কালিকাপ্রাসাদ ইউনিয়ন
| কালিকাপ্রাসাদ | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে কালিকাপ্রাসাদ ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৪°৩′৬″ উত্তর ৯০°৫৯′০″ পূর্ব / ২৪.০৫১৬৭° উত্তর ৯০.৯৮৩৩৩° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | ঢাকা বিভাগ |
| জেলা | কিশোরগঞ্জ জেলা |
| উপজেলা | ভৈরব উপজেলা |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

কালিকাপ্রাসাদ ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]কালিকাপ্রসাদ ইউনিয়নের উত্তরে -কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন, দক্ষিণে -ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়ন, পূর্বে-ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়ন এবং পশ্চিমে- নরসিংদী জেলার বেলাবো উপজেলা।
কালিকা প্রসাদ ইউনিয়নটি ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ হাইওয়ের উপর অবস্থিত।
ময়মনসিংহ হতে প্রবাহিত ব্রহ্মপুত্র নদটি এই ইউনিয়নের ভিতর দিয়ে গিয়ে ভৈরব বাজারের মেঘনা নদীতে পতিত হয়েছে।
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক (R360) এই ইউনিয়নের মধ্য দিয়ে অতিক্রম করেছে। ঢাকা থেকে সরাসরি বাস যোগে কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ডে আসা যায়। ভৈরব থেকে সিএনজি অটোরিকশা বা বাস দিয়ে খুব সহজেই কালিকাপ্রসাদ আসা যায়।
ভৈরব বাজার গৌরীপুর ময়মনসিংহ রেললাইনের স্টেশন হিসেবে ১৯১২- ১৯১৮ সালের মধ্যে কালিকাপ্রসাদ রেলস্টেশন স্থাপন করা হয়। তবে রেল স্টেশনটি বর্তমানে পরিত্যক্ত। এক সময় ময়মনসিংহ এক্সপ্রেস, ঈশা খাঁ এক্সপ্রেস এখানে যাত্রাবিরতি করতো।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]কালিকাপ্রসাদ ইউনিয়নের গ্রামগুলো হলো :
১. কালিকাপ্রসাদ
২. আদর্শপাড়া
৩. হাসখাওলা
৪. মিরারচর
৫. আকবরনগর
৬. গাজীরটেক
৭. ঝগড়ারচর
৮. চরেরকান্দা-নয়াহাটি
৯. কুমিরমারা-আতকাপাড়া
১০. সিদ্দিরচর-শ্রীমতিরচর
১১. পুলতাকান্দি
আয়তন ও জনসংখ্যা
[সম্পাদনা]কালিকাপ্রসাদ ইউনিয়নের আয়তন প্রায় ১৩.১২ বর্গকিলোমিটার।[৩]
| ওয়ার্ড | পুরুষ | নারী | মোট |
| ১ নং ওয়ার্ড | ১৭২০ | ১৭২৩ | ৩৪৪৩ |
| ২ নং ওয়ার্ড | ১৮৯০ | ১৯২৩ | ৩৮১৩ |
| ৩ নং ওয়ার্ড | ১৪২৪ | ১৪২৪ | ২৮৪৪ |
| ৪ নং ওয়ার্ড | ২২১০ | ২২২৮ | ৪৪৩৮ |
| ৫ নং ওয়ার্ড | ১৫১৫ | ১৫৪২ | ৩০৫৭ |
| ৬ নং ওয়ার্ড | ১৫৮০ | ১৫৯৪ | ৩১৭৪ |
| ৭ নং ওয়ার্ড | ২১৭০ | ২১৮০ | ৪৩৫০ |
| ৮ নং ওয়ার্ড | ১৪৩০ | ১৪৪৩ | ২৮৭৩ |
| ৯ নং ওয়ার্ড | ২১১০ | ২১২৩ | ৪২৩৩ |
| সর্বমোট | ১৬০৪৯ | ১৬১৮০ | ৩২২২৯ |
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]শিক্ষা প্রতিষ্ঠান : উচ্চ মাধ্যমিক
১. কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয়
২. কালিকাপ্রসাদ মডেল হাই স্কুল
৩. মদিনাতুল উলুম খাসহাওলা কওমি মাদ্রাসা
৪. ঝগড়ারচর দারুছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসা
৫. মৌলভী কেরামত আলী বহুমুখী আলিম মাদ্রাসা
৬. চরেরকান্দা-নয়াহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় (সেমি হাই স্কুল)
দর্শনীয় স্থান
[সম্পাদনা]
২. মিরারচর-আকবরনগর বাজার ও বাসস্ট্যান্ড
৩. ঐতিহাসিক মিয়াবাড়ি মাঠ, কালিকাপ্রসাদ
৪. ঐতিহাসিক মিয়াবাড়ি জামে মসজিদ
৫. কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয়
৬. কালিকাপ্রসাদ মডেল উচ্চ বিদ্যালয়
৭. ব্রহ্মপুত্র নদের পাড় (বা নদী তীর)
৮. কালিকাপ্রসাদ ঈদগাহ
৯. কালিকাপ্রসাদ রেল স্টেশন
১০. হাসখাওলা সংলগ্ন রেল সেতু (বা ব্রীজ)
১১. মিরারচর-আকবরনগর বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ
১২. ঝগড়ারচর ইমাম বাড়ি সেতু (বা ব্রীজ)
১৩. ঝগড়ারচর শিমুলতলী রোড
১৪. সিদ্দিরচর বাজার ঈদগাহ জামে মসজিদ
১৫. সিরাজীয়া দরবার শরীফ
১৬. আসেতু পার্ক, চরেরকান্দা
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান চেয়ারম্যান-
| ক্রমিক | নাম | মেয়াদ |
|---|---|---|
| ০১ | মোঃ লিটন মিয়া | বর্তমান |
| ০২ | মোঃ ফারুক মিয়া | ৫ বছর |
| ০৩ | মোঃ ফজলুল কবির | ৫ বছর |
বিভিন্ন বংশের তালিকা ও ক্রীড়া সংগঠন
[সম্পাদনা]ক্রীড়াসংগঠন :
১. কালিকাপ্রসাদ নবযুগ কল্যাণ পরিষদ
২. হাসিমূখ একাডেমি
৩. ঝগড়ারচর যুব ওয়ারিয়র্স
৪. কুমিরমারা স্পোর্টিং ক্লাব
৫. আতকাপাড়া শান্তি তরুণ স্পোর্টিং ক্লাব
৬. খান বাড়ি স্পোর্টস একাদশ
৭. কালিকা প্রসাদ মিয়া বাড়ি মাঠ ক্রিকেট একাদশ
বিভিন্ন বংশের তালিকা :
'মোমিন সরকার বাড়ি, খলিফা বাড়ি, খাঁ বাড়ি, খান বাড়ি, তাফালি বাড়ি, ফ্যাশন বাড়ি, কাউয়ার বাড়ি, বুজা বাড়ি, কালু মিয়ার বাড়ি, পাগলা বাড়ি, হাজারী বংশ, লঙ্কা বাড়ি, নূরু কেরানির বাড়ি, বগার বাড়ি, মিয়া বাড়ি, খলিলের বাড়ি, রাজা মোল্লার বাড়ি, নবর আলী হাজির রাড়ী, ভাওয়াল্লা বাড়ি, বলি মাহমুদের বাড়ি, বছির উদ্দিন বেপারি বাড়ি, বড়-মুন্সি বাড়ি, জহির বাড়ি, চেয়ারম্যান বাড়ি, পৃথক বড়ি, সরকার বাড়ি, মৌলভি বাড়ি
প্রখ্যাত ব্যক্তিত্ব
[সম্পাদনা]১। জনাব সিপাহী আমির হোসেন ( বীর প্রতীক)
২। জনাব হাজী মো: কালু মিয়া (ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান)
৩। মো: সৈয়দ উদ্দিন আহাম্মেদ মাষ্টার (সমাজ সেবক)
৪। মো: রইছ উদ্দিন ( স্বনামধন্য চেয়ারম্যান)
৫। মো: আলিম উদ্দিন, সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
৬। আফছর উদ্দিন কেরানী (সমাজ সেবক)
৭। জনাব. মোয়াজেম হোসেন (প্রিন্সিপাল)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কালিকাপ্রাসাদ ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "ভৈরব উপজেলা"। বাংলাপিডিয়া। ১৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০।
- ↑ "কালিকা প্রসাদ ইউনিয়ন"। kalikaprashadup.kishoreganj.gov.bd (ইংরেজি ভাষায়)। ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৬।
| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
