বিষয়বস্তুতে চলুন

গোরা (উপন্যাস)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গোরা
গোরা - প্রচার পুস্তিকা (১৯৩৮)
লেখকরবীন্দ্রনাথ ঠাকুর
প্রকাশনার স্থানব্রিটিশ ভারত
ভাষাবাংলা
ধরনউপন্যাস
প্রকাশনার তারিখ
১৯১০
পৃষ্ঠাসংখ্যা৬২৪

গোরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস। এটি ১৮৮০-এর দশকে ব্রিটিশ রাজত্বকালের সময়কার কলকাতার পটভূমিতে লেখা। এটি লেখার ক্রমে পঞ্চম এবং রবীন্দ্রনাথের তেরোটি উপন্যাসের মধ্যে সবচেয়ে দীর্ঘতম।[] এটি রাজনীতি এবং ধর্ম নিয়ে দার্শনিক বিতর্কে সমৃদ্ধ উপন্যাস। উপন্যাসে মুক্তি, সর্বজনীনতা, ভ্রাতৃত্ব, লিঙ্গ, নারীবাদ, বর্ণ, শ্রেণি, ঐতিহ্য বনাম আধুনিকতা, নগর অভিজাত বনাম গ্রামীণ কৃষক, ঔপনিবেশিক শাসন, জাতীয়তাবাদ এবং ব্রাহ্মসমাজ নিয়ে লেখা রয়েছে।উপন্যাসের প্রধান চরিত্র হিসেবে চোখে পরে - গোরা।

বিষয়

[সম্পাদনা]

গোরা উপন্যাস দুই প্রেমিক জুটির দুটি সমান্তরাল প্রেমের গল্প নিয়ে গঠিত: গোরা এবং সুচরিতা, বিনয় এবং ললিতা। এতে উনিশ শতকের শেষদিকে ভারতে প্রচলিত সামাজিক ও রাজনৈতিক সমস্যার পটভূমিতে তাদের আবেগপূর্ণ ক্রমবিকাশ দেখানো হয়েছে।

অন্যান্য বিনোদনে গ্রহণ

[সম্পাদনা]

উপন্যাস অবলম্বনে পরিচালক নরেশ মিত্র ১৯৩৮ সালে একই নামে একটি বাংলা চলচ্চিত্র নির্মাণ করেছিলেন।[] পরিচালক শুক্লা মিত্র ২০১৫ সালে একই নামে আরেকটি চলচ্চিত্র নির্মাণ করেন। ২০১২ সালে হিন্দি চ্যানেল দূরদর্শন ২৬ পর্বের একটি টেলিভিশন ধারাবাহিক সম্প্রচার করে, যার প্রযোজক ছিলেন গার্গি সেন এবং পরিচালক ছিলেন সোমনাথ সেন।[]

তথ্যসূত্র 

[সম্পাদনা]
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৩ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৭
  2. Rajadhyaksha, Ashish; Willemen, Paul (২০১৪)। Encyclopedia of Indian Cinema। রুটলেজ। পৃ. ১৪৯। আইএসবিএন ৯৭৮-১-১৩৫-৯৪৩১৮-৯
  3. টাইমস অফ ইন্ডিয়া (Tagore’s Gora to come alive on television)

বহিঃসংযোগ

[সম্পাদনা]