বিষয়বস্তুতে চলুন

নোয়াবাদ ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নোয়াবাদ
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাকিশোরগঞ্জ জেলা
উপজেলাকরিমগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোঃ মোস্তফা কামাল [১]
আয়তন
 • মোট১১.৬৫ বর্গকিমি (৪.৫০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩৫,৮৫৫[২]
সাক্ষরতার হার
 • মোট৬৬-৭০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

নোয়াবাদ ইউনিয়ন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।

অবস্থান

[সম্পাদনা]

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

নোয়াবাদ ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা উন্নত। এখানে কাঁচা রাস্তা ৩৬ কি.মি. এবং পাকা রাস্তার দৈর্ঘ্য ১২ কি.মি.।[৩] কিশোরগঞ্জ শহর হতে দুইভাবে নোয়াবাদে আসা যায়।

  1. কিশোরগঞ্জ থেকে চামড়া বন্দরের রোডে বেপারী পাড়া মোড়, বেপারী পাড়া মোড় হতে সোজা ৩ কি.মি. দক্ষিণে আসলেই বোর্ড বাজার যার পাশেই রয়েছে ইউপি ভবন।
  2. কিশোরগঞ্জ শহর থেকে মরিচখালি রোডে সাদক-খালী চৌরাস্তা মোড় হয়ে সোজা ২ কি.মি. উত্তরেই নোয়াবাদ ইউনিয়ন।[৪]

আয়তন

[সম্পাদনা]

নোয়াবাদ ইউনিয়নের মোট আয়তন ৪.৫ বর্গমাইল বা ১১.৬৫ বর্গকিলোমিটার।[৩]

ইতিহাস

[সম্পাদনা]

জনসংখ্যা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারী অনুযায়ী নোয়াবাদ ইউনিয়নে মোট জনসংখ্যা ৩৫,৮৫৫ জন। তার মধ্যে পুরুষ ১৭,৯০০ ও মহিলা ১১,৯৫৫ জন।[২]

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

অত্র ইউনিয়নে মোট ১৩ টি গ্রাম ও মৌজা রয়েছে।[৩]

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

অত্র ইউনিয়নে স্বাক্ষরতার হার ৬৬-৭০% শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এখানে রয়েছে ১ টি উচ্চ বিদ্যালয়, ৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ টি সিনিয়র মাদ্রাসা, ৪৫ টি মক্তব এবং ৫ টি কিন্ডারগার্টেন।[৩]

হাট-বাজার

[সম্পাদনা]
  1. দরগাভিটা বাজার
  2. বালিয়া মোড় বাজার
  3. বোর্ড বাজার

জনপ্রতিনিধি

[সম্পাদনা]

ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব মোঃ মোস্তফা কামাল। তিনি ২৭ ডিসেম্বর ২০২১ তারিখ হতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।[১]

ধর্মীয় উপাসনালয়

[সম্পাদনা]

ঈদগাহ

[সম্পাদনা]

পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজ আদায়ের জন্য ইউনিয়নে মোট ১৫ টি ছোট-বড় ঈদগাহ রয়েছে।[৩]

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

নোয়াবাদ ইউনিয়নের দর্শনীয় স্থানসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো:

  1. হুগলি বিল
  2. কুমুরিয়া বিল
  3. ফাডা বিল এবং
  4. নোয়াবাদ বিল[৩]

উল্লেখযোগ্য ব্যক্তি

[সম্পাদনা]

নোয়াবাদ ইউনিয়নে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ১৭ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছে। [৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "ইউপি চেয়ারম্যান"। নোয়াবাদ ইউপি। ১০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।
  2. 1 2 "জনসংখ্যা"। নোয়াবাদ ইউপি। ১০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।
  3. 1 2 3 4 5 6 7 "একনজরে ইউনিয়ন পরিষদ"। নোয়াবাদ ইউনিয়ন। ১০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।
  4. ↑ "যোগাযোগ ব্যবস্থা"। ১০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।