রবি ঠাকুরের গল্প
অবয়ব
| রবি ঠাকুরের গল্প | |
|---|---|
| ধরন | কল্পকাহিনী |
| উৎস | রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প |
| পরিচালক | অভিজিৎ গুহা ও সুদেষ্ণা রায় |
| দেশ | ভারত |
| মূল ভাষা | বাংলা |
| মৌসুমের সংখ্যা | ১ |
| পর্বের সংখ্যা | ৫৯ |
| নির্মাণ | |
| স্থিতিকাল | ৪৫ মিনিট |
| নির্মাণ প্রতিষ্ঠান |
|
| মুক্তি | |
| নেটওয়ার্ক | কালার্স বাংলা |
| মুক্তি | ১৯ নভেম্বর ২০১৫ – ২ এপ্রিল ২০১৬ |
রবি ঠাকুরের গল্প ছিল অভিজিৎ গুহা এবং সুদেষ্ণা রায় পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুলোর ধারাবাহিক রূপান্তর যা কালার্স বাংলায় প্রচারিত হয়েছিল। ১৯ নভেম্বর ২০১৫ সালে ধারাবাহিকটির সম্প্রচার শুরু হয় এবং ২ এপ্রিল ২০১৬ সালে শেষ হয়। প্রথম গল্পগুলোর প্রতিটি তিনটি পর্বে দেখানো হয়।[১] কিছু দীর্ঘ গল্প নয়টি পর্বেও দেখানো হয়েছে। ধারাবাহিকটিতে ৫৯টি পর্বে ১৩টি গল্প রয়েছে, প্রতিটি পর্বের সময়কাল ৪৫ মিনিট।
পর্বগুলি
[সম্পাদনা]| গল্প | পর্বগুলি | শিরোনাম | ভিত্তি | মূল মুক্তির তারিখ |
|---|---|---|---|---|
| ১ | ১-৩ | দেনা পাওনা | ১৮৯১-এর ছোটগল্প | ১৯-২১ নভেম্বর ২০১৫ |
| ২ | ৪-৬ | সমাপ্তি | ১৮৯৩-এর ছোটগল্প | ২৬-২৮ নভেম্বর ২০১৫ |
| ৩ | ৭-৯ | মনিহারা | ১৮৯৮-এর ছোটগল্প | ৩-৫ ডিসেম্বর ২০১৫ |
| ৪ | ১০-১২ | স্ত্রীর পত্র | ১৯১৪-এর ছোটগল্প | ১০-১২ ডিসেম্বর ২০১৫ |
| ৫ | ১৩-১৫ | শাস্তি | ১৮৯৩-এর ছোটগল্প | ১৭-১৯ ডিসেম্বর ২০১৫ |
| ৬ | ১৬-১৮ | খাতা | ১৮৯১-এর ছোটগল্প | ২৪-২৬ ডিসেম্বর ২০১৫ |
| ৭ | ১৯-২২ | মধ্যবর্তিনী | ১৮৯৩-এর ছোটগল্প | ৩১ ডিসেম্বর ২০১৫ ও ১-২, ৭ জানুয়ারী ২০১৬ |
| ৮ | ২৩-২৬ | মানভঞ্জন | ১৮৯৫-এর ছোটগল্প | ৮, ১৪-১৬ জানুয়ারী ২০১৬ |
| ৯ | ২৭-২৮ | মাল্যদান | ছোটগল্প | ২১-২২ জানুয়ারী ২০১৬ |
| ১০ | ২৯-৩৬ | নৌকাডুবি | ১৯০৬-এর উপন্যাস | ২৩, ২৮-৩০ জানুয়ারী ২০১৬ ও ৪-৬, ১১ ফেব্রুয়ারী ২০১৬ |
| ১১ | ৩৭-৪২ | যোগাযোগ | ১৯২৯-এর উপন্যাস | ১২-১৩, ১৮-২০, ২৫ ফেব্রুয়ারী ২০১৬ |
| ১২ | ৪৩-৫০ | নষ্টনীড় | ১৯০১-এর ছোটগল্প | ২৬-২৭ ফেব্রুয়ারী ২০১৬ ও ৩-৫, ১০-১২ মার্চ ২০১৬ |
| ১৩ | ৫১-৫৯ | চোখের বালি | ১৯০৩-এর উপন্যাস | ১৭-১৯, ২৪-২৬, ৩১ মার্চ ২০১৬ ও ১-২ এপ্রিল ২০১৬ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Colors Bangla launches Robi Thakurer Golpo"। টেলিচক্কর। ১৯ নভেম্বর ২০১৫।