বিষয়বস্তুতে চলুন

রংপুরী ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কামতাপুরী/রাজবংশী
কামতাপুরী/রাজবংশী /গোয়ালপাড়ীয়া (ভারত)
রংপুরী (বাংলাদেশ)
দেশোদ্ভববাংলাদেশ
ভারত
মাতৃভাষী
১৫ মিলিয়ন (২০১৫)[]
বাংলা-অসমীয়া লিপি (বাংলাদেশ, অসম এবং পশ্চিমবঙ্গ-এ অফিসিয়াল) দেবনাগরী (ব্যবহার বিরল)
সরকারি অবস্থা
সরকারি ভাষা
 ভারত (পশ্চিমবঙ্গ)[]
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩
rkt  কামতা/রংপুরী[]
গ্লোটোলগrang1265  (রংপুরী)[]

রংপুরী (ভারতে কামতাপুরী বা রাজবংশী) একটি ইন্দো-আর্য পরিবারভুক্ত বাংলার ভাষা। এ ভাষায় বাংলাদেশের রংপুরের রাজবংশী সম্প্রদায়, ভারতের রাজবংশী, নস্যশেখ, নাথ-যোগী, খেন সম্প্রদায়ের লোকেরা কথা বলে। বাংলা ভাষার প্রমিত রীতির ভিত্তি নদীয়া তথা পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিক বাংলা হওয়ায়, বাংলা ভাষার প্রমিত রীতির সাথে এর কিছু পার্থক্য দেখা যায়। তবে এই ভাষাভাষী জনগণ কার্যত দ্বিভাষী। ভারত এবং বাংলাদেশে তারা রাজবংশীর পাশাপাশি প্রমিত বাংলা অথবা অসমীয়া ভাষায় কথা বলে।

কামতাপুরী/রংপুরী/রাজবংশী ভাষা বিভিন্ন নামে পরিচিত। বাংলাদেশ ও ভারতে ভাষাটি রংপুরী, রংপুরী বাংলা, বাহে বাংলা, কামতাপুরী, রাজবংশী নামে পরিচিত। ভারতে কামতাপুরী, রাজবংশী, গোয়ালপারীয়া নামে পরিচিত।

উপভাষা

[সম্পাদনা]

রংপুরি ভাষার একাধিক কথ্য রূপ প্রচলিত। একে পূর্ব, মধ্য, পশ্চিম এবং পাহাড়ী এই চার ভাগে ভাগ করা যায়। এই ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্য রাজবংশী ভাষায় অধিকাংশ লোকে কথা বলে। ভাষা মোটামুটি একই রকম এবং এই ভাষায় কিছু প্রকাশনা আছে। পশ্চিমা কথ্যরূপে এলাকাভেদে পরিবর্তিত হয়। তিন কথ্যরূপের মধ্যে ৭৭-৮৯% মিল পাওয়া যায়। রাজবংশী ভাষা ৪৮-৫৫ ভাগ প্রমিত বাংলা, ৪৩-৪৯ ভাগ মৈথিলি এবং নেপালি শব্দ দ্বারা গঠিত।

অসমীয়া, চাটগাঁইয়া, সিলেটি এবং প্রমিত বাংলার সাথে তুলনা

[সম্পাদনা]
রাজবংশী অসমীয়াপ্রমিত বাংলাসিলেটিচাটগাঁইয়া
Muĩ kôrûMôi kôrûAmi kôriAmi/Mui xôriãi gôri
Muĩ kôrir dhôrsüngMôi kôri asûAmi kôrchiAmi/Mui xôriar/xôrramãi gôrir
Muĩ kôrisiMôi kôrisilûAmi kôrêchiAmi/Mui xôrsiãi gôijji/gôrgi
Muĩ kôrûsinûMôi kôri asilûAmi kôrchilamAmi/Mui xôrat aslamãi gôijjilam/gôrgilam
Muĩ kôrimMôi kôrimAmi kôrboAmi/Mui xôrmuãi gôijjum/gôirgôm
Muĩ kôrtê thakimMôi kôri/kôrat thakimAmi kôrtê thakboAmi/Mui xôrat tha'xmuãi gorat thàikkôm

পরিসীমা

[সম্পাদনা]

আসামের ধুবড়ী, কোকরাঝাড়, চিরাং, বঙাইগাঁও এবং গোয়ালপাড়া জেলায় এই ভাষাভাষী মানুষের সংখ্যা সৰ্বাধিক; দরং জেলাতে এই ভাষাভাষী কিছু সংখ্যক লোক আছে। পশ্চিমবঙ্গের, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিংয়ের তরাই অঞ্চল এবং বাংলাদেশের রংপুর বিভাগের অংশবিশেষে এই ভাষার মানুষ আছে। মেঘালয় এবং ত্রিপুরায় এই ভাষার কিছু লোক আছে। অঞ্চলভেদে রাজবংশী, কামতাপুরী, গোয়ালপারীয়া, দেশি ভাষা, রংপুরী ভাষা ইত্যাদি বিভিন্ন নামে পরিচিত।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Hammarström (2015) Ethnologue 16/17/18th editions: a comprehensive review: online appendices
  2. এথ্‌নোলগে কামতা/রংপুরী[] (১৮তম সংস্করণ, ২০১৫)
  3. Toulmin 2006
  4. PTI (২৮ ফেব্রুয়ারি ২০১৮)। "Kamtapuri, Rajbanshi ,Rangpuri make it to list of official languages in Bengal"Outlook India। ১৬ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৯
  5. Hammarström (2015) Ethnologue 16/17/18th editions: a comprehensive review: online appendices
  6. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "রংপুরী"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।

বহিঃসংযোগ

[সম্পাদনা]