বাণী বসু
বাণী বসু | |
|---|---|
বাণী বসু | |
| জন্ম | ১১ মার্চ ১৯৩৯ |
| জাতীয়তা | |
| পেশা | সাহিত্যিক |
বাণী বসু (জন্ম ২৬ ফাল্গুন, ১৩৪৬ বঙ্গাব্দ/১১ই মার্চ, ১৯৩৯ খ্রীষ্টাব্দ[১]) একজন বর্তমান ভারতীয় বাঙালি লেখিকা - উপন্যাস, প্রবন্ধ, কবিতা লেখেন, অনুবাদও করেন। একাধিক সাহিত্য পুরস্কার ও সম্মানে ভূষিতা বাণী বসু আশির দশক থেকেই সাড়া জাগানো জনপ্রিয়তার অধিকারিণী। তিনি বিজয় কৃষ্ণ গার্লস কলেজের ইংরেজি সাহিত্যের অধ্যাপিকা ছিলেন।
ইংরেজি সাহিত্যে স্নাতক (অনার্স) হবার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে এম.এ. করেন (১৯৬২)। শিক্ষাস্থল প্রথমে কলকাতার লেডি ব্র্যাবোর্ন কলেজ তার পরে স্কটিশ চার্চ কলেজ।
বাণী ছাত্রী জীবন থেকেই নানা প্রবন্ধ, অনুবাদ গল্প ও কবিতা রচনায় পারদর্শিতার নজির রাখেন। তার প্রথম গল্প আনন্দমেলা ও দেশ পত্রিকায় প্রকাশিত হয় ১৯৮১তে। প্রথম উপন্যাস জন্মভূমি মাতৃভূমি প্রকাশিত হয় শারদীয়া আনন্দলোকে ১৯৮৭তে। কিন্তু তার আগেই তার অনেক অনুবাদ প্রকাশিত ও আদৃত হয়েছে। তার উল্লেখ্য অনুবাদগুলি হলঃ শ্রী অরবিন্দের সনেটগুচ্ছ (শৃণ্বন্তু), সমারসেট মমের সেরা প্রেমের গল্প (১৯৮০, ১৯৮৪, প্রকাশক: রূপা) ও এইচ ডি লরেন্সের সেরা গল্প (১৯৮৭, প্রকাশক: রূপা)।
রচিত উপন্যাস
[সম্পাদনা]- জন্মভূমি মাতৃভূমি
- মৈত্রেয় জাতক
- অন্তর্ঘাত
- কিনার থেকে কিনারে
- উত্তরসাধক
- পঞ্চম পুরুষ
- বাইরে
- দিদিমাসির জিন
- মেয়েলি আড্ডার হালচাল
- রাধানগর
- অমৃতা
- নূহর নৌকা
- সুরূপা কুরূপা
- কাক জ্যোৎস্না
- অল লেডিস ভ্রমণ
- একুশে পা
- ট্রেকার্স
- অশ্বযোনি
- ফেরো মন
- অষ্টম গর্ভ (১ম খণ্ড)
- অষ্টম গর্ভ (২য় খণ্ড)
- খনামিহিরের ঢিপি
- কালিন্দী
- কৃষ্ণ
- ক্ষত্তা
- ক্ষত্রবধূ
- পাঞ্চাল কন্যা কৃষ্ণা
- সুযোধন দূর্যোধন
- কৃষ্ণ বাসুদেব (২০২১)
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]- তারাশঙ্কর পুরস্কার: ১৯৯১
- আনন্দ পুরস্কার - (মৈত্রেয় জাতক): ১৯৯৭
- বঙ্কিম পুরস্কার: ১৯৯৯
- ভুবনমোহিনী দাসী স্বর্ণপদক (২০০৮), কলকাতা বিশ্ববিদ্যালয়
- সাহিত্য অকাদেমি পুরস্কার - (খনামিহিরের ঢিপি): ২০১০[২]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ http://www.loc.gov/acq/ovop/delhi/salrp/banibasu.html
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ২১ জুলাই ২০১১ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৪।
৩) বাণী বসুর সাহিত্য নিয়ে গবেষণা: "বাণী বসুর কথাসাহিত্যে পুরাণ প্রসঙ্গ"- গবেষক: গৌতম বর্মণ, বাংলা বিভাগ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- বাঙালি লেখক
- বাঙালি ঔপন্যাসিক
- বাংলা ভাষায় সাহিত্য অকাদেমি পুরস্কার বিজয়ী
- ১৯৩৯-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ভারতীয় হিন্দু
- স্কটিশ চার্চ কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- ২০শ শতাব্দীর ভারতীয় লেখিকা
- ভারতীয় ঐতিহাসিক ঔপন্যাসিক
- ২০শ শতাব্দীর ভারতীয় ঔপন্যাসিক
- ২০শ শতাব্দীর বাঙালি
- ২১শ শতাব্দীর বাঙালি
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- ভারতীয় নারী ঔপন্যাসিক
- আনন্দ পুরস্কার বিজয়ী
- প্রণয়ধর্মী কল্পকাহিনী লেখিকা
- কলকাতার লেখক
- পশ্চিমবঙ্গের লেখিকা
- পশ্চিমবঙ্গের ঔপন্যাসিক
- লেডি ব্র্যাবোর্ন কলেজের প্রাক্তন শিক্ষার্থী