২৩ ফেব্রুয়ারি
অবয়ব
(ফেব্রুয়ারি ২৩ থেকে পুনর্নির্দেশিত)
| << | ফেব্রুয়ারি | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২০২৬ | ||||||
২৩ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫৪তম দিন। বছর শেষ হতে আরো ৩১১ (অধিবর্ষে ৩১২) দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৩০৩ – রোমান সম্রাট ডায়োক্লেটিয়ান নিকোমিডিয়ায় খ্রিস্টান গির্জা ধ্বংসের নির্দেশ দেন, এর মাধ্যমে আট বছরব্যাপী ডায়োক্লেটিয়ানের নিপীড়ন শুরু হয়।
- ৫৩২ – বাইজেন্টাইন সম্রাট প্রথম জাস্টিনিয়ান কনস্টান্টিনোপলে নতুন অর্থোডক্স খ্রিষ্টান ব্যাসিলিকা হিসেবে হাজিয়া সোফিয়া নির্মাণের নির্দেশ দেন।
- ৬২৪ – ঐতিহাসিক খন্দকের যুদ্ধ সংঘটিত হয়।
- ৬২৮ – সাসানীয় সাম্রাজ্যের শাহানশাহ দ্বিতীয় খসরু ক্ষমতাচ্যুত হন।
- ৭০৫ – সম্রাজ্ঞী উ জেতিয়ান সিংহাসন ত্যাগ করেন, এর মাধ্যমে তাং রাজবংশ পুনঃপ্রতিষ্ঠিত হয়।
- ১৪৫৫ – ঐতিহ্যগতভাবে গুটেনবার্গ বাইবেল প্রকাশের তারিখ, চলনযোগ্য টাইপে মুদ্রিত প্রথম পশ্চিমা বই।
- ১৭২৫ – জে. এস. বাখ স্যাক্স-ভাইসেনফেলসের ডিউকের জন্মদিন উপলক্ষে তার শেফার্ড ক্যান্টাটা পরিচালনা করেন।
- ১৭৬৩ – গায়ানায় বারবিস দাস বিদ্রোহ সংঘটিত হয়, যা দক্ষিণ আমেরিকায় প্রথম বড় দাস বিদ্রোহ।
- ১৭৬৮ – হায়দ্রাবাদের নিজামের সঙ্গে চুক্তি করে কর্নেল স্মিথ ব্রিটিশ আধিপত্য বিস্তার করে।
- ১৭৭৮ – আমেরিকান স্বাধীনতা যুদ্ধ: কন্টিনেন্টাল আর্মিকে প্রশিক্ষণে সহায়তা করার জন্য ব্যারন ভন স্টুবেন পেনসিলভানিয়ার ভেলি ফোর্জে পৌছান।
- ১৭৯৯ – ফরাসী সেনা কমান্ডার নেপোলিয়ন বোনাপার্ট মিশর দখলের পর শ্যামে হামলা চালায়।
- ১৮২০ – ক্যাটো স্ট্রিট ষড়যন্ত্র: সকল ব্রিটিশ মন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র উন্মোচিত হয় এবং ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করা হয়।
- ১৮৩১ – সাপ্তাহিক ‘সংবাদ সুধাকর’ প্রকাশিত হয়।
- ১৮৩৬ – টেক্সাস বিপ্লব: সান আন্তোনিওতে আলামোর অবরোধ শুরু হয়।
- ১৮৪৭ – মেক্সিকো–আমেরিকা যুদ্ধ: বুয়েনা ভিস্তার যুদ্ধে ভবিষ্যৎ রাষ্ট্রপতি জেনারেল জাকারি টেইলরের নেতৃত্বে মার্কিন সৈন্যরা মেক্সিকান জেনারেল আন্তোনিও লোপেস দে সান্তা আনাকে পরাজিত করে।
- ১৮৫৪ – অরেঞ্জ ফ্রি স্টেটের স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
- ১৮৬১ – রাষ্ট্রপতি-নির্বাচিত আব্রাহাম লিংকন হত্যা ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর গোপনে ওয়াশিংটন ডি.সি.-তে পৌঁছান।
- ১৮৭০ – পুনর্গঠন যুগ: মার্কিন গৃহযুদ্ধ-পরবর্তী মিসিসিপির উপর সামরিক নিয়ন্ত্রণ শেষ হয় এবং রাজ্যটি ইউনিয়নে পুনরায় অন্তর্ভুক্ত হয়।
- ১৮৭১ – লন্ডনে ইউরোপীয় সরকারগুলোর প্রতিনিধিদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ১৮৮৩ – আলাবামা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে অ্যান্টি-ট্রাস্ট আইন প্রণয়ন করে।
- ১৮৮৫ – চীন-ফরাসি যুদ্ধ: ফরাসি সেনাবাহিনী ভিয়েতনামের টংকিন অঞ্চলে ডং ডাংয়ের যুদ্ধে গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করে।
- ১৮৮৬ – বিশিষ্ট রসায়নবিদ চার্লস মার্টিন হল মূল্যবান এ্যালুমিনিয়াম উৎপাদনের সূত্র আবিষ্কার করেন।
- ১৮৮৭ – ফ্রেঞ্চ রিভিয়েরায় ভূমিকম্পের ফলে প্রায় ২,০০০ জন নিহত হয়।
- ১৮৯৮ – একটি খোলা চিঠি লেখার দায়ে ফ্রান্সে এমিল জোলাকে কারাবাস দেওয়া হয়।
- ১৯০০ – দ্বিতীয় বোয়র যুদ্ধ: টুগেলা হাইটসের যুদ্ধে হার্টস হিল দখলের প্রথম ব্রিটিশ প্রচেষ্টা ব্যর্থ হয়।
- ১৯০৩ – কিউবা গুয়ানতানামো বে যুক্তরাষ্ট্রকে চিরস্থায়ীভাবে ইজারা দেয়।
- ১৯০৫ – শিকাগোর আইনজীবী পল হ্যারিস ও অন্য তিন ব্যবসায়ী দুপুরের খাবারে মিলিত হয়ে বিশ্বের প্রথম সেবা ক্লাব রোটারি ক্লাব গঠন করেন।
- ১৯০৯ – এইএ সিলভার ডার্ট কানাডা ও ব্রিটিশ সাম্রাজ্যে প্রথম চালিত বিমান উড্ডয়ন সম্পন্ন করে।
- ১৯১৩ – মেক্সিকোর পদচ্যুত রাষ্ট্রপতি ফ্রান্সিসকো মাদেরো গুলিতে নিহত হন।
- ১৯১৭ – রাশিয়ার পিটার্সবার্গে প্রথম আন্দোলনের মাধ্যমে ফেব্রুয়ারি বিদ্রোহের সূত্রপাত হয়।
- ১৯১৮ – সোভিয়েত লাল ফৌজ প্রতিষ্ঠিত হয়।
- ১৯১৯ – বেনিতো মুসোলিনি ইতালিতে ফ্যাসিবাদী দল গঠন করে।
- ১৯২৭ – মার্কিন রাষ্ট্রপতি ক্যালভিন কুলিজ কংগ্রেসের বিলে স্বাক্ষর করে ফেডারেল রেডিও কমিশন প্রতিষ্ঠা করেন, যা পরে ফেডারেল কমিউনিকেশনস কমিশনে পরিণত হয়।
- ১৯২৭ – জার্মান তাত্ত্বিক পদার্থবিদ ভের্নার হাইজেনবার্গ সহকর্মী পদার্থবিদ উলফগ্যাং পাউলিকে লেখা চিঠিতে প্রথমবারের মতো তার অনিশ্চয়তা নীতি বর্ণনা করেন।
- ১৯৩৪ – তৃতীয় লিওপোল্ড বেলজিয়ামের রাজা হন।
- ১৯৪১ – ড. গ্লেন টি. সিবোর্গ প্রথমবার প্লুটোনিয়াম উৎপাদন ও পৃথক করেন।
- ১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জাপানি সাবমেরিন ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার নিকট উপকূলে গোলাবর্ষণ করে।
- ১৯৪৩ – কাভান এতিমখানায় অগ্নিকাণ্ডে ৩৫ জন কিশোরী ও একজন বৃদ্ধ রাঁধুনি নিহত হয়।
- ১৯৪৩ – গ্রিক প্রতিরোধ: গ্রিসে ইউনাইটেড প্যানহেলেনিক ইয়ুথ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৪ – সোভিয়েত ইউনিয়ন কর্তৃক চেচেন ও ইংগুশদেরকে উত্তর ককেসাস থেকে মধ্য এশিয়ায় জোরপূর্বক স্থানান্তর শুরু হয়।
- ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ইও জিমার যুদ্ধে একদল মার্কিন মেরিন দ্বীপের মাউন্ট সুরিবাচির চূড়ায় পৌঁছে মার্কিন পতাকা উত্তোলন করে।
- ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ১১তম এয়ারবর্ন ডিভিশন ফিলিপিনো গেরিলাদের সহায়তায় লস বানোস বন্দিশিবিরের ২,১৪৭ জন বন্দিকে মুক্ত করে।
- ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ফিলিপাইনের রাজধানী ম্যানিলা ফিলিপিনো ও মার্কিন বাহিনীর সম্মিলিত অভিযানে মুক্ত হয়।
- ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: পজনানে জার্মান সেনাদের আত্মসমর্পণ, শহরটি সোভিয়েত ও পোলীয় বাহিনী কর্তৃক মুক্ত হয়।
- ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ৩৭৯ জন ব্রিটিশ বোমারু বিমানের হামলায় জার্মান শহর ফোরৎসহাইম ধ্বংস হয়।
- ১৯৪৫ – আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ০০৯ ভার্জিনিয়ার রুরাল রিট্রিটের কাছে বিধ্বস্ত হয়, ১৭ জন নিহত হয়।
- ১৯৪৭ – দি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যানডারডাইজেশন (ISO) তথা আন্তর্জাতিক মান সংস্থা প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৮ – ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান। তার দাবি অগ্রাহ্য হয়।
- ১৯৫০ – যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- ১৯৫২ – ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে প্রথম শহীদ মিনার নির্মাণ শুরু করে রাত্রির মধ্যে তা সম্পন্ন।
- ১৯৫৪ – পিটসবার্গে সল্ক ভ্যাকসিন দিয়ে শিশুদের মধ্যে পোলিওর বিরুদ্ধে প্রথম গণ টিকাদান শুরু হয়।
- ১৯৫৮ – পাঁচবারের আর্জেন্টাইন ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন হুয়ান ম্যানুয়েল ফানজিও কিউবান বিপ্লবে জড়িত বিদ্রোহীদের দ্বারা কিউবান গ্র্যান্ড প্রিক্সের প্রাক্কালে অপহৃত হন, পরদিন প্রতিযোগিতার পর মুক্তি পান।
- ১৯৬৬ – সিরিয়ায় বাথ পার্টির সদস্য সালাহ জাদিদ অভ্যুত্থানে নেতৃত্ব দেন। এর ফলে জেনারেল আমিন আল-হাফিজের নেতৃত্বাধীন পূর্বের বাথপন্থি সরকার অপসারিত হয়।
- ১৯৬৯ – সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে।
- ১৯৬৯ – গণঅভ্যুত্থানের মুখে প্রেসিডেন্ট আইয়ুব খান পদত্যাগে বাধ্য হন।
- ১৯৭১ – অপারেশন লাম সন ৭১৯: দক্ষিণ ভিয়েতনামী জেনারেল ডো কাও ত্রি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন।
- ১৯৭৪ – সিমবায়োনিজ লিবারেশন আর্মি অপহৃত প্যাটি হার্স্টকে মুক্তির বিনিময়ে আরও ৪ মিলিয়ন ডলার দাবি করে।
- ১৯৮০ – ইরান জিম্মি সংকট: সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেইনী বলেন যে ইরানের সংসদ মার্কিন দূতাবাসের জিম্মিদের ভাগ্য নির্ধারণ করবে।
- ১৯৮১ – স্পেনে আন্তোনিও তেহেরো ডেপুটি কংগ্রেস দখল করে অভ্যুত্থানের চেষ্টা করেন।
- ১৯৮৩ – মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা ডাইঅক্সিনে দূষিত টাইমস বিচ সম্প্রদায়কে কিনে নিয়ে খালি করার পরিকল্পনা ঘোষণা করে।
- ১৯৮৭ – বৃহৎ ম্যাগেলানীয় মেঘে সুপারনোভা ১৯৮৭এ দেখা যায়।
- ১৯৮৮ – সাদ্দাম হোসেন উত্তর ইরাকে কুর্দি ও অ্যাসিরীয়দের বিরুদ্ধে আনফাল গণহত্যা শুরু করেন।
- ১৯৯১ – উপসাগরীয় যুদ্ধ: স্থল সেনারা সৌদি আরবের সীমানা অতিক্রম করে ইরাকে প্রবেশ করে ফলে যুদ্ধের স্থল পর্যায় শুরু হয়।
- ১৯৯১ – থাইল্যান্ডে জেনারেল সুনথর্ন কংসোমপং রক্তপাতহীন অভ্যুত্থানে প্রধানমন্ত্রী চাতিচাই চুনহাভানকে ক্ষমতাচ্যুত করেন।
- ১৯৯৭ – স্কটল্যান্ডের ইডেনবার্গের রোজলিন ইনস্টিটিউট-এর গবেষকগণ সর্বপ্রথম পূর্ণাঙ্গ ক্লোন ভেড়া ডলির জন্মের কথা প্রকাশ করেন।
- ১৯৯৮ – যুক্তরাষ্ট্রে মধ্য ফ্লোরিডায় টর্নেডোতে ২,৬০০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং ৪২ জন নিহত হয়।
- ১৯৯৯ – কুর্দি বিদ্রোহী নেতা আবদুল্লাহ ওজালান আঙ্কারায় রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে অভিযুক্ত হন।
- ১৯৯৯ – তুষারধসে অস্ট্রিয়ার গালতুর শহর চাপা পড়ে ৩১ জন নিহত হয়।
- ১৯৯৯ – আটলাস এয়ার ফ্লাইট ৩৫৯১ নয়, এই দিনে গালতুর তুষারধসের ঘটনাটি অন্তর্ভুক্ত, অন্যটি ২০১৯ সালের ঘটনা হিসাবে নিচে রয়েছে।
- ২০০২ – গায়ানা মহাকাশ কেন্দ্র থেকে ইন্টেলস্যাট ৯০৪ বহনকারী আরিয়ান ৪ রকেট উৎক্ষেপণ করা হয়।
- ২০০৭ – ইংল্যান্ডের কামব্রিয়ার গ্রেরিগের কাছে একটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে ১ জন নিহত ও ৮৮ জন আহত হয়।
- ২০০৮ – মার্কিন বিমানবাহিনীর একটি বি-২ স্পিরিট বোমারু বিমান গুয়ামে বিধ্বস্ত হয়, যা বি-২-এর প্রথম কার্যকরী ক্ষতি।
- ২০০৮ – জাপানি উইন্ডস উপগ্রহ উৎক্ষেপণ করা হয়।
- ২০১০ – অজ্ঞাত দুর্বৃত্তরা উত্তর ইতালির লামব্রো নদীতে ২৫ লক্ষ লিটারের বেশি ডিজেল তেল ও হাইড্রোকার্বন ঢেলে দেয়, ফলে পরিবেশ বিপর্যয় ঘটে।
- ২০১২ – ইরাক জুড়ে ধারাবাহিক হামলায় কমপক্ষে ৮৩ জন নিহত ও ২৫০ জনের বেশি আহত হয়।
- ২০১৭ – তুরস্ক সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মি আইএসআইএলের কাছ থেকে আল-বাব দখল করে।
- ২০১৮ – জিবুতিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- ২০১৯ – আটলাস এয়ার ফ্লাইট ৩৫৯১, একটি বোয়িং ৭৬৭ মালবাহী বিমান টেক্সাসের আনাহুয়াকের কাছে ট্রিনিটি বে-তে বিধ্বস্ত হয়, ৩ জন নিহত হয়।
- ২০২০ – আহমাদ আরবেরি নামে ২৫ বছর বয়সী এক আফ্রিকান-আমেরিকান নাগরিক জর্জিয়ার ব্রান্সউইকের কাছে তিন শ্বেতাঙ্গ ব্যক্তির গুলিতে নিহত হন।
- ২০২১ – ইকুয়েডরে একযোগে চারটি কারাগার দাঙ্গায় কমপক্ষে ৬২ জন নিহত হয়।
- ২০২৫ – জার্মানিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হয়।
জন্ম
[সম্পাদনা]- ১৪১৭ - পোপ দ্বিতীয় জন পল (মৃ. ১৪৭১)
- ১৬৩৩ - ইংরেজ সৈনিক ও রাজনীতিক স্যামুয়েল পেপয়স জন্মগ্রহণ করেন ।
- ১৬৮৫ - জার্মান বংশোদ্ভূত ইংরেজ অর্গানবাদক ও সুরকার জর্জ ফ্রিডেরিক হান্ডেল জন্মগ্রহণ করেন।
- ১৭২৩ - রিচার্ড প্রাইস (দার্শনিক) ওয়েলশ-ইংরেজ মন্ত্রী ও দার্শনিক। (মৃ. ১৭৯১)
- ১৭৭৬ দ্বিতীয় জন ওয়াল্টার সংবাদপত্র সম্পাদক।
- ১৮৪০ - কালীপ্রসন্ন সিংহ, বাঙালি সাহিত্যিক, মহাকাব্য মহাভারতের বাংলায় অনুবাদক। (মৃ. ১৮৭০)
- ১৮৪০ - কার্ল মেঙ্গার (অর্থনীতিবিদ) অস্ট্রীয় অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ। (মৃ. ১৯২১)
- ১৮৫০ - সিজার রিটজ, সুইস ব্যবসায়ী। (মৃ. ১৯১৮)
- ১৮৬৮ - আমেরিকান সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ ও সমাজ সেবী ডব্লিউ. ই. বি. ডু বইস জন্মগ্রহণ করেন।
- ১৮৭৪ - এস্তোনিয়া আইনজীবী, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি কনস্টানটিন পাটস জন্মগ্রহণ করেন।
- ১৮৮৩ - জার্মানি সুইস মনোবিজ্ঞানী ও দার্শনিক কার্ল জাস্পেরস জন্মগ্রহণ করেন।
- ১৮৮৯ - ভিক্টর ফ্লেমিং, মার্কিন পরিচালক। (মৃ. ১৯৪৯)
- ১৮৯৭ - রাধারমণ মিত্র মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সাহিত্য একাডেমী পুরস্কারপ্রাপ্ত বাঙালি সাহিত্যিক।(মৃ.০৭/০২/১৯৯২)
- ১৮৯৯ - এরিক কাস্টনার জার্মান লেখক ও কবি। (মৃ. ১৯৭৪)
- ১৯১১ - গোপালচন্দ্র সেন, ভারতীয় বাঙালি শিক্ষাব্রতী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রবাদপ্রতিম উপাচার্য। (মৃ.১৯৭০)
- ১৯১৩ - প্রতুল চন্দ্র সরকার, পি সি সরকার নামে সুপরিচিত ভারতের প্রখ্যাত জাদুকর ।(মৃ.০৬/০১/১৯৭১)
- ১৯২৪ - নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ অ্যালান ম্যাকলিওড করম্যাক জন্মগ্রহণ করেন।
- ১৯৪০ - পিটার ফন্ডা, মার্কিন অভিনেতা। (মৃ. ২০১৯)
- ১৯৪৮ - ইংরেজ পরিচালক ও প্রযোজক বিল আলেকজান্ডার জন্মগ্রহণ করেন।
- ১৯৫৪ - ইউক্রেনীয় রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট ভিক্টর ইউশচেঙ্কো জন্মগ্রহণ করেন।
- ১৯৫৯ - ক্লেটন অ্যান্ডারসন, মার্কিন প্রকৌশলী ও জ্যোতির্বিজ্ঞানী।
- ১৯৬০ - অ্যালান গ্রিফিন (রাজনীতিবিদ), অস্ট্রেলীয় রাজনীতিবিদ।
- ১৯৬৫ - আমেরিকান ব্যবসায়ী ও ডেল প্রতিষ্ঠিত মাইকেল সল ডেল জন্মগ্রহণ করেন।
- ১৯৭৪ - দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হার্শেল গিবস জন্মগ্রহণ করেন।
- ১৯৮১ - ইংরেজ ফুটবলার গ্যারেথ ব্যারি জন্মগ্রহণ করেন।
- ১৯৮৩ - এমিলি ব্লান্ট, মার্কিন ইংরেজ অভিনেত্রী ও গায়িকা।
- ১৯৯২ - ব্রাজিলিয়ান ফুটবলার সাসেমিরো জন্মগ্রহণ করেন।
- ১৯৯৪ - ডাকোটা ফ্যানিং, মার্কিন অভিনেত্রী।
মৃত্যু
[সম্পাদনা]- ৬৬৫ - আবু মুসা আশরায়ী (র:), বিশিষ্ট সাহাবী।
- ৭১৫ - প্রথম আল-ওয়ালিদ, উমাইয়া খলিফা (জন্ম ৬৬৮)
- ১৪৪৭ - পোপ চতুর্থ ইউজিন, (জন্ম ১৩৮৩)
- ১৭৬৬ - পোলিশ রাজা স্টানিস্লাও লেসযচয্য়ন্সকি মৃত্যুবরণ করেন।
- ১৭৯২ - ইংরেজ চিত্রশিল্পী জশুয়া রেনল্ডস মৃত্যুবরণ করেন ।
- ১৮২১ - ইংরেজ কবি জন কিটস মৃত্যুবরণ করেন ।
- ১৮৪৮ - জন কুইন্সি এডাম্স, মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ রাষ্ট্রপতি। (জ. ১১/০৭/১৭৬৭)
- ১৮৫৫ - কার্ল ফ্রিড্রিশ গাউস, জার্মান গণিতবিদ এবং বিজ্ঞানী।
- ১৯০৪- মহেন্দ্রলাল সরকার ভারতীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ সংস্কারক ও ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশন অব কাল্টিভেশন অব সাইন্স এর প্রতিষ্ঠাতা। (জ.২/১১/১৮৩৩)
- ১৯৩৪ - স্যার এডওয়ার্ড এলগার, ইংরেজ সুরকার ও শিক্ষাবিদ।
- ১৯৪২ - স্টেফান জুইগ, লেখক
- ১৯৪৫ - আলেক্সেই নিকলাইয়েভিচ তল্স্তোয়, সোভিয়েত রুশ লেখক।
- ১৯৪৭ - হাকিম হাবিবুর রহমান, বাংলার বিশিষ্ট চিকিৎসক, লেখক, রাজনীতিবিদ।
- ১৯৫৫ - ফরাসি কবি, লেখক ও নাট্যকার পল ক্লডেল মৃত্যুবরণ করেন ।
- ১৯৬২ - সুনয়নী দেবী,স্বশিক্ষিত খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পী ।(জ.১৮/০৬/১৮৭৫)
- ১৯৬৫ - ইংরেজ কমিক অভিনেতা, লেখক ও চলচ্চিত্র পরিচালক স্ট্যান লরেল মৃত্যুবরণ করেন ।
- ১৯৬৯ - মধুবালা, ভারতীয় অভিনেত্রী (জন্ম ১৯৩৩)
- ১৯৭৩ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ডাক্তার ডিকিনসন ডাব্লিউ রিচার্ডস মৃত্যুবরণ করেন ।
- ১৯৭৬ - নোবেলশান্তি পুরস্কার বিজয়ী রানে কাস্যাঁ মৃত্যুবরণ করেন।
- ১৯৯৬ - পল সাগপাক, এস্তোনীয় ভাষাবিদ (জন্ম ১৯১০)
- ১৯৯৮ - রমন লাম্বা, ভারতীয় ক্রিকেট খেলোয়াড়।
- ২০০১ - রবার্ট এনরিকো, ফরাসি পরিচালক ও চিত্রনাট্যলেখক (জন্ম ১৯৩১)
- ২০০৮ - স্লোভেনীয় অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ২য় প্রেসিডেন্ট জানেয ডরনোভসেক মৃত্যুবরণ করেন
- ২০১৫ - রানা ভগবানদাস, পাকিস্তানি আইনজীবী ও বিচারক, পাকিস্তানের প্রধান বিচারপতি (জন্ম ১৯৪২)
- ২০১৯ - ক্যাথরিন হেলমন্ড, মার্কিন অভিনেত্রী ও পরিচালক। (জ. ১৯২৯)
ছুটির দিন এবং উদযাপন
[সম্পাদনা]- বিশ্ব শান্তি ও সমঝোতা দিবস
- খ্রিস্টান উৎসবের দিন :
- স্মিরনার পলিকার্প
- সেরেনাস দ্য গার্ডেনার
- ফেব্রুয়ারি ২৩ (ইস্টার্ন অর্থোডক্স লিটারজিক্স)
- সম্রাটের জন্মদিন , জাপানের বর্তমান সম্রাট নারুহিতোর জন্মদিন (জাপান)
- মাশরামনি-প্রজাতন্ত্র দিবস ( গায়ানা )
- মেটেসি ( লাটভিয়া )
- জাতীয় দিবস (ব্রুনাই)
রেড আর্মি ডে বা সাবেক সোভিয়েত ইউনিয়নে সোভিয়েত সেনাবাহিনী ও নৌবাহিনীর দিন, বিভিন্ন সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রেও অনুষ্ঠিত হয়:
- পিতৃভূমি দিবসের ডিফেন্ডার ( রাশিয়া )
- ফাদারল্যান্ড এবং সশস্ত্র বাহিনী দিবসের ডিফেন্ডার ( বেলারুশ )
- সশস্ত্র বাহিনী দিবস (তাজিকিস্তান) ( তাজিকিস্তান )
বহিঃসংযোগ
[সম্পাদনা]| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |