সুন্দরবন জাতীয় উদ্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুন্দরবন জাতীয় উদ্যান*
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান
River in Sundarbans
স্টেট পার্টি পশ্চিমবঙ্গ (ভারত)
ধরণ প্রাকৃতিক
মাপকাঠি ix, x
তথ্যসূত্র 798
অঞ্চল এশিয়া এবং অস্ট্রালেশিয়া
অভিলিখনের ইতিহাস
অভিলিখন 1987  (11st সেশন)
* ঐতিহ্যবাহী স্থানে তালিকাভুক্ত হিসেবে নাম
ইউনেস্কো কর্তৃক শ্রেণীবদ্ধ অঞ্চল

সুন্দরবন জাতীয় উদ্যান বা সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি হিসেবে অখন্ড বন যা বিশ্বে সর্ববৃহৎ[১]। অববাহিকার সমুদ্রমূখী সীমানা এই বনভূমি গঙ্গাব্রহ্মপুত্রের মোহনায় অবস্থিত এবং বাংলাদেশভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত । ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের প্রায় ৬,০০০ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে[২]। সুন্দরবন ১৯৯৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়। এর বাংলাদেশ ও ভারতীয় অংশ একই নিরবচ্ছিন্ন ভূমিরূপের অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের সূচিতে ভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ হয়েছে যথাক্রমে সুন্দরবন ও সুন্দরবন জাতীয় পার্ক নামে। সুন্দরবনকে জালের মত জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদা চর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততাসহ ছোট ছোট দ্বীপ । বনভূমিটি, স্বনামে বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরণের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত। জরিপ মোতাবেক ৫০০ বাঘ ও ৩০,০০০ চিত্রা হরিণ রয়েছে এখন সুন্দরবন এলাকায়। ১৯৯২ সালের ২১শে মে সুন্দরবন রামসার স্থান হিসেবে স্বীকৃতি পায়।


[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Pasha, Mostafa Kamal; Siddiqui, Neaz Ahmad (2003), Sundarbans, in Islam, Sirajul, Banglapedia: national encyclopedia of Bangladesh, প্রকাশক: Asiatic Society of Bangladesh, (Dhaka), আইএসবিএন 9843205766, http://banglapedia.net/HT/S_0602.HTM 
  2. Sundarbans Tiger Project

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ