কালিম্পং মহকুমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কালিম্পং মহকুমা
—  মহকুমা  —
'
Location of কালিম্পং মহকুমা
in West Bengal and ভারত
স্থানাঙ্ক 27°04′N 88°28′E / 27.06°N 88.47°E / 27.06; 88.47
দেশ  ভারত
রাজ্য West Bengal
জেলা দার্জিলিং
সদর কালিম্পং
সময় অঞ্চল আইএসটি (ইউটিসি+৫:৩০)

কালিম্পং মহকুমা পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি মহকুমা। এই মহকুমাটি কালিম্পং পুরসভা এবং কালিম্পং-১, কালিম্পং-২ ও গোরুবাথান ব্লক তিনটি নিয়ে গঠিত। এই ব্লকে ৪২টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। কালিম্পং এই মহকুমার সদর শহর।

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] এলাকা

কালিম্পং পুরসভা ছাড়াও এই মহকুমা ৪২টি গ্রাম পঞ্চায়েত অবস্থিত। গ্রাম পঞ্চায়েতগুলি কালিম্পং-১, কালিম্পং-২ ও গোরুবাথান ব্লকের অধীনস্থ।[১]

[সম্পাদনা] ব্লক

[সম্পাদনা] কালিম্পং-১ ব্লক

কালিম্পং-১ ব্লক ১৮টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বং, কালিম্পং, সামালবং, তিস্তা, ড. গ্রাহামস হোমস, নিম্ন এছায়, সামথার, নিমবং, ডুংরা, উচ্চ এছায়, সেওকবির, ভালুকহোপ, ইয়াংমাকুম, পাবরিংটার, সিনডেপং, কাফের কানকে বং, পুডুং ও তাশিডিং।[১] কালিম্পং এই ব্লকের একমাত্র থানা।[২] ব্লকের সদর কালিম্পং।[৩]

[সম্পাদনা] কালিম্পং-২ ব্লক

কালিম্পং-২ ব্লক ১৩টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: দালাপচন্দ, কাশিয়ং, লোলে, লিংসেইখা, গিতাব্লিং, লাআ-গিতাবেয়ং, পেয়ং, কাগে, লিংসে, শাংসে, পেডং স্যাকিয়ং ও শান্তুক।[১] এই ব্লকে কোনো থানা নেই। [২] ব্লকের সদর আলগোরা।[৩]

[সম্পাদনা] গোরুবাথান ব্লক

গোরুবাথান ব্লক ১১টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: দালিম, গোরুবাথান-২, পাটেংগোডাক, টোডেটাংটা, গোরুবাথান-১, কুমাই, পোখরেবং, স্যামসিং, আহালে, নিম ও রোঙ্গো।[১] এই ব্লকে দুটি থানা রয়েছে। যথা, গোরুবাথান ও জলঢাকা।[২] ব্লকের সদর ফাগু।[৩]

[সম্পাদনা] বিধানসভা কেন্দ্র

সীমানা পুনর্নির্ধারণ কমিশনের সুপারিশ অনুসারে পশ্চিমবঙ্গের বিধানসভা কেন্দ্রগুলি যে সীমানা পুনর্নির্ধারিত হয়েছে, সমগ্র মহকুমাটি নিয়ে কালিম্পং বিধানসভা কেন্দ্র গঠিত হয়েছে। এই বিধানসভা দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[৪]

[সম্পাদনা] পাদটীকা

  1. ১.০ ১.১ ১.২ ১.৩ Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008. West Bengal. প্রকাশক: National Informatics Centre, India. 2008-03-19. http://wbdemo5.nic.in/writereaddata/Directoryof_District_Block_GPs(RevisedMarch-2008).doc। সংগৃহীত হয়েছে: 2008-12-09. 
  2. ২.০ ২.১ ২.২ District Profile. প্রকাশক: Official website of Darjeeling district. http://darjeeling.gov.in/dist-prof.html। সংগৃহীত হয়েছে: 2008-12-09. 
  3. ৩.০ ৩.১ ৩.২ Contact details of Block Development Officers. Darjeeling district. প্রকাশক: Panchayats and Rural Development Department, Government of West Bengal. http://wbdemo5.nic.in/html/asp/bdo_contact.asp?cd=DH। সংগৃহীত হয়েছে: 2008-12-26. 
  4. Press Note, Delimitation Commission (PDF). Assembly Constituencies in West Bengal. প্রকাশক: Delimitation Commission. pp. 5,23. http://www.wbgov.com/e-gov/English/DELIMITATION.pdf। সংগৃহীত হয়েছে: 2009-01-10. 
নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ