ইরাক
ইরাক (আরবি: العراق (
শ্রবন করুন (সাহায্য·তথ্য)) সরকারীভাবে ইরাক প্রজাতন্ত্র, একটি মধ্যপ্রাচ্যের রাষ্ট্র। বাগদাদ ইরাকের রাজধানী। ইরাকের দক্ষিণে কুয়েত এবং সৌদি আরব, পশ্চিমে জর্ডান, উত্তর-পশ্চিমে সিরিয়া, উত্তরে তুরস্ক এবং পূর্বে ইরান অবস্থিত।
পরিচ্ছেদসমূহ
ইতিহাস[সম্পাদনা]
রাজনীতি[সম্পাদনা]
ইরাকের রাজনীতি একটি ফেডারেল সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কাঠামোয় অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান। নির্বাহী ক্ষমতা সরকারের হাতে, আর আইন প্রণয়নের ক্ষমতা সরকার ও ইরাকের জাতীয় সংসদ উভয়ের হাতে ন্যস্ত। একটি গণভোটের পর ২০০৫ সালের ১৫ই অক্টোবর দেশটির সবচেয়ে নতুন সংবিধান পাস হয়।
ইরাকের জাতীয় সংসদের আসনসংখ্যা ২৭৫। ২০০৫ সালের ডিসেম্বরে এর জন্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত সরকার ২০০৬-২০১০ সালের জন্য ক্ষমতায় থাকবে।
নুরি আল-মালিকি ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী। জালাল তালাবানি দেশের রাষ্ট্রপতি।
প্রশাসনিক অঞ্চলসমূহ[সম্পাদনা]
ভূগোল[সম্পাদনা]
ইরাক মূলত মরুময় দেশ, কিন্তু দজলা ও ফোরাতের মধ্যবর্তী অববাহিকার ভূমি উর্বর। নদীগুলি প্রতিবছর প্রায় ৬ কোটি ঘনমিটার পলি বদ্বীপে বয়ে নিয়ে আসে। দেশটির উত্তরাঞ্চল পর্বতময়। সর্বোচ্চ পর্বতের নাম চিকাহ দার, যার উচ্চতা ৩,৬১১ মিটার। পারস্য উপসাগরে ইরাকের ক্ষুদ্র একটি তটরেখা আছে। সমুদ্র উপকূলের কাছের অঞ্চলগুলি জলাভূমি ছিল, তবে ১৯৯০-এর দশকে এগুলির পানি নিষ্কাশন করা হয়।
ইরাকের জলবায়ু মূলত ঊষর। শীতকাল শুষ্ক ও ঠাণ্ডা; গ্রীষ্মকাল শুষ্ক, গরম, ও মেঘহীন। উত্তরের পার্বত্য অঞ্চলে শীতকালে ভারী বরফ পড়ে এবং এতে মাঝে মাঝে বন্যার সৃষ্টি হয়।
অর্থনীতি[সম্পাদনা]
যুদ্ধবিধ্বস্ত ইরাকে পর্যটন শিল্প স্থবির হয়ে পড়লেও এতে পর্যটকদের জন্য অনেক আকর্ষণীয় স্থান আছে। সামারা শহর একটি ইউনেস্কো World Heritage Site হিসেবে গণ্য। এখানে প্রত্নতাত্ত্বিক স্থানগুলিতে প্রায় ৭০০০ বছরের পুরনো সংস্কৃতির সন্ধান পাওয়া গেছে। মূলত মৃৎশিল্পের নিদর্শনই বেশি। আব্বাসিদ খলিফারা ৮ম শতকে বাগদাদ থেকে রাজধানী সামারায় সরিয়ে নেন, এবং এর ফলে এখানে অনেক নতুন স্থাপত্যের সৃষ্টি হয়। এদের মধ্যে অন্যতম হল সামারার বিখ্যাত সর্পিলাকার মসজিদ মিনার। ইরাকে মার্কিন-অবস্থান বিরোধীরা সম্প্রতি ২০০৭ সালে মিনারটিতে বোমা হামলা চালিয়ে ক্ষতিসাধন করেছে। শহরটিতে দুইজন শিয়া ইমামের মসজিদও আছে এবং সেগুলি শিয়া মুসলিমদের তীর্থস্থান।
বাগদাদের প্রায় ১৮০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত আল-হাদ্র শহরটিতে খ্রিস্টপূর্ব ৩য় শতকের প্রাচীন আসিরীয় সভ্যতার নিদর্শন পাওয়া যায়। পরবর্তীতে এটিকে কেন্দ্র করেই সম্ভবত প্রথম আরব রাজ্য গড়ে উঠে। এটিও ইউনেস্কো World Heritage Site।
দজলার পশ্চিম তীরে অবস্থিত আরেকটি শহর আসুর ছিল আসিরীয় সাম্রাজ্যের এককালের রাজধানী। এখানকার মন্দিরগুলির ধ্বংসাবশেষ পর্যালোচনা করে দেখা যায়, এই স্থানটিতে প্রায় ৫ হাজার বছর আগেও, সম্ভবত সুমেরীয় সভ্যতার শেষ দিকে, মনুষ্য বসতি ছিল। এটিও ইউনেস্কো World Heritage Site। তবে ইরাক যুদ্ধের কারণে এর অবস্থা বিপন্ন।
জনসংখ্যা[সম্পাদনা]
আরবি ইরাকের সরকারী ভাষা। ইরাকের তিন-চতুর্থাংশেরও বেশি জনগণের মাতৃভাষা আরবি। ইরাকে প্রচলিত আরবি ভাষার লিখিত রূপটি ধ্রুপদী বা চিরায়ত আরবি ভাষার একটি পরিবর্তিত রূপ। কিন্তু কথা বলার সময় ইরাকের লোকেরা আরবির বিভিন্ন কথ্য উপভাষা ব্যবহার করেন। এদের মধ্যে মেসোপটেমীয় বা ইরাকী আরবিউপভাষাটিতে ১ কোটিরও বেশি লোক কথা বলেন।
সেমিটীয় আরবি ভাষার বাইরে ইরাকে বিভিন্ন ইরানীয় ভাষা প্রচলিত। এদের মধ্যে কুর্দি ভাষা সবচেয়ে বেশি প্রচলিত। ইরাকের জনগণের প্রায় ২০% কুর্দি ভাষায় কথা বলেন।
এছাড়াও ইরাকের বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ে নব্য আরামীয় ভাষা, আলতায়ীয় ভাষা (যেমন- আজারবাইজানি, তুর্কমেন, ইত্যাদি), আর্মেনীয় ভাষা, জিপসি ভাষা, ইত্যাদি প্রচলিত।
সংস্কৃতি[সম্পাদনা]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "CIA - The World Factbook"। Cia.gov। সংগৃহীত ২০১১-১২-০২।
- ↑ ২.০ ২.১ ২.২ ২.৩ "Iraq"। International Monetary Fund। সংগৃহীত ২০১১-০৪-২১।
- ↑ http://hdr.undp.org/en/media/HDR_2011_EN_Table1.pdf
বহিঃসংযোগ[সম্পাদনা]
সরকারী
- সাধারণ তথ্য
- সিআইএ প্রণীত দ্য ওয়ার্ল্ড ফ্যাক্টবুক-এ Iraq-এর ভুক্তি
- উন্মুক্ত নির্দেশিকা প্রকল্পে ইরাক
- ইরাক at UCB Libraries GovPubs
- al-Bab হতে ইরাক
- দেশ বৃত্তান্ত (বিবিসি খবর)
- ইরাক from Encyclopaedia Britannica
- ইরাক (Archived 2009-10-31) from Encarta Encyclopedia
- ইরাক দেশ বৃত্তান্ত from Reuters AlertNet
- আমেরিকার রাষ্ট্রের দপ্তর - ইরাক পটভূমি নোট, দেশ অধ্যয়ন এবং প্রধান প্রতিবেদন অন্তর্ভুক্ত।
- কোংগ্রেসীয়াল বিশ্লেষন পরিষেবা (CRS) প্রতিবেদন ইরাক গণ্য করছে।
- ইরকের সংহ্মিপ্ত
- শক্তি তথ্য প্রশাসন – ইরাকের শক্তি বৃত্তান্ত
দেহ এবং জনগণ কোম্পানি
- অন্যান্য
- Wikimedia Atlas of Iraq
- ইরাকের ভার্চুয়াল জাদুঘর (ইতালীয়) (ইংরেজি)
- আন্তর্জাতিক ইরাক জাদুঘর
- ইরাকী শিশু অপারেশন
- ইরাক চিত্র, ইরাক নগরীর একটি সাংস্কৃতিক পুঁজি এবং অবস্থান।
- ইরাকী সত্য প্রকল্প
- জুয়ান কোল, একটি পন্ডিত নেতৃত্বদান এবং বুদ্ধিজীবি জনগণ।
- পৃথিবী স্মৃতিসৌধ ইরাক সাংস্কৃতিক ঐতিহ্য সংরহ্মণে প্রবর্তন
- ইরাক মধ্যে শান্তির জন্য শিহ্মা (EPIC)
- ইরাকে অ্যাম্নাষ্টি আন্তর্জাতিক প্রতিবেদন
- ইরাকে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত
- জোট সাময়িক কতৃপক্ষ
- ইরাকি আইন
- ইরাকের ১৯০০–২০০০ একটি ইতিহাস
- ইরাকে আমেরিকান দূতাবাস, বাগদাদ
- ইরাকের দরিদ্র-সেবা সাহায্যে জনগণ
- IraqLinks.com - ইরাক সহায়িকা
- অসামরিক ব্যাক্তি বিশ্বজনীন সাম্প্রতিকীকরন ইরাক যুদ্ধ এবং দখলদারিতাতে হত্যা
|
||||||
|
||||||||||||||||||||||||||
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |