বিষয়বস্তুতে চলুন

গাজীরচর ইউনিয়ন

গাজীরচর
ইউনিয়ন
গাজীরচর ঢাকা বিভাগ-এ অবস্থিত
গাজীরচর
গাজীরচর
গাজীরচর বাংলাদেশ-এ অবস্থিত
গাজীরচর
গাজীরচর
বাংলাদেশে গাজীরচর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১৩′১৬″ উত্তর ৯০°৫৭′১৬″ পূর্ব / ২৪.২২১১১° উত্তর ৯০.৯৫৪৪৪° পূর্ব / 24.22111; 90.95444 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাকিশোরগঞ্জ জেলা
উপজেলাবাজিতপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

গাজিরচর ইউনিয়ন বাংলদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার একটি ইউনিয়ন[][]

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার আয়তন ১৯৩.৭৬ বর্গ কিলোমিটার। উত্তরে কটিয়াদি, নিকলী ও অষ্টগ্রাম উপজেলা, দক্ষিণে কুলিয়ারচর ও সরাইল উপজেলা, পূর্বে অষ্টগ্রাম ও নাসিরনগর উপজেলা, পশ্চিমে কটিয়াদি উপজেলা অবস্থিত। বাজিতপুর উপজেলার অন্যতম ইউনিয়ন হলো গাজিরচর ইউনিয়ন পরিষদ। এর পূর্বে বলিয়ার্দী ও দিলালপুর ইউনিয়ন, পশ্চিমে উসমানপুর ও রামদী ইউনিয়ন, উত্তরে বাজিতপুর পৌরসভা, দক্ষিণে নাজিরদিঘী ও দিলালপুর ইউনিয়ন দ্বারা বেষ্টিত। ঢাকা থেকে গাজিরচর ইউনিয়ন পরিষদের দূরত্ব প্রায় ১১৫ কিলোমিটার। বাজিতপুর উপজেলা পরিষদ থেকে গাজিরচর ইউনিয়ন পরিষদের দূরত্ব প্রায় ১ কিলোমিটার, যা উপজেলা পরিষদ থেকে দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত। রাজধানী ঢাকা থেকে গাজিরচর ইউনিয়নে যাওয়া যায় রেলপথ, সড়কপথ ও নৌপথে। উপজেলা পরিষদ থেকে ইউনিয়নে যাওয়া যায় রিকশা, অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল, মাইক্রোবাস ও বাইসাইকেল দ্বারা।[]

ইতিহাস

[সম্পাদনা]

আজ হতে চারশত বছর আগে গাজিরচর অঞ্চলটিতে ছিল একাধিক চর। তার মধ্যে উল্লেখযোগ্য গাজীরচর, চিনিয়ারচর, সাদিরচর। গাজীরচর এলাকায় বাস করতো গাজী পাগল নামে একজন সাধক। কারো বিপদে আপদে তাদের পাশে দাড়াতেন বলে কয়েক উপজেলার মানুষের লোক মুখে শোনা যায়। একধা অষ্টগ্রামের জমিদার পরিবার নিয়ে গাজী পাগলের সাক্ষাতে আসেন। দুই দিন থেকে গাজী পাগলের সেবায় মেয়েতে রেখে যান। জমিদারের মেয়ের সেবা গাজী পাগল গ্রহণ করলেও ভক্তবৃন্দের সমালোচনার সম্মুখীন হন জমিদারের মেয়ে। এক পর্যায়ে গাজী পাগলের সাথে জমিদারের মেয়ের বিয়ের কথা হয়। দুই পক্ষের সম্মতিতে তাদের মাঝে বিয়ে হয়। বিয়ের রাতে গাজী পাগল এলাকা ছেড়ে দূরে কোথাও চলে যায়। ভক্তবৃন্দ- জমিদারের লোকজন অনেক খুজা খুজি করে পায়নি।[]

শতবর্ষের পুরনো কিশোরগঞ্জের একটি বিখ্যাত বই ’’কিশোরগঞ্জের বেশ্যা” সে বইটিতে বাজিতপুর বাজারে একটি ‘পতিতা পল্লী’ উল্লেখ আছে। সে পল্লীতে এক রূপবতী বেশ্যা নারী ছিল যাকে দেখলে পুরুষরা তাকে কাছে পাওয়ার বাসনায় বেকুল হয়ে যেত। একদা গাজী পাগলের সাথে সাক্ষাৎ হয় রূপবতী বেশ্যার। গাজী পাগল বেশ্যা নারীকে বিয়ে করে সংসার করতে বলে। নারী গাজী পাগল কে বিয়ের প্রস্তাব দেয়। গাজী পাগল বলে আমি বিয়ে করলে তোমাকে করবো। তবে আমি বিয়ে না করার পক্ষের লোক।

গাজিরচরের যে চরে গাজী পাগল থাকতেন তার নাম ডাকা হতো গাজীর চর পরে উচ্চারণ বিবর্তনে গাজিরচর হয়। যে চরে সাদী হয়ে ছিল তার নাম ডাকা হতো সাদির চর, উচ্চারণ বিবর্তনে সাদিরচর হয়।

গাজিরচর ইউনিয়নে অন্তর্ভুক্ত গ্রাম গুলো হলোঃ

[সম্পাদনা]

১নং ওয়ার্ডঃ ঘাগটিয়া,আখড়া, ২নং ওয়ার্ডঃ সাদিরচর, লতিফপুর ৩নং ওয়ার্ডঃ দঃ সাদিরচর, খালপাড় ৪নং ওয়ার্ডঃ মির্জাপুর ৫নং ওয়ার্ডঃ পশ্চিম গাজিরচর, তুলাকান্দি ৬নং ওয়ার্ডঃ খন্দকারকান্দি ও নয়াহাটি ৭নং ওয়ার্ডঃ উত্তর ডুলজান ও পূর্ব গাজিরচর ৮নং ওয়ার্ডঃ গাজিরচর, দক্ষিণ ডুলজান ৯নং ওয়ার্ডঃ চিনিয়ারচর, পশ্চিম গাজিরচর

আয়তন ও জনসংখ্যা

[সম্পাদনা]

আয়তনঃ

জনসংখ্যা প্রায় ১৫ হাজার

শিক্ষা

[সম্পাদনা]

শিক্ষার হার :

শিক্ষা প্রতিষ্ঠান

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

[সম্পাদনা]

জনপ্রতিনিধি

[সম্পাদনা]

বর্তমান চেয়ারম্যান-

চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
০১
০২
০৩
০৪
০৫
০৬
০৭

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "গাজীরচর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  2. "বাজিতপুর উপজেলা"বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০
  3. "গাজিরচর ইউনিয়ন"gazircharup.kishoreganj.gov.bd। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২৫
  4. "গাজিরচর ইউনিয়ন"gazircharup.kishoreganj.gov.bd। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২৫