বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Great Hero32/খেলাঘর২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে ১,০০০০০ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট ৪৩ টি শহর রয়েছে। কিন্তু পরবর্তী সময়ে নারায়ণগঞ্জ,গাজীপুর এবং কুমিল্লা এর মত বড় শহরগুলোর সিটি কর্পোরেশন গঠনের ক্ষেত্রে এর আশেপাশে কিছু শহরকে নিয়ে সিটি কর্পোরেশন এলাকায় অন্তর্ভুক্তিকরণ এবং ক্রমবর্ধমান জনসংখ্যার শহরমুখী হওয়ার ফলে ২০১১ সালের আদমশুমারির হিসেব অনুযায়ী নির্ধারিত বড় শহরের সংখ্যা এবং জনসংখ্যানুযায়ী শহরের ক্রমমান বর্তমানে পরিবর্তিত হয়েছে। টঙ্গীগাজীপুর শহরের পরিচালনার জন্য ১৯৭৪ সালে ৩২.৩৬ বর্গ কি.মি. আয়তনের টঙ্গী পৌরসভা এবং ১৯৮৬ সালে ৪৮.৫০ বর্গ কি.মি. আয়তনের গাজীপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ২০১০ সালে তৎকালীন ঢাকা জেলা হতে পৃথক করে গাজীপুর জেলা গঠন করা হলে গাজীপুর জেলা শহরে পরিণত হয়। তাই প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটির (নিকার) সভায় টঙ্গীগাজীপুর পৌর এলাকা এবং গাজীপুর ক্যান্টনমেন্টের ১৮৮৮.৩৮ একর এলাকা নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন গঠনের সিদ্ধান্ত অনুমোদন হয় এবং ২০১৩ সালের ১৬ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। যার ফলে টঙ্গী শহর এখন গাজীপুর শহরের একটি উপশহরে পরিণত হয়েছে।[] বৃটিশ সরকার ১৮৭৬ সালের ৮ সেপ্টেম্বর ২৭,৮৭৬ জন জনসংখ্যা অধ্যুষিত ৪.৫ বর্গমাইল এলাকা নিয়ে নারায়ণগঞ্জ পৌরসভা গঠন করে। এর পাশাপাশি সিদ্ধিরগঞ্জকদমরসুল নামক দুটি বড় শহরের নাগরিক সেবা ও শহরের অবকাঠামো উন্নয়নের উদ্ধেশ্যে সিদ্ধিরগঞ্জ পৌরসভা এবং কদমরসুল পৌরসভা গঠিত হয়। কালক্রমে নারায়ণগঞ্জ একটি বৃহৎ নগরী ও বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। তাই এ শহর পরিচালনার জন্য সিটি কর্পোরেশন গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে ০৫ই মে ২০১১ সালে নারায়ণগঞ্জ পৌরসভা , সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও কদমরসুল পৌরসভা এ তিনটি পৌরসভাকে যথাক্রমে একীভুত করে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা ২০১০ এর বিধি ৬-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার প্রায় ৭২.৪৩ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করা হয় যার ফলে সিদ্ধিরগঞ্জ শহর ও কদমরসুল শহর নারায়ণগঞ্জ মহনগরীর উপশহরে পরিণত হয়েছে। [] ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৯৭ কিমি দক্ষিণে অবস্থিত কুমিল্লা একটি দ্রুত বর্ধনশীল শহর। উপমহাদেশের অন্যতম প্রাচীন শহর কুমিল্লার জন্য ১৮৬৪ সালে কুমিল্লা পৌরসভা ঘোষণা করা হয়। পরবর্তীতে ১৯৯০ সালে তৎকালীন এরশাদ সরকার উপজেলা ব্যবস্থা প্রণয়ণ করলে তৎকালীন কুমিল্লা শহরটি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার অন্তর্ভুক্ত হয়। এ কারণে কুমিল্লা পৌরসভার নাম পরিবর্তন করে কুমিল্লা আদর্শ সদর পৌরসভা রাখা হয়। ২০০৫ সালের দিকে নির্মিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি কুমিল্লা আদর্শ সদর উপজেলার মধ্যে দিয়ে যায় যার ফলে এলাকাটি একটি দ্রুত বর্ধনশীল শহর ও বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে উঠতে থাকে। ফলে নতুন করে গড়ে উঠা শহরটির পরিচালনার জন্য কুমিল্লা আদর্শ সদর পৌরসভা ঘোষণা করা হয়। অর্থাৎ বর্তমান কুমিল্লা শহরটি সেসময় প্রশাসনিকভাবে কুমিল্লা আদর্শ সদর এবং কুমিল্লা সদর দক্ষিণ এ দুটি অঞ্চলে বিভক্ত ছিল। পরে এই দুটি পৌরসভা বিলুপ্ত করে এবং তাদের অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল ২০১১ সালে কুমিল্লা সিটি কর্পোরেশন গঠন করা হয়। যার ফলে ২০১১ বাংলাদেশ আদমশুমারীতে উল্লিখিত প্রশাসনিকভাবে বিভক্ত কুমিল্লা আদর্শ সদর শহর এবং কুমিল্লা সদর দক্ষিণ শহর একীভূত হয়ে বর্তমান কুমিল্লা শহরে পরিণত হয়েছে।[]

নিম্নোক্ত তালিকাটি ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এসব শহরকে নির্দেশ করে:

জনসংখ্যানুযায়ী শহরের তালিকা

[সম্পাদনা]
ক্রমশহরসিটি কর্পোরেশন/পৌরসভাআয়তন (কি.মি.2)জনসংখ্যা (২০১১) []জেলাবিভাগ
১.ঢাকা.ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
.ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
২,১৬১১,৪৩,৯৯,০০০[]ঢাকা জেলাঢাকা বিভাগ
২.চট্টগ্রামচট্টগ্রাম সিটি কর্পোরেশন১৫৫৪০,০৯,৪২৩চট্টগ্রাম জেলাচট্টগ্রাম বিভাগ
৩.খুলনাখুলনা সিটি কর্পোরেশন৫১১৫,০০,৬৮৯ []খুলনা জেলাখুলনা বিভাগ
৪.সিলেটসিলেট সিটি কর্পোরেশন৪২১০,০০,০০০(প্রায়)[]সিলেট জেলাসিলেট বিভাগ
৫.রাজশাহীরাজশাহী সিটি কর্পোরেশন৯৭ ৪৫১,৪২৫রাজশাহী জেলারাজশাহী বিভাগ
৬.টঙ্গীগাজীপুর সিটি কর্পোরেশন৩২.০৭ ৪০৬,৪২০গাজীপুর জেলাঢাকা বিভাগ
৭.বগুড়াবগুড়া পৌরসভা৬৯.৫৬৪০০,৯৮৩বগুড়ারাজশাহী বিভাগ
৮.ময়মনসিংহময়মনসিংহ সিটি কর্পোরেশন৯১.৩১৫৮১৩,১৪১[]ময়মনসিংহ জেলাময়মনসিংহ বিভাগ
৯.বরিশালবরিশাল সিটি কর্পোরেশন৬৯৫০০,০০০(প্রায়)[]বরিশাল জেলাবরিশাল বিভাগ
১০.রংপুররংপুর সিটি কর্পোরেশন৫০.৬৯৭৯৬,৫৫৬[১০]রংপুর জেলারংপুর বিভাগ
১১.সাভারসাভার পৌরসভা১৩.৫৪২,৯৬,৮৫১ঢাকা জেলাঢাকা বিভাগ
১২.কুমিল্লাকুমিল্লা সিটি কর্পোরেশন২৩.৪৪৫,০০,০০০ [১১]কুমিল্লা জেলাকুমিল্লা বিভাগ
১৩.সিদ্ধিরগঞ্জনারায়নগঞ্জ সিটি কর্পোরেশন৭২.৪৩২৫৬,৭৬০নারায়নগঞ্জ জেলাঢাকা বিভাগ
১(৩).নারায়নগঞ্জনারায়নগঞ্জ সিটি কর্পোরেশন৭২.৪৩২,০০,০০০০(প্রায়)[১২]নারায়নগঞ্জ জেলাঢাকা বিভাগ
১৫.যশোরযশোর পৌরসভা২৮.৫৬২৩৭,৪৭৮যশোরখুলনা বিভাগ
১৬.কক্সবাজারকক্সবাজার পৌরসভা২৪.৪৫২২৩,৫২২কক্সবাজারচট্টগ্রাম বিভাগ
১৭.গাজীপুরগাজীপুর সিটি কর্পোরেশন৩২৯.৫৩২৫,০০,০০০ [১৩]গাজীপুর জেলাঢাকা বিভাগ
১৮.ব্রাহ্মণবাড়ীয়াব্রাহ্মণবাড়িয়া পৌরসভা২২.৪৯১৯৩,৮১৪ব্রাহ্মণবাড়ীয়াচট্টগ্রাম বিভাগ
১৯.দিনাজপুরদিনাজপুর পৌরসভা২৪.৭৫১৯১,৩২৯দিনাজপুররংপুর বিভাগ
২০.নরসিংদীনরসিংদী পৌরসভা২০.৯৫১৮৫,১২৮নরসিংদীঢাকা বিভাগ
২১.চাঁপাইনবাবগঞ্জচাঁপাইনবাবগঞ্জ পৌরসভা২৪.৬০১৮০,৭৩১চাঁপাইনবাবগঞ্জরাজশাহী বিভাগ
২২.চাঁদপুরচাঁদপুর পৌরসভা২৬.৮২১,৭১,০৬৫চাঁদপুরচট্টগ্রাম বিভাগ
২৩.টাঙ্গাইলটাঙ্গাইল পৌরসভা৫৩.২৮১৬৭,৪১২টাঙ্গাইলঢাকা বিভাগ
২৪.কদমরসুলনারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন৫৩.২৮১৬৬,২৯১নারায়ণগঞ্জ জেলাঢাকা বিভাগ
২৪.কালিয়াকৈরকালিয়াকৈর পৌরসভা২৭.১৬১৬৩,৪৯৮গাজীপুরঢাকা বিভাগ
২৭.ফেনীফেনী পৌরসভা২৭.২০১৫৬,৯৭১ফেনীচট্টগ্রাম বিভাগ
২৮.তারাবোতারাবো পৌরসভা১৯.৩৯১৫০,৭০৯নারায়ণগঞ্জঢাকা বিভাগ
২৯.নওগাঁনওগাঁ পৌরসভা৩৭.০৮১৫০,৫৪৯নওগাঁরাজশাহী বিভাগ
৩০.জামালপুরজামালপুর পৌরসভা৫৫.২৫১৫০,১৭২জামালপুরময়মনসিংহ বিভাগ
৩১.পাবনাপাবনা পৌরসভা২৭.২৭১৪৪,৪৪২পাবনারাজশাহী বিভাগ
৩২.সৈয়দপুরসৈয়দপুর পৌরসভা৩০.০৪১৩৩,৪৩৩,নীলফামারীরংপুর বিভাগ
৩৩.চৌমুহনীচৌমুহনী পৌরসভা৩৫.৫০১৩২,৯৪৮নোয়াখালীচট্টগ্রাম বিভাগ
৩৪.মাইজদীনোয়াখালী পৌরসভা৩৫.৫০১৩০,৮৪২নোয়াখালীচট্টগ্রাম বিভাগ
৩৫.চুয়াডাঙ্গাচুয়াডাঙ্গা পৌরসভা৬৯.০২১২৮,৮৬৫চুয়াডাঙ্গাখুলনা বিভাগ
৩৬.শ্রীপুরশ্রীপুর পৌরসভা৬৯.০২১২৬,২৪৯গাজীপুরঢাকা বিভাগ
৩৭.ফরিদপুরফরিদপুর পৌরসভা১৯.৭৮১২২,৪২৫ফরিদপুরঢাকা বিভাগ
৩৮.ভৈরবভৈরব পৌরসভা১৫.৭১১১৮,৯৯২কিশোরগঞ্জঢাকা বিভাগ
৩৯.সাতক্ষীরাসাতক্ষীরা পৌরসভা৩২.৩৯১১৩,৩২২সাতক্ষীরাখুলনা বিভাগ
৪১.ঝিনাইদহঝিনাইদহ পৌরসভা৪৪.৩৩১১০,৫৪১ঝিনাইদহখুলনা বিভাগ
৪২.কুষ্টিয়াকুষ্টিয়া পৌরসভা১৪.৪৯১০৮,৪২৩কুষ্টিয়া
৪৩.কিশোরগঞ্জকিশোরগঞ্জ পৌরসভা১১.৩০১০৩,৭৯৮কিশোরগঞ্জ
৪৪.লাকসামলাকসাম পৌরসভা২৭.৭৫১০৫,৯৩৫[১৪]কুমিল্লা জেলাচট্টগ্রাম বিভাগ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "গাজীপুর ও টঙ্গী শহরের প্রশাসনিক একত্রীকরণ"। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৯
  2. "বর্তমান নারায়ণগঞ্জ শহরের ইতিহাস"। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৯
  3. "প্রাচীন শহর কুমিল্লার একাল-সেকাল"। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৯
  4. "অধ্যায়:৫,Urban Agglomeration"। Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। খণ্ড খন্ড:৩। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। পৃ. ৫৫-৭৭। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৫১৯-০৩৬-৭। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৯
  5. "No. 1: Dhaka, Bangladesh – In Photos: The World's Densest Megacities" (ইংরেজি ভাষায়)। Forbes। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৩
  6. "খুলনা মহানগরের জনসংখ্যা"খুলনা সিটি কর্পোরেশন। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৯
  7. "নতুন করে বাড়বে আয়তন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯
  8. "ময়মনসিংহ মহানগরের জনসংখ্যা"ময়মনসিংহ সিটি কর্পোরেশন। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৯
  9. "বরিশাল মহানগরের জনসংখ্যা"। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৯
  10. "রংপুর মহানগরের জনসংখ্যা"রংপুর সিটি কর্পোরেশন। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯
  11. "কুমিল্লা শহরের জনসংখ্যা"কুমিল্লা সিটি কর্পোরেশন। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯
  12. "নারায়ণগঞ্জ মহানগরীর জনসংখ্যা"নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৯
  13. "গাজীপুর মহানগরীর জনসংখ্যা"গাজীপুর সিটি কর্পোরেশন। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৯
  14. "লাকসাম শহরের জনসংখ্যা"। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৯