কাকদ্বীপ মহকুমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাকদ্বীপ মহকুমা
—  মহকুমা  —
'
Location of কাকদ্বীপ মহকুমা
in West Bengal and ভারত
স্থানাঙ্ক 21°51′N 88°12′E / 21.85°N 88.20°E / 21.85; 88.20
দেশ  ভারত
রাজ্য West Bengal
জেলা দক্ষিণ চব্বিশ পরগনা
সদর কাকদ্বীপ
সময় অঞ্চল আইএসটি (ইউটিসি+৫:৩০)

কাকদ্বীপ মহকুমা পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি মহকুমা। এই মহকুমা কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা ও সাগর ব্লক নিয়ে গঠিত। এই চারটি ব্লকে মোট ৪২টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। কাকদ্বীপ ব্লকের সদর।

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] এলাকা

কাকদ্বীপ মহকুমা চারটি ব্লক নিয়ে গঠিত। এগুলি হল: কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা ও সাগর। এই ব্লকগুলির অধীনে মোট ৪২টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।[১] এই চারটি ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২]

[সম্পাদনা] ব্লক

[সম্পাদনা] কাকদ্বীপ ব্লক

কাকদ্বীপ ব্লক ১১টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বাপুজি, রবীন্দ্র, শ্রীশ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, মধুসূদনপুর, রামগোপালপুর, শ্রীনগর, নেতাজি, ঋষি বঙ্কিমচন্দ্র, সূর্যনগর ও প্রতাপাদিত্যনগর।[১] ব্লকটি কাকদ্বীপ থানার অন্তর্গত।[৩] ব্লকের সদর পাকুরবেড়িয়া[৪]

[সম্পাদনা] নামখানা ব্লক

নামখানা ব্লক সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বুধাখালি, হরিপুর, নামখানা, শিবরামপুর, ফ্রেজারগঞ্জ, মৌসিনি ও নারায়ণপুর।[১] ব্লকটি নামখানা ও কাকদ্বীপ থানার অন্তর্গত।[৩] ব্লকের সদর নামখানা।[৪]

[সম্পাদনা] পাথরপ্রতিমা ব্লক

পাথরপ্রতিমা ব্লক ১৫টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: অচিন্ত্যনগর, দক্ষিণ রায়পুর, গোপালনগর, রামগঙ্গা, বনশ্যামপুর, দিগম্বরপুর, হেরম্বগোপালপুরম শ্রীধরনগর, ব্রজবল্লভপুর, দূর্বাচটি, লক্ষ্মীজনার্দনপুর, শ্রীনারায়ণপুর, পূর্ণচন্দ্রপুর, দক্ষিণ গঙ্গাধরপুর, জি প্লট ও পাথরপ্রতিমা।[১] ব্লকটি পাথরপ্রতিমা থানার অন্তর্গত।[৩] ব্লকের সদর রামগঙ্গা[৪]

[সম্পাদনা] সাগর ব্লক

সাগর ব্লক নয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: ধবলাট, ধসপাড়া সুমতিনগর-২, ঘোড়ামারা, রামকারচর, ধসপাড়া সুমতিনগর-২, মুড়িগঙ্গা-১, রুদ্রনগর, গঙ্গাসাগর ও মুড়িগঙ্গা-২।[১] ব্লকটি সাগর থানার অন্তর্গত।[৩] ব্লকের সদর রুদ্রনগর[৪]

[সম্পাদনা] বিধানসভা কেন্দ্র

সীমানা নির্ধারণ কমিশনের সুপারিশ ক্রমে পশ্চিমবঙ্গের পরিবর্তিত বিধানসভা কেন্দ্র বিন্যাসে পাথরপ্রতিমা ব্লকটি পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্র গঠন করেছে। কাকদ্বীপ ব্লক ও নামখানা ব্লকের বুধাখালি ও নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত নিয়ে কাকদ্বীপ বিধানসভা কেন্দ্র গঠিত। নামখানা ব্লকের অন্য পাঁচটি গ্রাম পঞ্চায়েত ও সাগর ব্লক নিয়ে সাগর বিধানসভা কেন্দ্র গঠিত। এই তিনটি বিধানসভা কেন্দ্রই মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত, যা তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত।[৫]

[সম্পাদনা] পাদটীকা

  1. ১.০ ১.১ ১.২ ১.৩ ১.৪ Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008. West Bengal. প্রকাশক: National Informatics Centre, India. 2008-03-19. http://wbdemo5.nic.in/writereaddata/Directoryof_District_Block_GPs(RevisedMarch-2008).doc। সংগৃহীত হয়েছে: 2008-12-24. 
  2. District Wise List of Statutory Towns( Municipal Corporation,Municipality,Notified Area and Cantonment Board) , Census Towns and Outgrowths, West Bengal, 2001. প্রকাশক: Census of India, Directorate of Census Operations, West Bengal. http://web.cmc.net.in/wbcensus/DataTables/01/Table-3.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-24. 
  3. ৩.০ ৩.১ ৩.২ ৩.৩ List of Districts/C.D.Blocks/ Police Stations with Code No., Number of G.Ps and Number of Mouzas. প্রকাশক: Census of India, Directorate of Census Operations, West Bengal. http://web.cmc.net.in/wbcensus/DataTables/01/FrameTable2_8.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-24. 
  4. ৪.০ ৪.১ ৪.২ ৪.৩ Contact details of Block Development Officers. South 24 Parganas district. প্রকাশক: Panchayats and Rural Development Department, Government of West Bengal. http://wbdemo5.nic.in/html/asp/bdo_contact.asp?cd=EJ। সংগৃহীত হয়েছে: 2008-12-27. 
  5. Press Note, Delimitation Commission (PDF). Assembly Constituencies in West Bengal. প্রকাশক: Delimitation Commission. pp. 12,24. http://www.wbgov.com/e-gov/English/DELIMITATION.pdf। সংগৃহীত হয়েছে: 2009-01-14. 

টেমপ্লেট:দক্ষিণ চব্বিশ পরগনা জেলা টেমপ্লেট:দক্ষিণ চব্বিশ পরগনা প্রসঙ্গ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ