বিষয়বস্তুতে চলুন

ধূমকেতু এক্সপ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ধুমকেতু এক্সপ্রেস থেকে পুনর্নির্দেশিত)
আন্ত:লোকাল ধূমকেতু এক্সপ্রেস (ঢাকা⇌রাজশাহী)
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনআন্তঃনগর ট্রেন
অবস্থাচলমান
স্থানবাংলাদেশ
প্রথম পরিষেবা০২ অক্টোবর ২০০৭
ওয়েবসাইটhttp://www.railway.gov.bd/
যাত্রাপথ
বিরতি১২
যাত্রার গড় সময়৬ ঘণ্টা ২৫ মিনিট
পরিষেবার হারসপ্তাহে ৬ দিন
রেল নং৭৬৯/৭৭০
যাত্রাপথের সেবা
খাদ্য সুবিধাআছে
কারিগরি
গাড়িসম্ভার
  • ৬৬০০ ক্লাস ব্রডগেজ লোকোমটিভ
  • এসি স্লীপার কোচ ২ টি
  • এসি চেয়ার কোচ ২ টি
  • নন এসি চেয়ার কোচ ১০ টি
  • পাওয়ার, গার্ডব্রেক এবং লাগেজ ক্যারিয়ার সংযুক্ত কোচ ২ টি
  • গাড়ির মোট লোড ১৬/৩২
রেক ভাগকরণপদ্মা এক্সপ্রেস,

বনলতা এক্সপ্রেস,

সিল্কসিটি এক্সপ্রেস

ধূমকেতু এক্সপ্রেস (ট্রেন নং ৭৬৯/৭৭০) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত আন্তঃনগর ট্রেনসমূহের মাঝে অন্যতম একটি ট্রেন। ট্রেনটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের অন্যতম মহানগরী রাজশাহীর মাঝে যাতায়ত করে। এটি একটি বিলাসবহুল আন্তঃনগর ট্রেন। ২০১৬ সালের ১৪ নভেম্বর ট্রেনটিকে ভারতীয় এলএইচবি কোচ দেওয়া হয়। ২০২৩ সাল থেকে ট্রেনটি নতুন চাইনিজ CRRC কোচে চলাচল শুরু করেছে।

সময়সূচি

[সম্পাদনা]

বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ এপ্রিল ২০২০ তারিখে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের 54 তম সময়সূচী অনুযায়ী, যা 2025 সাল হতে কার্যকর। সময়সূচি সর্বশেষ হালনাগাদ করা হয় ২২ জুন, ২০২৫।[]

ট্রেন

নং

উৎস প্রস্থান গন্তব্য প্রবেশ সাপ্তাহিক

ছুটি

৭৬৯ কমলাপুর ০৬:০০ রাজশাহী ১১:৪০ বৃহষ্পতিবার
৭৭০ রাজশাহী ২৩:২০ কমলাপুর ০৪:৪০ বুধবার

ইতিহাস

[সম্পাদনা]

এই ট্রেনটি ২০০৭ সালে ২ অক্টোবর চালু হয় । চালু হওয়ার প্রথম দিকে ট্রেনটি রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে স্বল্প যাত্রা বিরতি দিয়ে চলাচল করতো। শুরুতে রাজশাহী ছেড়ে প্রথম স্টপেজ ছিলো চাটমোহর। এরপর যথাক্রমে বড়াল ব্রিজ, উল্লাপাড়া, সদানন্দনপুর, সয়দাবাদ (অপারেশন যাত্রাবিরতি), জয়দেবপুর, বিমানবন্দর এবং সর্বশেষ ঢাকা। বর্তমানে বিভিন্ন আন্দোলন ও অবরোধের প্রেক্ষিতে স্টপেজ যুক্ত হয়েছে, আড়ানী, আব্দুলপুর, ঈশ্বরদী বাইপাস, জামতৈল, ইব্রাহিমাবাদ, টাঙ্গাইল।

যাত্রাবিরতি

[সম্পাদনা]

(অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি 2025 সাল অব্দি কার্যকর।)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "DHUMKETU EXPRESS - Route & Schedule"trainjatri.com (ইংরেজি ভাষায়)। ২২ জুন ২০২৫। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]