বিষয়বস্তুতে চলুন

আলেক্সঁদ্র দ্যুমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আলেক্সাঁদ্র্ দ্যুমা থেকে পুনর্নির্দেশিত)
আলেক্সঁদ্র দ্যুমা
দ্যুমার আলোকচিত্র, ১৮৫৫
দ্যুমার আলোকচিত্র, ১৮৫৫
জন্মদ্যুমা দাভি দ্য লা পাইয়্যত্রি
(১৮০২-০৭-২৪)২৪ জুলাই ১৮০২
ভিলের কত্যরে, অ্যান, প্রথম ফরাসি প্রজাতন্ত্র
মৃত্যু৫ ডিসেম্বর ১৮৭০(1870-12-05) (বয়স ৬৮)
প্যুই, স্যান মারিতিম, তৃতীয় ফরাসি প্রজাতন্ত্র
পেশানাট্যকার ও ঔপন্যাসিক
জাতীয়তাফরাসি
সময়কাল১৮২৯–১৮৬৯
সাহিত্য আন্দোলনরোমান্টিকতা ও ঐতিহাসিক কল্পকাহিনী
উল্লেখযোগ্য রচনাদ্য কাউন্ট অব মন্টি ক্রিস্টো
থ্রি মাস্কেটিয়ার্স
আত্মীয়
  • তমাস আলেক্সঁদ্র দ্যুমা (পিতা)
  • মারি লুই লাবুরে (মাতা)
  • মারি-সেসেৎ দ্যুমা (দাদি)
  • আলেক্সঁদ্র দ্যুমা ফিস (পুত্র)
  • আলেক্সঁদ্র দ্যুমা লিপমান (প্রপৌত্র)
স্বাক্ষর

আলেক্সঁদ্র দ্যুমা[ক] (ফরাসি: Alexandre Dumas, উচ্চারণ [alɛksɑ̃dʁ(ə) dyma] ⓘ; ২৪শে জুলাই ১৮০২ – ৫ই ডিসেম্বর ১৮৭০),[১][২] যিনি আলেক্সঁদ্র দ্যুমা প্যার[খ] নামেও পরিচিত, ছিলেন একজন বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক যিনি মূলত ইতিহাসাশ্রিত রোমাঞ্চ উপন্যাস লেখক হিসেবে খ্যাতি কুড়িয়েছিলেন। তার পুরো নাম দ্যুমা দাভি দ্য লা পাইয়্যত্রি। তার লেখা উপন্যাসগুলো প্রায় ১০০টি ভাষায় অনুদিত হয়েছে যা তাকে ফরাসি লেখকদের মধ্যে বহির্বিশ্বে সবচাইতে বেশি পরিচিত লেখক করে তুলেছে। তার লেখা অনেক উপন্যাস প্রথমদিকে মূলত ধারাবাহিক হিসেবে প্রকাশিত হয়েছিল। এইসব উপন্যাসের মধ্যে রয়েছে দি কাউন্ট অব মন্টি ক্রিস্টো, দ্য থ্রি মাস্কেটিয়ার্স, টোয়েন্টি ইয়ার্স আফটার, দ্য ভিকন্ট অব ব্রাজলন: টেন ইয়ার্স লেটার ইত্যাদি। তার লেখা উপন্যাসসমূহের অবলম্বনে প্রায় দু’ শতাধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে। দ্যুমা তার শেষ উপন্যাস "দ্য নাইট অফ সেইন্ট হেরমাইন" সম্পূর্ণ করে যেতে পারেননি। অসম্পূর্ণ উপন্যাসটি পরবর্তীতে ২০০৫ সালে সম্পূর্ণ করা হয় এটি সেই বছরের সর্বাধিক বিক্রিত উপন্যাসের মর্যাদা লাভ করে। তার লেখা বেশিরভাগ উপন্যাসগুলি ছিল আইডেন্টিফিকেশন মিস্ট্রি ,২০০৮ সালে "দি লাস্ট ক্যাভেলিয়ার" নামে এর ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়। ওনার আর একটা বিশেষ বৈশিষ্ট ছিলো, যে তিনি যখনই লিখতে বসতেন তখন নতুন কলম দিয়ে লেখা শুরু করতেন।

তার লেখা কয়েকটি বিখ্যাত উপন্যাস হল:

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Wells, John C. (২০০৮)। Longman Pronunciation Dictionary (3তম সংস্করণ)। Longman। আইএসবিএন ৯৭৮-১-৪০৫৮-৮১১৮-০।
  2. ↑ Jones, Daniel (২০১১)। Roach, Peter; Setter, Jane; Esling, John (সম্পাদকগণ)। Cambridge English Pronouncing Dictionary (18তম সংস্করণ)। Cambridge University Press। আইএসবিএন ৯৭৮-০-৫২১-১৫২৫৫-৬। {{citation}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে: |(empty string)= (সাহায্য)
  1. ↑ এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে। ফরাসি: Alexandre Dumas, উচ্চারণ [alɛksɑ̃dʁ(ə) dymɑ] ⓘ; ইউকে: /ˈdjuːmɑː, dʊˈmɑː/, ইউএস: /duːˈmɑː/; জন্মনাম: আলেক্সঁদ্র দাভি দ্য লা পাইয়েত্যরি (Alexandre Davy de la Pailleterie, উচ্চারণ [alɛksɑ̃dʁ dymɑ davi də la pajət(ə)ʁi]।
  2. ↑ প্যার ফরাসি ভাষায় ‘পিতা’ অর্থে ব্যবহৃত হয় তাঁর পুত্র আলেক্সঁদ্র দ্যুমা ফিস থেকে তাঁর পার্থক্য নির্দেশ করতে।
উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি