৭ অক্টোবর
অবয়ব
(অক্টোবর ৭ থেকে পুনর্নির্দেশিত)
| << | অক্টোবর | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
| ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
| ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
| ২০২৬ | ||||||
৭ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৮০তম (অধিবর্ষে ২৮১তম) দিন। বছর শেষ হতে আরো ৮৫ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৩৭৬১ খ্রিষ্টপূর্ব – আধুনিক হিব্রু ক্যালেন্ডারের যুগের প্রারম্ভিক তারিখ।
- ১৪০৩ – ভেনিসীয়-জেনোয়ীয় যুদ্ধ: ফরাসি অ্যাডমিরালের নেতৃত্বাধীন জেনোয়ীয় নৌবহর মোদনের যুদ্ধে ভেনিসীয় নৌবহরের কাছে পরাজিত হয়।
- ১৪৭৭ – পোপ চতুর্থ সিক্সটাসের কাছ থেকে কর্পোরেট অধিকার পাওয়ার পর উপসালা বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।
- ১৫১৩ – ক্যামব্রাই লীগের যুদ্ধ: স্পেন ভেনিসকে পরাজিত করে।
- ১৫৭১ – লেপান্তোর যুদ্ধ সংঘটিত হয় এবং উসমানীয় নৌবাহিনী প্রথম পরাজয়ের সম্মুখীন হয়।
- ১৬৯১ – ম্যাসাচুসেটস বে প্রদেশের সনদ জারি করা হয়।
- ১৭০৮ – গুরু গ্রন্থ সাহিবের গুরুত্ব লাভ।
- ১৭৬৩ – রাজা তৃতীয় জর্জ ১৭৬৩ সালের রাজকীয় ঘোষণা জারি করেন, যার মাধ্যমে অ্যালেগেনির উত্তর ও পশ্চিমে উত্তর আমেরিকার আদিবাসী ভূমিতে শ্বেতাঙ্গ বসতি নিষিদ্ধ করা হয়।
- ১৭৭৭ – মার্কিন স্বাধীনতা যুদ্ধ: সারাটোগার দ্বিতীয় যুদ্ধে যা বেমিস হাইটসের যুদ্ধ নামেও পরিচিত, মার্কিনরা জেনারেল জন বার্গোয়েনের নেতৃত্বাধীন ব্রিটিশ বাহিনীকে পরাজিত করে।
- ১৭৮০ – মার্কিন স্বাধীনতা যুদ্ধ: দক্ষিণ ক্যারোলাইনার কিংস মাউন্টেনের যুদ্ধে মার্কিন মিলিশিয়া ব্রিটিশ মেজর প্যাট্রিক ফার্গুসনের নেতৃত্বাধীন অনুগত বাহিনীকে পরাজিত করে।
- ১৮০০ – ফরাসি জলদস্যু রবার্ট সুরকউফ তার ১৮-কামান বিশিষ্ট জাহাজ লা কনফিয়েন্স নিয়ে ব্রিটিশ ৩৮-কামান বিশিষ্ট জাহাজ কেন্ট দখল করেন।
- ১৮২৬ – প্রথম মাধ্যাকর্ষণ শক্তি সম্পন্ন আমেরিকান রেলপথ চালু হয়।
- ১৮২৮ – মোরিয়া অভিযান: গ্রিসের পাত্রা শহর ফরাসি অভিযানকারী বাহিনী কর্তৃক মুক্ত হয়।
- ১৮৪০ – দ্বিতীয় উইলেম নেদারল্যান্ডসের রাজা হন।
- ১৮৬৪ – মার্কিন গৃহযুদ্ধ: মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ ব্রাজিলের একটি বন্দরে কনফেডারেট আক্রমণকারী জাহাজ দখল করে।
- ১৮৬৮ – কর্নেল বিশ্ববিদ্যালয় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে; প্রাথমিক ছাত্র ভর্তির সংখ্যা ছিল ৪১২ জন।
- ১৮৭০ – ফ্রাঙ্কো-প্রুশীয় যুদ্ধ: লেওঁ গামবেতা উত্তপ্ত বায়ু বেলুনে করে প্যারিস অবরোধ থেকে পালিয়ে যান।
- ১৮৭১ – শিকাগোতে ভয়াবহ অগ্নিকান্ডে ২৫০ জন অগ্নিদগ্ধ হয়ে নিহত হয় এবং ৯৫ হাজার লোক গৃহহীন হয়।
- ১৮৭৯ – জার্মানি ও অস্ট্রিয়া-হাঙ্গেরি "দ্বৈত চুক্তি" স্বাক্ষর করে এবং দ্বৈত জোট গঠন করে।
- ১৯০৬ – রেজাশাহ কর্তৃক পারস্যের জাতীয় সংসদ উদ্বোধন হয়।
- ১৯১২ – হেলসিঙ্কি স্টক এক্সচেঞ্জে প্রথম লেনদেন অনুষ্ঠিত হয়।
- ১৯১৩ – ফোর্ড মোটর কোম্পানি প্রথম চলমান যানবাহন সংযোজন লাইন চালু করে।
- ১৯১৬ – জর্জিয়া টেক কাম্বারল্যান্ড বিশ্ববিদ্যালয়কে ২২২–০ ব্যবধানে পরাজিত করে, যা মার্কিন কলেজ ফুটবল ইতিহাসের সবচেয়ে একপেশে খেলা।
- ১৯১৯ – নেদারল্যান্ডসের পতাকাবাহী বিমান সংস্থা কেএলএম প্রতিষ্ঠিত হয়।
- ১৯২৪ – আন্দ্রেয়াস মিখালাকোপুলোস স্বল্প সময়ের জন্য গ্রিসের প্রধানমন্ত্রী হন।
- ১৯২৯ – দ্বিতীয় ফোটিয়াস কনস্টান্টিনোপলের একুমেনিক প্যাট্রিয়ার্ক হন।
- ১৯৩২ – রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ম্যাককলাম স্মারকলিপিতে জাপানকে মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রমণে প্ররোচিত করে ইউরোপের যুদ্ধে যুক্তরাষ্ট্রকে জড়ানোর প্রস্তাব করা হয়।
- ১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: আউশভিৎস বন্দী শিবিরে জন্ডারকমান্ডো বিদ্রোহ সংঘটিত হয়, বন্দীরা চতুর্থ শ্মশানটি পুড়িয়ে দেয়।
- ১৯৪৯ – কমিউনিস্ট জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র (পূর্ব জার্মানি) গঠিত হয়।
- ১৯৫০ – কলকাতায় মাদার তেরেসার মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৪ – হোচিমিনের নেতৃত্বে কমিউনিস্টদের হ্যানয় দখল করা হয়।
- ১৯৫৮ – প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা কর্তৃক পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয়।
- ১৯৫৮ – মার্কিন মানববাহী মহাকাশ উড্ডয়ন প্রকল্পের নাম পরিবর্তন করে প্রজেক্ট মার্কারি রাখা হয়।
- ১৯৫৯ – সোভিয়েত মহাকাশযান লুনা ৩ চাঁদের দূরবর্তী পৃষ্ঠের প্রথম ছবি প্রেরণ করে।
- ১৯৬১ – ডার্বি এভিয়েশন পরিচালিত একটি ডগলাস ডাকোটা বিমান ফ্রান্সের ক্যানিগুতে বিধ্বস্ত হয়, এতে ৩৪ জন নিহত হয়।
- ১৯৬৩ – রাষ্ট্রপতি কেনেডি আংশিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি অনুমোদন করেন।
- ১৯৬৩ – বৌদ্ধ সংকট: সম্পর্কের অবনতির মধ্যে দক্ষিণ ভিয়েতনামের ফার্স্ট লেডি মাদাম এনগো দিনহ নু বক্তৃতা সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন।
- ১৯৭৬ – বাংলাদেশ ৭৭ জাতি গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হয়।
- ১৯৭৭ – চতুর্থ সোভিয়েত সংবিধান গৃহীত হয়।
- ১৯৭৮ – এরোফ্লট ফ্লাইট ১০৮০ কলৎসোভো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়, এতে ৩৮ জন নিহত হয়।
- ১৯৭৯ – সুইসএয়ার ফ্লাইট ৩১৬ গ্রিসের এথেন্সের এলিনিকন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়, এতে ১৪ জন নিহত হয়।
- ১৯৮১ – হোসনি মোবারক মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ১৯৮৫ – পুয়ের্তো রিকোর মামেয়েস ভূমিধসে প্রায় ২০০ জন নিহত হয়।
- ১৯৮৫ – প্যালেস্টাইন লিবারেশন ফ্রন্টের চারজন সদস্য মিশরের উপকূলে এমএস আকিলে লাউরো জাহাজ ছিনতাই করে।
- ১৯৮৭ – শিখ জাতীয়তাবাদীরা ভারত থেকে খালিস্তানের স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯৮৮ – আলাস্কার কাছে বরফের নিচে আটকে পড়া তিনটি ধূসর তিমি আবিষ্কৃত হয়, যা তিমিদের মুক্ত করার জন্য বহুজাতিক প্রচেষ্টা অপারেশন ব্রেকথ্রুতে পরিণত হয়।
- ১৯৮৯ – হাঙ্গেরীতে কমিউনিস্ট পার্টির বিলুপ্ত ঘোষণা করা হয়।
- ১৯৮৯ – পূর্ব জার্মানিতে গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়।
- ১৯৯১ – ক্রোয়েশীয় স্বাধীনতা যুদ্ধ: ক্রোয়েশিয়ার জাগরেবে বানস্কি দভোরিতে বোমা হামলা হয়।
- ১৯৯৩ – ১৯৯৩ সালের বন্যা সেন্ট লুইসে শেষ হয়, ১০৩ দিন পর মিসিসিপি নদী বিপদসীমার নিচে নেমে আসে।
- ১৯৯৫ – ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভূমিকম্পে শতাধিক নিহত হয়।
- ১৯৯৬ – ফক্স নিউজ চ্যানেল সম্প্রচার শুরু করে।
- ২০০০ – ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত: হিজবুল্লাহ জঙ্গিরা আন্তঃসীমান্ত অভিযানে তিনজন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সৈন্যকে বন্দী করে।
- ২০০১ – আফগানিস্তানে মার্কিন আক্রমণ শুরু হয়, যা মার্কিন ইতিহাসের দীর্ঘতম যুদ্ধ শুরু করে।
- ২০০২ – আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সংযোজন অব্যাহত রাখতে স্পেস শাটল আটলান্টিস এসটিএস-১১২ মিশনে উৎক্ষেপণ করা হয়।
- ২০০৪ – মিশরের সিনাই উপদ্বীপের তাবা ও নুওয়েইবায় তিনটি বোমা বিস্ফোরণে ৩৪ জন নিহত হয়।
- ২০০৮ – ২০০৮ টিসি৩ গ্রহাণুটি সুদানের আকাশে পৃথিবীতে আছড়ে পড়ে, যা বায়ুমণ্ডলে প্রবেশের আগে শনাক্ত হওয়া প্রথম গ্রহাণু আঘাত।
- ২০০৮ – কোয়ান্টাস ফ্লাইট ৭২ অস্ট্রেলিয়ার লিয়ারমন্থের কাছে উড্ডয়নকালে বিপর্যয়ের সম্মুখীন হয়, এতে ১১২ জন আহত হয়।
- ২০১৬ – হারিকেন ম্যাথিউর প্রভাবে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়ে যায়।
- ২০২২ – আয়ারল্যান্ডের ক্রিসলোতে পেট্রোল স্টেশনে বিস্ফোরণে দশজন নিহত এবং আটজন আহত হয়।
- ২০২২ – আলেস বিয়ালিয়াতস্কি এবং দুটি সংস্থা মেমোরিয়াল ও নাগরিক স্বাধীনতা কেন্দ্র নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- ২০২৩ – এই দিনে হামাস এবং অন্যান্য কিছু ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী ইসরায়েলে আক্রমণ করে যাতে প্রায় ১২০০ জন মারা যায় এবং ২৪০ জনের বেশি ইসরায়েলি বন্দী হয়। এই আক্রমণ ইসরায়েল-হামাস যুদ্ধের সূচনা করে।
জন্ম
[সম্পাদনা]- ১৭৭৫ - জয়গোপাল তর্কালঙ্কার, বাঙালি লেখক ও সংস্কৃত পণ্ডিত।(মৃ.১৩/০৪/১৮৪৬)
- ১৭৭৬ - গিলবার্তো সিলভা, ব্রাজিলিয়ান ফুটবলার।
- ১৮৭০ - হেনরি টেবরার, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। (মৃ. ১৯৩২)
- ১৮৭৬ - লুইস ট্যানক্রেড, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। (মৃ. ১৯৩৪)
- ১৮৭৯ - জো হিল, নোবেল আমেরিকার কবি ও সমাজ কর্মী।
- ১৮৮৫ - নিলস বোর, ডেনীয় পদার্থবিদ ও পরমাণু গঠনের আধুনিক তত্ত্বের অন্যতম প্রবক্তা। (মৃ.১৮/১১/১৯৬২)
- ১৮৮৭ - জ্যাক রাসেল, ইংরেজ ক্রিকেটার। (মৃ. ১৯৬১)
- ১৮৮৮ - হেনরি এ. ওয়ালেস, আমেরিকান রাজনীতিবিদ ও ৩৩ তম উপ-রাষ্ট্রপতি।
- ১৮৯৯ - গোলাম ফারুক খান, পূর্ব পাকিস্তানের গভর্নর।
- ১৯০০ - হেনরিক হিমলার, নাৎসি পার্টির নেতা ও জার্মান পুলিশ প্রধান। (মৃ. ১৯৪৫)
- ১৯১২ - অশোক কুমার সরকার, বাঙালি সাংবাদিক ও প্রাক্তন সম্পাদক। (আনন্দবাজার পত্রিকা)(মৃ১৭/০২/১৯৮৩)
- ১৯১৪ -
- বেগম আখতার, ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের গজল, দাদরা ও ঠুমরি গায়িকা।(মৃ.৩০/১০/১৯৭৪)
- হিউ বার্টলেট, ইংরেজ প্রথম-শ্রেণির ক্রিকেটার। (মৃ. ১৯৮৮)
- ১৯১৭ - জুন অ্যালিসন, মার্কিন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও গায়িকা। (মৃ. ২০০৬)
- ১৯২০ - জ্যাক রাউলি, ইংরেজ ফুটবলার। (মৃ. ১৯৯৮)
- ১৯২৭ - আর. ডি. লাইং, স্কটিশ সাইকোলজিস্ট ও লেখক।
- ১৯২৮ - সৈয়দা সাকিনা ইসলাম, বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য। (মৃ. ২০০৮)
- ১৯২৯ - চণ্ডীদাস মাল,বাংলা পুরাতনী,আগামী,টপ্পা গানের কিংবদন্তি সঙ্গীতশিল্পী।(মৃ.২০২১)
- ১৯৩২ - ডেসমন্ড টুটু, দক্ষিণ আফ্রিকান ধর্মযাজক ও আন্দোলন কর্মী।
- ১৯৩৪ - উলরিকে মেইনহোফ, জার্মান সাংবাদিক ও একটিভিস্ট।
- ১৯৩৭ - কলিন গেস্ট, অস্ট্রেলীয় ক্রিকেটার। (মৃ. ২০১৮)
- ১৯৩৯ -হ্যারল্ড ওয়াল্টার ক্রোটো, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ ও অধ্যাপক।
- ১৯৪৪ - ডোনাল্ড টসাং, চীনা রাজনীতিবিদ ও হংকং এর ২য় প্রধান নির্বাহী।
- ১৯৪৮ - হেলাল হাফিজ, বাংলাদেশের আধুনিক কবি।
- ১৯৫০ - জাকায়া কিক্বেটে, তাঞ্জানিয়া কর্নেল, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।
- ১৯৫২ - গ্রাহাম ইয়ালপ, অস্ট্রেলীয় ক্রিকেটার।
- ১৯৫২ - ভ্লাদিমির পুতিন, রুশ রাজনীতিবিদ ও রাশিয়ার রাষ্ট্রপতি।
- ১৯৫২ - হাসান ফকরী, বাংলাদেশী কবি, গীতিকার, নাট্যকার ও প্রাবন্ধিক।
- ১৯৫৫ - ইয়ো-ইয়ো মা, ফরাসি বংশোদ্ভূত আমেরিকান একপ্রকার বাদ্যযন্ত্রকারী ও শিক্ষাবিদ।
- ১৯৬৭ - টনি ব্রাক্সটন, আমেরিকান গায়িকা, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।
- ১৯৬৮ - থম ইয়রকে, ইংরেজ গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
- ১৯৭৩ - দিদা, ব্রাজিলীয় ফুটবলার।
- ১৯৭৬ - গিলবার্তো সিলভা, ব্রাজিলিয়ান ফুটবলার।
- ১৯৭৮ - জহির খান, ভারতীয় ক্রিকেটার।
- ১৯৭৯ - সুজিবা ডি সিলভা, শ্রীলঙ্কান ক্রিকেটার।
- ১৯৮২ - জেরমাইন ডিফো, ইংরেজ ফুটবলার।
- ১৯৮৩ - ডোয়েন ব্র্যাভো, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ও গায়ক।
- ১৯৮৪ - সালমান বাট, পাকিস্তানি ক্রিকেটার।
- ১৯৮৬ - অনির্বাণ ভট্টাচার্য, বাঙালি ভারতীয় অভিনেতা
- ১৯৮৬ - এমি স্যাটার্দওয়েট, নিউজিল্যান্ডীয় প্রমিলা ক্রিকেটার।
- ১৯৮৮ - রোহান মুস্তাফা, সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার।
- ১৯৮৮ - দিয়াগো দা সিলভা কস্তা, ব্রাজিলিয়ান ফুটবলার।
- ১৯৯০ - সেবাস্টিয়ান কোটস, উরুগুয়ের ফুটবল।
- ১৯৯২ - হেলি জেনসেন, নিউজিল্যান্ডীয় প্রমিলা ক্রিকেটার।
মৃত্যু
[সম্পাদনা]- ০৭৭৫ - আবু জাফর মনসুর, বাগদাদের দ্বিতীয় খলিফা।
- ০৯২৯ - চার্লস দি সিম্পল, ফরাসি রাজা।
- ১৭০৮ - গুরু গোবিন্দ সিংহ, শিখধর্মের দশম গুরু।
- ১৭৯৬ - টমাস রিড, স্কটিশ গণিতবিদ ও দার্শনিক।
- ১৮৪৯ - এডগার অ্যালান পো, মার্কিন কবি, ছোট গল্পকার, সম্পাদক, ও সমালোচক। (জ. ১৮০৯)
- ১৯০৩ - রুডলফ লিপ্পসচিটয, জার্মান গণিতবিদ ও অধ্যাপক।
- ১৯০৫ - পেদ্রো আমেরিকো, ব্রাজিলীয় চিত্রকর। (জ. ১৮৪৩)
- ১৯১৯ - আলফ্রেড ডেকিন, অস্ট্রেলিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ২য় প্রধানমন্ত্রী।
- ১৯২১ - গ্যাঞ্জো, পর্তুগালের প্রধানমন্ত্রী।
- ১৯৫৯ - মারিও লানজা, আমেরিকান অভিনেতা।
- ১৯৬৭ - লর্ড এন্টর্নি, ব্রিটিশ প্রধানমন্ত্রী।
- ১৯৬৭ - নরম্যান এঞ্জেল, ইংরেজ সাহিত্যিক ও সাংবাদিক।
- ১৯৭৮ - আকবর উদ্দীন, বাঙালি নাট্যকার, ঔপন্যাসিক, অনুবাদক এবং জীবনীকার। (জ. ১৮৯৫)
- ১৯৮৩ - জর্জ ওগডেন এবেল, মার্কিন জ্যোতির্বিজ্ঞানী। (জ. ১৯২৭)
- ১৯৯২ - উইলি ব্রান্ট, জার্মান রাস্ট্রনায়ক।
- ১৯৯৪ - নিলস কাজ জারনে, নোবেলজয়ী ডেনিশ বংশোদ্ভূত ইংরেজ চিকিৎসক ও ইমিউনোলজিস্ট।
- ২০০১ - আল্ফ গোভার, ইংরেজ ক্রিকেটার। (জ. ১৯০৮)
- ২০০৬ - আন্না পলিটকোভস্কায়া, আমেরিকান বংশোদ্ভূত রাশিয়ান সাংবাদিক ও একটিভিস্ট।
- ২০১১ - রমিজ আলীয়া, আলবেনীয় রাজনীতিবিদ ও আলবেনিয়ার রাষ্ট্রপতি।
- ২০১৩ - প্যাট্রিস চেরেয়াউ, ফরাসি অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
- ২০১৪ - সিগফ্রায়েড লেনজ, পোলিশ বংশোদ্ভূত জার্মান লেখক ও নাট্যকার।
- ২০১৫ - নয়ীম গহর, বাংলাদেশী গীতিকার। (জ. ১৯৩৭)
- ২০১৬ - জন গ্লিসন, অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৯৩৮)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ৭ অক্টোবর সংক্রান্ত মিডিয়া রয়েছে।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |