৯ ডিসেম্বর
অবয়ব
(৯ই ডিসেম্বর থেকে পুনর্নির্দেশিত)
| << | ডিসেম্বর | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
| ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
| ২০২৬ | ||||||
৯ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৪৩তম (অধিবর্ষে ৩৪৪তম) দিন। বছর শেষ হতে আরো ২২ দিন বাকি রয়েছে।
এই দিনে জন্মগ্রহণকারীরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ধনু রাশির জাতক বা জাতিকা।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৫৩৬ – গথিক যুদ্ধে বাইজেন্টাইন সেনাপতি বেলিসারিয়াস বিনা বাধায় রোম প্রবেশ করেন; গথ সৈন্যরা রাজধানী ছেড়ে পালিয়ে যায়।
- ৭৩০ – মারজ আরদাবিলের যুদ্ধে খাজাররা উমাইয়া বাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করে এবং তাদের সেনাপতি আল-জাররাহ ইবনে আবদাল্লাহ আল-হাকামি নিহত হন।
- ১৪৩২ – শভিত্রিগাইলা ও সিগিসমুন্ড কেস্তুতাইটিস-এর বাহিনীর মধ্যে ওসজমিয়ানা-র কাছে প্রথম যুদ্ধ সংঘটিত হয়, যা লিথুয়ানিয়ার গৃহযুদ্ধ (১৪৩১–১৪৩৫)-এর সবচেয়ে সক্রিয় পর্যায়ের সূচনা করে।
- ১৫৩১ – মেক্সিকো সিটির তেপেয়াকে হুয়ান দিয়েগো-র কাছে প্রথমবার আওয়ার লেডি অব গুয়াদালুপে আবির্ভূত হন।
- ১৬৩৬ – সম্রাট হং তাইজি-র নেতৃত্বে চিং রাজবংশ হোসন আক্রমণ করে।
- ১৭৫৮ – ভারতের মাদ্রাজকে নিয়ে উপনিবেশবাদী বৃটেন ও ফ্রান্সের মধ্যে ১৮ মাসের যুদ্ধ শুরু হয়।
- ১৭৭৫ – আমেরিকার স্বাধীনতা যুদ্ধে: ব্রিটিশ সৈন্য ও লয়ালিস্টরা গ্রেট ব্রিজের যুদ্ধে পরাজিত হয়, যার ফলে ভার্জিনিয়ায় ব্রিটিশ শাসনের অবসান ঘটে।
- ১৭৯৩ – নিউ ইয়র্ক শহড়ের প্রথম সংবাদপত্র ‘আমেরিকান মিনার্ভা’ নোয়াহ ওয়েবস্টার কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
- ১৮২২ – ফরাসি পদার্থবিজ্ঞানী অগাস্টিন-জঁ ফ্রেনেল বিজ্ঞান একাডেমিতে পঠিত স্মারকলিপিতে রৈখিক মেরুকরণ, বৃত্তাকার মেরুকরণ ও উপবৃত্তাকার মেরুকরণ শব্দগুলো প্রবর্তন করেন।
- ১৮২৪ – জেনারেল আন্তোনিও হোসে দে সুক্রে-র নেতৃত্বে দেশপ্রেমিক বাহিনী আয়াকুচোর যুদ্ধে রাজকীয় বাহিনীকে পরাজিত করে, যার মাধ্যমে পেরুর স্বাধীনতা যুদ্ধের অবসান ঘটে।
- ১৮৩৫ – টেক্সাস বিপ্লবে: টেক্সিয়ান আর্মি বেক্সারের অবরোধের পর সান আন্তোনিও দখল করে।
- ১৮৫১ – উত্তর আমেরিকার প্রথম ওয়াইএমসিএ মন্ট্রিয়লে প্রতিষ্ঠিত হয়।
- ১৮৫৬ – ইরানের বুশেহর শহর দখলদার ব্রিটিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
- ১৮৬১ – মার্কিন গৃহযুদ্ধে: মার্কিন কংগ্রেস কর্তৃক যুদ্ধ পরিচালনা বিষয়ক যৌথ কমিটি গঠিত হয়।
- ১৮৬৮ – লন্ডনের ওয়েস্টমিনস্টার প্রাসাদের বাইরে প্রথম ট্রাফিক লাইট স্থাপিত হয়।
- ১৮৭২ – লুইজিয়ানায় পি. বি. এস. পিঞ্চব্যাক হেনরি সি. ওয়ার্মথ-এর অভিশংসনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যের প্রথম আফ্রিকান আমেরিকান গভর্নর হন।
- ১৮৮৩ – (১২৯০ বঙ্গাব্দের ২৪ অগ্রহায়ণ) ভবতারিণী (মৃণালিনী) দেবীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহ হয়।
- ১৮৯৩ – অগাস্ট ভাইয়ঁ কর্তৃক জাতীয় পরিষদে বোমা হামলা, যা অত্যাচারের যুগের অংশ ছিল।
- ১৯০৫ – ফ্রান্সে রাষ্ট্র থেকে গীর্জা পৃথকীকরণ আইন পাশ হয়।
- ১৯১১ – টেনেসির ব্রাইসভিলের কাছে খনি বিস্ফোরণে ৮৪ জন খনি শ্রমিক নিহত হন।
- ১৯১৩ – কলকাতায় রামমোহন লাইব্রেরির দ্বারোদ্ঘাটন হয়।
- ১৯১৭ – ফিনল্যান্ড স্বাধীনতা লাভ করে।
- ১৯১৭ – প্রথম মহাযুদ্ধে তুরস্কের ওসমানীয় সরকারের সেনারা ফিলিস্তিনে ইংরেজ সেনাদের কাছে পরাজিত হয়।
- ১৯১৭ – প্রথম বিশ্বযুদ্ধে ফিল্ড মার্শাল এডমুন্ড অ্যালেনবি জেরুজালেম দখল করেন।
- ১৯১৭ – প্রথম বিশ্বযুদ্ধে: রোমানিয়া রাজ্য কেন্দ্রীয় শক্তির সাথে ফোকসানির যুদ্ধবিরতি স্বাক্ষর করে।
- ১৯২২ – গ্যাব্রিয়েল নারুতোভিচ পোল্যান্ডের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
- ১৯২৪ – কলকাতা ইসলামিয়া কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
- ১৯৩১ – দ্বিতীয় স্পেনীয় প্রজাতন্ত্র স্থাপিত।
- ১৯৩৫ – বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে ছাত্র বিক্ষোভ সংঘটিত হয়, যা পরবর্তীতে কুওমিনতাং কর্তৃপক্ষ ছত্রভঙ্গ করে দেয়।
- ১৯৩৫ – মার্কিন সংবাদপত্র সম্পাদক ও অনুসন্ধানী সাংবাদিক ওয়াল্টার লিগেট গ্যাংস্টারদের হাতে খুন হন।
- ১৯৩৭ – দ্বিতীয় চীন-জাপান যুদ্ধে: লেফটেন্যান্ট জেনারেল ইয়াসুহিকো আসাকা-র নেতৃত্বে জাপানি সৈন্যরা চীনা শহর নানচিংয়ে আক্রমণ শুরু করে।
- ১৯৪০ – লিবিয়ার বেনগাজীতে ব্রিটিশ আক্রমণ।
- ১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে: অপারেশন কম্পাসে মেজর-জেনারেল রিচার্ড ও’কনরের নেতৃত্বে ব্রিটিশ ও ভারতীয় সৈন্যরা মিশরের সিদি বাররানির কাছে ইতালীয় বাহিনীর ওপর আক্রমণ করে।
- ১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীন প্রজাতন্ত্র, ফিলিপাইন কমনওয়েলথ, কিউবা, গুয়াতেমালা, ও কোরিয়া প্রজাতন্ত্র জার্মানি ও ইতালীর বিরুদ্ধে যুদ্ধ ষোষণা করে।
- ১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে: চীন, কিউবা, গুয়াতেমালা ও ফিলিপাইন কমনওয়েলথ জার্মানি ও জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
- ১৯৪৬ – পরবর্তী নুরেমবার্গ বিচার ডাক্তারদের বিচারের মাধ্যমে শুরু হয়, যেখানে নাৎসি মানব পরীক্ষা ও অ্যাকশন টি৪-এ জড়িত চিকিৎসক ও কর্মকর্তাদের বিচার করা হয়।
- ১৯৪৬ – ভারতের সংবিধান রচনার জন্য ভারতের গণপরিষদ প্রথমবারের মতো মিলিত হয়।
- ১৯৪৮ – গণহত্যা কনভেনশন গৃহীত হয়।
- ১৯৫০ – স্নায়ুযুদ্ধে: ম্যানহাটন প্রকল্পের তথ্য সোভিয়েত ইউনিয়নে পাচারে ক্লাউস ফুকসকে সহায়তার জন্য হ্যারি গোল্ডকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
- ১৯৫৩ – রেড স্কেয়ারে: জেনারেল ইলেকট্রিক ঘোষণা করে যে সমস্ত কমিউনিস্ট কর্মচারীকে কোম্পানি থেকে বরখাস্ত করা হবে।
- ১৯৫৬ – ট্রান্স-কানাডা এয়ার লাইন্স ফ্লাইট ৮১০-৯, একটি কানাডায়ার নর্থ স্টার ব্রিটিশ কলাম্বিয়ার হোপের কাছে বিধ্বস্ত হয়, এতে ৬২ জন নিহত হন।
- ১৯৫৬ – অ্যারোফ্লটের একটি লিসুনভ লি-২ আনাদিরের কাছে বিধ্বস্ত হয়, এতে ১২ জন নিহত হন।
- ১৯৬০ – যুক্তরাজ্যে বিশ্বের দীর্ঘতম টেলিভিশন সোপ অপেরা করোনেশন স্ট্রিট-এর প্রথম পর্ব সম্প্রচারিত হয়।
- ১৯৬১ – ব্রিটিশ শাসিত তাঙ্গানিয়াকা এলাকার স্বাধীনতা লাভ।
- ১৯৬১ – যুদ্ধপরাধে মোসাদ কর্তৃক আর্জেন্টিনায় ধৃত কর্ণেল অ্যাডলফ আইখম্যানের বিচার সম্পন্ন।
- ১৯৬৪ – ট্যাঙ্গানিকার সাথে যোগ দেয় জান্জিবার দ্বীপ, তখন এটি নাম নেয় ইউনাইটেড রিপাবলিক অব ট্যাঙ্গানিকা ও জান্জিবার। একই বছর নাম পাল্টে রাখে ইউনাইটেড রিপাবলিক অব তানজানিয়া।
- ১৯৬৫ – কেকসবার্গ ইউএফও ঘটনায়: মিশিগান থেকে পেনসিলভানিয়া পর্যন্ত একটি অগ্নিগোলক দেখা যায়, প্রত্যক্ষদর্শীরা পিটসবার্গের কাছে বনে কিছু বিধ্বস্ত হওয়ার খবর দেন।
- ১৯৬৮ – ডগলাস এঙ্গেলবার্ট বিখ্যাত "দ্য মাদার অব অল ডেমোস" প্রদর্শন করেন, যেখানে তিনি কম্পিউটার মাউস, হাইপারটেক্সট ও বিট-ম্যাপড গ্রাফিকাল ইউজার ইন্টারফেস এনএলএস সিস্টেমের মাধ্যমে প্রথমবার জনসমক্ষে উপস্থাপন করেন।
- ১৯৬৯ – মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম পি. রজার্স যুদ্ধবিরতি যুদ্ধে যুদ্ধবিরতির জন্য তার পরিকল্পনা প্রস্তাব করেন; মিশর ও জর্ডান পিএলওর আপত্তি সত্ত্বেও তা মেনে নেয়, যা ১৯৭০ সালের সেপ্টেম্বরে জর্ডানে গৃহযুদ্ধের দিকে নিয়ে যায়।
- ১৯৭১ – ভারত-পাকিস্তান যুদ্ধে: ভারতীয় বিমানবাহিনী মেঘনা হেলি ব্রিজে ভারতীয় সেনাবাহিনীর ইউনিটের আকাশ থেকে অবতরণ পরিচালনা করে, যা পাকিস্তানি প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে যায়।
- ১৯৭১ – সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘে যোগ দেয়।
- ১৯৭৩ – ব্রিটিশ ও আইরিশ কর্তৃপক্ষ উত্তর আয়ারল্যান্ডে ক্ষমতা ভাগাভাগির জন্য সানিংডেল চুক্তি স্বাক্ষর করে।
- ১৯৭৯ – গুটিবসন্ত ভাইরাসের নির্মূল আনুষ্ঠানিকভাবে প্রত্যয়িত হয়, যা নির্মূল হওয়া প্রথম দুটি রোগের একটি।
- ১৯৮৭ – অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনী জনগণের ইন্তিফাদা গণ-জাগরণ শুরু হয়।
- ১৯৯১ – ইউরোপীয় কমিউনিটি ১৯৯৯ সালের মধ্যে অভিন্ন কেন্দ্রীয় ব্যাংক ও অভিন্ন মুদ্রা চালুর সিদ্ধান্ত নেয়।
- ১৯৯২ – অপারেশন রিস্টোর হোপের জন্য মার্কিন সৈন্যরা সোমালিয়ায় অবতরণ করে।
- ১৯৯৬ – ১৩ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিন ব্যাপী বিশ্ব সংস্থার প্রথম মন্ত্রী সম্মেলন সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়।
- ১৯৯৬ – গুয়েন জ্যাকব শালীনতাহানির অভিযোগ থেকে খালাস পান, যার ফলে কানাডার অন্টারিওতে নারীদের টপলেস হওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়।
- ১৯৯৭ – ১১ তারিখ পর্যন্ত ইসলামী সম্মেলন সংস্থার অষ্টম শীর্ষ সম্মেলন ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়।
- ১৯৯৭ – চীনের গণ মুক্তি ফৌজের উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল শিয়ং গুয়াংকাই মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে চীন-মার্কিন দুদেশের প্রতিরক্ষা দফতরের পরামর্শ করেন।
- ২০০৩ – মস্কোর কেন্দ্রে বোমা বিস্ফোরণে ছয় জন নিহত ও বেশ কয়েকজন আহত হন।
- ২০০৬ – মহাকাশ শাটল কর্মসূচিতে: স্পেস শাটল ডিসকভারি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পি৫ ট্রাস অংশ নিয়ে এসটিএস-১১৬ মিশনে উৎক্ষেপিত হয়।
- ২০০৮ – ইলিনয়ের গভর্নর রড ব্লাগোয়েভিচ মার্কিন সিনেটের আসন বিক্রির চেষ্টাসহ অপরাধের অভিযোগে ফেডারেল কর্মকর্তাদের হাতে গ্রেপ্তার হন, যে আসনটি নবনির্বাচিত রাষ্ট্রপতি বারাক ওবামা খালি করেছিলেন।
- ২০১২ – মেক্সিকোতে বিমান দুর্ঘটনায় গায়িকা জেনি রিভেরা সহ সাত জন নিহত হন।
- ২০১৩ – ইন্দোনেশিয়ার বিন্তারোর কাছে ট্রেন দুর্ঘটনায় অন্তত সাত জন নিহত ও ৬৩ জন আহত হন।
- ২০১৬ – দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি পার্ক গিউন-হে একটি বড় রাজনৈতিক কেলেঙ্কারির জেরে জাতীয় পরিষদ কর্তৃক অভিশংসিত হন।
- ২০১৬ – নাইজেরিয়ার আদামাওয়ার মাদাগালিতে বাজারে দুই স্কুলছাত্রীর আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫৭ জন নিহত ও ১৭৭ জন আহত হন।
- ২০১৭ – বিবাহ সংশোধনী বিল রাজকীয় সম্মতি পায় এবং কার্যকর হয়, যার ফলে অস্ট্রেলিয়া সমকামী বিবাহ বৈধ করা ২৬তম দেশ হয়।
- ২০১৯ – নিউজিল্যান্ডের হোয়াকারি / হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ২২ জন নিহত হন।
- ২০২১ – মেক্সিকোর চিয়াপাসে মধ্য আমেরিকা থেকে আসা ১৬০ জন অভিবাসী বহনকারী একটি ট্রাক উল্টে ৫৫ জন নিহত ও শতাধিক আহত হন।
জন্ম
[সম্পাদনা]- ১৪৮৪ - সুরদাস ছিলেন মধ্যযুগীয় ভক্তিবাদী সন্তকবি। (মৃ.১৫৮৩)
- ১৬০৮ - জন মিলটন, ইংরেজ কবি।(মৃ.০৮/১১/১৬৭৪)
- ১৭৪২ - কার্ল ভিলহেল্ম শেলে, সুয়েডীয় রসায়নবিদ।
- ১৭৪৮ - ফরাসী রসায়নবিদ ক্লাউড লুই বার্থোলে।
- ১৮৬৫ - ফরাসি গণিতবিদ জাক হাদামার্দ।
- ১৮৬৮ - ফ্রিৎস হেবার, জার্মান রসায়নবিদ।
- ১৮৭৯ - বাঙালি বহুভাষাবিদ পণ্ডিত এবং প্রাবন্ধিক অমূল্যচরণ বিদ্যাভূষণ।(মৃ.১৯৪০)
- ১৮৮০ - বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, খ্যাতিমান বাঙালী সাহিত্যিক এবং সমাজ সংষ্কারক। (মৃ.০৯/১২/১৯৩২)
- ১৮৮১ - অঘোরনাথ গুপ্ত, বৌদ্ধধর্মের একজন বিশেষজ্ঞ ও ব্রাহ্মসমাজের প্রচারক। (জ.১৮৪১)
- ১৯১২ -
- কানু রায়, ভারতীয় বাঙালি অভিনেতা ও সঙ্গীত পরিচালক। (মৃ.১৯৮২)
- কমল মিত্র, বিশিষ্ট বাঙালি অভিনেতা। (মৃ.১৯৯৩)
- ১৯১৬ - হলিউড কিংবদন্তি ডগলাসের। (মৃত্যু: ৫ ফেব্রুয়ারি ২০২০)
- ১৯২০ - কার্লো আজেলিও চিয়াম্পি, ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
- ১৯২৭ - ইংলিশ চ্যানেল বিজয়ী সাঁতারু ব্রজেন দাস।
- ১৯৩৮ - বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার মীর শওকত আলী।
- ১৯৪১ - খ্যাতনামা ইংরেজ ফুটবলার জিওফ্রে চার্লস হার্স্ট।
- ১৯৪৬ - সোনিয়া গান্ধী, ইতালীয় বংশোদ্ভূত ভারতীয় রাজনীতিবিদ।
- ১৯৫৪ - দেবরাজ রায়, ভারতীয় বাংলা চলচ্চিত্রের অভিনেতা। (মৃ.২০২৪)
- ১৯৭২ - সায়মা ওয়াজেদ পুতুল, প্রখ্যাত অটিজম বিশেষজ্ঞ।
- ১৯৭৮ - গাস্তন গাউদিও, আর্জেন্টিনার একজন পেশাদার টেনিস খেলোয়াড়।
- ১৯৮১ - দিয়া মির্জা, ভারতীয় মডেল এবং অভিনেত্রী।
- ২০০৫ - দিব্যা দেশমুখ, ভারতীয় দাবা খেলোয়াড়।
মৃত্যু
[সম্পাদনা]- ১৯১৬ - জাপানি ঔপন্যাসিক সোসেকি নাৎসুম।
- ১৯৩২ - বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক। (জ.০৯/১২/১৮৮০)
- ১৯৪১ - রাশিয়ান লেখক ও দার্শনিক দিমিত্রি মেরজোকোভস্কি।
- ১৯৪২ - দ্বারকানাথ কোটনিস, ভারতের পাঁচজন চিকিৎসকের মধ্যে একজন যাঁরা দ্বিতীয় চীন-জাপান যুদ্ধের সময় চীনে চিকিৎসা সহায়তায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। (জ.১০/১০/১৯১০)।
- ১৯৫৫ - জার্মান গণিতবিদ হেরমান ভাইল।
- ১৯৭০ - ফিরোজ খান নুন, পাকিস্তানি রাজনীতিবিদ, পাকিস্তানের ৭ম প্রধানমন্ত্রী।
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]- আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস৷
- আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস৷
- জাতীয় রোকেয়া দিবস (বাংলাদেশ)৷