফেলো।
- ১৮৯৯ - বিলি বার্নস, পেশাদার ইংরেজ ক্রিকেটার।
- ১৯০৪ - একজন ইংরেজ কবি এডউইন আর্নল্ড।
- ১৯০৫ - জুল ভার্ন, ফরাসি লেখক।(জ.১৮২৮)
- ১৯৪৬ - রাশিয়ান দাবাড়ু আলেকসান্দর আলেখিন।
- ১৯৫০ - ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড ল্যাস্কির।
- ১৯৭১ - রেডিসন ব্লু রয়েল হোটেল ও আর্ফস সিটি হলের পরিকল্পক আর্নি জাকবসেন।
- ২০০২ - নোবেল পুরস্কার বিজয়ী আর্জেন্টিনার প্রাণরসায়নী সিজার মিলস্টেইন।
- ২০০৫ - ভি বালসারা, ভারতীয় সঙ্গীতপরিচালক, আবহসঙ্গীত পরিচালক ও যন্ত্র সঙ্গীতশিল্পী।(জ.১৯২২)
- ২০১০ - রন হামেন্স, অস্ট্রেলীয় ক্রিকেটার।
- ২০১৩ - নিউজিল্যান্ড লেখক বারবারা অ্যান্ডারসন।
- ২০২০ - মতিউর রহমান পানু, বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
- ২০২২ - বাঙালি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। (জ.১৯৬৪)[১]
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়, শ্যুটিং চলাকালীন আক্রান্ত হন হৃদ্রোগে"। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ২৪ মার্চ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ মার্চ ২০২৩ তারিখে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |