২০ অক্টোবর
অবয়ব
(অক্টোবর ২০ থেকে পুনর্নির্দেশিত)
| << | অক্টোবর | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
| ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
| ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
| ২০২৬ | ||||||
২০ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৯৩তম (অধিবর্ষে ২৯৪তম) দিন। বছর শেষ হতে আরো ৭২ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৪৮০ – এথেন্স পোতাশ্রয়ের নিকটবর্তী সাগরে মালমিসের যুদ্ধ শুরু হয়।
- ১৫৬৮ – স্পেনের ডিউক অব আলবা জোদোয়ানের যুদ্ধে উইলিয়াম দ্য সাইলেন্ট-এর নেতৃত্বাধীন ওলন্দাজ বিদ্রোহী বাহিনীকে পরাজিত করেন।
- ১৫৭২ – আশি বছরের যুদ্ধ: তিন হাজার স্পেনীয় সৈন্য এক রাতে পনেরো মাইল জলাভূমি পেরিয়ে গোস-এর অবরোধ মুক্ত করে।
- ১৭৪০ – ফ্রান্স, প্রুশিয়া, বাভারিয়া ও স্যাক্সনি প্র্যাগমেটিক স্যাংশন মানতে অস্বীকৃতি জানায় এবং অস্ট্রীয় উত্তরাধিকার যুদ্ধ শুরু হয়।
- ১৭৭৪ – মার্কিন বিপ্লব: প্রথম মহাদেশীয় কংগ্রেস ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও ব্রিটিশ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মহাদেশীয় অ্যাসোসিয়েশন নামে আমদানি ও ভোগ বর্জন চুক্তি গ্রহণ করে।
- ১৭৮১ – অস্ট্রিয়ায় সীমিত ধর্মীয় স্বাধীনতা প্রদান করে সহনশীলতার পেটেন্ট অনুমোদিত হয়।
- ১৭৯৮ – কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে মিশরের মুসলিম জনতা ও দখলদার ফরাসি সেনাদের বিরুদ্ধে অভ্যুত্থান করেছিল এবং ছাত্রসহ প্রায় ৩ হাজার মানুষ শহীদ হয়।
- ১৮০৩ – মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট লুইজিয়ানা ক্রয় অনুমোদন করে।
- ১৮১৮ – ব্রিটেন ও আমেরিকার মধ্যে সম্পাদিত এক চুক্তি বলে ৪৯ ডিগ্রি অক্ষরেখাকে আমেরিকা ও কানাডার সীমানা হিসাবে নির্ধারণ করা হয়।
- ১৮২৭ – ভূমধ্যসাগরের উত্তরাঞ্চলীয় নভারুন নামক উপসাগরে ব্রিটেন, রাশিয়া ও ফ্রান্সের সাথে ওসমানীয় খেলাফতের মধ্যে সমুদ্র যুদ্ধ সংঘটিত হয়।
- ১৮৫৪ – অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকিট বিক্রি শুরু হয়। ডাকটিকিটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দীন।
- ১৮৮৩ – পেরু ও চিলি আনকোন চুক্তি স্বাক্ষর করে, যার মাধ্যমে তারাপাকা প্রদেশ চিলির কাছে হস্তান্তর করা হয় এবং প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধে পেরুর অংশগ্রহণ শেষ হয়।
- ১৯০৪ – চিলি ও বলিভিয়া শান্তি ও বন্ধুত্ব চুক্তি স্বাক্ষর করে, যা দুই দেশের মধ্যে সীমান্ত নির্ধারণ করে।
- ১৯১০ – ব্রিটিশ মহাসাগরীয় জাহাজ আরএমএস অলিম্পিক উদ্বোধন করা হয়।
- ১৯২২ – ইতালিতে বেনিতো মুসোলিনি ক্ষমতা দখল করেন।
- ১৯৩৫ – চীনা কমিউনিস্ট পার্টির সশস্ত্র বাহিনী গণমুক্তি ফৌজের এক বছর আগে শুরু করা লং মার্চ সমাপ্ত হয়।
- ১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জার্মান-অধিকৃত সার্বিয়ায় ক্রাগুয়েভাৎস গণহত্যায় হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যা করা হয়।
- ১৯৪৪ – গুয়াতেমালায় গণ-অভ্যুত্থানে প্রতিক্রিয়াশীল একনায়কতন্ত্রের অবসান ঘটে।
- ১৯৪৪ – সোভিয়েত ইউনিয়নের বাহিনীর সাহায্যে যুগোস্লাভিয়ার বাহিনী বেলগ্রেড মুক্ত করে।
- ১৯৪৪ – ক্লিভল্যান্ডে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ট্যাঙ্ক থেকে লিক হয়ে বিস্ফোরণে ৩০টি ব্লক ধ্বংস হয় এবং ১৩০ জন নিহত হন।
- ১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: মার্কিন জেনারেল ডগলাস ম্যাকআর্থার লেইতে যুদ্ধের সময় ফিলিপাইনে অবতরণ করে ফিরে আসার প্রতিশ্রুতি পূরণ করেন।
- ১৯৪৫ – দ্বিতীয় বিশ্ব যুদ্ধ শেষের পর মধ্যপ্রাচ্য অঞ্চলে বার বার অভ্যন্তরীন সংঘর্ষ ঘটে। পুণ্যভূমির জন্যে সংগ্রাম চালানোর সঙ্গে সঙ্গে আরব দেশগুলো একীকরণ করতে চায়। মিশর, সিরিয়া, ইরাক, লেবানন নিয়ে আরব লীগ গঠন করা হয়।
- ১৯৪৭ – স্নায়ুযুদ্ধ: হাউস আন-আমেরিকান অ্যাক্টিভিটিস কমিটি হলিউড চলচ্চিত্র শিল্পে কমিউনিস্ট অনুপ্রবেশের তদন্ত শুরু করে, যার ফলে কালো তালিকা তৈরি হয়।
- ১৯৪৮ – একটি কেএলএম লকহিড এল-০৪৯ কনস্টেলেশন গ্লাসগো প্রেস্টউইক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়ে ৪০ জন নিহত হন।
- ১৯৫১ – ড্রেক বুলডগস ও ওকলাহোমা এঅ্যান্ডএম অ্যাগিজের মধ্যে ফুটবল খেলায় জনি ব্রাইট ঘটনা ঘটে।
- ১৯৫২ – কেনিয়ার গভর্নর এভলিন বেয়ারিং জরুরি অবস্থা ঘোষণা করেন এবং মাউ মাউ বিদ্রোহের শত শত সন্দেহভাজন নেতাকে গ্রেফতার শুরু করেন।
- ১৯৬১ – সোভিয়েত নৌবাহিনী সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম সশস্ত্র পরীক্ষা চালায়, গলফ-শ্রেণির সাবমেরিন থেকে আর-১৩ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।
- ১৯৬২ – নতুন করে ভারত-চীন সংঘর্ষের সূত্রপাত হয়।
- ১৯৬৩ – মার্কিন যুক্তরাষ্ট্র কিউবায় পণ্য রপ্তানি নিষিদ্ধ করে।
- ১৯৬৪ – আফগানিস্তানের পার্লামেন্ট নতুন সংবিধান অনুমোদন করে।
- ১৯৭০ – সোভিয়েত রকেট লুনা-১৬ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে।
- ১৯৭১ – ভারত-যুগোস্লাভিয়ার যুক্ত ইশতেহারে রাজনৈতিক সমাধানের ওপর জোর দেওয়া হয়। প্রেসিডেন্ট টিটো উপমহাদেশে শান্তি ও স্থিতিশীলতার জন্য শেখ মুজিবের মুক্তির ওপর গুরুত্ব আরোপ করেন।
- ১৯৭৩ – ওয়াটারগেট কেলেঙ্কারি: স্যাটারডে নাইট ম্যাসাকার – মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বিশেষ প্রসিকিউটর আর্চিবাল্ড কক্সকে বরখাস্ত করতে অস্বীকার করায় অ্যাটর্নি জেনারেল এলিয়ট রিচার্ডসন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল উইলিয়াম রাকেলশাউসকে বরখাস্ত করেন।
- ১৯৭৩ – ১৪ বছর নির্মাণের পর রাণী দ্বিতীয় এলিজাবেথ সিডনি অপেরা হাউস উদ্বোধন করেন।
- ১৯৭৬ – মিসিসিপি নদীতে লুইজিয়ানার সেন্ট চার্লস প্যারিশে নরওয়েজীয় মালবাহী জাহাজ এসএস ফ্রোস্টা-এর ধাক্কায় ফেরি এমভি জর্জ প্রিন্স ডুবে যায়, ৭৮ জন যাত্রী ও ক্রু নিহত হন।
- ১৯৭৭ – লিনার্ড স্কাইনার্ড ব্যান্ড বহনকারী একটি বিমান মিসিসিপিতে বিধ্বস্ত হয়ে তিন ব্যান্ড সদস্যসহ ৬ জন নিহত হন।
- ১৯৮১ – নানুয়েটে ব্ল্যাক লিবারেশন আর্মি ও ওয়েদার আন্ডারগ্রাউন্ড সদস্যদের দ্বারা সংঘটিত ব্রিঙ্কস ডাকাতিতে দুই পুলিশ কর্মকর্তা ও একজন নিরাপত্তা প্রহরী নিহত হন।
- ১৯৮২ – উয়েফা কাপে এফসি স্পার্টাক মস্কো ও এইচএফসি হারলেমের মধ্যে খেলার সময় লুজনিকি বিপর্যয়ে ৬৬ জন পদদলিত হয়ে নিহত হন।
- ১৯৮৬ – অ্যারোফ্লট ফ্লাইট ৬৫০২ কুইবিশেভ বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে ৭০ জন নিহত হন।
- ১৯৯১ – ভয়াবহ ভূমিকম্পে ভারতের উত্তর প্রদেশের তিনটি জেলায় সহস্রাধিক লোকের প্রাণহানি ঘটে।
- ১৯৯১ – ওকল্যান্ড ও বার্কলে পাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত এবং ৩ হাজারের বেশি বাড়ি ধ্বংস হয়।
- ১৯৯২ – আহসান মঞ্জিল জাদুঘর উদ্বোধন করা হয়।
- ১৯৯৫ – মহাকাশযান কলাম্বিয়া এসটিএস-৭৩ মিশনে উৎক্ষেপণ করা হয়।
- ১৯৯৬ – অন্ধ্রপ্রদেশে বন্যায় ৩০০ গ্রাম ডুবে যায় ও ২০০ জন মারা যায়।
- ২০০২ – ব্রিটিশ মোটরগাড়ি বিষয়ক জনপ্রিয় টিভি অনুষ্ঠান টপ গিয়ার বিবিসিতে প্রিমিয়ার হয়।
- ২০০৩ – প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একসময় মানবজাতির জানা বৃহত্তম মহাজাগতিক গঠন স্লোয়ান মহাপ্রাচীর আবিষ্কার করেন।
- ২০০৫ – বাংলাদেশের জগন্নাথ কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপে পরিগণিত হয়।
- ২০০৫ – ইউনেস্কো সাংস্কৃতিক অভিব্যক্তির বৈচিত্র্য রক্ষা ও প্রচার বিষয়ক কনভেনশন গ্রহণ করে।
- ২০১১ – লিবীয় সংকট: বিদ্রোহী বাহিনী লিবীয় নেতা মুয়াম্মর গাদ্দাফি ও তার ছেলে মুতাসিম গাদ্দাফিকে সির্তে আটক করে হত্যা করে, যার মাধ্যমে প্রথম লিবীয় গৃহযুদ্ধ শেষ হয়।
- ২০১৭ – সিরীয় গৃহযুদ্ধ: সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস রাক্কা অভিযানে বিজয় ঘোষণা করে।
- ২০২২ – লিজ ট্রাস যুক্তরাজ্যের রাজনৈতিক সংকটের মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা পদ থেকে পদত্যাগ করেন।
জন্ম
[সম্পাদনা]- ১৭৮৬ - উইলিয়াম কেরির পুত্র ও বাংলা ভাষায় বিজ্ঞানবিষয়ক রচনার পথিকৃৎ এবং এনসাইকোপিডিয়া ব্রিটানিকার পঞ্চম সংস্করণের বঙ্গানুবাদক ফেলিক্স কেরি।
- ১৮২২ - লেখক থমাস হিউজেস।
- ১৮৫৪ - ফরাসি কবি আর্ত্যুর র্যাঁবো।
- ১৮৫৯ -
- যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি, বাঙালি পণ্ডিত ও বাঙলা শব্দকোষ প্রণেতা।(মৃ.৩০/০৭/১৯৫৯)
- দার্শনিক ও শিক্ষাতাত্ত্বিক জন ডিউয়ি।
- ১৮৭১ - অতুলপ্রসাদ সেন, বাঙালি কবি, গীতিকার এবং গায়ক।(মৃ.২৬/০৮/১৯৩৪)
- ১৮৯১ - জেমস চ্যাডউইক, ব্রিটিশ পদার্থবিজ্ঞানী ও নিউট্রনের আবিষ্কারক।
- ১৯০৭ - ইংরেজ লেখক ও সমালোচক ক্রিস্টোফার কডওয়েল।
- ১৯১৪ - ভূপেশ গুপ্ত, বাঙালি, কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা এবং বিশিষ্ট সাংসদ।(মৃ.০৬/০৮/১৯৮১)
- ১৯২০ - সিদ্ধার্থশঙ্কর রায়,প্রখ্যাত ব্যারিস্টার, ভারতের জাতীয় কংগ্রেসের সদস্য, কেন্দ্রীয় মন্ত্রী, পাঞ্জাবের রাজ্যপাল ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী।(মৃ.০৬/১২/২০১০)
- ১৯২০ - অখিলবন্ধু ঘোষ, বিখ্যাত বাঙালি সঙ্গীতশিল্পী। (মৃ.২০/০৩/১৯৮৮)
- ১৯৩৯ - ওমর আলী, বাংলাদেশী বাঙালি রোম্যান্টিক কবি।
- ১৯৪০ - প্রেমজিৎ লাল, ভারতীয় পেশাদার টেনিস খেলোয়াড়, কলকাতাবাসী
- ১৯৪৭ - শুভাপ্রসন্ন, ভারতীয় বাঙালি চিত্রশিল্পী।
- ১৯৫৭ - কুমার শানু, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী।
- ১৯৬৬ - বিক্রম ঘোষ, ভারতীয় বাঙালি তবলা বাদক
- ১৯৬৭ - মনিকা আলী, বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ লেখক ও ঔপন্যাসিক।
- 2000 - আশফাকুল হক (আশফাক) বাংলাদেশী বাঙালি কবি।
মৃত্যু
[সম্পাদনা]- ৯০৯ - ইসলামি ফেকাহ শাস্ত্রবিদ মোহাম্মদ ইবনে দাউদ জাহেরি।
- ১৮৯০ - পর্যটক ও লেখক স্যার রিচার্ড ফ্রান্সিস বার্টন।
- ১৯৬১ - বিরজাশঙ্কর গুহ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি নৃ-বিজ্ঞানী।(জ.১৮৯৪)
- ১৯৬৪ - হার্বার্ট হুভার, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩১তম রাষ্ট্রপতি।
- ১৯৮৯ - স্যার জন অ্যান্থনি কোয়েল, ইংরেজ অভিনেতা ও মঞ্চ নির্দেশক। (মৃ. ১৯১৩)
- ১৯৯২ - চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক কাজী জহির।
- ১৯৯৩ - কমিউনিস্ট নেতা বারীন দত্ত।
- ২০১২ - অলি আহাদ, বাংলাদেশের ভাষা আন্দোলনের ভাষা সৈনিক।
- ২০২৫ - আসরানী, ভারতীয় অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক। (জ.১৯৪১)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ২০ অক্টোবর সংক্রান্ত মিডিয়া রয়েছে।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |