জলপাইগুড়ি জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জলপাইগুড়ি জেলা ভারত দেশের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ভাগে অবস্থিত । জেলার পূর্বে হল আসাম,পশ্চিমে হল দার্জিলিং জেলা,উত্ত্রে হল ভুটান এবং দক্ষিণে কোচবিহার এবং বাংলাদেশ। জেলার আয়তন হল ৬,২৪৫ বর্গ কি মি এবং জনসংখ্যা হল ৩,৪০৩,২০৪ জন । ২৬° ১৬' এবং ২৭° ০' উত্তর অক্ষাংশ এবং ৮৮° ৪' and ৮৯° ৫৩' পূর্ব দ্রাঘিমাংশ তে আবস্থিত। এই জেলার সদ্র হল জলপাইগুড়ি।

ইতিহাস [সম্পাদনা]

ইতিহাস অনুযায়ী এই জেলার নাম জল্পেশ্বর থেকে এসেছে যেটা শিব ঠাকুরের আরেক নামা,কিন্তু কেউ কেউ বলে এই স্থানে আগে নাকি জলপাই এর গাছ প্রচুর মাত্রায় ছিল,যাহার জন্য এই জায়গার নাম জলপাইগুড়ি। পূর্বে এই স্থানটি কোচ-রাজবংশীদের এক ভাগ ছিল যাহার নাম ছিল কামতাপুর।১৮৬৯ সালে এই জেলাটির স্থাপন করা হয়।