মালদহ জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মালদহ জেলার অবস্থান

মালদহ জেলা বা মালদা জেলা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের একটি জেলা। এই জেলার পশ্চিমে ও উত্তরে বিহার রাজ্য, উত্তর দিনাজপুরদক্ষিণ দিনাজপুর জেলা; পূর্বে ও দক্ষিণ-পূর্বে বাংলাদেশ রাষ্ট্রের রাজশাহী বিভাগ, দক্ষিণে মুর্শিদাবাদ জেলা অবস্থিত।

মালদহ জেলার নামকরণ এই জেলার আদি বাসিন্দা ‘মলদ’ কৌমগোষ্ঠীর নাম থেকে। অন্যমতে ফারসি ‘মাল’ (ধনসম্পদ) ও বাংলা ‘দহ’ শব্দদ্বয়ের সমন্বয়ে এই জেলার নামটির উৎপত্তি।

ব্রিটিশ শাসনের আদিপর্বে মালদহ জেলার কোনো অস্তিত্ব ছিল না। এই জেলার কিয়দংশ পূর্ণিয়া জেলার ও অবশিষ্টাংশ অবিভক্ত দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত ছিল। ১৮৫৯ সাল থেকে ১৮৭৬ সাল পর্যন্ত মালদহ জেলা রাজশাহী বিভাগের অন্তর্গত ছিল। ১৮৭৬ সালে এই জেলা ভাগলপুর বিভাগের অন্তর্ভুক্ত হয় এবং ১৯০০ সালে পুনরায় রাজশাহী বিভাগের অন্তর্গত হয়। ১৯৪৭ সালের ১৭ অগস্ট শিবগঞ্জ, নবাবগঞ্জ, ভোলাঘাট, নাচোল ও গোমস্তাপুর থানা বাদে মালদহ জেলা ভারত অধিরাজ্যের অন্তর্ভুক্ত হয়। বর্তমানে এটি জলপাইগুড়ি বিভাগের অন্তর্গত।

মালদহ একটি কৃষিনির্ভর জেলা। বৃহৎ শিল্পে এই জেলা বিশেষ অনুন্নত হলেও এখানকার ক্ষুদ্র ও কুটির শিল্পের বিশেষ খ্যাতি রয়েছে। সুলতানি যুগের বিভিন্ন স্থাপত্য নিদর্শনকে কেন্দ্র করে একটি উল্লেখযোগ্য পর্যটন শিল্পও এখানে বিকাশলাভ করেছে। মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের দ্বিতীয় সাধারণ বিশ্ববিদ্যালয়।

[সম্পাদনা] অবস্থান এবং জনসংখ্যা

  • অক্ষাংশ: ২৪ ডিগ্রী ৪০' ২০" উঃ থেকে ২৫ ডিগ্রী ৩২' ০৮" উঃ
  • দ্রাঘিমাংশ: ৮৭ ডিগ্রী ৪৫' ৫০" পূঃ থেকে ৮৮ ডিগ্রী ২৮' ১০" পূঃ
  • জেলার আয়তন: ৩৪৫৫.৬৬ বর্গ কিমি
  • মোট জনসংখ্যা (২০০১ জনগণনা): ৩,২৯০,১৬০
  • ধর্ম:মুসলিম ৪৯.৭২%,হিন্দু ৪৯.২৮%,অন্যান্য১%।

[সম্পাদনা] বহিঃসংযোগসমূহ

মালদহ জেলার সরকারি ওয়েবসাইট

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ