পশ্চিমবঙ্গের জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভারতীয় প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের সীমান্তে নেপাল, ভুটান, বাংলাদেশ রাষ্ট্র এবং ভারতের বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অসমসিক্কিম রাজ্য অবস্থিত। রাজ্যের উত্তরে হিমালয় পর্বতমালা ও দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। এর মধ্যবর্তী অঞ্চলে গঙ্গা পূর্বমুখে এবং তার শাখানদী হুগলি দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। রাজ্যের উত্তরবঙ্গ অঞ্চলে অবস্থিত শিলিগুড়ি করিডোর উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের সংযোগ রক্ষা করছে। পশ্চিমবঙ্গ একাধিক ভৌগোলিক অঞ্চলে বিভক্ত। যেমন, দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল, তরাই ও ডুয়ার্স অঞ্চল, রাঢ় অঞ্চল, পশ্চিমের উচ্চভূমি ও মালভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল, সুন্দরবন এবং গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল।[১]

১৯৪৭ সালে, যখন ভারত স্বাধীনতা করে, তখন ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশ বিভাজনের পরিকল্পনা অনুযায়ী উক্ত প্রদেশের ১৪টি জেলা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য গঠিত হয়।[২][৩] ১৯৫০ সালে পূর্বতন দেশীয় রাজ্য কোচবিহার একটি জেলা রূপে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়।[৪] ১৯৫৪ সালে পূর্বতন ফরাসি উপনিবেশ চন্দননগর রাজ্যের হুগলি জেলার একটি অংশ রূপে যুক্ত হয়।[৫] ১৯৫৬ সালের রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী, পুরুলিয়া জেলার বঙ্গভুক্তি ঘটে এবং বিহারের অপর একটি অংশ পশ্চিম দিনাজপুরের সঙ্গে যুক্ত হয়।[৬] পরবর্তীকালে পশ্চিম দিনাজপুর, মেদিনীপুর ও চব্বিশ পরগনা জেলার মতো বৃহদাকার জেলাগুলিকে দ্বিধাবিভক্ত করা হয়।

বর্তমানে পশ্চিমবঙ্গ তিনটি বিভাগ ও উনিশটি জেলায় বিভক্ত।[৭] বিভাগগুলি বিভাগীয় কমিশনার[৭] ও জেলাগুলি জেলাশাসকের[৮] দ্বারা শাসিত হয়। রাজ্যের রাজধানী কলকাতা কলকাতা জেলায় অবস্থিত। অন্যান্য জেলাগুলি মহকুমাব্লকে বিভক্ত। এগুলি যথাক্রমে মহকুমা শাসক ও ব্লক উন্নয়ন আধিকারিকের দ্বারা শাসিত হয়। এই রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থা ত্রিস্তরীয়। গ্রামস্তরে পঞ্চায়েত ব্যবস্থা "গ্রাম পঞ্চায়েত",[৯] ব্লকস্তরে "পঞ্চায়েত সমিতি"[১০] ও জেলাস্তরে "জেলা পরিষদ"[১১] নামে পরিচিত।

সূচিপত্র

[সম্পাদনা] ভূগোল

মূল নিবন্ধ: পশ্চিমবঙ্গের ভূগোল

পশ্চিমবঙ্গের সীমান্তে তিনটি রাষ্ট্র নেপাল, ভুটান ও বাংলাদেশ এবং পাঁচটি ভারতীয় রাজ্য সিক্কিম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও অসম অবস্থিত। সিক্কিম ও ভুটান রাজ্যের উত্তরে, নেপাল উত্তর-পশ্চিমে, বিহার ও ঝাড়খণ্ড পশ্চিমে, ওড়িশা দক্ষিণ-পশ্চিমে, বঙ্গোপসাগর দক্ষিণে, এবং বাংলাদেশ ও অসম পূর্বে অবস্থিত। পশ্চিমবঙ্গই ভারতের একমাত্র রাজ্য যার উত্তরে হিমালয় ও দক্ষিণে বঙ্গোপসাগর। এই দুইয়ের মধ্যে পশ্চিম সীমান্ত দিয়ে গঙ্গা রাজ্যে প্রবেশ করে পদ্মা নাম ধারণ করে বাংলাদেশে প্রবেশ করেছে। তবে বাংলাদেশে প্রবেশের পূর্বে এর প্রধান শাখানদী হুগলি বিচ্ছিন্ন হয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে।

দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরমালদহ — গঙ্গার উত্তরে অবস্থিত এই জেলাগুলি একসঙ্গে উত্তরবঙ্গ নামে পরিচিত।[১] উত্তরবঙ্গ তিনটি প্রধান ভৌগোলিক অঞ্চলে বিভক্ত। যথা, দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল, তরাই ও ডুয়ার্স অঞ্চল এবং উত্তরবঙ্গ সমভূমি।[১] শিলিগুড়ি করিডোর (যা ‘চিকেনস নেক’ নামেও পরিচিত) উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের সংযোগ রক্ষা করছে। জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় কয়েকটি ভারত-বাংলাদেশ "ছিটমহল" অবস্থিত।[১২]

গঙ্গার দক্ষিণে অবস্থিত জেলাগুলি হল: বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনাদক্ষিণ চব্বিশ পরগনা। এই অঞ্চলটি দক্ষিণবঙ্গ নামে পরিচিত। দক্ষিণবঙ্গ পাঁচটি প্রধান ভৌগোলিক অঞ্চলে বিভাজিত। যথা, রাঢ় অঞ্চল, পশ্চিমের মালভূমি ও উচ্চভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল, সুন্দরবন ও গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল।[১] রাজ্যের রাজধানী কলকাতা কলকাতা জেলা নিয়ে গঠিত।

১৯৭০-এর দশকে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা দক্ষিণ তালপট্টি দ্বীপটি ভারত ও বাংলাদেশ উভয় রাষ্ট্রই নিজের বলে দাবি করে থাকে।[১৩]

[সম্পাদনা] ইতিহাস

১৯৪৭ সালে রাজ্যপ্রতিষ্ঠার সময় পশ্চিমবঙ্গের মূল ১৪টি জেলা: ১. কলকাতা, ২. চব্বিশ পরগনা, ৩. হাওড়া, ৪. নদিয়া, ৫. হুগলি, ৬. মেদিনীপুর, ৭. বাঁকুড়া, ৮. বর্ধমান, ৯. বীরভূম, ১০. মুর্শিদাবাদ, ১১. মালদহ, ১২. পশ্চিম দিনাজপুর, ১৩. দার্জিলিং ও ১৪. জলপাইগুড়ি।

১৯৪৭ সালে স্বাধীনতা অর্জনের সময় ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশটি ধর্মীয় ভিত্তিতে দ্বিধাবিভক্ত হয়। উক্ত প্রদেশের হিন্দুপ্রধান পশ্চিমাঞ্চলটিকে নিয়ে গঠিত হয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য।[২] ১৯৪৭ সালে রাজ্যপ্রতিষ্ঠার সময় পশ্চিমবঙ্গ ১৪টি জেলায় বিভক্ত ছিল— বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, কলকাতা, দার্জিলিং, জলপাইগুড়ি, হুগলি, হাওড়া, মালদহ, মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম দিনাজপুর ও চব্বিশ পরগনা।[৩] বর্তমান কোচবিহার জেলা অতীতে ছিল কোচবিহার নামে এক দেশীয় রাজ্য। ১৯৪৯ সালের ২০ অগস্ট এই রাজ্য সরকারিভাবে ভারতে যোগ দেয়। ওই বছর ১২ সেপ্টেম্বর প্রশাসনিক ক্ষমতার হস্তান্তর শুরু হয় এবং তা সমাপ্ত হয় ১৯৫০ সালের ১৯ জানুয়ারি। এরপর কোচবিহার পশ্চিমবঙ্গের একটি জেলা ঘোষিত হয়।[৪] ১৯৪৯ সালে পূর্বতন ফরাসি উপনিবেশ চন্দননগর একটি গণভোটের মাধ্যমে ভারতে যোগদানের পক্ষে মতপ্রকাশ করে। ১৯৫২ সালে চন্দননগর ভারতভুক্ত হয় এবং ১৯৫৪ সালের ২ অক্টোবর এটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি অংশে পরিণত হয়।[৫] ১৯৫৬ সালের রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী ভাষার ভিত্তিতে ভারতীয় রাজ্যগুলির সীমানা পুনর্নির্ধারিত হয়। এই আইন বলবৎ হলে বিহারের একটি অংশ পশ্চিম দিনাজপুর জেলার সঙ্গে যুক্ত হয় এবং ১৯৫৬ সালের ১ নভেম্বর বিহারের মানভূম জেলার পুরুলিয়া মহকুমাটি একটি পূর্ণাঙ্গ জেলার আকারে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়।[৬]

পরবর্তীকালে কয়েকটি বৃহদাকার জেলাকে ছোটো জেলায় দ্বিখণ্ডিত করা হয়। ১৯৮৬ সালের ১ মার্চ পূর্বতন চব্বিশ পরগনা জেলাটিকে ভেঙে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গঠিত হয়।[১৪] ১৯৯২ সালের ১ এপ্রিল পূর্বতন পশ্চিম দিনাজপুর জেলা ভেঙে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা গঠিত হয়।[১৫][১৬] ২০০২ সালের ১ জানুয়ারি পূর্বতন মেদিনীপুর জেলা দ্বিখণ্ডিত করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা গঠিত হয়।[১৭]

২০০৭ সাল থেকে দার্জিলিং পার্বত্য অঞ্চলে গোর্খা জনমুক্তি মোর্চা ও তার সমর্থকেরা পুনরায় পৃথক "গোর্খাল্যান্ড" রাজ্যের দাবি উত্থাপন করতে শুরু করেছেন।[১৮] অন্যদিকে ২০০০-এর দশকে কামতাপুর পিপলস পার্টি ও তার সমর্থকেরা সমগ্র উত্তরবঙ্গ নিয়ে পৃথক "কামতাপুর" রাজ্যের দাবি জানায়।[১৯]

[সম্পাদনা] প্রশাসনিক গঠন

প্রত্যেক জেলার শাসনভার একজন জেলাশাসকের হাতে ন্যস্ত থাকে। তিনি জেলা সমাহর্তা বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নামেও পরিচিত।[৮] জেলাশাসক সাধারণত ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) অথবা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (ডব্লিউবিসিএস) ক্যাডারের আধিকারিক হন এবং তাঁকে নিয়োগ করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।[৮] কলকাতা বাদে প্রত্যেকটি জেলা মহকুমায় বিভক্ত। কলকাতা নগরাঞ্চল। তাই কলকাতার শাসনভার কলকাতা পৌরসংস্থার হাতে ন্যস্ত থাকে। মহকুমাগুলি মহকুমা শাসক বা সাব-ডিভিশনাল অফিসারের (এসডিও) দ্বারা শাসিত।[২০] পুরসভা অঞ্চল বাদে মহকুমার অবশিষ্টাংশ সমষ্টি উন্নয়ন ব্লকে বিভক্ত থাকে। ব্লকগুলি হঠিত হয় সেন্সাস টাউন (নগরাঞ্চল) ও গ্রাম পঞ্চায়েত (গ্রামাঞ্চল) নিয়ে। ব্লকের শাসনভার ব্লক উন্নয়ন আধিকারিক বা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের (বিডিও) হাতে ন্যস্ত থাকে।[৮]

কয়েকটি গ্রাম নিয়ে একটি গ্রাম পঞ্চায়েত গঠিত হয়। এটি পঞ্চায়েত ব্যবস্থায় সর্বনিম্ন স্তরের স্বায়ত্ত্বশাসন সংস্থা। গ্রাম পঞ্চায়েতে নেতৃত্বভার পঞ্চায়েত প্রধানের হাতে ন্যস্ত থাকে।[৯] ১৯৭৩ সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী, প্রত্যেক ব্লকে একটি করে পঞ্চায়েত সমিতি রয়েছে। এই সমিতির সদস্যরা হলেন সংশ্লিষ্ট ব্লকের সকল গ্রাম পঞ্চায়েত প্রধান এবং ব্লকের সকল বিধায়ক।[১০] পঞ্চায়েত সমিতির প্রধানকে সভাধিপতি বলা হয়।[২১] পঞ্চায়েত ব্যবস্থার তৃতীয় স্তরটি হল জেলা পরিষদ। এটি জেলা স্তরের সংগঠন। জেলা পরিষদের সদস্যরা হলেন উক্ত জেলার সকল সভাধিপতি এবং জেলার সকল বিধায়ক।[১১] জেলা পরিষদের প্রধান হলেন জেলা সভাধিপতি।[২২] দার্জিলিং জেলায় কোনো জেলা পরিষদ নেই। এই জেলার শিলিগুড়ি মহকুমার জন্য একটি অনুরূপ মহকুমা পরিষদ বিদ্যমান।[২৩]

দার্জিলিং জেলার দার্জিলিং সদর, কালিম্পংকার্শিয়ং মহকুমা তিনটির প্রশাসনিক দায়িত্ব ১৯৮৮ সালে গঠিত দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের হাতে ন্যস্ত।[২৪] হিল কাউন্সিল জনস্বাস্থ্য, শিক্ষা, পুর্ত, পরিবহণ, পর্যটন, বাজার, ক্ষুদ্রশিল্প, কৃষি, কৃষি জলপথ, বন (সংরক্ষিত বনাঞ্চল ব্যতীত), জলসরবরাহ, গবাদি পশু, বৃত্তিমূলক প্রশিক্ষণ, ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত।[২৫] জেলা প্রশাসনের হাতে রয়েছে নির্বাচন, পঞ্চায়েত, আইনশৃঙ্খলা ও রাজস্ব ইত্যাদি বিভাগ। জেলা প্রশাসন হিল কাউন্সিল ও রাজ্য সরকারের মধ্যে সংযোগরক্ষাকারী সংস্থার কাজও করে।[২৫]

পশ্চিমবঙ্গ পুলিশের প্রতিটি জেলার দায়িত্বে থাকেন একজন করে জেলা পুলিশ সুপার। ১৮৬১ সালের পুলিশ আইন অনুযায়ী, এই বিধি সমগ্র ভারতের ক্ষেত্রে প্রযোজ্য।[২৬] জেলা পুলিশ সুপার ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) ক্যাডারের আধিকারিক।[২৭] প্রতিটি মহকুমায় একটি করে মহকুমা পুলিশ বিভাগ করেছে। মহকুমা পুলিশের দায়িত্বে থাকেন সহ পুলিশ সুপারের সমমর্যাদাসম্পন্ন কোনো পুলিশ অফিসার।[২৮] মহকুমা পুলিশের অধীনে থাকে একাধিক পুলিশ কেন্দ্র। এর প্রত্যেকটির দায়িত্ব ন্যস্ত থাকে একজন করে পুলিশ ইনস্পেক্টরের হাতে।[২৮] পুলিশ কেন্দ্রগুলি আবার একাধিক থানা নিয়ে গঠিত। প্রতিটি থানার দায়িত্বে থাকেন একজন করে পুলিশ ইনস্পেক্টর (শহরাঞ্চল) বা সাব-ইনস্পেক্টর (গ্রামাঞ্চল)।[২৮]

সমগ্র পশ্চিমবঙ্গ কলকাতা হাইকোর্টের এক্তিয়ারভুক্ত এলাকা। অধিকাংশ জেলাতেই জেলা আদালত ছাড়াও অন্যান্য নিম্ন আদালতের অস্তিত্ব থাকলেও, রাজ্যের সকল মহকুমায় আদালত নেই।[২৯]

কয়েকটি জেলা নিয়ে একটি বিভাগ গঠিত। প্রতিটি বিভাগের দায়িত্ব একজন করে বিভাগীয় কমিশনারের হাতে ন্যস্ত। বর্তমানে পশ্চিমবঙ্গের উনিশটি জেলা তিনটি বিভাগে বিন্যস্ত: [৭]

প্রেসিডেন্সি বিভাগ বর্ধমান বিভাগ জলপাইগুড়ি বিভাগ

01234567

01234567

পশ্চিমবঙ্গের জেলা-মানচিত্র


[সম্পাদনা] জেলা পরিসংখ্যান

কোড[৩০] জেলা জেলাসদর[৩১] প্রতিষ্ঠা[৩২] মহকুমা[৭] আয়তন[৩১] জনসংখ্যা As of 2001 (2001)[৩১] জনঘনত্ব মানচিত্র
KO কলকাতা জেলা কলকাতা ১৯৪৭ -- টেমপ্লেট:Convert/LoffAnoneDbSoff ৪,৫৭২,৮৭৬ ২৪,৭১৮ /km2 (৬৪,০১৯/sq mi)
Kolkata district.svg
PN উত্তর চব্বিশ পরগনা জেলা বারাসত ১৯৮৬[১৪] টেমপ্লেট:Convert/LoffAnoneDbSoff ৮,৯৩৪,২৮৬ ২,১৮২ /km2 (৫,৬৫১/sq mi)
North 24 Parganas district.svg
PS দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আলিপুর ১৯৮৬[১৪] টেমপ্লেট:Convert/LoffAnoneDbSoff ৬,৯০৬,৬৮৯ ৬৯৩ /km2 (১,৭৯৫/sq mi)
South 24 Parganas district.svg
HR হাওড়া জেলা হাওড়া ১৯৪৭ টেমপ্লেট:Convert/LoffAnoneDbSoff ৪,২৭৩,০৯৯ ২,৯১৩ /km2 (৭,৫৪৫/sq mi)
Howrah district.svg
NA নদিয়া জেলা কৃষ্ণনগর ১৯৪৭ টেমপ্লেট:Convert/LoffAnoneDbSoff ৪,৬০৪,৮২৭ ১,১৭৩ /km2 (৩,০৩৮/sq mi)
Nadia district.svg
MU মুর্শিদাবাদ জেলা বহরমপুর ১৯৪৭ টেমপ্লেট:Convert/LoffAnoneDbSoff ৫,৮৬৬,৫৬৯ ১,১০২ /km2 (২,৮৫৪/sq mi)
Murshidabad district.svg
PU পুরুলিয়া জেলা পুরুলিয়া ১৯৫৬[৬] টেমপ্লেট:Convert/LoffAnoneDbSoff ২,৫৩৬,৫১৬ ৪০৫ /km2 (১,০৪৯/sq mi)
Purulia district.svg
BI বীরভূম জেলা সিউড়ি ১৯৪৭ টেমপ্লেট:Convert/LoffAnoneDbSoff ৩,০১৫,৪২২ ৬৬৩ /km2 (১,৭১৭/sq mi)
Birbhum district.svg
BN বাঁকুড়া জেলা বাঁকুড়া ১৯৪৭ টেমপ্লেট:Convert/LoffAnoneDbSoff ৩,১৯২,৬৯৫ ৪৬৪ /km2 (১,২০২/sq mi)
Bankura district.svg
BR বর্ধমান জেলা বর্ধমান ১৯৪৭ টেমপ্লেট:Convert/LoffAnoneDbSoff ৬,৮৯৫,৫১৪ ৯৮২ /km2 (২,৫৪৩/sq mi)
Bardhaman district.svg
HG হুগলী জেলা চুঁচুড়া ১৯৪৭ টেমপ্লেট:Convert/LoffAnoneDbSoff ৫,০৪১,৯৭৬ ১,৬০১ /km2 (৪,১৪৭/sq mi)
Hooghly district.svg
ME পূর্ব মেদিনীপুর জেলা তমলুক ২০০২[১৭] টেমপ্লেট:Convert/LoffAnoneDbSoff ৪,৪১৭,৩৭৭ ৯২৩ /km2 (২,৩৯১/sq mi)
East Midnapore district.svg
ME পশ্চিম মেদিনীপুর জেলা মেদিনীপুর ২০০২[১৭] টেমপ্লেট:Convert/LoffAnoneDbSoff ৫,১৯৩,৪১১ ৫৫৯ /km2 (১,৪৪৮/sq mi)
West Midnapore district.svg
KB কোচবিহার জেলা কোচবিহার ১৯৫০[৪] টেমপ্লেট:Convert/LoffAnoneDbSoff ২,৪৭৯,১৫৫ ৭৩২ /km2 (১,৮৯৬/sq mi)
Cooch Behar district.svg
DA দার্জিলিং জেলা দার্জিলিং ১৯৪৭ টেমপ্লেট:Convert/LoffAnoneDbSoff ১,৬০৯,১৭২ ৫১১ /km2 (১,৩২৩/sq mi)
Darjeeling district.svg
JA জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি ১৯৪৭ টেমপ্লেট:Convert/LoffAnoneDbSoff ৩,৪০১,১৭৩ ৫৪৬ /km2 (১,৪১৪/sq mi)
Jalpaiguri district.svg
UD উত্তর দিনাজপুর জেলা রায়গঞ্জ ১৯৯২[১৫] টেমপ্লেট:Convert/LoffAnoneDbSoff ২,৪৪১,৭৯৪ ৭৭৮ /km2 (২,০১৫/sq mi)
North Dinajpur district.svg
DD দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাট ১৯৯২[১৬] টেমপ্লেট:Convert/LoffAnoneDbSoff ১,৫০৩,১৭৮ ৬৭৭ /km2 (১,৭৫৩/sq mi)
South Dinajpur district.svg
MA মালদহ জেলা ইংলিশবাজার ১৯৪৭ টেমপ্লেট:Convert/LoffAnoneDbSoff ৩,২৯০,৪৬৮ ৮৮১ /km2 (২,২৮২/sq mi)
Malda district.svg
মোট টেমপ্লেট:Convert/LoffAnoneDbSoff ৮০,১৭৬,১৯৭ ৯০৩ /km2 (২,৩৩৯/sq mi)

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. ১.০ ১.১ ১.২ ১.৩ David Christiana (2007-09-01). Arsenic Mitigation in West Bengal, India: New Hope for Millions (PDF). প্রকাশক: Southwest Hydrology. p. 32. http://www.swhydro.arizona.edu/07symposium/presentationpdf/ChristianaD_pro.pdf। সংগৃহীত হয়েছে: 2008-12-20. 
  2. ২.০ ২.১ Harun-or-Rashid. Partition of Bengal, 1947. Banglapedia. প্রকাশক: Asiatic Society of Bangladesh. http://banglapedia.search.com.bd/HT/P_0101.htm। সংগৃহীত হয়েছে: 2006-10-26. 
  3. ৩.০ ৩.১ Chatterji, Joya (2007). The Spoils of Partition: Bengal and India, 1947–1967. প্রকাশক: Cambridge University Press. p. 58. আইএসবিএন 0521875366. http://books.google.co.in/books?id=FjQ0iWSq2R0C&pg=PR6&dq=bengal+1947+district&as_brr=3#PPA58,M1। সংগৃহীত হয়েছে: 2008-12-08. 
  4. ৪.০ ৪.১ ৪.২ Brief History of Cooch Behar. প্রকাশক: Official website of Cooch Behar District. http://coochbehar.gov.in/HTMfiles/brief_history.html। সংগৃহীত হয়েছে: 2008-09-10. 
  5. ৫.০ ৫.১ States of India since 1947. প্রকাশক: World Statesmen website. http://www.worldstatesmen.org/India_states.html। সংগৃহীত হয়েছে: 2008-11-07. 
  6. ৬.০ ৬.১ ৬.২ District profile. প্রকাশক: Official website of Purulia District. http://purulia.gov.in/district_profile/dist_profile.html। সংগৃহীত হয়েছে: 2008-11-18. 
  7. ৭.০ ৭.১ ৭.২ ৭.৩ Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008. West Bengal. প্রকাশক: National Informatics Centre, India. 2008-03-19. http://wbdemo5.nic.in/writereaddata/Directoryof_District_Block_GPs(RevisedMarch-2008).doc। সংগৃহীত হয়েছে: 2008-11-19. 
  8. ৮.০ ৮.১ ৮.২ ৮.৩ Section 2 of West Bengal Panchayat Act, 1973. প্রকাশক: Department of Panchayat and Rural Department, West Bengal. http://wbdemo5.nic.in/html/asp/g2csw/sections/2.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-09. 
  9. ৯.০ ৯.১ Section 9 of West Bengal Panchayat Act, 1973. প্রকাশক: Department of Panchayat and Rural Department, West Bengal. http://wbdemo5.nic.in/html/asp/g2csw/sections/9.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-09. 
  10. ১০.০ ১০.১ Section 94 of West Bengal Panchayat Act, 1973. প্রকাশক: Department of Panchayat and Rural Department, West Bengal. http://wbdemo5.nic.in/html/asp/g2csw/sections/94.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-09. 
  11. ১১.০ ১১.১ Section 140 of West Bengal Panchayat Act, 1973. প্রকাশক: Department of Panchayat and Rural Department, West Bengal. http://wbdemo5.nic.in/html/asp/g2csw/sections/140.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-09. 
  12. Evgeny Vinokurov (2005). Theory of Enclaves, Chapter 6: Enclave stories and case studies (PDF). প্রকাশক: Evgeny Vinokurov's website. p. 17. http://www.vinokurov.info/downloads/ch6enclavecasestudies.pdf। সংগৃহীত হয়েছে: 2008-12-20. 
  13. A.G. Noorani (2001-08-31). Of Indo-Bangladesh distrust. প্রকাশক: Frontline magazine. http://www.hinduonnet.com/fline/fl1817/18170730.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-29. 
  14. ১৪.০ ১৪.১ ১৪.২ Mandal, Asim Kumar (2003). The Sundarbans of India: A Development Analysis. প্রকাশক: Indus Publishing. pp. 168–169. আইএসবিএন 8173871434. http://books.google.com/books?id=jbKGojVTWGcC&pg=PA168&lpg=PA168&dq=24+parganas+history+divide+two+district&source=web&ots=PHyZZn5Uu2&sig=uy8P9MDvn3wbnTS7GPMi53I3cH0&hl=en&sa=X&oi=book_result&resnum=1&ct=result#PPA169,M1। সংগৃহীত হয়েছে: 2008-09-04. 
  15. ১৫.০ ১৫.১ Home page. প্রকাশক: Official website of Uttar Dinajpur District. http://uttardinajpur.nic.in/। সংগৃহীত হয়েছে: 2008-09-01. 
  16. ১৬.০ ১৬.১ Historical Perspective. প্রকাশক: Official website of South Dinajpur District. http://ddinajpur.nic.in/Historical_Perspective/historical_perspective.html। সংগৃহীত হয়েছে: 2008-09-01. 
  17. ১৭.০ ১৭.১ ১৭.২ Jana, Naresh (2001-12-31). Tamluk readies for giant's partition. প্রকাশক: The Telegraph (Kolkata). http://www.telegraphindia.com/1011231/national.htm#head3। সংগৃহীত হয়েছে: 2008-09-01. 
  18. Call for Gorkhaland renewed. প্রকাশক: Darjeeling Times. 2007-10-07. http://www.darjeelingtimes.com/news/Top-Story/Call-for-Gorkhaland-renewed.html। সংগৃহীত হয়েছে: 2008-12-11. 
  19. Indo Asian News Service (2008-06-25). West Bengal faces another blockade, this time for Kamtapur state. প্রকাশক: AOL India News. http://www.aol.in/news-story/west-bengal-faces-another-blockade-this-time-for-kamtapur-state/2008062513039012000006/index.html। সংগৃহীত হয়েছে: 2008-12-11. 
  20. Ramesh Kumar Arora, Ramesh Kumar Arora Rajni Goyal. Indian Public Administration: Institutions and Issues. প্রকাশক: New Age Publishers. p. 298. আইএসবিএন 8173280681. http://books.google.co.in/books?id=nvzcy7o4sgAC&pg=PA298&dq=collector+SDO+BDO#PPA297,M1। সংগৃহীত হয়েছে: 2008-12-09. 
  21. Section 98 of West Bengal Panchayat Act, 1973. প্রকাশক: Department of Panchayat and Rural Department, West Bengal. http://wbdemo5.nic.in/html/asp/g2csw/sections/98.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-09. 
  22. Section 143 of West Bengal Panchayat Act, 1973. প্রকাশক: Department of Panchayat and Rural Department, West Bengal. http://wbdemo5.nic.in/html/asp/g2csw/sections/143.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-09. 
  23. Section 185 of West Bengal Panchayat Act, 1973. প্রকাশক: Department of Panchayat and Rural Department, West Bengal. http://wbdemo5.nic.in/html/asp/g2csw/sections/185.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-09. 
  24. Memoranda of Settlement - DGHC. প্রকাশক: Darjeeling Times. http://www.darjeelingtimes.com/news/Historic-Documents/Memorandum-of-Settlement.html। সংগৃহীত হয়েছে: 2008-12-11. 
  25. ২৫.০ ২৫.১ History of Darjeeling: Darjeeling-Today. প্রকাশক: Official website of Darjeeling District. http://darjeeling.gov.in/darj-hist.html#drj-today। সংগৃহীত হয়েছে: 2008-12-29. 
  26. The Police Act, 1861. প্রকাশক: India Code Legislative Department. http://indiacode.nic.in/fullact1.asp?tfnm=186105। সংগৃহীত হয়েছে: 2008-12-14. 
  27. Indian Police Service (Uniform) Rules. প্রকাশক: Ministry of Personnel, Public Grievances and Pensions, Government of India. http://persmin.nic.in/ais/B11new.htm#s17। সংগৃহীত হয়েছে: 2008-12-14. 
  28. ২৮.০ ২৮.১ ২৮.২ Police Organization of India (PDF). প্রকাশক: Commonwealth Human Rights Initiative. p. 9. http://www.humanrightsinitiative.org/publications/police/police_organisations.pdf। সংগৃহীত হয়েছে: 2008-12-14. 
  29. Different Courts in West Bengal (Other than High Courts, Kolkata). প্রকাশক: Judicial Department, Government of West Bengal. http://www.banglarmukh.com/e-gov/English/Departments/DeptDetails.asp?DPId=140&LinkId=6&Type=1। সংগৃহীত হয়েছে: 2008-12-14. 
  30. NIC Policy on format of e-mail Address: Appendix (2): Districts Abbreviations as per ISO 3166–2 (PDF). প্রকাশক: Ministry Of Communications and Information Technology, Government of India. 2004-08-18. pp. pp. 5–10. https://www.mail.nic.in/docs/MailService_e-mail_address_Policy_WithCodes.pdf। সংগৃহীত হয়েছে: 2008-11-24. 
  31. ৩১.০ ৩১.১ ৩১.২ Districts : West Bengal. প্রকাশক: Government of India portal. http://india.gov.in/knowindia/districts/andhra1.php?stateid=WB। সংগৃহীত হয়েছে: 2008-11-24. 
  32. Here 'Established' means year of establishment as a district of West Bengal. The state of West Bengal was established in 1947 with 14 districts of erstwhile Bengal province of British India.

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ