পূর্ব মেদিনীপুর জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পশ্চিমবঙ্গের মানচিত্রে পূর্ব মেদিনীপুর জেলার অবস্থান

পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিমবঙ্গের বর্ধমান বিভাগের একটি জেলা। এই জেলার উত্তরে পশ্চিম মেদিনীপুরহাওড়া জেলা; পূর্বে হুগলি নদীদক্ষিণ চব্বিশ পরগনা জেলা; দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে পশ্চিম মেদিনীপুর ও ওড়িশা রাজ্য।

২০০২ সালের ১ জানুয়ারি অবিভক্ত মেদিনীপুর জেলাতমলুক, হলদিয়া, কাঁথিএগরা মহকুমা নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা গঠিত হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে এই অঞ্চলের ভূমিকা অত্যন্ত উজ্জ্বল। সাম্প্রতিককালে নন্দীগ্রাম গণহত্যার পরিপ্রেক্ষিতে এই জেলা আবার সংবাদ শিরোনামে এসেছে।

পূর্ব মেদিনীপুর জেলা কৃষি ও শিল্প দুই ক্ষেত্রেই যথেষ্ট অগ্রসর। এই জেলায় অবস্থিত হলদিয়া শিল্পাঞ্চল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শিল্পাঞ্চল। এই জেলার সমুদ্রসৈকতগুলি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়।


নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ