বিষয়বস্তুতে চলুন

প্রবেশদ্বার:পশ্চিমবঙ্গ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আজ মার্চ , ২০২৬
পশ্চিমবঙ্গ

প্রবেশদ্বারে

স্বাগতম


Flag of India
Flag of India
Emblem of India
Emblem of India

পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য পূর্ব ভারতে বঙ্গোপসাগরের উত্তর দিকে বাংলাদেশের সীমান্তে অবস্থিত। ২০১১ সালের জনগণনা অনুযায়ী, এই রাজ্যের জনসংখ্যা ৯ কোটি ১৩ লক্ষেরও বেশি। জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য । এই রাজ্যের আয়তন প্রায় ৮৮,৭৫২ বর্গ কি. মি.। পশ্চিমবঙ্গ বাংলা ভাষী বাঙালি জাতি অধ্যুষিত অবিভক্ত বাংলার একটি অংশ। এই রাজ্যের পূর্ব দিকে বাংলাদেশ রাষ্ট্র এবং উত্তর দিকে নেপালভুটান রাষ্ট্র অবস্থিত। ভারতের ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিমআসাম রাজ্যও পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী। রাজ্যের রাজধানী কলকাতা শহরটি হল ভারতের সপ্তম বৃহত্তম মহানগরী৷ ভৌগোলিক দিক থেকে দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল, গাঙ্গেয় বদ্বীপ, রাঢ় অঞ্চল ও উপকূলীয় সুন্দরবনের অংশবিশেষ এই রাজ্যের অন্তর্গত। বাঙালিরাই এই রাজ্যের প্রধান জাতিগোষ্ঠী এবং রাজ্যের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশই বাঙালি হিন্দু। এই অঞ্চলটি বঙ্গ নামেও পরিচিত, ভারতের জাতীয় সঙ্গীত, জনগণমন-অধিনায়কের স্বরলিপিতে।

নির্বাচিত চিত্র

কৃতিত্ত্ব: মুখপাধ্যায়

দুর্গা (সংস্কৃত: दुर्गा); অর্থাৎ "যিনি দুর্গ বা সংকট থেকে রক্ষা করেন"; অন্যমতে, "যে দেবী দুর্গম নামক অসুরকে বধ করেছিলেন") হলেন একজন হিন্দু দেবী। তিনি একজন জনপ্রিয় দেবী। হিন্দুরা তাঁকে মহাশক্তির একটি উগ্র রূপ মনে করেন।

নির্বাচিত নিবন্ধ

বঙ্গ ক্ষেত্রের মানচিত্র: পশ্চিমবঙ্গ,ত্রিপুরা ও বাংলাদেশ
বঙ্গ, বাংলা, বঙ্গদেশ কিংবা বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার উত্তরপূর্বে অবস্থিত একটি ঐতিহাসিক এবং ভৌগোলিক অঞ্চল। এই বঙ্গ বর্তমানে একটি স্বতন্ত্র রাষ্ট্র বাংলাদেশ (পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান) এবং ভারতের একটি রাজ্য পশ্চিমবঙ্গ দ্বারা গঠিত। কিন্তু পূর্বে অবিভক্ত বাংলার বেশ কিছু অঞ্চল (ব্রিটিশ রাজের সময় কালে) বর্তমানে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী ভারতীয় রাজ্য বিহার, অসমওড়িশা অন্তর্ভুক্ত ছিল। এই বাংলার অধিবাসীরা বাঙালি জাতি হিসেবে অভিহিত হয়ে থাকেন এবং বাংলা ভাষা এই অঞ্চলের প্রধান ভাষা। এই অঞ্চলটি অধিকাংশ গঙ্গাব্রহ্মপুত্র নদী বদ্বীপ বা গাঙ্গেয় বদ্বীপেঅবস্থিত,যা বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ।

নির্বাচিত জীবনী

২০০৯ সালে নতুন দিল্লিতে ভারতীয় অর্থনৈতিক শীর্ষসম্মেলনে প্রণব মুখোপাধ্যায়
প্রণবকুমার মুখোপাধ্যায় (জন্ম: ১১ ডিসেম্বর, ১৯৩৫) হলেন ভারতের ত্রয়োদশ তথা বর্তমান রাষ্ট্রপতি (জুলাই, ২০১২-এ কার্যভার গ্রহণকারী)। তাঁর রাজনৈতিক কর্মজীবন ছয় দশকব্যাপী। তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রবীণ নেতা। বিভিন্ন সময়ে ভারত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। ২০১২ সালের রাষ্ট্রপতি নির্বাচনের আগে প্রণব মুখোপাধ্যায় ছিলেন ভারতের অর্থমন্ত্রী ও কংগ্রেসের শীর্ষস্থানীয় সমস্যা-সমাধানকারী নেতা। ১৯৬৯ সালে তদনীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাহায্যে প্রণব মুখোপাধ্যায় ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় কংগ্রেসের টিকিটে নির্বাচিত হন। ১৯৮২-৮৪ পর্বে তিনি ছিলেন ভারতের অর্থমন্ত্রী।

সম্পর্কিত প্রবেশদ্বার

আপনি জানেন কি...

নির্বাচিত পানোরামা

ইডেন গার্ডেনস
ইডেন গার্ডেনস
কৃতিত্ত্ব: পার্থ ভৌমিক
ইডেন গার্ডেনস ১৮৬৪ সালে স্থাপিত ও ভারতের অন্যতম প্রাচীন একটি ক্রিকেট স্টেডিয়াম। এই মাঠে প্রথম একদিনের খেলাটি হয় ১৮ ফেব্রুয়ারি ১৯৮৭-তে ভারত এবং পাকিস্তানের মধ্যে। ১৯৮৭ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল এই মাঠে অনুষ্ঠিত হয়।

প্রাসঙ্গিক বিষয়সমূহ

আপনি কি করতে পারেন

আপনি কি করতে পারেন
আপনি কি করতে পারেন

সম্পর্কিত উইকিমিডিয়া


উইকিসংবাদে পশ্চিমবঙ্গ
উন্মুক্ত সংবাদ উৎস


উইকিউক্তিতে পশ্চিমবঙ্গ
উক্তি-উদ্ধৃতির সংকলন


উইকিসংকলনে পশ্চিমবঙ্গ
উন্মুক্ত পাঠাগার


উইকিবইয়ে পশ্চিমবঙ্গ
উন্মুক্ত পাঠ্যপুস্তক ও ম্যানুয়াল


উইকিবিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গ
উন্মুক্ত শিক্ষা মাধ্যম


উইকিমিডিয়া কমন্সে পশ্চিমবঙ্গ
মুক্ত মিডিয়া ভাণ্ডার


উইকিঅভিধানে পশ্চিমবঙ্গ
অভিধান ও সমার্থশব্দকোষ


উইকিউপাত্তে পশ্চিমবঙ্গ
উন্মুক্ত জ্ঞানভান্ডার


উইকিভ্রমণে পশ্চিমবঙ্গ
উন্মুক্ত ভ্রমণ নির্দেশিকা

সার্ভার ক্যাশ খালি করুন