রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
প্রাতিষ্ঠানিক লোগো | |
| ধরন | সরকারি বিশ্ববিদ্যালয় |
|---|---|
| স্থাপিত | ৮ মে ২০১৭ |
| বাজেট | ৳১৮ কোটি (২০২৪-২৫)[১] |
| ইআইআইএন | ১৩৮২৪৮ |
| আচার্য | রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর |
| উপাচার্য | অধ্যাপক তাহমিনা আখতার |
| শিক্ষার্থী | ১২০০ |
| অবস্থান | , ৬৭৭০ , বাংলাদেশ |
| শিক্ষাঙ্গন | অস্থায়ী |
| ভাষা | বাংলা, ইংরেজি |
| অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
| ওয়েবসাইট | rub |
![]() | |
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়। যা সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামাঙ্কিত। বর্তমানে চারটি অনুষদের অধীন পাঁচটি বিভাগে পাঠদান চলছে।[২] ২০১৫ সালের ৮ মে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।[৩][৪] জিএসটি ভর্তি পরীক্ষার মাধ্যমে এতে স্নাতক শিক্ষার্থী ভর্তি গ্রহণ করা হয়।
শাহজাদপুর উপজেলার তিনটি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের ভবনে অস্থায়ী ক্যাম্পাস স্থাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম ও কেন্দ্রীয় গ্রন্থাগার পরিচালিত হচ্ছে। বুড়িপোতাজিয়া নামক স্থানে তিনটি নদীর মোহনায় নৈসর্গিক সৌন্দর্য্য পরিমন্ডিত রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারীর ১০০ একর জমির উপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নয়নাভিরাম স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রস্তাবিত স্থান অধিগ্রহণ ও ক্যাম্পাস নির্মাণের প্রক্রিয়া চলমান।
নামকরণ
[সম্পাদনা]বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামানুসারে বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়।
ইতিহাস
[সম্পাদনা]২০১০ সালের ৮ মে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুষ্টিয়া অভিবাসী তাদের এলাকায় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার দাবি জানালেও বর্তমানে সেখানে ইসলামী বিশ্ববিদ্যালয় থাকায় পরবর্তী সময়ে আঞ্চলিক বিবেচনায় সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভারতের শান্তিনিকেতন ও বিশ্বভারতীর আদলে সিরাজগঞ্জের শাহজাদপুরে এটি প্রতিষ্ঠিত হয়। ২৫ বৈশাখ কবির ১৫৪তম জন্মবার্ষিকীতে ২০১৫ সালের ৮ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।[৫] প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১১ মে ২০১৫ মন্ত্রী সভার বৈঠকে 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন, ২০১৫'-এর খসড়া অনুমোদন দেওয়া হয়।[৬] ৮ ফেব্রুয়ারি ২০১৭ বিল টি সংসদে উত্থাপন করার পর পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। পরবর্তীতে জুলাই ২০১৭ তে 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ বিল-২০১৬’ সংসদে পাসের প্রস্তাব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।[৭] রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনার্স (স্নাতক) প্রথম বর্ষে ২টি অনুষদের অন্তর্ভুক্ত মোট ৩টি বিভাগে ১০৫ জন ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু করে। । সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের বিসিক বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের নবনির্মিত ভবনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে মাওলানা ছাইফ উদ্দিন এহিয়া কলেজকেও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-২ হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্য
[সম্পাদনা]রাষ্ট্রপতি ও আচার্য নিযুক্ত নিম্নোক্ত ব্যক্তিবর্গ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:
| ক্রম | নাম | দায়িত্ব গ্রহণ | দায়িত্ব হস্তান্তর | সূত্র |
|---|---|---|---|---|
| ১ | অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ | ১৫ জুন ২০১৭ | ১৪ জুন ২০২১ | [৮] |
| ২ | অধ্যপক ড. মো. শাহ্ আজম শান্তনু | ৭ ডিসেম্বর ২০২১ | ২২ আগস্ট ২০২৪ | [৯] |
| ৩ | অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার | ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ জুন ২০২৬ | [১০] |
| ৪ | অধ্যাপক তাহমিনা আখতার | ৮ জুন ২০২৬ | বর্তমান | [১১] |
অনুষদসমূহ
[সম্পাদনা]২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে কলা অনুষদের অধীনে রবীন্দ্র অধ্যয়ন (পরবর্তীতে ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি মাননীয় উপাচার্য ড. মোঃ শাহ্ আজম শান্তনু বিভাগের নাম পরিবর্তন করে "বাংলা বিভাগ" ঘোষণা করেন), সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন(পরবর্তীতে "সমাজবিজ্ঞান বিভাগ" নামকরণ করা হয়েছে, ফলে বিভাগটি এখন সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে রয়েছে) এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে অর্থনীতি বিভাগ চালু হয়। প্রতি বিভাগে ৩৫ জন করে মোট ১০৫ জন শিক্ষার্থী নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম শুরু করা হয়। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ব্যবসা শিক্ষা অনুষদের অধীনে ৩৫ জন শিক্ষার্থী নিয়ে ম্যানেজমেন্ট স্টাডিস বিভাগ শুরু হয়। ২০১৯-২০ শিক্ষাবর্ষে সঙ্গীত ও নৃত্য অনুষদের অধীনে ২০ জন শিক্ষার্থী নিয়ে সংগীত বিভাগ শুরু হয়।
অনুষদ ও বিভাগ
[সম্পাদনা]- কলা অনুষদ
- বাংলা বিভাগ
- সমাজবিজ্ঞান অনুষদ
- সামাজিক বিজ্ঞান বিভাগ
- অর্থনীতি বিভাগ
- ব্যবসায় প্রশাসন অনুষদ
- ব্যবস্থাপনা বিভাগ
- সংগীত ও নৃত্য অনুষদ
- সংগীত বিভাগ
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "৫৫ পাবলিক বিশ্ববিদ্যালয় কে কত বাজেট পাচ্ছে"। thedailycampus.com। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৪।
- ↑ "শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আজ থেকে ক্লাস শুরু"। দৈনিক ইত্তেফাক। ১৭ এপ্রিল ২০১৮। ৪ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৮।
- ↑ শফিউল হাসান চৌধুরী (৮ মে ২০১৫)। "শাহজাদপুরে 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ'"। দৈনিক ইত্তেফাক। শাহজাদপুর। ৩০ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৫।
- ↑ "রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী"। দৈনিক যুগান্তর। সিরাজগঞ্জ। ৮ মে ২০১৫। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৫।
- ↑ "বিশ্বভারতীর আদলে শাহজাদপুরে হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়"। দৈনিক জনকণ্ঠ। ঢাকা। ২২ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৫।
- ↑ "রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন নীতিগত অনুমোদন"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১১ মে ২০১৫। ৪ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৮।
- ↑ "রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু"। প্রথম আলো। ১৭ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৮।
- ↑ "রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বিশ্বজিৎ ঘোষ"। সমকাল। ১১ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৬।
- ↑ Dainikshiksha। "রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক শাহ আজম - দৈনিকশিক্ষা"। Dainik shiksha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২১।
- ↑ "রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি হাসান তালুকদারকে অব্যাহতি, নতুন উপাচার্য তাহমিনা আখতার"। চ্যানেল ২৪। ৮ জুন ২০২৬। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৬।
- ↑ "রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক তাহমিনা আখতার"। চ্যানেল আই অনলাইন। ৮ জুন ২০২৬। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
| বাংলাদেশের তৃতীয় শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
