ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় | |
অন্যান্য নাম | ঠাবি |
|---|---|
| নীতিবাক্য | শিক্ষাই আলো |
বাংলায় নীতিবাক্য | Education is light (Latin: Educere Est Lux |
| ধরন | সরকারি বিশ্ববিদ্যালয় |
| স্থাপিত | ২০২৬ |
| প্রতিষ্ঠাতা | বাংলাদেশ সরকার |
| অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন |
| আচার্য | বাংলাদেশের রাষ্ট্রপতি |
| উপাচার্য | অধ্যাপক ড. ইস্রাফীল শাহীন |
| অবস্থান | , , |
| শিক্ষাঙ্গন | প্রস্তাবিত |
| ভাষা | বাংলা, ইংরেজি |
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় প্রতিষ্ঠার প্রক্রিয়াধীন একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশ সরকার কর্তৃক উচ্চশিক্ষা সম্প্রসারণের উদ্দেশ্যে গৃহীত একটি উদ্যোগ। বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক কার্যক্রম এখনো শুরু হয়নি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরে রংপুর বিভাগের ২য় পাবলিক বিশ্ববিদ্যালয়। প্রস্তাবিত আয়তনে রংপুর বিভাগের বৃহত্তম বিশ্ববিদ্যালয়।
ইতিহাস
[সম্পাদনা]২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন-এর খসড়া অনুমোদিত হয়।[১]
২০২৩ সালের ১২ জুন মন্ত্রিসভা আইনটির চূড়ান্ত অনুমোদন প্রদান করে।[২]
পরবর্তী সময়ে আইনটি গেজেট আকারে প্রকাশিত হয় এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইনি ভিত্তি নিশ্চিত হয়।[৩]
উদ্দেশ্য
[সম্পাদনা]বিশ্ববিদ্যালয়টির উদ্দেশ্য উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি করা এবং কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি, মানবিক ও সামাজিক বিজ্ঞান ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ করা।
এই উদ্যোগটি বাংলাদেশের উচ্চশিক্ষা সম্প্রসারণ নীতির অংশ হিসেবে বিবেচিত।[৪]
প্রশাসন
[সম্পাদনা]উপাচার্য
[সম্পাদনা]নিম্নোক্ত ব্যক্তিবর্গ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:
| ক্রম | নাম | দায়িত্ব গ্রহণ | দায়িত্ব হস্তান্তর | সূত্র |
|---|---|---|---|---|
| ১ | অধ্যাপক ড. ইস্রাফীল শাহীন | ৭ মে ২০২৬ | বর্তমান | [৫] |
ক্যাম্পাস
[সম্পাদনা]বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস এখনো নির্মাণাধীন বা পরিকল্পনাধীন অবস্থায় রয়েছে। প্রশাসনিক কাঠামো ও অ্যাকাডেমিক কার্যক্রম বাস্তবায়নের প্রক্রিয়া চলমান রয়েছে।
বর্তমান অবস্থা
[সম্পাদনা]ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়-এর অস্থায়ী কার্যালয় শহরের কালিবাড়ি এলাকায় বড় মাঠের পশ্চিম পাশে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন"। ঢাকা পোস্ট।
- ↑ "ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩"। বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয়।
- ↑ "ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩"। বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয়।
- ↑ "ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩"। বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয়।
- ↑ "ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি মোহাম্মদ ইসরাফিল শাহীন"। ডেইলি অবজারভার। ৭ মে ২০২৬। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৬।