হরিচাঁদ ঠাকুর
হরিচাঁদ ঠাকুর | |
|---|---|
![]() | |
| ব্যক্তিগত তথ্য | |
| জন্ম | শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ১৩ মার্চ ১৮১২ |
| মৃত্যু | ৮ মার্চ ১৮৭৮ (বয়স ৬৫) |
| ধর্ম | হিন্দুধর্ম |
| জাতীয়তা | ব্রিটিশ ভারতীয় |
| সন্তান | গুরুচাঁদ ঠাকুর |
| পিতামাতা | যশোবন্ত ঠাকুর (পিতা) অন্নপূর্ণা দেবী (মাতা) |
হরিচাঁদ ঠাকুর (১১ মার্চ ১৮১২ – ১৩ মার্চ ১৮৭৮) একজন হিন্দুধর্মীয় সাধক ও মতুয়া সম্প্রদায়ের গুরু।[১]
জীবনের প্রথমার্ধ
[সম্পাদনা]শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ১৮১২ সালের ১৩ই মার্চ (১২১৮ বঙ্গাব্দের ২৯ ফাল্গুন) অবিভক্ত ভারতবর্ষে তথা পূর্ব বাংলার বর্তমান গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার অন্তর্গত ওড়াকাঁন্দির পার্শ্ববর্তী সাফলাডাঙ্গা গ্রামে এক বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা যশোমন্ত ঠাকুর, একজন মৈথিলী ব্রাহ্মণ[১] এবং মাতা অন্নপূর্ণা দেবী।[২] শ্রী শ্রী হরিলীলামৃত অনুসারে তাঁর পূর্বপুরুষরা রাঢ়দেশ থেকে এসেছিলেন ।
তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা সেভাবে হয়নি, কিন্তু প্রেম-ভক্তির কথা সহজ-সরলভাবে প্রচার করতেন। বৈষ্ণব বাড়িতে জন্ম হওয়ার কারণে শাস্ত্র আলোচনার মাধ্যমে বিভিন্ন শাস্ত্রের সম্পর্কে জ্ঞান লাভ করেন, বিভিন্ন জায়গায় অবস্থান করার সুযোগে অভিজ্ঞতালব্ধ জ্ঞান অর্জন করেছিলেন তিনি।[২]
তিনি চৈতন্যদেবের প্রেম-ভক্তির কথা সহজ-সরলভাবে প্রচার করতেন। তাঁর এই সাধন পদ্ধতিকে বলা হয় ‘মতুয়াবাদ’, আর এই আদর্শে যারা বিশ্বাসী তাদের বলা হয় মতুয়া।[১]
ব্যক্তিজীবন
[সম্পাদনা]হরিচাঁদ ঠাকুর জগৎ মাতা শান্তি মাতার সাথে বিবাহিত ছিলেন এবং তাদের দুই পুত্র গুরুচাঁদ ঠাকুর ও উমাচরণ ঠাকুর।
মৃত্যু
[সম্পাদনা]হরিচাঁদ ঠাকুর ১৮৭৮ সালের ৮ই মার্চ (১২৮৪ বঙ্গাব্দের ২৩ ফাল্গুন) ২৩ ফাল্গুন বুধবার ইহলীলা সংবরণ করেন।[১]
উত্তরাধিকার
[সম্পাদনা]হরিচাঁদ ঠাকুরের জীবনী নিয়ে কবি রসরাজ তারক চন্দ্র সরকার শ্রীশ্রীহরিলীলামৃত নামক গ্রন্থটি রচনা করেন। ঠাকুরের জন্মতিথি উপলক্ষে প্রতিবছর ওড়াকান্দিতে দেশ-বিদেশের মতুয়ারা সম্মিলিত হন এবং তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "ঠাকুর, হরিচাঁদ - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২৬।
- 1 2 "দলিত মানুষের ত্রানকর্তা"। banglanews24.com। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ মনোরঞ্জন ঘোষ (২০১২)। "ঠাকুর, হরিচাঁদ"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন ৯৮৪৩২০৫৯০১। ওসিএলসি 883871743। ওএল 30677644M।
