মেছোবাঘ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| মেছোবাঘ[১] | |
|---|---|
| সংরক্ষণ অবস্থা | |
| জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | প্রাণী জগৎ |
| পর্ব: | কর্ডাটা |
| শ্রেণী: | স্তন্যপায়ী |
| বর্গ: | শ্বাপদ বর্গ |
| পরিবার: | ফেলিডি |
| গণ: | Prionailurus |
| প্রজাতি: | P. viverrinus |
| দ্বিপদ নাম | |
| Prionailurus viverrinus (Bennett, ১৮৩৩) |
|
| মেছোবাঘের আবাসস্থল | |
মেছোবাঘ (ইংরেজি: Fishing Cat; বৈজ্ঞানিক নাম: Prionailurus viverrinus) মাঝারি আকারের বিড়ালগোত্রীয় একধরণের স্তন্যপায়ী বন্যপ্রাণী। বাংলাদেশে এরা স্থানীয়ভাবে মেছোবাঘ নামে পরিচিত। এদের আবাসস্থল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া। বিগত কয়েক দশকে মেছোবাঘের সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে।[২] জনবসতি স্থাপন, কৃষিজমিতে রূপান্তর ও অন্যান্য কারণে মেছোবাঘের আবাসস্থল জলাভূমিগুলো দিন দিন সংকুচিত ও হ্রাস পাওয়াই এর মূল কারণ। তাই আইইউসিএন ২০০৮ সালে মেছোবাঘকে বিপন্ন প্রজাতির তালিকায় অর্ন্তভুক্ত করে।
মেছোবাঘ সাধারণত নদীর ধারে, পাহাড়ি ছড়া এবং ম্যানগ্রোভ জলাভূমিতে বাস করে। এরা সাঁতারে পারদর্শী বিধায় এধরণের পরিবেশে সহজেই খাপ খাওয়াতে পারে।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Wozencraft, W. C. (16 November 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition সম্পাদিত). প্রকাশক: Johns Hopkins University Press. pp. 544. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=14000198.
- ↑ ২.০ ২.১ Prionailurus viverrinus. IUCN Red List of Threatened Species. Version 2010.4. প্রকাশক: International Union for Conservation of Nature. 2010. http://www.iucnredlist.org/apps/redlist/details/18150.
[সম্পাদনা] বহিঃসংযোগ
- Fishing Cat Working Group
- Fishing Cat Research and Conservation Project in Thailand
- ARKive: Prionailurus viverrinus with images and movies
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: Prionailurus viverrinus |
Prionailurus viverrinus
সম্পর্কে উইকিপ্রজাতি তে আরো বিস্তারিত তথ্য আছে।