বিষয়বস্তুতে চলুন

ডাকঘর (নাটক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডাকঘর
রচয়িতারবীন্দ্রনাথ ঠাকুর
চরিত্রমাধব দত্ত
অমল, তাঁর পালিত শিশু
সুধা, একটি ছোট ফুল-সংগ্রহকারী মেয়ে
ফকির
দইওয়ালা
প্রহরী
গ্রামের মোড়ল, একটি উত্পীড়ক
রাজকবিরাজ
ছেলের দল
মূল ভাষাবাংলা
প্রেক্ষাপটসমসাময়িক গ্রামীণ বাংলা

ডাকঘর (১৯১২ খ্রিস্টাব্দ) রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ নাটক। মোট তিনটি দৃশ্যে ও ৫৩২টি(১ম দৃশ্যে ৭৭টি,২য় দৃশ্যে ৩০৩টি,৩য় দৃশ্যে ১৫২টি)সংলাপে সমগ্র নাটকটি সম্পূর্ণ হয়েছে।[]ডাকঘর রবীন্দ্রনাথের সাংকেতিক নাটকগুলির মধ্যে সম্ভবত সর্বাপেক্ষা জনপ্রিয় যা দেশে তো বটেই, বিদেশেও অনূদিত ও অভিনীত হয়েছিল।

অনুবাদ

[সম্পাদনা]

দেবব্রত মুখোপাধ্যায় দ্য পোস্ট অফিস (১৯১৪ খ্রিস্টাব্দ প্রকাশিত হয়) নামে এর অনুবাদ করেন। ভূমিকায় কবি ইয়েটস্ লেখেন, It conveys to the right audience an emotion of gentleness and peace.[]

বিষয়বস্তু

[সম্পাদনা]

'অমল' নামে একটি ছয়-সাত বছরের ছেলে, তারই ক্ষয় অবসন্নতা ও মৃত্যুর ঘটনা নিয়ে এই নাটক। শারীরিক বদ্ধতার মধ্যে, ক্লান্তি ও অসহায়তার মধ্যে, তার মনটি কেমন উজ্জ্বল চঞ্চলতায় দেশবিদেশ পরিক্রমায় ছুটে যেতে চাইছে, এই দ্বন্দ্ব সমগ্র পরিসর জুড়ে ফুটিয়ে তোলেন লেখক রবীন্দ্রনাথ।
নাটকে মৃত্যুর উপস্থিতি প্রতীকী; মুক্তির কথাটা এসেছে ব্যঞ্জনায়। রাজার ডাকঘর, ডাকঘরের নানা ডাকহরকরা, এবং তাদের বয়ে নিয়ে আসা রাজার চিঠি, সবই এই প্রতীকের অঙ্গ।

প্রযোজনা ও বিদেশে সমাদর

[সম্পাদনা]
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ-এ জার্মান নাৎসি বাহিনীর কবলগ্রস্ত পারি শহরের রেডিওতে এর অভিনয় হয়।
  • ১৯৯৩-৯৪ সালে জার্মান প্রযোজক মেরিং এর প্রযোজনায়।
  • ১৯৯৪ সালে লন্ডনে উইলিয়াম রাডিচে ও জিল ফারবিনের উপস্থাপনায়।[]

সমালোচনা

[সম্পাদনা]
  • প্রভাতকুমার মুখোপাধ্যায় —"আধ্যাত্মিক দিক থেকে ডাকঘরের একটা সুষ্ঠু ব্যাখ্যা করা যায়।"[]
  • উপেন্দ্রনাথ ভট্টাচার্য —"মৃত্যুই অমলের মুক্তির দূত — তাঁর পরমবন্ধু।"[]
  • আশুতোষ ভট্টাচার্য —"অমলও মানবাত্মার প্রতীক, বন্ধনই আত্মার পীড়া। অমলের পীড়া শারীরিক কোন বিকার মাত্র নহে, ইহা মনের অস্বস্তি-অবস্থা, চারিদিকের বন্ধন হইতেই অস্বস্তির জন্ম। এই বন্ধন হইতে মুক্তিই আত্মার চিরন্তন কাম্য; একমাত্র মৃত্যুর মধ্য দিয়াই এ মুক্তি সম্ভব হইয়া থাকে।"[]
  • আবু সয়ীদ আইয়ুব —"এই বালক শিশুটি আর সব ভুলে গিয়ে অনন্তের মধ্যে বিলীন হয়ে যাওয়ার জন্য লালায়িত হয়ে উঠবে — এমন কল্পনাও আমার পক্ষে পীড়াদায়ক।"[]

আরও পড়ুন

[সম্পাদনা]

ডাকঘর (হিন্দি চলচ্চিত্র)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Sarkar, Pabitra। 'ডাকঘর': নাস্তিকের নিবিড় পাঠ। 'পশ্চিমবঙ্গ', রবীন্দ্র সংখ্যা। পৃ. ৯৬-৯৭। {{বই উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার |Year= উপেক্ষা করা হয়েছে (|year= প্রস্তাবিত) (সাহায্য)
  2. mukherjee, Devabrata (১৯১৪)। The post office। Macmillan and co. Ltd.। পৃ. vi।
  3. mukherjee, Pravatkumar (1976, 3rd edition)। রবীন্দ্রজীবনী(দ্বিতীয় খন্ড)। পৃ. ৩৩৭। {{বই উদ্ধৃতি}}: |বছর= এর মান পরীক্ষা করুন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক)
  4. vattacharjee, Upendranath (1972 edition)। রবীন্দ্র নাট্য পরিক্রমা। orient book company। পৃ. ২৫৪। {{বই উদ্ধৃতি}}: |বছর= এর মান পরীক্ষা করুন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক)
  5. vattacharjee, Asutosh (1971 edition)। বাংলা নাট্যসাহিত্যের ইতিহাস। A Mukherjee and Co.। পৃ. ২৭৯। {{বই উদ্ধৃতি}}: |বছর= এর মান পরীক্ষা করুন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক)
  6. Aiyub, Abu sayid (1992 edition)। পান্থজনের সখা। Dey's publishing, Calcatta। পৃ. ৭৪। {{বই উদ্ধৃতি}}: |বছর= এর মান পরীক্ষা করুন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক)

বহিঃসংযোগ

[সম্পাদনা]