৬ মে
অবয়ব
(মে ৬ থেকে পুনর্নির্দেশিত)
| << | মে | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | |||||
| ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
| ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
| ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
| ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
| ৩১ | ||||||
| ২০২৬ | ||||||
৬ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১২৬তম (অধিবর্ষে ১২৭তম) দিন। বছর শেষ হতে আরো ২৩৯ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ১১০৪ – প্রথম বাল্ডউইন ফাতিমীয়দের দখলে থাকা আকর অবরোধ শুরু করেন।
- ১৫২৭ – স্পেনীয় ও জার্মান সৈন্যরা রোম লুণ্ঠন করে; অনেক পণ্ডিত এটিকে রেনেসাঁসের সমাপ্তি হিসেবে বিবেচনা করেন।
- ১৫৩৬ – কুসকো অবরোধ শুরু হয়, যেখানে ইনকা বাহিনী স্পেনীয়দের কাছ থেকে কুসকো শহর পুনরুদ্ধারের চেষ্টা করে।
- ১৫৪১ – অষ্টম হেনরি প্রতিটি গির্জায় ইংরেজি ভাষার বাইবেল রাখার নির্দেশ দেন।
- ১৫৪২ – প্রথম খ্রিস্টান মিশনারি ফ্রান্সিস খ্যাভিয়ের গোয়ায় আসেন।
- ১৫৯৪ – স্পেনীয়দের দখলে থাকা ওলন্দাজ শহর কুভর্ডেন ওলন্দাজ ও ইংরেজ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
- ১৬৫৯ – ইংরেজ পুনরুদ্ধার: ব্রিটিশ সেনাবাহিনীর একটি অংশ রিচার্ড ক্রমওয়েলকে লর্ড প্রটেক্টর পদ থেকে অপসারণ করে এবং রাম্প পার্লামেন্ট পুনর্বহাল করে।
- ১৬৮২ – চতুর্দশ লুই তাঁর রাজদরবার ভার্সাই প্রাসাদে স্থানান্তর করেন।
- ১৭৩৩ – প্রথম আর্ন্তজাতিক বক্সিং ম্যাচে বব হুইটেকার টিটু ডি কার্নিকে হারায়।
- ১৭৫৭ – দীর্ঘ ৭ বছর প্রাগযুদ্ধ শেষে অস্ট্রীয়রা বিজয় লাভ করে।
- ১৭৫৭ – কোনবাউং-হান্থাওয়াদি যুদ্ধের এবং বর্মী গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে।
- ১৭৫৭ – ইংরেজ কবি ক্রিস্টোফার স্মার্টকে লন্ডনের সেন্ট লুক হাসপাতালে ভর্তি করা হয়, যার মাধ্যমে তার ছয় বছরের মানসিক হাসপাতালে অন্তরীণ থাকা শুরু হয়।
- ১৭৬৩ – আমেরিকান আদিবাসী নেতা পন্টিয়াক নিউ ইয়র্কে ব্রিটিশদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেন।
- ১৭৭৫ – ব্রিটিশ রাজের হাতে মহারাজ নন্দকুমার গ্রেফতার হন।
- ১৭৮২ – শ্যামের রাজা বুদ্ধ ইয়োদফা চুলালোকের নির্দেশে ব্যাংককে রাজকীয় বাসভবন গ্র্যান্ড প্যালেস নির্মাণ শুরু হয়।
- ১৮০১ – ক্যাপ্টেন থমাস ককরেন ১৪-কামানের এইচএমএস স্পিডি নিয়ে ৩২-কামানের স্পেনীয় ফ্রিগেট এল গামো দখল করেন।
- ১৮৩১ – ভারত উপমহাদেশের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের বালাকোট উপত্যাকায় মুক্তি বা আজাদী আন্দোলনের নেতা সাইয়েদ আহমাদ ব্রেলভী ইংরেজ ও শিখ বাহিনীর সাথে এক লড়াইয়ে শতাধিক মুজাহিদসহ শহীদ হন।
- ১৮৩৫ – জেমস গর্ডন ব্যানাট বিখ্যাত নিউইয়র্ক হেরাল্ড পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশ করেন।
- ১৮৪০ – ইংল্যাণ্ডে প্রথম ডাকটিকেট চালু হয়।
- ১৮৫৭ – ব্রিটিশ কর্তৃপক্ষ বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রিকে বিলুপ্ত করে। মঙ্গল পাণ্ডেকে সিপাহি বিপ্লবের প্রথম শহীদ হিসেবে বিবেচনা করা হয়।
- ১৮৬১ – আমেরিকান গৃহযুদ্ধ: আরকানসাস ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়।
- ১৮৬৩ – আমেরিকান গৃহযুদ্ধ: চ্যান্সেলরসভিলের যুদ্ধ শেষ হয়, যেখানে কনফেডারেট উত্তর ভার্জিনিয়া সেনাবাহিনী ইউনিয়নের পোটোম্যাক সেনাবাহিনীকে পরাজিত করে।
- ১৮৭৭ – ওগলালা লাকোটা প্রধান ক্রেজি হর্স নেব্রাস্কায় মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের কাছে আত্মসমর্পণ করেন।
- ১৮৮২ – ফেনীয় ঘাতকদের হাতে ডাবলিনের ফিনিক্স পার্কে থমাস হেনরি বার্ক ও লর্ড ফ্রেডেরিক ক্যাভেন্ডিশ নিহত হন।
- ১৮৮২ – মার্কিন কংগ্রেস চীনা বর্জন আইন পাস করে।
- ১৮৮৯ – প্যারিসের আইফেল টাওয়ার সকলের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়।
- ১৯০১ – নেপালি ভাষার প্রাচীনতম রাষ্ট্রীয় সংবাদপত্র গোরখাপত্রের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
- ১৯০৬ – ১৯০৬ সালের রুশ সংবিধান গৃহীত হয়।
- ১৯১০ – বাবার মৃত্যুর পর পঞ্চম জর্জ ব্রিটেনের রাজা মনোনীত হন।
- ১৯১১ – পিকাসোর আঁকা ৩ কোটি ডলার মূল্যমানের ছবি প্রাগ ন্যাশনাল গ্যালারি থেকে চুরি হয়।
- ১৯১৫ – বস্টন রেড সক্সের পিচার বেব রুথ তার প্রথম মেজর লিগ হোম রান করেন।
- ১৯১৫ – সাম্রাজ্যিক ট্রান্স-অ্যান্টার্কটিক অভিযানের জাহাজ এসওয়াই অরোরা ঝড়ে নোঙর থেকে বিচ্ছিন্ন হয়ে ৩১২ দিনের দুর্ভোগ শুরু করে।
- ১৯১৬ – জামাল পাশার নির্দেশে বৈরুতের শহীদ চত্বরে ২১ জন লেবানীয় জাতীয়তাবাদীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
- ১৯১৬ – ভিয়েতনামের সম্রাট দুয় তান ফরাসিদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানোর সময় ধরা পড়েন এবং পরে তাকে রিইউনিয়ন দ্বীপে নির্বাসিত করা হয়।
- ১৯৩৩ – ডয়চে স্টুডেন্টেনশাফট ম্যাগনাস হির্শফেল্ডের যৌন বিজ্ঞান ইনস্টিটিউটে হামলা চালায় এবং পরে এর বহু বই পুড়িয়ে দেয়।
- ১৯৩৫ – নিউ ডিল: রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট ওয়ার্কস প্রগ্রেস অ্যাডমিনিস্ট্রেশন তৈরির জন্য নির্বাহী আদেশ জারি করেন।
- ১৯৩৭ – হিন্ডেনবার্গ দুর্ঘটনা: জার্মান জেপেলিন হিন্ডেনবার্গ নিউ জার্সির লেকহার্স্টে অবতরণের সময় আগুনে ধ্বংস হয়, ৩৬ জন নিহত হন।
- ১৯৩৯ – জার্মানী ও ইতালী সামরিক ও রাজনৈতিক মৈত্রী ঘোষণা করে, যা বার্লিন-রোম অক্ষ নামে পরিচিত।
- ১৯৪০ – উইন্সটন চার্চিল বৃটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- ১৯৪০ – জন স্টেইনবেক তার উপন্যাস দ্য গ্রেপস অফ র্যাথ-এর জন্য পুলিৎজার পুরস্কার লাভ করেন।
- ১৯৪১ – ক্যালিফোর্নিয়ার মার্চ ফিল্ডে বব হোপ তার প্রথম ইউএসও অনুষ্ঠান পরিবেশন করেন।
- ১৯৪১ – রিপাবলিক পি-৪৭ থান্ডারবোল্ট যুদ্ধবিমানের প্রথম উড্ডয়ন হয়।
- ১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ফিলিপাইনের করেগিডরে মার্কিন যুক্তরাষ্ট্রের শেষ বাহিনী জাপানের কাছে আত্মসমর্পণ করে।
- ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর জর্মানী ফ্রান্সের রাইমে নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: অক্ষশক্তির প্রচারক অ্যাক্সিস স্যালি মিত্রশক্তির উদ্দেশ্যে তার শেষ বেতার প্রচার করেন।
- ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: পূর্ব রণাঙ্গনের শেষ বড় যুদ্ধ প্রাগ আক্রমণ শুরু হয়।
- ১৯৪৯ – ইডস্যাক, প্রথম ব্যবহারিক ইলেকট্রনিক ডিজিটাল সংরক্ষিত-প্রোগ্রাম কম্পিউটার, তার প্রথম কার্যক্রম চালায়।
- ১৯৫৪ – রজার ব্যানিস্টারই প্রথম ৪ মিনিটে এক মাইল দূরত্ব দৌড়ে অতিক্রম করেন।
- ১৯৬০ – প্রিন্সেস মার্গারেট ও অ্যান্টনি আর্মস্ট্রং-জোন্সের রাজকীয় বিবাহ ওয়েস্টমিনস্টার অ্যাবিতে অনুষ্ঠিত হয়, যা ২০ মিলিয়নের বেশি দর্শক টেলিভিশনে দেখেন।
- ১৯৬৫ – ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই ওপেনার বিল লরি ও সিম্পসন ৩৮২ রান করেন।
- ১৯৬৬ – মুরস হত্যাকাণ্ডের জন্য মাইরা হিন্ডলি ও ইয়ান ব্র্যাডিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
- ১৯৭২ – ডেনিজ গেজমিশ, ইউসুফ আসলান ও হুসেইন ইনানকে আঙ্কারায় সাংবিধানিক ব্যবস্থা উৎখাতের চেষ্টার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
- ১৯৭৫ – মার্কিন প্রেসিডেন্ট ফোর্ড ভিয়েৎনাম যুদ্ধ সমাপ্তি ঘোষণা করেন।
- ১৯৭৫ – যুদ্ধবিরতির সময় বৈরুতে আর্মেনীয় গণহত্যার ৬০তম বার্ষিকী স্মরণে এক লক্ষ আর্মেনীয় জড়ো হন।
- ১৯৭৬ – ৬.৫ মাত্রার ফ্রিউলি ভূমিকম্প উত্তর ইতালিতে আঘাত হানে, ৯০০–৯৭৮ জন নিহত হন।
- ১৯৮৩ – হিটলার ডায়েরি ভুয়া বলে প্রমাণিত হয়।
- ১৯৮৪ – সিউলে পোপ দ্বিতীয় জন পল ১০৩ জন কোরীয় শহীদকে সন্ত ঘোষণা করেন।
- ১৯৮৮ – গ্রায়েম হিক উরচেস্টার এর হয়ে সমারসেটের বিপক্ষে একাই ৪০৫ রান করেন।
- ১৯৮৮ – ব্রনয়ের টোরঘাটেন পর্বতে উইডেরো ফ্লাইট ৭১০ বিধ্বস্ত হয়, ৩৬ জন নিহত হন।
- ১৯৯১ – পিকাসোর আঁকা তিন কোটি ডলার মূল্যমানের চারটি ছবি চেকোস্লোভিয়ার প্রাগস্থ ন্যাশনাল গ্যালারি থেকে চুরি হয়ে যায়।
- ১৯৯৪ – ব্রিটিশ রাণী এলিজাবেথ ও ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সিস মিতেরাঁ দুই দেশের মধ্যে চ্যানেল টানেল উদ্বোধন করেন।
- ১৯৯৪ – চীন-জাপান পারমাণবিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৯৬ – সাবেক সিআইএ পরিচালক উইলিয়াম কলবির মরদেহ মেরিল্যান্ডে নদীর তীরে পাওয়া যায়, নিখোঁজ হওয়ার আট দিন পর।
- ১৯৯৭ – প্রয়াত গ্রেট পপ তারকা মাইকেল জ্যাকসন এবং বিখ্যাত ব্যান্ড দল বি গিসকে “রক এন্ড রোল” এর হল অব ফেইমে অন্তর্ভুক্ত করা হয়।
- ১৯৯৭ – ব্যাংক অফ ইংল্যান্ডকে রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে স্বাধীনতা দেওয়া হয়।
- ১৯৯৮ – কেরি উড হিউস্টন অ্যাস্ট্রোসের বিরুদ্ধে ২০ জন ব্যাটসম্যানকে আউট করে রজার ক্লেমেন্সের রেকর্ড স্পর্শ করেন।
- ১৯৯৮ – অ্যাপলের স্টিভ জবস প্রথম আইম্যাক উন্মোচন করেন।
- ১৯৯৯ – স্কটিশ পার্লামেন্ট ও ওয়েলশ অ্যাসেম্বলির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।
- ১৯৯৯ – সাবেক যুগোশ্লাভিয়ার বেলগ্রেডে ন্যাটোর ‘ভুলবশত’ চীনা দূতাবাসের উপর বোমা নিক্ষেপে দুইজন চীনা নাগরিক নিহত ও বিশজন আহত হন।
- ২০০১ – সিরিয়া সফরের সময় প্রথম কোন পোপ হিসেবে পোপ জন পল ২ মসজিদে প্রবেশ করেন।
- ২০০২ – ওলন্দাজ রাজনীতিবিদ পিম ফরটুইন হিলভারসামে গুপ্তহত্যার শিকার হন।
- ২০০২ – দীর্ঘ ১৯ মাস গৃহবন্দী থাকার পর মিয়ানমারের নেত্রী নোবেল বিজয়ী অং সান সু চি মুক্তিলাভ করেন।
- ২০০৪ – টেলিভিশন সিটকম ফ্রেন্ডসের শেষ পর্ব প্রচারিত হয়।
- ২০১০ – ডাও জোন্স শিল্প গড় মাত্র ৩৬ মিনিটে প্রায় ১,০০০ পয়েন্ট পড়ে যায়, যা ২০১০-এর ফ্ল্যাশ ক্র্যাশ নামে পরিচিত।
- ২০১৩ – ওহাইওর ক্লিভল্যান্ডে এক দশকেরও বেশি সময় ধরে নিখোঁজ তিন নারীকে জীবিত উদ্ধার করা হয়।
- ২০২৩ – ওয়েস্টমিনস্টার অ্যাবিতে তৃতীয় চার্লস ও ক্যামিলার রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়।
- ২০২৩ – টেক্সাসের অ্যালেনে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত ও ৭ জন আহত হন।
জন্ম
[সম্পাদনা]- ১৭৫৮ - ম্যাক্সিমিলিয়েন দ্য রোবসপিয়ের, ফরাসি আইনজীবী ও রাজনীতিবিদ।
- ১৮৫৬ - সিগমুন্ড ফ্রয়েড, প্রখ্যাত অষ্ট্রীয় মনোবিজ্ঞানী। (মৃ.২৩/০৯/১৯৩৯)
- ১৮৫৬ - এডুইন পিয়ারি, একজন মার্কিন মেরু অভিযাত্রী।
- ১৮৬১ - মতিলাল নেহেরু, ভারতের বিখ্যাত আইনজীবী ও ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর পিতা। (মৃ.৬/০২/১৯৩১)
- ১৮৬৮ - গ্যাস্টোন লেরোউক্স, ফরাসি সাংবাদিক ও লেখক।
- ১৮৭১ - ভিক্টোর গ্রিগ্নারড, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ ও শিক্ষাবিদ।
- ১৮৭২ - উইলেম ডে সিটার, নেদারল্যান্ডের বিখ্যাত গণিতবিদ, পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী। (মৃ. ১৯৩৪)
- ১৮৭২ - জামাল পাশা, উসমানীয় সামরিক নেতা। (মৃ. ১৯২২)
- ১৯০৪ - হ্যারি মারটিনসোন, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ লেখক ও কবি।
- ১৯১৫ - অরসন ওয়েলস, মার্কিন চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, লেখক এবং প্রযোজক। (মৃ. ১৯৮৫)
- ১৯১৬ - রবার্ট হেনরী, মার্কিন পদার্থবিজ্ঞানী। (মৃ. ১৯৯৭)
- ১৯১৮ - জায়েদ বিন সুলতান আল নাহিয়ান, আবুধাবির আমির এবং সংযুক্ত আরব আমিরাতের প্রথম রাষ্ট্রপতি। (মৃ. ২০০৪)
- ১৯২৯ - পল লাউটারবার, মার্কিন রসায়নবিদ। (মৃ. ২০০৭)
- ১৯৩২ - আলাউদ্দিন আল আজাদ, বাংলাদেশী বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক ও অধ্যাপক। (মৃ. ২০০৯)
- ১৯৪৩ - আন্দ্রিয়াস বাডের, জার্মান সন্ত্রাসী ও সহ-প্রতিষ্ঠিত রেড আর্মি দল।
- ১৯৪৬ - রজতকান্ত রায়,প্রখ্যাত ভারতীয় বাঙালি ইতিহাসবিদ।
- ১৯৫০ - জেফ্রি ডেভার, মার্কিন রহস্য ও অপরাধ সাহিত্য লেখক।
- ১৯৫১ - স্যামুয়েল ডো, লাইবেরিয়া সার্জন, রাজনীতিবিদ ও ২১ তম প্রেসিডেন্ট।
- ১৯৫৩ - টনি ব্লেয়ার,ব্রিটিশ রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী।
- ১৯৬১ - জর্জ ক্লুনি, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও সমাজকর্মী।
- ১৯৭৫ - অ্যালান রিচার্ডসন, ইংরেজ ক্রিকেটার।
- ১৯৮১ - লক্ষ্মী রতন শুক্লা, ভারতের পেস বোলার।
- ১৯৮৩ - দানি আলভেস, ব্রাজিলিয়ান ফুটবলার।
- ১৯৮৭ - মোন গেউন-ইয়উং, দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী।
- ১৯৮৭ - ড্রিস মের্টেনস, বেলজিয়ামের পেশাদার ফুটবলার।
- ১৯৮৯ - ডোমিনিকা কিবুল্কোভা, স্লোভাকিয়ান টেনিস খেলোয়াড়।
- ১৯৯২ - তাকাশি উসামি, জাপানি ফুটবলার।
- ১৯৯৪ - মাতেও কোভাচিচ, ক্রোয়েশীয় পেশাদার ফুটবলার।
মৃত্যু
[সম্পাদনা]- ১৫৪০ - জুয়ান লুইস ভিভেস, স্প্যানিশ পণ্ডিত। (জ. ১৪৯২)
- ১৫৮৯ - তানসেন, উত্তর ভারতের সর্বশ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ, আকবরের সভার নবরত্নের অন্যতম।(জ.১৫০৬)
- ১৭৫৮ - ম্যাক্সিমিলিয়েন দ্য রোবসপিয়ের, ফরাসি বিপ্লবের নেতা, জঁ-জাক রুসোর অনুরাগী, জ্যাকোবিন টেররের নেতা। (মৃ. ১৭৯৪)
- ১৮৩১ - সাইয়েদ আহমাদ ব্রেলভী, ভারতের মুসলিম সংস্কার আন্দোলনকারী এবং “নবী মুহাম্মদের পথ” (তারিকাহ মুহাম্মাদিয়াহ), একটি বিপ্লবী ইসলামী আন্দোলন, এর প্রতিষ্ঠাতা।
- ১৮৫৯ - আলেকজান্ডার ফন হুমবোল্ড্ট্, জার্মান অভিযাত্রী ও বিজ্ঞানী। (জ. ১৭৬৯)
- ১৮৭৭ - জোহান লুডভিগ রুনেবেরগ, সুইডিশ বংশোদ্ভূত ফিনিশ কবি ও স্তবগান লেখক।
- ১৯১৯ - এল. ফ্রাঙ্ক বাউম, আমেরিকান সাংবাদিক ও লেখক।
- ১৯৩০ - রজতকুমার সেন, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা।(জ.১৯১৩)
- ১৯৪৯ - মোরিস মাতরলাঁক, বেলজীয় নাট্যকার, কবি এবং প্রবন্ধকার। (জ. ১৮৬২)
- ১৯৫১ - এলি কারতঁ, প্রভাবশালী ফরাসি গণিতবিদ। (জ. ১৮৬৯)
- ১৯৫২ - মারিয়া মন্টেসরি, ইতালীয় চিকিৎসক, শিক্ষাবিদ, এবং "মন্টেসরি শিক্ষাপদ্ধতি"র জন্য সুপরিচিত। (জ.৩১/০৮/১৮৭০)
- ১৯৫২ - রেবতী মোহন বর্মণ, বিংশ শতাব্দীর বাঙালি লেখক।(জ.১৯০৫)
- ১৯৬৩ - মন্টি উলি, মার্কিন অভিনেতা। (জ. ১৮৮৮)
- ১৯৭৩ - ড.সতীশরঞ্জন খাস্তগীর, বৈজ্ঞানিক ও শিক্ষাবিদ। (জ.১৮৯৮)
- ১৯৯২ - মারলেনে ডিট্রিশ, জার্মান অভিনেত্রী ও গায়িকা ছিলেন। (জ. ১৯০১)
- ১৯৯৩ - অ্যান টড ইংরেজ অভিনেত্রী।
- ২০০২ - পিম ফরটুয়ন, ডাচ সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ।
- ২০১১ - কাজী নূরুজ্জামান, বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।
- ২০১৩ - গিউলিও অ্যান্ডরেওটি, ইতালীয় সাংবাদিক ও রাজনীতিবিদ ও ৪১ তম প্রধানমন্ত্রী।
- ২০১৫ - নভেরা আহমেদ, বাংলাদেশি ভাস্কর। (জ. ১৯৩৯)
- ২০২১ - পশ্চিমবঙ্গে জনশিক্ষা আন্দোলনের নেতা শক্তি মণ্ডল।[১](জ.১৯৪৮)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]- আন্তর্জাতিক নো-ডায়েট দিবস
- বিশ্ব হাঁপানি দিবস( মে মাসের প্রথম মঙ্গলবার)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "জনশিক্ষা আন্দোলনের নেতা প্রয়াত"। সংগ্রহের তারিখ ৭ মে ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ৬ মে সংক্রান্ত মিডিয়া রয়েছে।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |