৮ এপ্রিল
অবয়ব
(এপ্রিল ৮ থেকে পুনর্নির্দেশিত)
| << | এপ্রিল | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||
| ২০২৬ | ||||||
৮ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৯৮তম (অধিবর্ষে ৯৯তম) দিন। বছর শেষ হতে আরো ২৬৭ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ২১৭ – রোমান সম্রাট কারাকাল্লা নিহত হন এবং তার প্রিটোরিয়ান গার্ড প্রধান মার্কাস ওপেলিয়াস ম্যাক্রিনাস তার স্থলাভিষিক্ত হন।
- ৭১১ – আবুল আব্বাস আবদুল্লাহ বিন মোহাম্মাদ যিনি সাফহ নামে বিশেষভাবে পরিচিত তিনি আব্বাসীয় খলিফাদের মধ্যে প্রথম খেলাফাতের মসনদে বসেন। উল্লেখ্য আব্বাসীয়রা আবু মুসলিম খোরাসানি এবং তার সেনাবাহিনীর সহযোগীতায় সর্বশেষ উমাইয়া শাসক দ্বিতীয় মারোয়ানকে হত্যা করে উমাইয়া শাসন প্রতিষ্ঠা করে। তবে বনি আব্বাসীয়রাও উমাইয়াদের মতো বছরের পর বছর ধরে সেখানকার জনগণের উপর জানমালের উপর অত্যাতার চালায় এবং ৬৫৬ হিজরী পর্যন্ত তারা শাসন ক্ষমতায় ছিলেন।
- ৭১৪ – আবুল আব্বাস আবদুল্লাহ বিন মোহাম্মাদ যিনি সাফহ নামে বিশেষভাবে পরিচিত তিনি আব্বাসীয় খলিফাদের মধ্যে প্রথম খেলাফাতের মসনদে বসেন।
- ৮৭৬ – দায়র আল-আকুলের যুদ্ধ বাগদাদকে সাফারিদের হাত থেকে রক্ষা করে।
- ১১৩৯ – সিসিলির দ্বিতীয় রজার পোপ দ্বিতীয় ইনোসেন্ট কর্তৃক বহিষ্কৃত হন দ্বিতীয় আনাক্লেটাসকে পোপ হিসেবে সমর্থন করার জন্য।
- ১১৪৩ – প্রথম মানুয়েল কোমনেনোস তার পিতা দ্বিতীয় জন কোমনেনোস-এর স্থলাভিষিক্ত হয়ে বাইজেন্টাইন সম্রাট হন।
- ১২৩২ – মোঙ্গল-জিন যুদ্ধ: মোঙ্গল সাম্রাজ্য জিন রাজবংশের রাজধানী কাইফেং অবরোধ শুরু করে।
- ১২৫০ – সপ্তম ক্রুসেড: মিশরের আইয়ুবীয়রা ফারিসকুরের যুদ্ধে ফ্রান্সের রাজা নবম লুইকে বন্দী করে।
- ১২৭১ – ক্রাক দে শেভালিয়ার পতন: সিরিয়ায় সুলতান বাইবার্স ক্রাক দে শেভালিয়ার দখল করেন।
- ১৫১৩ – জুয়ান দ্য লেওন ফ্লোরিডা (যুক্তরাষ্ট্রের দ্বীপ) আবিষ্কার করেন।
- ১৬০৫ – সুইডেনের নবম চার্লস কর্তৃক ফিনল্যান্ডের ওলু শহর প্রতিষ্ঠিত হয়।
- ১৭৩০ – মহাদেশীয় উত্তর আমেরিকার প্রথম সিনাগগ শিয়ারিথ ইসরায়েল উৎসর্গ করা হয়।
- ১৭৫৯ – ব্রিটিশ বাহিনী ভারতের মাদ্রাজ দখল করে।
- ১৮১২ – রাশিয়ার সম্রাট প্রথম আলেকজান্ডার ফিনল্যান্ডের রাজধানীর মর্যাদা তুর্কু থেকে হেলসিঙ্কিতে স্থানান্তরের ঘোষণা দেন।
- ১৮২০ – এজিয়ান দ্বীপ মিলোসে ভেনাস দে মিলো আবিষ্কৃত হয়।
- ১৮৩২ – ব্ল্যাক হক যুদ্ধ: প্রায় ৩০০ মার্কিন ৬ষ্ঠ পদাতিক সৈন্য সেন্ট লুইস, মিসৌরি থেকে সাউক আদিবাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে রওনা হয়।
- ১৮৫৭ – সিপাহী বিদ্রোহ-এর সৈনিক মঙ্গল পাণ্ডের ফাঁসি দেয়া হয়।
- ১৮৬৬ – ইতালি ও প্রুশিয়া, অস্ট্রিয়া সাম্রাজ্যের বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করে।
- ১৮৮৬ – উইলিয়াম এওয়ার্ট গ্ল্যাডস্টোন ব্রিটিশ হাউস অব কমন্সে প্রথম আইরিশ হোম রুল বিল উত্থাপন করেন।
- ১৮৯৫ – পোলক বনাম ফার্মার্স লোন অ্যান্ড ট্রাস্ট কোম্পানি মামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট অ-আনুপাতিক আয়করকে অসাংবিধানিক ঘোষণা করে।
- ১৮৯৮ – সুদানের আতবারা নদীর কাছে যুদ্ধে ব্রিটিশ সেনাপতি হোরেশিও কিচেনার বিজয়ী হন।
- ১৯০২ – কলকাতায় মূক ও বধির বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
- ১৯০৪ – ফরাসি তৃতীয় প্রজাতন্ত্র এবং যুক্তরাজ্য আঁতাত কর্দিয়াল স্বাক্ষর করে।
- ১৯০৮ – হার্ভার্ড বিশ্ববিদ্যালয়'হার্ভার্ড বিজনেস স্কুল' প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।
- ১৯১৩ – চীনে প্রথম পার্লামেন্ট চালু হয়।
- ১৯৩৩ – অস্ট্রেলিয়ার রাজ্য পশ্চিম অস্ট্রেলিয়া একটি বাধ্যতামূলক নয় এমন গণভোটে ফেডারেশন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট দেয়।
- ১৯৪০ – মঙ্গোলিয়ান পিপলস রেভল্যুশনারি পার্টির কেন্দ্রীয় কমিটি ইউমজাগিন সেডেনবালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে, যার মাধ্যমে মঙ্গোলিয়ায় তার ৪৪ বছরের শাসনের সূচনা হয়।
- ১৯৪৬ – লীগ অব নেশন্সের শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।
- ১৯৫০ – ভারত ও পাকিস্তানের মধ্যে 'লিয়াকত-নেহরু চুক্তি' স্বাক্ষরিত হয়।
- ১৯৫৪ – রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্সের একটি হার্ভার্ড বিমান মুজ জো-এর আকাশে ট্রান্স-কানাডা এয়ার লাইন্সের কানাডেয়ার নর্থ স্টার-এর সাথে সংঘর্ষে ৩৭ জন নিহত হন।
- ১৯৫৪ – সাউথ আফ্রিকান এয়ারওয়েজ ফ্লাইট ২০১: একটি ডি হ্যাভিল্যান্ড কমেট বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়ে ২১ জন নিহত হন।
- ১৯৫৯ – পৃথিবী থেকে পাঠানো রাডার সিগনাল সূর্যের সাথে ধাক্কা খেয়ে ফিরে আসে।
- ১৯৫৯ – গ্রেস হপারের নেতৃত্বে কম্পিউটার নির্মাতা, ব্যবহারকারী ও বিশ্ববিদ্যালয়ের একটি দল কোবল নামে নতুন প্রোগ্রামিং ভাষা তৈরির আলোচনার জন্য মিলিত হয়।
- ১৯৫৯ – আমেরিকান রাষ্ট্র সংস্থা আন্তঃআমেরিকান উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার জন্য একটি চুক্তির খসড়া তৈরি করে।
- ১৯৬০ – নেদারল্যান্ডস ও পশ্চিম জার্মানি ওলন্দাজদের দ্বারা সংযুক্ত জার্মান ভূমি ফেরত দেওয়ার বিনিময়ে ২৮০ মিলিয়ন জার্মান মার্ক ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার চুক্তি স্বাক্ষর করে।
- ১৯৬২ – পারস্য উপসাগরে ব্রিটিশ জাহাজে বোমা বিস্ফোরণ হলে প্রায় ২৩৬ জন নিহত হয়।
- ১৯৬২ – ভারতীয় ব্যাটসম্যান উমরিগড় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭২ রান করেন।
- ১৯৬৮ – বিওএসি ফ্লাইট ৭১২ উড্ডয়নের পরপরই আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় সাহসিকতার জন্য বারবারা জেন হ্যারিসনকে মরণোত্তর জর্জ ক্রস প্রদান করা হয়।
- ১৯৭০ – ইসরাইলের যুদ্ধ বিমান কায়রো থেকে ৮০ কিলোমিটার উত্তরে বাহরুল বাকের স্কুলে হামলা চালালে পাঠরত ৪৬টি শিশু নির্মমভাবে শাহাদাত বরণ করে। উল্লেখ্য, ১৯৭০ সালের প্রথম তিনমাসে ইহুদীবাদী ইসরাইল উত্তর পূর্ব সিরিয়ার বেসামরিক জনবসতির উপর বিমান হামলা চালায়। সে বছরের ১২ ফেব্রুয়ারি ইসরাইলীরা একটি কারখানায় বোমা বর্ষণ করলে কর্মরত ১৬৮ জন শ্রমিক হতাহত হয়। তাছাড়া তারা ঐ একই সালের ৩১ মার্চ মিশরের উত্তর পূর্বাঞ্চলে হামলা চালালে ১২ জন বেসামরিক মানুষ নিহত ও আরো ৩৫ জন আহত হয়।
- ১৯৭১ – ভারতের ত্রিপুরায় বাংলাদেশী শরণার্থীদের জন্য ৯টি শরণার্থী শিবির খোলা হয়।
- ১৯৭২ – বাংলাদেশ সরকার কর্তৃক প্রথম স্থল, নৌ ও বিমান বাহিনী গঠন করা হয়।
- ১৯৭৪ – হ্যাঙ্ক অ্যারন অ্যাটলান্টা-ফুলটন কাউন্টি স্টেডিয়ামে অ্যাল ডাউনিংয়ের বলে তার ৭১৫তম হোম রান করে বেব রুথকে ছাড়িয়ে মেজর লিগ বেসবলে সর্বকালের সর্বোচ্চ হোম রানের রেকর্ড গড়েন।
- ১৯৭৫ – মার্কিন কংগ্রেস কর্তৃক ভয়েজার্স জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮০ – প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মাদ বাকের সাদর এবং তার বোন বিনতুল হুদা ইরাকের বাথ সরকারের হাতে শহীদ হন।
- ১৯৯০ – রক্ষণশীল নিউ ডেমোক্রেসি দলের কনস্ট্যানটাইন মিৎসোটাকিস গ্রিক সংসদ নির্বাচনে জয়ী হন।
- ১৯৯৩ – মহাকাশযান ডিসকভারি এসটিএস-৫৬ মিশনে উৎক্ষেপণ করা হয়।
- ১৯৯৪ – অর্থ কেলেঙ্কারির অভিযোগে জাপানের প্রধানমন্ত্রী হোসেকাওয়া পদত্যাগ করেন।
- ২০০২ – ১৯৭২ সালের পর আবার ঢাকায় 'বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক' অনুষ্ঠিত হয়।
- ২০০২ – মহাকাশযান আটলান্টিস এসটিএস-১১০ মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এস০ ট্রাস নিয়ে উৎক্ষেপণ করা হয়। নভোচারী জেরি এল. রস সাতটি মহাকাশ অভিযানে অংশ নেওয়া প্রথম ব্যক্তি হন।
- ২০০৫ – সূর্যগ্রহণ ঘটে, যা প্রশান্ত মহাসাগর এবং লাতিন আমেরিকার কোস্টা রিকা, পানামা, কলম্বিয়া ও ভেনেজুয়েলা-তে দৃশ্যমান ছিল।
- ২০১০ – মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ নিউ স্টার্ট চুক্তি স্বাক্ষর করেন।
- ২০১৪ – উইন্ডোজ এক্সপি তার নির্ধারিত সেবা সমাপ্ত করে এবং এটি আর সমর্থিত থাকে না।
- ২০২০ – বার্নি স্যান্ডার্স তার রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারণা শেষ করেন, ফলে জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী হন।
- ২০২৪ – পূর্ণ সূর্যগ্রহণ ঘটে, যা উত্তর আমেরিকা জুড়ে দৃশ্যমান ছিল।
- ২০২৬ – অপারেশন ইটারনাল ডার্কনেস: ইরান যুদ্ধের যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পর ইসরায়েলের লেবাননে বিমান হামলায় কমপক্ষে ৩৫৭ জন নিহত এবং ১২০০ জনের বেশি আহত হন, যা লেবানন যুদ্ধের সবচেয়ে বড় বিমান হামলা ছিল।
জন্ম
[সম্পাদনা]- ৫৬৩ খ্রিস্টপূর্ব - গৌতম বুদ্ধ (আনুমানিক)।
- ১৬০৫ - স্পেনের রাজা চতুর্থ ফিলিপ।
- ১৮৫৯ - অস্ট্রীয় গণিতবিদ ও দার্শনিক এডমন্ড হুসার্ল।
- ১৮৭৮ - সি এম মার্থন, দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান।
- ১৮৯২ -
- হেম চন্দ্র রায়চৌধুরী, ভারতীয় বাঙালি ইতিহাসবিদ। (মৃ.১৯৫৭)
- ম্যারি পিকফোর্ড, কানাডীয়-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক। (মৃ. ১৯৭৯)
- ১৯০৪ - নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ অর্থনীতিবিদ জন হিক্স।
- ১৯১১
- নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ মেলভিন কেলভিন।(মৃ.১৯৯৭)
- রোমানিয়ান দার্শনিক এমিল সিওরান।(মৃ.১৯৯৫)
- ১৯২৪ - কুমার গন্ধর্ব, ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী। (মৃ.১৯৯২)
- ১৯২৯ - বেলজিয়ান গায়ক, গীতিকার ও অভিনেতা জ্যাকুয়েস বরেল।
- ১৯৩৪ - জাপানি স্থপতি কিশোর কুরোকাওয়া।
- ১৯৩৮ - কফি আনান, ঘানার কূটনীতিবিদ এবং জাতিসংঘের সপ্তম মহাসচিব।(মৃ.২০১৮)
- ১৯৪০ - গোলাম মুরশিদ, লন্ডন প্রবাসী বাংলাদেশী লেখক, গবেষক ও সংবাদ উপস্থাপক। (মৃ.২০২৪)
- ১৯৪২- কাজী আরেফ আহমেদ, বাংলাদেশের রাজনীতিবিদ।
- ১৯৫১ - আইসল্যান্ড অর্থনীতিবিদ, সাংবাদিক ও রাজনীতিবিদ ২৩ তম প্রধানমন্ত্রী গেইর হারডে হার্ডে।
- ১৯৬৩ - সাবেক ইংল্যান্ড ক্রিকেটার অ্যালেক জেমস স্টুয়ার্ট।
- ১৯৬৩ - ইংরেজ গায়ক, গীতিকার, অভিনেতা ও ফটোগ্রাফার জুলিয়ান লেনন।
- ১৯৬৬ - আমেরিকান অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক রবিন রাইট।
- ১৯৬৮ - আমেরিকান অভিনেত্রী ও পরিচালক প্যাট্রিসিয়া আরকুয়েটে।
- ১৯৭১ - শোয়াইব জিবরান, বাংলাদেশের কবি, লেখক ও শিক্ষাতত্ত্ববিদ।
- ১৯৮৩ - ভারতীয় তামিল অভিনেতা ও গায়ক অল্লু অর্জুন।
- ১৯৮৬ - রাশিয়ান ফুটবলার ইগর আকিনফেভ।
- ১৯৮৭ - ডাচ ফুটবলার রয়স্টন ড্রেন্টে।
মৃত্যু
[সম্পাদনা]- ০২১৭ - রোমান সম্রাট কারাকালা।
- ১১৪৩ - বাইজান্টাইন সম্রাট জন দ্বিতীয় কম্নেনস।
- ১৭৫৭ - বাংলার নবাব আলীবর্দী খাঁ।
- ১৮৩৫ - ভিলহেল্ম ফন হুম্বোল্ট, জার্মান ভাষাবিজ্ঞানী।
- ১৮৫৭ - মঙ্গল পাণ্ডে, সিপাহি বিদ্রোহের অগ্রণী সৈনিক। (জ.১৮২৭)
- ১৮৬১ - নিরাপদ লিফ্টের মার্কিন উদ্ভাবক এলিশা গ্রেভ্স্ ওটিস।
- ১৮৯৪ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক।(জ.১৮৩৮)
- ১৯৩১ - নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ কবি এরিক আক্সেল কারলফেল্ডট।
- ১৯৩৬ - রবার্ট বারানি, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান চিকিৎসক।
- ১৯৫০ - হেমচন্দ্র কানুনগো, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী।(জ.১২/০৬/১৮৭১)
- ১৯৭১ - মুন্সি আব্দুর রউফ, বাংলাদেশের শহীদ মুক্তিযোদ্ধা।।
- ১৯৭৩ - পাবলো পিকাসো, স্পেনীয় চিত্রশিল্পী ও ভাস্কর।(জ.১৮৮১)
- ১৯৭৬ - খ্যাতনামা বাঙালি ফুটবলার গোষ্ঠ পাল (দৈনিক ইংলিশম্যান তাকে চীনের প্রাচীর উপাধি দিয়েছিল)। (জ.১৮৯৬)
- ১৯৮০ - প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মাদ বাকের সাদর এবং তার বোন বিনতুল হুদা ইরাকের বাথ সরকারের হাতে শহীদ হন।
- ১৯৮১ - বাঙালি পতঙ্গবিশারদ ও উদ্ভিদবিদ গোপালচন্দ্র ভট্টাচার্য।(জ.১৮৯৫)
- ১৯৮৪ - নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ পিয়োতর লিওনিদোভিচ কাপিৎসা।
- ১৯৯২ - নোবেল পুরস্কার বিজয়ী সুইস ফার্মাকোলজিস্ট ড্যানিয়েল বভেট।
- ১৯৯৩ - ইংল্যান্ডের ব্যাটসম্যান গ্রিফিথ।
- ১৯৯৪ - বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক, জাতীয় ব্যক্তিত্ব এম এম মোহাইমিন।
- ১৯৯৬ - মরিস অলম, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।
- ২০০০ - আমেরিকান অভিনেত্রী ক্লেয়ার ট্রেভর।
- ২০১৩ - মার্গারেট থ্যাচার, ইংরেজ আইনজীবী রাজনীতিবিদ ও যুক্তরাজ্য প্রধানমন্ত্রী।
- ২০২৪ - পিটার হিগস, নোবেল পুরস্কার জয়ী ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিদ। (জ.১৯২৯)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]- বাংলাদেশ স্কাউটস দিবস (বাংলাদেশ)
- আন্তর্জাতিক রোমানি দিবস
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
- ইতিহাসে এই দিনে (বাংলা)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |