রুপপুর রেলওয়ে স্টেশন
রুপপুর রেলওয়ে স্টেশন | |
|---|---|
| বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
| অবস্থান | পাবনা জেলা রাজশাহী বিভাগ |
| মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
| পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
| লাইন | ঈশ্বরদী-রুপপুর লাইন |
| প্ল্যাটফর্ম | ? |
| ট্রেন পরিচালক | পশ্চিমাঞ্চল রেলওয়ে |
| নির্মাণ | |
| গঠনের ধরন | ভূমিগত |
| ইতিহাস | |
| চালু | ৯ ফেব্রুয়ারী ২০২৩ |
| পরিষেবা | |
|
চালু
| |
| অবস্থান | |
![]() | |
রুপপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার একটি রেলওয়ে স্টেশন।[১] এটি চিলাহাটি-পার্বতীপুর-সান্তাহার-দর্শনা লাইনের ঈশ্বরদী-রূপপুর শাখার একটি রেলওয়ে স্টেশন।
অবস্থান
[সম্পাদনা]রুপপুর রেলওয়ে স্টেশন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত।[২]
ইতিহাস
[সম্পাদনা]২০১৮ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ ও মালামাল পরিবহনের জন্য রূপপুরে একটি রেলস্টেশন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। এই জন্য ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন থেকে রূপপুর পর্যন্ত ২৬.৫২ কিলোমিটার রেলপথ নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নেয়া হয়। এর আওতায় ৯ কিলোমিটার রেলপথ একেবারেই নতুনভাবে নির্মাণ করার ও বাকি ১৭.৫২ কিলোমিটার বিদ্যমান রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তর করার পরিকল্পনা নেওয়া হয়। ২০২০ সালের জুনের মধ্যে ৩৩৫.৯৭ কোটি টাকা ব্যয়ে এই রেললাইন নির্মাণ সম্পন্ন করার কথা জানানো হয়।[৩] ২০১৮ সালের এপ্রিলে রূপপুর রেলওয়ে স্টেশন এবং এর ট্র্যাকের নির্মাণ কাজ শুরু হয়।[২] তবে কোভিড-১৯ মহামারীর কারণে সময়মতো কাজ শেষ না হওয়ায় পরে সেই সময়সীমা পিছিয়ে ২০২২ সাল করা হয়।[৪] ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বি-গ্রেডের রেলওয়ে স্টেশনটির উদ্বোধন করেন।[৫][৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘিরে সাজ সাজ বর রূপপুর রেলওয়ে স্টেশন"। banglanews24.com। ৯ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৩।
- 1 2 নিউজ, সময়। "বৃহস্পতিবার ঈশ্বরদী-রূপপুর রেললাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী | বাংলাদেশ"। সময় সংবাদ। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "নতুন রেলপথ হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র"। যুগান্তর। ৩ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২৩।
- ↑ "ঈশ্বরদী-রূপপুর রেল সংযোগ প্রকল্প: ৩ কারণে দেরির শঙ্কা"। রাইজিংবিডি.কম। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২৩।
- ↑ "প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘিরে সাজ সাজ বর রূপপুর রেলওয়ে স্টেশন"। banglanews24.com। ৯ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২৩।
- ↑ "নতুন রেলপথ হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে"। www.jugantor.com। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৩।
